مقدمة وغلاف المنتقى من موسوعة الأحاديث النبوية
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি ভূমিকা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আল্লাহ আমাদের নবী মুহাম্মাদের উপর, তাঁর পরিবার, সকল সাহাবী ও কিয়ামত অবধি যারা সর্বোত্তম ভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সালাত ও সালাম অবতীর্ণ করুন। অতঃপর: প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর কিতাবের পর পাঠ-পঠন, চিন্তা-গবেষণা, ইলম ও আমলগত দিক থেকে যে বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করা আবশ্যক তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: (হে মানব সকল! আমি তোমাদের মাঝে এমন বিষয় রেখে যাচ্ছি, যদি তা দৃঢ়তার সাথে ধারণ কর, কখনই তোমরা পথভ্রষ্ট হবে না; আর…
পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি
ভূমিকা
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আল্লাহ আমাদের নবী মুহাম্মাদের উপর, তাঁর পরিবার, সকল সাহাবী ও কিয়ামত অবধি যারা সর্বোত্তম ভাবে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সালাত ও সালাম অবতীর্ণ করুন। অতঃপর:
প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর কিতাবের পর পাঠ-পঠন, চিন্তা-গবেষণা, ইলম ও আমলগত দিক থেকে যে বিষয়ে সর্বাধিক গুরুত্বারোপ করা আবশ্যক তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: (হে মানব সকল! আমি তোমাদের মাঝে এমন বিষয় রেখে যাচ্ছি, যদি তা দৃঢ়তার সাথে ধারণ কর, কখনই তোমরা পথভ্রষ্ট হবে না; আর তা হল আল্লাহর কিতাব এবং তাঁর নবীর সুন্নাত।) মুয়াত্তা ইমাম মালেক। আর আল্লাহ তায়ালা বলেছেন: (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) “রাসূল তোমাদের কে যা দেন তা তোমরা গ্রহণ কর, আর যা থেকে তিনি তোমাদের কে নিষেধ করেন তা থেকে বিরত হও”। [সূরা আল-হাশর, আয়াত: ৭] তাই ‘বিভিন্ন ভাষায় ইসলামী বিষয়সমূহের সেবামূলক সংস্থা’ এবং রিয়াদস্থ 'রবওয়া দাওয়াহ ও প্রবাসীদের শিক্ষাদান সংস্থা’ নবীর হাদীসের বিশ্বকোষ তৈরী করতে ও তা বেশ কিছু ভাষায় অনুবাদ করতে উদ্যোগী হয়েছে।
আল্লাহ তায়ালা এই বিশ্বকোষের একান্ত প্রয়োজনীয় একটি বিশেষ অংশ চয়ন করাকে সহজ করে দিয়েছেন যার প্রতি একজন মুসলিম তার দ্বীনি ও দুনিয়াবী উভয় বিষয়ে মুখাপেক্ষী। এর সাথে হাদীসগুলোর অর্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা ও তাৎপর্য বর্ণনা সহ আরও কিছু ফায়দা-উপকারিতা উল্লেখ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে: "হাদীস বিশ্বকোষ থেকে নির্বাচিত হাদীস সমূহ" । বিশ্বের সব জীবন্ত ভাষায় এর অনুবাদের কাজ চলমান রয়েছে; যেন এর বিষয়বস্তুর উপকারিতা ব্যাপকতা লাভ করে এবং মানব জাতির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের নিজ ভাষায় প্রচার লাভ করে।
আমরা আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন এই কর্মটিকে কবুল করেন এবং এটাকে বরকতময় ও তাঁর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ আমলে পরিণত করেন, আর যারা এটাকে প্রস্তুত, অনুবাদ ও প্রচারে সহযোগিতা করেছেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন।
আর আল্লাহ তায়ালা আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।
সংক্ষিপ্ত পরিচিতি
নবীর হাদীস হল ইসলামী শরীয়ার দ্বিতীয় উৎস। আল্লাহ তায়ালা বলেন: وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى} (আর তিনি মনগড়া কথা বলেন না {إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়) [সূরা আন-নাজম, আয়াত: ৩-৪]
হাদীস বিশ্বকোষের এই নির্বাচিত অংশটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- ব্যাপক অর্থবোধক হাদীসসমূহের একটি বিশেষ অংশ; যা প্রতিটি মুসলিমের দ্বীন ও দুনিয়াবী বিষয়ে একান্ত প্রয়োজন। তার সাথে রয়েছে হাদীসের অর্থ,সংক্ষিপ্ত ব্যাখ্যা ও তাৎপর্য এবং কিছু ফায়েদার বর্ণনা। আর এটি বিশ্বের সব জীবন্ত ভাষায় অনুবাদ করা হয়েছে; যেন এর বিষয়বস্তুর উপকারিতা ব্যাপকতা লাভ করে এবং মানব জাতির নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের নিজ নিজ ভাষায় প্রচার লাভ করে।