উমরাহ আদায়ের পদ্ধতি: একটি সংক্ষিপ্ত ব্যবহারিক নির্দেশিকা কীভাবে উমরাহ করবেন? সহজ শিক্ষামূলক ভিডিও এই ভিডিও ক্লিপে ইহরাম বাঁধা থেকে হালাল হওয়া পর্যন্ত উমরার কার্যাবলী ধারাবাহিকভাবে সহজ ও স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে, ভিডিও ক্লিপটি দেখুন এবং জানুন কীভাবে সহজে ও নিখুঁতভাবে উমরাহ পালন করবেন। উমরাহর বিবরণ যে ব্যক্তি উমরাহ করতে চায়, তার জন্য নির্ধারিত মীকাত থেকে ইহরাম বাঁধা ওয়াজিব। মীকাত বলতে সেই স্থানগুলোকে বোঝায়, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন হজ বা উমরাহ আদায় করতে ইচ্ছুক ব্যক্তি সেখান থেকে ইহরাম বাঁধার জন্য। কাজেই যে ব্যক্তি এসব স্থানের যেকোনো একটি দিয়ে হজ বা উমরাহ…
উমরাহ আদায়ের পদ্ধতি: একটি সংক্ষিপ্ত ব্যবহারিক নির্দেশিকাকীভাবে উমরাহ করবেন? সহজ শিক্ষামূলক ভিডিওএই ভিডিও ক্লিপে ইহরাম বাঁধা থেকে হালাল হওয়া পর্যন্ত উমরার কার্যাবলী ধারাবাহিকভাবে সহজ ও স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে, ভিডিও ক্লিপটি দেখুন এবং জানুন কীভাবে সহজে ও নিখুঁতভাবে উমরাহ পালন করবেন।উমরাহর বিবরণ
যে ব্যক্তি উমরাহ করতে চায়, তার জন্য নির্ধারিত মীকাত থেকে ইহরাম বাঁধা ওয়াজিব।
মীকাত বলতে সেই স্থানগুলোকে বোঝায়, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেনহজ বা উমরাহ আদায় করতে ইচ্ছুক ব্যক্তি সেখান থেকে ইহরাম বাঁধার জন্য।
কাজেই যে ব্যক্তি এসব স্থানের যেকোনো একটি দিয়ে হজ বা উমরাহ করার নিয়তে গমন করবে, তার জন্য সেখান থেকে ইহরাম বাঁধা ওয়াজিব এবং ইহরাম ছাড়া ঐ স্থান অতিক্রম করা তার জন্য জায়েয নয়।
আর যে ব্যক্তি এসব মীকাতের চেয়ে মক্কার নিকটবর্তী স্থানে থাকে, যেমন জেদ্দার অধিবাসী:তার মীকাত হলো তার নিজ অবস্থানস্থল, কাজেই সে সেখান থেকেই হজ ও উমরাহর জন্য ইহরাম বাঁধবে।
আর মক্কাবাসীগণ হজের জন্য মক্কায় তাদের বাড়ি থেকেই ইহরাম বাঁধবেন।আর উমরাহর জন্য তারা ‘হিল’ নামক এলাকায় বের হবেন এবং সেখান থেকে ইহরাম বাঁধবেন; যেমন তান‘য়ীম বা অনুরূপ স্থান।
আর যিনি বিমানে রয়েছেন, তিনি মীকাতের বরাবর হলে ইহরাম বাঁধবেন,সুতরাং তিনি প্রস্তুত হবেন এবং মীকাতের বরাবর হওয়ার আগেই ইহরামের কাপড় পরিধান করবেন,আর যখন এর বরাবর হবেন, সাথে সাথেই ইহরামের নিয়ত করবেন,বিমান দ্রুত চলার কারণে তালবিয়ার স্থান পার হয়ে যাওয়ার আশঙ্কায়, সতর্কতাবশত তিনি মীকাতের আগেই তালবিয়া পাঠ করতে পারেন।তার জন্য বিমানবন্দরে অবতরণ পর্যন্ত তা বিলম্ব করা জায়েয নয়।
ইহরামের পদ্ধতি ও বিধানসমূহ
যে ব্যক্তি ইহরামের ইচ্ছা করে:
১. তার জন্য গোসল করা মুস্তাহাব।
২. পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব,আর তা শরীর ও দাড়িতে ব্যবহার করতে হবে, ইহরামের কাপড়ে নয়।
৩. ইহরামের পোশাক পরিধান করা ওয়াজিব, পুরুষদের জন্য তা হলো একটি লুঙ্গি এবং একটি চাদর,আর সুন্নাত হলো উভয়টি সাদা ও পরিষ্কার অথবা নতুন হওয়া।
আর নারী কোনো সাজসজ্জা প্রদর্শন না করে তার ইচ্ছাধীন যেকোন পোশাকে ইহরাম বাঁধবে,তবে সে নিকাব ও হাতমোজা পরিধান থেকে বিরত থাকবে,এবং সে তার চেহারা ও হাত অন্য কিছু দিয়ে ঢেকে রাখবে।
৪. আর ইহরাম হলো হজ-উমরাহতে প্রবেশ করার নিয়ত করা, অতঃপর সে বলবে:“হে আল্লাহ! আমি উমরাহ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত।”“লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান।”আর যদি সে অন্য কারো পক্ষ থেকে উমরাহ আদায়কারী হয়, তাহলে বলবে:"হে আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে উমরাহর জন্য উপস্থিত।"“লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আন ফুলান।”
৫. আর যদি ইহরামের নিয়তকারী কোনো বাধার কারণে তার হজ বা উমরাহ সম্পূর্ণ না করতে পারার আশঙ্কা করেতাহলে তার জন্য ইহরাম বাঁধার সময় শর্তারোপ করা জায়েজ, আর তখন সে বলবে:হে আল্লাহ, উমরাহর জন্য আমি হাজির। আর যদি আমাকে কোন বিষয় বাধা সৃষ্টি করে, তবে যেখানে আমি বাধার সম্মুখীন হবো, সেটিই আমার হালাল হওয়ার স্থান।“লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, ওয়াইন হাবাসানী হাবিসুন ফামাহিল্লী হাইছু হাবাসতানী”অতএব, যে ব্যক্তি শর্তারোপ করে এবং পরবর্তীতে হজ বা উমরাহ সম্পন্ন করতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তাহলে সে ইহরাম থেকে মুক্ত হয়ে যাবে এবং তার উপর কোনো কাফফারা প্রযোজ্য হবে না।
৬. তারপর সে বেশি বেশি তালবিয়া পাঠ করবে:আমি হাযির হে আল্লাহ! আমি হাযির, আমি হাযির; আপনার কোনো অংশীদার নেই, আমি হাযির। নিশ্চয় সকল প্রশংসা ও সকল নিয়ামত আপনার এবং কর্তৃত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই।লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা- শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক।পুরুষরা তা উচ্চস্বরে বলবে,আর নারীর ক্ষেত্রেও একই বিধান, যদি সেখানে পরপুরুষ না থাকে।
৭. মুহরিম ব্যক্তির ইহরাম থেকে হালাল না হওয়া পর্যন্ত ইহরামের নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা ওয়াজিব।
ইহরামের নিষিদ্ধ বিষয়সমূহ তিন প্রকার:
প্রথমত: এমন কাজ যা পুরুষ ও নারী উভয়ের জন্য হারাম:
শরীরের যেকোনো অংশ থেকে চুল কাটা, ছোট করা বা উপড়ে ফেলা।
দুই পা বা হাতের নখ সম্পূর্ণ বা আংশিক কাটা।
শরীরে বা ইহরামের কাপড়ে সুগন্ধি লাগানো।
স্থলের শিকার হত্যা করা, অথবা শিকার করা যদিও তা হত্যা না করে।
নিজের জন্য বা অন্যের জন্য বিয়ের প্রস্তাব দেয়া।
বিয়ের আকদ করা।
যৌনাঙ্গের বাইরে সহবাস প্রারম্ভিক কাজ, যেমন চুম্বন বা কামনাসহ স্পর্শ করা।
সহবাস, তথা যৌনাঙ্গে মিলন করা।
দ্বিতীয়ত: পুরুষদের জন্য নিষিদ্ধ কাজসমূহ:
মাথায় লেগে থাকে এমন কিছু দিয়ে মাথা ঢাকা, যেমন: টুপি ও পাগড়ি অথবা মাথায় চাদর রাখা অথবা এমন কিছু রাখা যা মাথা ঢাকার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
শরীরের আকার অনুযায়ী সেলাই করা সাধারণ পোশাক স্বাভাবিক অবস্থার মত পরিধান করা, যেমন: সেলাই করা কাপড়, প্যান্ট ও শার্ট।
তৃতীয়ত: নারীদের জন্য নিষিদ্ধ কাজ:
[নারীর জন্য] নেকাব, বুরকা বা নেকাবের মতো মুখ ঢাকার কাপড় পরা। তবে পর-পুরুষদের সামনে অন্য কিছু দিয়ে তার চেহারা ঢেকে রাখা ওয়াজিব।
হাত মোজা পরা; তবে পর-পুরুষদের সামনে তার হাত ঢেকে রাখা ওয়াজিব।
উমরাহ আদায়কারী কা‘বার চারপাশে তাওয়াফ করার মাধ্যমে তার উমরাহ শুরু করবে।
কা‘বার চারপাশে তাওয়াফ করার জন্য শর্ত হলো পবিত্র অবস্থায় থাকা।
যখন মুহরিম ব্যক্তি মাসজিদুল হারামে প্রবেশ করবে, তখন তার জন্য সুন্নাত হলো ডান পা আগে দেওয়া।এবং মসজিদে প্রবেশের দু‘আ বলা, আর তা হল:"হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।"আল্লাহুম্মাফতাহ লী আবওয়াবা রাহমাতিকা।
যখন কা‘বা দেখতে পাবে, তখন তালবিয়া পাঠ বন্ধ করে দেবে।
যখন সে তাওয়াফ শুরু করার ইচ্ছা করবে, তখন তার জন্য ইদ্বতিবা‘ করা সুন্নাত,চাদরের মধ্যভাগ ডান বগলের নিচে দিয়ে নিয়ে বাম কাঁধের ওপর দুপ্রান্ত ফেলে রাখা,তাওয়াফ শেষ হওয়ার পর চাদরটি দিয়ে পুনরায় দুই কাঁধ ঢেকে নেবে; কারণ ইদ্বতিবা‘ করার স্থান শুধুমাত্র তাওয়াফ চলাকালীন সময়।
হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবে।
মুস্তাহাব হলো হাজরে আসওয়াদের কাছে গিয়ে ডান হাত দিয়ে তা স্পর্শ করা এবং চুম্বন করা,যদি তা চুম্বন করা সম্ভব না হয়, তবে হাত দিয়ে স্পর্শ করবে এবং স্বীয় হাত চুম্বন করবে।আর যদি তা সম্ভব না হয়, তবে সাথে থাকা লাঠি বা অন্য কিছু দিয়ে তা স্পর্শ করবে এবং সেটিকে চুম্বন করবে।যদি তাও সম্ভব না হয়, তবে পাথরের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবে, কিন্তু তা চুম্বন করবে না,আর উত্তম হলো ভিড় না করা, যাতে মানুষ তার দ্বারা কষ্ট না পায় এবং নিজেও তাদের দ্বারা কষ্ট না পায়।
হাজরে আসওয়াদ স্পর্শ করা অথবা তার দিকে ইশারা করার সময় এই কথা বলা মুস্তাহাব:আল্লাহু আকবার।আল্লাহু আকবার।
এরপর ডান দিকে অগ্রসর হবে, আর কা‘বাকে বাম পাশে রাখবে,যখন রুকনে ইয়ামানীতে পৌঁছবে, তখন তা স্পর্শ করবে, কিন্তু চুম্বন করবে না,আর সম্ভব না হলে এর জন্য ধাক্কাধাক্কি করা যাবে না এবং এর দিকে ইশারা করাও যাবে না।
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।“রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও, ওয়াফিল-আখিরাতি হাসানাতাঁও, ওয়াকিনা আযাবান্নার”
রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মাঝে বলবে:
প্রতিবার হাজরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করার সময় হাত দিয়ে সে দিকে ইশারা করবে এবং বলবে:আল্লাহু আকবার।আল্লাহু আকবার
আর তাওয়াফের বাকি সময়ে তার পছন্দমত যিকির, দোয়া ও কুরআন পাঠ করতে পারবে।
সুন্নাত হলো, কেবল প্রথম তিনটি চক্করে রমল করা, যদি তা করা সম্ভব হয়,ছোট ছোট পা ফেলে দ্রুতগতিতে হাঁটার মাধ্যমে,তবে বাকি চারটি চক্করে দ্রুত হাঁটতে হয় না।
তাওয়াফ শেষ করার পর সম্ভব হলে মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকাত সালাত আদায় করা মুস্তাহাব,অন্যথায় মসজিদের যে কোনো স্থানে দুই রাকাত সালাত আদায় করবেপ্রথম রাকাতে সূরা ফাতিহার পর পড়বে:সূরা কাফিরূনদ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর পড়বে:সূরা ইখলাস
সায়ীর বিবরণ
তাওয়াফ ও এর দুই রাকাত সালাত শেষ হলে, সায়ী করার জন্য মাসআ তথা সায়ী করার স্থানে যাবে,অতঃপর সাফা পাহাড়ের নিকটবর্তী হলে পাঠ করবে:“নিশ্চয়ই সাফা ও মারওয়া (পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।”অতঃপর বলবে:"আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করছি।"“আবদাউ বিমা- বাদায়াল্লাহু বিহী।”
এরপর কিবলা তথা কা‘বার দিকে মুখ করা মুস্তাহাব। এবং বলবে:“আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁর। আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।”“আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক। তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত বাহিনীকে পরাভূত করেছেন।”“লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর,”“লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ, আনজাযা ওয়া‘দাহূ, ওয়া নাসারা আবদাহূ, ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহূ।”এটি তিনবার পাঠ করবে এবং এর মাঝে অন্যান্য দোয়াও করবে।
এরপর সাফা থেকে নেমে মারওয়ার দিকে পায়ে হেঁটে রওনা হবে,যখন সবুজ চিহ্নে পৌঁছাবে, তখন কেবল পুরুষরাই দ্রুতগতিতে হাঁটবে,অতঃপর যখন দ্বিতীয় সবুজ চিহ্নে পৌঁছাবে তখন স্বাভাবিকভাবে হাঁটবে।
যখন মারওয়ায় পৌঁছবে, তখন সাফায় যা করেছে তা করা তার জন্য বিধানসম্মত।তাকবীর, দো‘আ, কিরাত পড়া এবং কা‘বামুখী হওয়া।
এরপর সে মারওয়া থেকে নেমে সাফার দিকে পায়ে হেঁটে রওনা হবে,যখন সবুজ চিহ্নে পৌঁছাবে, তখন দ্রুতগতিতে সায়ী করবে,যখন দ্বিতীয় সবুজ চিহ্নে পৌঁছাবে তখন স্বাভাবিকভাবে হাঁটবে।
এভাবে সে সাতটি চক্কর সম্পন্ন করবে,সাফা থেকে মারওয়ায় যাওয়া এক চক্কর,আর মারওয়া থেকে সাফায় ফিরে আসা আরেক চক্কর।সায়ী সাফা থেকে শুরু হবে এবং মারওয়ায় শেষ হবে।
সায়ী করার সময় নিজের পছন্দমতো যিকির, দোয়া ও কুরআন পাঠ করবে।
মাথা মুণ্ডন ও চুল কাটার বিবরণ:
উমরাহ আদায়কারী যখন তার তাওয়াফ ও সায়ী সম্পন্ন করবে, তখন পুরুষদের জন্য মাথা মুণ্ডন করা অথবা চুল ছোট করা ওয়াজিব,আর ওয়াজিব হলো পুরো মাথার চুল মুণ্ডন বা ছোট করা।
আর মহিলারা তার চুলের প্রান্তভাগ থেকে আঙ্গুলের এক গিরা পরিমাণ কেটে নেবে।
বিমানে আগমনকারীর ইহরামমিকাত বরাবর হওয়ার পূর্বেইহরামের কাপড় পরিধান করবে।বরাবর হওয়ার সময়ইহরাম বাঁধার নিয়ত করবেতালবীয়া পাঠ শুরু করবেবিমানবন্দর পর্যন্ত ইহরাম বিলম্ব করা জায়েয নয়।
ইহরামের পদ্ধতি ও বিধানসমূহ
গোসল করা
সুগন্ধি ব্যবহার করা
শুধুমাত্র পুরুষদের জন্য, নারীদের জন্য নয়শরীরদাড়িপোশাক-পরিচ্ছদ
ইহরামের কাপড় পরিধান করালুঙ্গী ও চাদরপুরুষদুটি সাদা (বস্ত্র)নারীতার ইচ্ছামতো পোশাকসাজসজ্জা প্রদর্শন না করেনিকাবহাত মোজা
উমরাহর ইহরাম বাঁধা:
অসুস্থতাদুর্ঘটনা
নিয়তে শর্ত করা
সে হালাল হয়ে যাবে এবং কোন কিছুই ওয়াজিব হবে না।
তালবিয়ার পদ্ধতি:
ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা
ইহরাম থেকে হালাল না হওয়া পর্যন্তইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়সমূহপুরুষ ও নারী উভয়ের জন্য হারামনিজের জন্য বা অন্যের জন্য বিয়ের প্রস্তাব দেয়া।বিয়ের আকদ করাপুরুষদের জন্য নিষিদ্ধপুরুষগণনারীদের জন্য হারাম।
তাওয়াফের পদ্ধতিতাওয়াফ করার জন্য শর্ত হলো পবিত্র অবস্থায় থাকা।
মসজিদে প্রবেশের দোয়া
ডান পা
ইদ্বতিবা‘ করাইদ্বতিবা কেবল তাওয়াফের জন্য।হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবে।
রুকনে ইয়ামানী
দুই রুকনে ইয়ামানীর মধ্যবর্তী স্থানে যা বলবে
যিকিরদু‘আকুরআন পাঠ করারমল করার বিধিবদ্ধতাপ্রথম তিন চক্করে
মাকামে ইবরাহীমের পিছনে সালাত আদায় করাযদি সম্ভব হয়
“তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো।”
সায়ীর বিবরণ
মারওয়াসাফা
তিনবারদৌঁড়াবে।হাঁটবে।সবুজ চিহ্নতাকবীরকা‘বামুখী হওয়াসাত চক্করসাফা থেকে মারওয়ায় যাওয়া এক চক্কর।চক্কর ১মাথা মুণ্ডন ও চুল কাটার পদ্ধতি
পুরুষের জন্য মাথা মুণ্ডন ও চুল ছোট করা ওয়াজিব।পুরো মাথাকে অন্তর্ভুক্ত করেনারীর জন্য চুল ছোট করা ওয়াজিব।মহিলাগণ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের রব, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর ওপর সালাত ও সালাম বর্ষিত হোক। অতঃপর: এটি ওমরার বিবরণ, বিধান ও আদব সম্পর্কে একটি সংক্ষিপ্ত পুস্তিকা। আমরা ওমরাকারীর জন্য প্রয়োজনীয় অধিকাংশ বিষয় এখানে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যে, তিনি এটিকে তাঁর সন্তুষ্টির জন্য খালিস করে দিন এবং এর মাধ্যমে সমগ্র মুসলিমদের উপকৃত করুন।
শাইখ আবদুল আযীয ইবনু বায রহিমাহুল্লাহ-এর «صفة العمرة» বা "উমরার বিবরণ" একটি ছোট পুস্তিকা, যাতে উমরার নিয়মাবলি স্পষ্ট ও সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। এটি এমন একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা, যা একজন মুসলিমকে বিনয় ও সহজতার সঙ্গে তার উমরাহ সংক্রান্ত ইবাদত পালনে সহায়তা করে। পুস্তিকাটিতে উমরার প্রতিটি ধাপে কুরআন ও হাদীসে বর্ণিত দু‘আ ও যিকরসমূহ সংযুক্ত করা হয়েছে।
হজ্জ, উমরাহ এবং যিয়ারাতের বিভিন্ন মাসআলা সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ।
54 ভাষা
হজ্জ, উমরাহ এবং যিয়ারাতের বিভিন্ন মাসআলা সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ।
গ্রন্থটি কুরআন ও সুন্নাহর আলোকে হজ, ‘উমরাহ ও যিয়ারাতের বিধানাবলি ব্যাখ্যা করে; হজ ও ‘উমরার ওয়াজিবসমূহ, ইহরামের সময়ে আরোপিত নিষেধাজ্ঞাসমূহ এবং মসজিদে নববী যিয়ারাতের আদব স্পষ্টভাবে তুলে ধরে; পাশাপাশি এ সকল ইবাদাতসমূহে বিদআত থেকে সতর্ক করে।
শাইখ মুহাম্মদ বিন সালিহ আল-উসাইমীন রচিত ‘উমরাহ ও হজে গমনিচ্ছুকদের পথনির্দেশিকা’ নামক গ্রন্থটি হজ ও উমরাহ আদায়ে আগ্রহী প্রত্যেক মুসলমানের জন্য একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য নির্দেশিকা। এই গ্রন্থটিতে কুরআনুল কারিম ও সুন্নাহর আলোকে সফরের আদব, ইহরামের বিধান, হজ ও উমরাকারীর ওয়াজিবসমূহের বিস্তারিত ব্যাখ্যা পেশ করেছে। এছাড়াও এতে হজের নির্ধারিত মীকাত, হজের প্রকারভেদ, মুসাফিরের সালাতের বিধান প্রভৃতি বিস্তারিত আলোচিত হয়েছে। সাথে হজ ও উমরার প্রতিটি রুকন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত পদ্ধতির আলোকে কীভাবে সঠিকভাবে আদায় করতে হবে, তা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।