সূরা আল-মা‘ঊন পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
- الباب / الفصل
- قسم التفسير
السؤال
س١٠: اقرأ سورة الماعون وفسرها.
প্রশ্ন ১০: সূরা আল-মা‘ঊন পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
الجواب
ج:سورة الماعون وتفسيرها:
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
﴿أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ 1
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ 2
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ 3
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ 4
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ 5
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ 6
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ 7﴾
[سورة الماعون: ١ - ٧].
التفسير:
- ﴿أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ1﴾:
هل عرفت الذي يكذب بالجزاء يوم القيامة؟!
- ﴿فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ2﴾:
فهو ذلك الذي يدفع اليتيم بغلظة عن حاجته.
- ﴿وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ3﴾:
ولا يحثّ نفسه، ولا يحث غيره على إطعام الفقير.
- ﴿فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ4﴾:
فهلاك وعذاب للمصلِّين.
- ﴿ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ5﴾:
الذين هم عن صلاتهم لاهون، لا يبالون بها حتى ينقضي وقتها.
- ﴿ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ6﴾:
الذين هم يراؤون بصلاتهم وأعمالهم، لا يخلصون العمل لله.
- ﴿وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ7﴾:
ويمنعون إعانة غيرهم بما لا ضرر في الإعانة به.
উত্তর: সূরা আল-মা‘ঊন এবং তার ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ “আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীনকে অস্বীকার করে? (১)
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। (২)
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ আর সে উদ্বুদ্ধ করে না মিসকীনদের খাদ্য দানে। (৩)
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, (৪)
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, (৫)
الَّذِينَ هُمْ يُرَاءُونَ যারা লোক দেখানোর জন্য তা করে, (৬)
وَيَمْنَعُونَ الْمَاعُونَ এবং মাউন প্ৰদান করতে বিরত থাকে।” (৭)
[সূরা আল-মা‘ঊন: ১-৭]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীন কে অস্বীকার করে?[১]
সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়[২]
আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না[৩]
যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন
যারা লোক দেখানোর জন্য তা করে[৬]
এবং গৃহস্থালির সাধারণ সরঞ্জাম প্ৰদান করতে বিরত থাকে।[৭]
আপনি কি চেনেন ঐ ব্যক্তিকে যে কিয়ামাতের দিনের প্রতিদানকে অস্বীকার করে?
সে হচ্ছে এমন ব্যক্তি যে ইয়াতিমকে তার প্রয়োজন থেকে কঠোরতার দ্বারা বিদূরিত করে।
দরিদ্রকে খাবার দেওয়ার ব্যাপারে সে নিজেকেও যেমন উৎসাহিত করে না, আবার অন্যকেও সে ব্যাপারে উৎসাহিত করে না।
সালাত আদায়কারীদের জন্য রয়েছে ধ্বংস ও আযাব।
যারা সালাত সম্পর্কে অমনোযোগী, তারা সালাতের ওয়াক্ত চলে যায় অথচ তারা কোন ভ্রুক্ষেপ করে না।
যারা তাদের সালাত ও আমলগুলো প্রদর্শন করে থাকে, তারা আমলের ক্ষেত্রে আল্লাহর জন্য ইখলাস রক্ষা করে না।
তারা অন্যদেরকে এমন সাহায্য প্রদান করা থেকে বিরত থাকে, যা প্রদানে তাদের কোন ক্ষতি হয় না।