السؤال
س٩: اقرأ سورة قريش وفسرها.
প্রশ্ন ৯: সূরা কুরাইশ পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
الجواب
ج:سورة قريش وتفسيرها:
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
﴿لِإِيلَٰفِ قُرَيۡشٍ 1
إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ 2
فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ 3
ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ 4﴾
[قريش: ١-٤].
التفسير:
- ﴿لِإِيلَٰفِ قُرَيۡشٍ1﴾:
المراد بذلك ما كانوا يألفونه من الرحلة في الشتاء والصيف.
- ﴿إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ2﴾:
رحلةَ الشتاء إلى اليمن، ورحلة الصيف إلى الشام آمنين.
- ﴿فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ3﴾:
فليعبدوا الله ربّ هذا البيت الحرام وحده، الذي يسَّر لهم هذه الرحلة، ولا يشركوا به أحدًا.
- ﴿ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ4﴾:
الذي أطعمهم من جوع، وآمنهم من خوف، بما وضع في قلوب العرب من تعظيم الحرم، وتعظيم سكانه.
উত্তর: সূরা কুরাইশ ও তার ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
لِإِيلَافِ قُرَيْشٍ “কুরাইশের আসক্তির কারণে, (১)
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ তাদের আসক্তি আছে শীত ও গ্ৰীষ্মে সফরের। (২)
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ অতএব, তারা যেন ইবাদাত করে এ ঘরের রবের। (৩)
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।” (৪)
[সূরা কুরাইশ: ১-৪]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
কুরাইশের আসক্তি ও অভ্যাসের কারণে [১],
তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের [২]
অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের [৩]
যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।[৪]
এর দ্বারা শীতকালে ও গ্রীষ্মকালে তাদের সফরের সেই অভ্যাসকেই বোঝানো হয়েছে।
নিরাপত্তার সাথে শীতকালে ইয়ামেনে একটি সফর আর গ্রীষ্মকালে শামে আরেকটি সফর করা।
তারা যেন শুধুমাত্র এ পবিত্র ঘরের রবের ইবাদাত করে, যিনি তাদের জন্য এ সফরকে সহজ করে দিয়েছেন এবং তার সাথে যেন শিরক না করে।
আরবদের অন্তরে হারাম শরীফের যে মর্যাদাবোধ এবং তাদের অবস্থানের মর্যাদার মাধ্যমে যিনি তাদেরকে ক্ষুধার সময়ে খাদ্য দিয়েছেন আর তাদেরকে ভীতির সময়ে নিরাপদ রেখেছেন।