Skip to content

সূরা আল-কাউছার পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الباب / الفصل
قسم التفسير

السؤال

س١١: اقرأ سورة الكوثر وفسرها.

প্রশ্ন ১১: সূরা আল-কাউছার পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الجواب

ج:سورة الكوثر وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ 1

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ 2

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ 3﴾

[الكوثر: ١-٣].

التفسير:

  1. ﴿إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ1﴾:

إنا آتيناك - أيها الرسول - الخير الكثير، ومنه نهر الكوثر في الجنة.

  1. ﴿فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ2﴾:

فأدّ شكر الله على هذه النعمة، أن تصلي له وحده وتذبح، خلافًا لما يفعله المشركون من التقرّب لأوثانهم بالذبح.

  1. ﴿إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ3﴾:

إن مُبْغِضك هو المنقطع عن كل خير المَنسِي الذي إن ذُكِر ذُكِر بسوء.

উত্তর: সূরা আল-কাউছার এবং তার ব্যাখ্যা:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ “নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি। (১)

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। (২)

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।” (৩)

[সূরা আল-কাউছার: ১-৩]

তাফসীর:

“রহমান, রহীম আল্লাহ্‌র নামে

নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি।[১]

কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন[২]

নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ [৩]।

[আল-কাউসার: আয়াত ১-৩]

হে রাসূল, আমি আপনাকে দিয়েছি অসংখ্য কল্যাণ, এর মধ্যে অন্যতম হচ্ছে: জান্নাতের মধ্যে কাউছারের নহর।

সুতরাং মুশরিকরা যেভাবে মূর্তির উদ্দেশ্যে যবেহের মাধ্যমে নৈকট্য লাভ করার প্রচেষ্টা চালায়, তার বিপরীতে শুধুমাত্র তাঁর উদ্দেশ্যেই সালাত আদায় ও যবেহ করার মাধ্যমে আল্লাহর এ সব নি‘আমাতের উপরে শুকরিয়া আদায় করুন।

অবশ্যই আপনার শত্রু সব ধরণের কল্যাণ থেকে বঞ্চিত, সে বিস্মৃত হবে, যদিও তাকে স্মরণ করা হয়, তবে মন্দত্বের মাধ্যমেই তাকে স্মরণ করা হবে।