ما لا يسع أطفال المسلمين جهله
এটি ইমাম তিরিমিযী ও আহমাদ রহ. বর্ণনা করেছেন।
These files are generated automatically from the book's text; their layout may differ from the printed edition.
এটি ইমাম তিরিমিযী ও আহমাদ রহ. বর্ণনা করেছেন।
মুকাদ্দিমা ইবনে আবী যাইদ আল-কাইরাওয়ানী (পৃ.: ০৫)।
সহীহ মুসলিম।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
সুনানে আবু দাউদ।
সহীহ মুসলিম।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
সুনানে আবু দাউদ।
সুনানে আবু দাউদ।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
এটি সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম।
এটি আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম।
এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম
এটি আহমাদ ও তিরমিযী রহ. সহ অন্যান্যরা. বর্ণনা করেছেন।
এটি সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
এটি নাসাঈ বর্ণনা করেছেন এবং এর মূল সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে।
তিরমিযীসহ অন্যান্যরা হাদীসটি বর্ণনা করেছেন।
ইমাম আহমাদ, মুসলিম ও অন্যান্যরা এটি বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও অন্যরা বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও অন্যরা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
এটি আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি ইবন মাজাহ এবং ইমাম মালেক তাঁর মুয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও নাসায়ী বর্ণনা করেছেন।
সুনানে ইবনে মাজাহ।
হাকিম ও অন্যান্য মুহাদ্দিসগণ এটি বর্ণনা করেছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)
এটি সহীহ মুসলিম বর্ণনা করেছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি(বুখারী ও মুসলিম) ।
মুত্তাফাকুন ‘আলাইহি(বুখারী ও মুসলিম ।
বুখারী ও অন্যান্য মুহাদ্দিসগণ এটি বর্ণনা করেছেন।
এটি সহীহ বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি তিরমিযী বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন: [এটি একটি] হাসান সহীহ হাদীছ।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি বুখারী বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
তিরিমিযীসহ অন্যান্যরা হাদীসটি বর্ণনা করেছেন।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সুনানে আবু দাউদ।
সহীহ বুখারী।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম
এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম।
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সুনানে আবু দাউদ।
সুনানে ইবনে মাজাহ।
এটি তিরমিযী ও দারামী বর্ণনা করেছেন।
সুনানে আবু দাউদ।
সহীহ বুখারী।
এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
সহীহ বুখারী।
এটি তিরিমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
এটি তিরিমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
এটি আহমাদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
এটি আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
সুনানে আবু দাউদ।
এটি তাবারানী ও ইবন আবী শায়বা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সুনানে ইবনে মাজাহ।
এটি আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
এটি নাসাঈ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ বুখারী ও মুসলিম
সহীহ মুসলিম।
এটি তিরমিযী ও দারামী বর্ণনা করেছেন।
এটি তিরমিযী, আবূ দাউদ ও আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম।
সহীহ বুখারী ও মুসলিম।
সুনানে আবু দাউদ।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
সুনানে আবু দাউদ।
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
এটি মুসলিম ও আবূ দাউদ বর্ণনা করেছেন এবং শব্দ তাঁরই।
সহীহ মুসলিম।
এটি আবূ দাউদ, আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
এটি তিরিমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।
এটি হাকেম ও তবারানী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম ।
বুখারী ও মুসলিম।
বুখারী ও মুসলিম।
বুখারী ও মুসলিম ।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
সহীহ বুখারী ও মুসলিম।
সহীহ বুখারী।
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম।
বুখারী ও মুসলিম।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি আহমাদ বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি বুখারী বর্ণনা করেছেন।
এটি বুখারী বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি সহীহ মুসলিম বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও ইবনু হিব্বান বর্ণনা করেছেন।
এটি সহীহ বুখারী বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম ।
এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম ।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও অন্যরা বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
সহীহ মুসলিম।
সহীহ মুসলিম।
বুখারী ও মুসলিম।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
এটি বুখারী বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম ।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাউদ, ইবন মাজাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি সহীহ বুখারী বর্ণনা করেছেন।
এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
সফর থেকে ফিরে এসে এ কথার সাথে বৃদ্ধি করে বলবে: آيبون، تائبون، عابدون، لربنا حامدون “(আমরা) প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রবের প্রশংসাকারী।” এটি সহীহ মুসলিম বর্ণনা করেছেন।
এটি আহমাদ ও ইবন মাযাহ বর্ণনা করেছেন।
এটি আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
হাকিম ও অন্যান্য মুহাদ্দিসগণ এটি বর্ণনা করেছেন।
সহীহুল জামি‘।
এটি তিরমিযী, আবূ দাউদ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
সহীহ বুখারী।
সহীহ বুখারী ও মুসলিম।
এটি আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
মু’য়াত্তা মালিক।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
এটি আহমাদ, ইবন মাজাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।
বুখারী ও মুসলিম ।
বিবিধ অংশ:
সহীহ বুখারী ও মুসলিম।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি মুসলিম বর্ণনা করেছেন।
এটি বর্ণনা করেছেন আবূ দাঊদ।
এটি আবু দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
মুসলিম শিশুদের যা জানা জরুরী
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে
ভূমিকা
আল্লাহর নামে (শুরু করছি), আর সকল প্রশংসা শুধু আল্লাহর জন্যই। অতপর:
* এগুলো আল্লাহ তা‘আলার দ্বীনের এমন কিছু মাসআলা যা মুসলিম শিশুদের জানা খুবই জরুরী। আর ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এ গুলো শেখানো পিতা-মাতার দায়িত্ব। এটি আকীদাহ, ফিকহ, সীরাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন চরিত, শিষ্টাচার, তাফসীর, হাদীস, আখলাক ও যিকির-আযকার বিষয়ে সহজসাধ্য ও পূর্ণাঙ্গ একটি সিলেবাস, যা শিশুদেরসহ, সব বয়সের মানুষের এবং নওমুসলিমদের জন্য উপযোগী। বাড়িতে, পাঠশালাতে,ইনস্টিটিউটে এমনকি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে, মুখস্থ ও ব্যাখ্যা করতে দেয়া যেতে পারে। আমি এটিকে বিষয় ভিত্তিক বিন্যস্ত এবং প্রশ্নোত্তর পদ্ধতিতে উপস্থাপন করেছি। কারণ, এটি মস্তিষ্কে ধারণের ক্ষেত্রে সবচেয়ে তীক্ষ্ণ ও মুখস্তের ক্ষেত্রে দৃঢ়তম পন্থা। আর এ পদ্ধতিটিকেই শিশুদের বয়সের উপযোগী হিসেবে মুরব্বীগণ বাছাই করবেন।
আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এর দ্বারা উপকৃত করেন এবং তা কবুল করেন। (আল্লাহ তায়ালা কুরআন মাজীদে বহু আয়াতে নিজ সম্মানার্থে বহুবচন ব্যবহার করেছেন,যা মূলত আরাবী ভাষার একটি রীতি।বাংলায় এ রীতির ব্যাবহার না থাকায় সে সব আয়াতের অনুবাদে বইটিতে একবচনই ব্যবহার করা হয়েছে।সম্পাদক,আব্দুর রব আফ্ফান)
এর মূল ভিত্তি হচ্ছে:
- আল্লাহ তা‘আলার বাণী: হে ইমানদারগণ [১]! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর আগুন থেকে [২], যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদেশপ্ৰাপ্ত হয় তা-ই করে। [আত-তাহরীম, আয়াত: ০৬]
এছাড়াও আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস, তিনি বলেছেন: আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তখন তিনি বললেন: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ» “হে বালক! আমি তোমাকে কয়েকটি কালিমা (বাক্য) শিক্ষা দিচ্ছি, তা হচ্ছে: তুমি আল্লাহর (বিধানসমূহের) রক্ষণাবেক্ষণ কর (তাহলে) আল্লাহও তোমার রক্ষণাবেক্ষণ করবেন। তুমি আল্লাহর (অধিকারসমূহ) স্মরণ রাখো, তাহলে তুমি তাঁকে তোমার সম্মুখে পাবে। যখন তুমি চাইবে, তখন আল্লাহর কাছেই চাও। আর যখন তুমি প্রার্থনা করবে, তখন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা কর। আর এ কথা জেনে রাখ যে, যদি সমগ্র উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তোমার (তাকদীরে) লিখে রেখেছেন। আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার (তাকদীরে) লিখে রেখেছেন। কলমসমূহ উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতাসমূহ (তাকদীরের লিপি) শুকিয়ে গেছে।’’
ছোটদের শিক্ষাদানের গুরুত্ব:
বাচ্চাকে তার দ্বীন (ইসলাম) সম্পর্কে প্রয়োজনীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া প্রতিটি মানুষের ওপর ওয়াজিব। যাতে করে সে (বাচ্চা) ইসলামের ফিতরাতের উপরে একজন পরিপূর্ণ মানুষ এবং ঈমানের রাস্তায় একজন তাওহীদপন্থী হতে পারে।
ইমাম আবু যাইদ আল-কাইরাওয়ানী রহিমাহুল্লাহ বলেছেন: ﴿ٱلۡيَوۡمَ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَٰتُۖ وَطَعَامُ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ حِلّٞ لَّكُمۡ وَطَعَامُكُمۡ حِلّٞ لَّهُمۡۖ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَ وَلَا مُتَّخِذِيٓ أَخۡدَانٖۗ وَمَن يَكۡفُرۡ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ حَبِطَ عَمَلُهُۥ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٥﴾ [المائدة: 5] “(শরয়ী) নির্দেশনা এসেছে যে, বাচ্চাদেরকে সাত বছর বয়সে সালাতের আদেশ করা হবে, দশ বছরে তাদেরকে (আদায় না করলে) প্রহার করা হবে এবং (এ বয়সে) তাদের বিছানাকে আলাদা করে দেয়া হবে। ঠিক অনুরূপভাবে তাদের সাবালকত্ব আসার পূর্বেই আল্লাহ তা‘আলা বান্দার ওপর যে সব কথা ও আমল ফরয করেছেন, তা শিক্ষা দেওয়া আবশ্যক।যাতে তাদের সাবালকত্ব এমন অবস্থায় আসে যে তাদের হৃদয় তা মেনে নিতে সক্ষম, তাদের আত্মা তার প্রতি শান্ত। আর তাদের অঙ্গ-প্রত্যঙ্গ যা করে তার প্রতি অভ্যস্থ।
আকীদাহ অংশ
আকীদা শাস্ত্র:
ইসলামী আক্বীদা হলো: আল্লাহ তা‘আলার রুবুবিয়্যাত, তাঁর উলুহিয়্যাত এবং তাঁর নাম ও সিফাতসমূহের প্রতি, তাঁর ফিরিশতাগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, তাকদীরের ভালো ও মন্দের প্রতি, গায়বের প্রমাণিত যাবতীয় বিষয়সমূহের প্রতি, দীনের মূলনীতিসমূহের প্রতি, এ বিষয়ে সালফে সালেহীনগণ যার ওপর একমত পোষণ করেছেন তার প্রতি এবং এ জাতীয় অন্যান্য মাসআলাসমূহের প্রতি দৃঢ় ঈমান স্থাপন করা।
প্রশ্ন ১: তোমার রব কে?
উত্তর: আমার রব আল্লাহ, যিনি আমাকে এবং সমগ্র জগতকে তাঁর নি‘আমাত দ্বারা প্রতিপালন করেন। তিনিই আমার মা‘বূদ, তিনি ব্যতীত আমার আর কোন মা‘বূদ নেই। তিনিই স্রষ্টা, মালিক, রিযিকদাতা এবং মহাবিশ্বের সকল কিছুর ব্যবস্থাপক।
এর দলীল : আল্লাহ তা‘আলার বাণী: সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ্র প্রাপ্য [আল-ফাতিহা: ২]
প্রশ্ন ২: তোমার দ্বীন কী?
উত্তর: আমার দ্বীন আল- ইসলাম। আর ইসলাম হলো:আল্লাহর তাওহীদ মেনে নিয়ে তাঁর কাছে নিজেকে সমর্পণ করা, তাঁর আদেশ-নিষেধ পালনের মাধ্যমে আনুগত্য করা এবং শিরক ও শিরককারীদের থেকে মুক্ত থাকা।"
আল্লাহ তা‘আলা বলেছেন: নিশ্চয় ইসলামই আল্লাহ্র নিকট একমাত্র দ্বীন। [আলে ইমরান : ১৯]
প্রশ্ন ৩: তোমার নবী কে?
উত্তর: আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তা‘আলা বলেছেন: مُّحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِۚ “মুহাম্মাদ আল্লাহর রাসূল...” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৯]
প্রশ্ন ৪: তাওহীদের কালিমাটি উল্লেখ কর। এবং এর সঠিক অর্থ কী?
উত্তর: তাওহীদের কালিমা হচ্ছে: لا إله إلا الله বা আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এ কথার অর্থ: আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।
আল্লাহ তা‘আলা বলেছেন: “কাজেই জেনে রাখুন যে, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবূদ নেই।” [মুহাম্মাদ: ১৯]
তিনি আরো বলেছেন: “এজন্যে যে, নিশ্চয় আল্লাহ্, তিনিই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে ডাকে তা তো অসত্য। আর নিশ্চয় আল্লাহ্, তিনিই সমুচ্চ, সুমহান।” [আল-হাজ্জ: ৬২]
প্রশ্ন ৫: আল্লাহ (‘আয্যা ওয়া জাল্লা) কোথায়?
উত্তর: আল্লাহ আসমানে, ‘আরশের উপরে, সকল মাখলূকাতের উপর, আল্লাহ তা‘আলা বলেন, “দয়াময় (আল্লাহ্) আরশের উপর উঠেছেন।” [সূরা ত্বহা: ৫]
আল্লাহ তা‘আলা আরো বলেন: وَهُوَ ٱلۡقَاهِرُ فَوۡقَ عِبَادِهِۦۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ “আর তিনিই আপন বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্ববান ও সত্তাসহ সবকিছুর উর্ধ্বে।আর তিনি প্রজ্ঞাময়, সম্যক অবহিত।” [সূরা আল-আন‘আম, আয়াত: ১৮]
প্রশ্ন ৬: ‘মুহাম্মাদ আল্লাহর রসূল’ এ সাক্ষ্য প্রদানের অর্থ কী?
উত্তর: এর অর্থ: আল্লাহ তা‘আলা জগতের জন্য তাঁকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন।
• সুতরাং আমাদের ওয়াজিব হবে:
১. তিনি যা আদেশ করেছেন, তার আনুগত্য করা।
২. তিনি যেসব সংবাদ দিয়েছেন, তা মনে প্রাণে বিশ্বাস করা।
৩. তার অবাধ্য না হওয়া।
৪. তিনি যা শরী‘আত সম্মত করেছেন, তার বাইরে আল্লাহর ইবাদাত না করা। আর এটি হচ্ছে: সুন্নাহকে অনুসরণ ও বিদ‘আতকে বিসর্জন দেওয়ার মাধ্যমে।
আল্লাহ তা‘আলা বলেন, “কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল।” [আন-নিসা : ৮০]
তিনি আরো বলেছেন: “আর তিনি মনগড়া কথা বলেন না।” [৩]। “তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়।” ৪ [সূরা আন-নাজম, আয়াত: ৩-৪]
আল্লাহ জাল্লা শানুহু বলেছেন: “অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আর্দশ, তার জন্য যে আসা রাখে আল্লাহ্ ও শেষ দিনের এবং আল্লাহ্কে বেশী স্মরণ করে।” [আল-আহযাব, আয়াত: ২১]
প্রশ্ন ৭: আল্লাহ তা‘আলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
উত্তর: আমাদেরকে তিনি শুধুমাত্র তাঁর ইবাদাতের জন্য সৃষ্টি করেছেন, তাঁর কোন শরীক নেই। তিনি আমাদেরকে অনর্থক কিংবা খেলাধুলা ও তামাশার জন্য সৃষ্টি করেননি এবং উদ্দেশ্যহীন ও লাগামহীনভাবে ছেড়েও দেননি।
আল্লাহ তা‘আলা বলেছেন: আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যেই যে, তারা কেবল আমার ইবাদাত করবে। [আয-যারিয়াত: ৫৬]
প্রশ্ন ৮: ইবাদত কাকে বলে?
উত্তর: প্রকাশ্য ও গোপনীয় যে সব আমল ও কথাকে আল্লাহ ভালোবাসেন এবং যার প্রতি আল্লাহ খুশি হন, তার সামগ্রীক নাম।
প্রকাশ্য ইবাদত: যেমন: তাসবীহ, তাকবীর ও তাহমীদের মাধ্যমে মুখ দিয়ে আল্লাহর যিকির করা, সালাত আদায় করা এবং হজ করা।
গোপনীয় ইবাদত: যেমন: তাওয়াক্কুল, ভয় করা এবং আশা করা।
প্রশ্ন ৯: আমাদের ওপর মহা দায়িত্ব কী?
উত্তর: আমাদের ওপর মহা দায়িত্ব হচ্ছে: আল্লাহ তা‘আলার তাওহীদ।
আল্লাহ তায়ালা বলেন: “আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।” [আল-বায়্যিনাহ, আয়াত: ৫]
প্রশ্ন ১০: তাওহীদের প্রকারগুলো কী কী?
উত্তর: ১) তাওহীদুর রুবূবিয়্যাহ: আর তা হলো এ কথার বিশ্বাস করা যে, আল্লাহ তা‘আলাই সৃষ্টিকর্তা, রিযিকদাতা, মালিক এবং পরিচালক, তিনি একক, তার কোন শরীক নেই।
২) তাওহীদুল উলূহিয়্যাহ: আর তা হলো ইবাদাতে আল্লাহকে একক গণ্য করা, সুতরাং আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো ইবাদাত করা যাবে না।
৩) তাওহীদুল আসমা ওয়াস সিফাত: আর তা হলো: কোন ধরণের নমুনা নির্ধারণ, সাদৃশ্য প্রদান, নিষ্ক্রিয়করণ ও ধরণ নির্ধারণ ব্যতীত কুরআন ও সুন্নাহতে আগত আল্লাহ তা‘আলার নামসমূহ ও গুণাবলীর প্রতি ঈমান আনা।
তিন প্রকার তাওহীদের দলীল: আল্লাহ তা‘আলার বাণী: “তিনি আসমানসমূহ, যমীন ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে, সে সবের রব। কাজেই তাঁরই ইবাদাত করুন এবং তাঁর ইবাদাতে ধৈর্যশীল থাকুন। আপনি কি তাঁর সমনামগুণসম্পন্ন কাউকেও জানেন?” [মারইয়াম : ৬৫]
প্রশ্ন ১১: সবচেয়ে মারাত্মক গোনাহ কী?
উত্তর: আল্লাহ তা‘আলার সাথে শিরক করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন। আর যে-ই আল্লাহর সাথে শরীক করে, সে এক মহাপাপ রটনা করে।” [আন-নিসা: ৪৮]
প্রশ্ন ১২: শিরক ও তার প্রকাগুলো কি?
উত্তর: শিরক হচ্ছে: মানুষের আল্লাহর ইবাদত, রুবুবিয়্যাত বা নাম ও সিফাতসমূহে কোনো শরীক বা সমকক্ষ সাব্যস্ত করা।
আর শিরক হচ্ছে ইবাদতের প্রকারসমূহের যে কোনো একটি ইবাদত গাইরুল্লাহর জন্য সাব্যস্ত করা।
শিরকের প্রকারভেদ:
শিরকে আকবার (বড় শিরক): যেমন: আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কে ডাকা, আল্লাহ সুবাহানাহু ওয়া তা‘আলা ছাড়া অন্যকে সিজদাহ করা অথবা আল্লাহ আয্যা ও জাল্লা ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যবাই করা।
- শিরকে আসগার (ছোট শিরক); আর তা হলো যা মিল্লাত থেকে বের করে দেয় না, যেমন: আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কারো নামে শপথ করা, অথবা তামীমাহ (তাবিজ) ঝুলানো, অর্থাৎ, কল্যাণ লাভ বা অকল্যাণ প্রতিরোধে মানুষ যে সব বস্তু ঝুলায়। আর সামান্য লৌকিকতা (রিয়া), যেমন: কোন ব্যক্তি তার সালাতকে সুন্দর করে, এ কারণে যে মানুষ তার দিক তাকাচ্ছে।
প্রশ্ন ১৩: আল্লাহ তা‘আলা ব্যতীত আর কেউ কী গায়েব (অদৃশ্যের খবর) জানে?
উত্তর ১৩: একমাত্র আল্লাহ তা‘আলা ব্যতীত আর কেউ গায়েব (অদৃশ্য) এর খবর জানে না।
আল্লাহ তা‘আলা বলেছেন: “বলুন, আল্লাহ্ ব্যতীত আসমান ও যমীনে কেউই গায়েব জানে না এবং তারা উপলব্ধিও করেনা কখন উত্থিত হবে।” [আন-নামল: ৬৫]
প্রশ্ন ১৪: ঈমানের রুকনগুলো কী কী?
উত্তর: ঈমানের রুকন ছয়টি:
১. আল্লাহ তা‘আলার প্রতি ঈমান।
২. তাঁর ফিরিশতাগণের প্রতি ঈমান।
৩. তাঁর (আসমানী) কিতাবসমূহের প্রতি ঈমান।
৪. তাঁর রাসূলগণের প্রতি ঈমান।
৫. আখিরাত বা শেষ দিবসের প্রতি ঈমান।
৫. তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।
দলীল: ইমাম মুসলিম বর্ণিত হাদীসে জিবরীল (আলাইহিস সালাম), যেখানে জিবরীল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন: «فَأَخْبِرْنِي عَنِ الْإِيمَانِ، قَالَ: أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ». “আপনি ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দিন। তখন তিনি বললেন: ‘তুমি আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাগণ , কিতাবসমূহ, রাসূলগণ, আখিরাত দিবস ও তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান আনবে।”
প্রশ্ন ১৫: ঈমানের রুকনসমূহের অর্থ কী?
উত্তর: আল্লাহ তা‘আলার প্রতি ঈমান আনা: তুমি এ কথা বিশ্বাস করবে যে, আল্লাহ তা‘আলাই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে রিযিক দিয়েছেন। আর তিনিই সমস্ত মাখলূকের একমাত্র (একচ্ছত্র) মালিক ও মহাপরিচালক। আর তিনিই মা‘বূদ (উপাস্য), তিনি ছাড়া কোন প্রকৃত মা‘বূদ নেই। সৃষ্টি ও নির্দেশ, বিধান ও আইন প্রণয়ন একমাত্র তাঁরই। তিনি একক, তাঁর কোন শরীক নেই।
আর তিনিই সবার বড় মহান, পরিপূর্ণ যার জন্যই সকল প্রশংসা। তাঁর রয়েছে সুন্দর নামসমূহ ও সুউচ্চ সিফাত বা গুণাবলী। তাঁর কোন সমকক্ষ নেই এবং কোন কিছুই তাঁর সমতুল্য নয়। তিনি পবিত্র।
ফিরিশগণের প্রতি ঈমান: ফিরিশতাগণ সৃষ্ট। আল্লাহ তা‘আলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, তাঁর ইবাদাত করা ও আদেশের পরিপূর্ণ আনুগত্য করার জন্য।
আল্লাহ তা‘আলা বলেছেন: “বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।” তারা তাঁর আগে বেড়ে কথা বলে না; তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে থাকে।” [আল-আম্বিয়া, আয়াত: ২৬-২৭]
- নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “ফিরিশতাগণ কে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে।”
- তাদের মধ্যে অন্যতম জিবরীল আলাইহিস সালাম, যিনি নবীদের নিকট অহী নিয়ে অবতরণ করেন। আল্লাহ তায়ালা বলেন: “আর নিশ্চয় এটা সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত। বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন। আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। সুস্পষ্ট আরবী ভাষায়।” [আশ-শু‘আরা : ১৯২-১৯৫]
কিতাবসমূহের প্রতি ঈমান: যে কিতাবগুলো আল্লাহ তাঁর রাসূলগণের ওপর নাযিল করেছেন।
- যেমন: কুরআন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর।
- ইনজিল: ঈসা আলাইহিস সালামের উপর।
- তাওরাত: মূসা আলাইহিস সালামের উপরে।
- যাবূর: দাঊদ আলাইহিস সালামের উপরে।
সুহুফে ইবরাহীম এবং মূসা: ইবরাহীম ও মূসা আলাইহিমাস সালামের উপর।
রাসূলগণের প্রতি ঈমান: তারা হচ্ছেন যাদেরকে আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের নিকট প্রেরণ করেছেন, তাদের শিক্ষা দেওয়া, জান্নাত ও কল্যাণের সুসংবাদ দেওয়া এবং তাদেরকে মন্দ ও জাহান্নাম থেকে সতর্ক করার জন্য।
- নবীদের অন্যতম হচ্ছেন: উলুল ‘আঝম দৃঢ় প্রত্যয়ীগণ, তাঁরা হচ্ছেন:
নূহ আলাইহিস সালাম,
ইবরাহীম আলাইহিস সালাম,
মূসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালাম,
- মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আখিরাত দিবসের প্রতি ঈমান: এটি হচ্ছে: মৃত্যুর পর কবরে, কিয়ামাতের দিবসে এবং পুনরুত্থান ও হিসাবের দিবসে যা হবে, সেখানে জান্নাতীগণ তাদের স্থানে আর জাহান্নামীগণ জাহান্নামে তাদের স্থানে অবস্থান করবে।
আল্লাহ তায়ালা বলেন: “জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়।” [আলে ইমরান : ১৮৫]
তাকাদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা:
তাকদীর: এটি হচ্ছে এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস করা যে, বিশ্বজগতে ঘটিত সবকিছু আল্লাহ জানেন, আর তিনি তা লাউহে মাহফূযে লিখে রেখেছেন, আর তিনি সেগুলোকে অস্তিত্বে আনা এবং সৃষ্টি করাকে চেয়েছেন।
আল্লাহ তা‘আলা বলেন, “নিশ্চয় আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি তাকদীর অনুযায়ী।” [সূরা আল-কামার: ৪৯]
- তাকদীরের প্রতি ঈমানের চারটি স্তর রয়েছে:
প্রথম স্তর: আল্লাহ তা‘আলার ইলম: এর মধ্যে রয়েছে - প্রতিটি বস্তু অস্তিত্বশীল হওয়ার আগে এবং পরে উক্ত বস্তু সম্পর্কে আল্লাহ তা‘আলার পূর্ব জ্ঞান।
এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “নিশ্চয় আল্লাহ্, তাঁর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন্ স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞ, সম্যক অবহিত।” [সূরা লুকমান, আয়াত: ৩৪]
দ্বিতীয় স্তর: আল্লাহ তা‘আলা সেগুলোকে লাউহে মাহফূযে লিপিবদ্ধ করেছেন। সুতরাং যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে, তা তাঁর কাছে কিতাবে লিখিত রয়েছে।
এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “আর গায়েবের চাবি তাঁরই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তা তিনিই অবগত রয়েছেন, তাঁর অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই। [আল-আনআম : ৫৯]
তৃতীয় স্তর: প্রতিটি বস্তু আল্লাহর চাওয়াতেই সংঘটিত হয়, কোন বস্তু বা সৃষ্ট তাঁর চাওয়া ছাড়া সংঘটিত হয় না। বান্দার স্বাধীনতা, ইচ্ছা ও চাওয়া রয়েছে, তবে এই ইচ্ছা ও চাওয়া আল্লাহর ইচ্ছার অধীন।
এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য। আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন।” [আত-তাকওয়ীর: ২৮-২৯]
চতুর্থ স্তর: এ ব্যাপারে ঈমান আনা যে, সমগ্র সৃষ্টিজগত মাখলূক, যাকে আল্লাহ তা‘আলা সৃষ্টি করেছেন। তিনি এগুলোর সত্তা, বৈশিষ্ট্য, নড়াচড়া এবং জগতের মধ্যে বিদ্যমান সব কিছুই সৃষ্টি করেছেন।
এর দলীল আল্লাহ তা‘আলার বাণী: “অথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা আমল কর তাও।” [আস-সাফফাত: ৯৬]
প্রশ্ন ১৬: কুরআনের পরিচয় কী?
উত্তর: এটি হচ্ছে আল্লাহ তা‘আলার কালাম, যা মাখলূক নয়।
আল্লাহ তা‘আলা বলেছেন: وَإِنْ أَحَدٌ مِنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ... “আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়...।” [আত-তাওবাহ : ৬]
হাদীসে বর্ণিত হয়েছে: “অন্যান্য সকল কথার চেয়ে আল্লাহর কালামের ফযীলত ঠিক ততটাই বেশি, যতটা তাঁর সৃষ্টির ওপর আল্লাহর ফযীলত রয়েছে।”
প্রশ্ন ১৭: সুন্নাহ কি?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কথা, কাজ, অনুমোদন এবং সৃষ্টিগত ও চারিত্রিক গুণ।
প্রশ্ন ১৮: বিদ‘আত কি? আমরা কী তা গ্রহণ করব?
উত্তর: দীনের মধ্যে মানুষ যা নতুন করে তৈরী করেছে; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণের যুগে তা ছিল না, এমন প্রতিটি কাজ।
- আমরা অবশ্যই প্রত্যাখ্যান করব, গ্রহণ করব না।
কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: كل بدعة ضلالة “প্রত্যেক বিদ‘আত গোমরাহী।”
- তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরও বলেন: “যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত হবে।”
বিদ‘আতের উদাহরণ: ইবাদাতের মধ্যে কোন কিছু বৃদ্ধি করা, যেমন: ওযুর মধ্যে বৃদ্ধি করা তথা: (অঙ্গসমূহ) চতুর্থবার ধৌত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনে অনুষ্ঠান করা; যেহেতু এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের থেকে বর্ণিত নয়।
প্রশ্ন ১৯: বন্ধুত্ব ও বৈরিতা (الولاء والبراء) এর আকীদা কাকে বলে?
মিত্রতা (الولاء): এটি হচ্ছে: মুমিনদেরকে ভালোবাসা এবং তাদের সহযোগিতা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ... “আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু...।” [আত-তাওবাহ : ৭১]
শত্রুতা (البراء): এটি হচ্ছে: কাফিরদের ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “অবশ্যই তোমাদের জন্য ইবরাহীম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ‘তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ‘ইবাদাত কর তা হতে আমরা সম্পর্কমুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শক্ৰতা ও বিদ্বেষ চিরকালের জন্য; যতক্ষণ না তোমরা এক আল্লাহ্তে ঈমান আন।” [আল-মুমতাহিনাহ : ৪]
প্রশ্ন ২০: আল্লাহ কী ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করবেন?
উত্তর: ইসলাম ছাড়া আল্লাহ অন্য কোন ধর্মকে গ্রহণ করবেন না।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” [সূরা আলে-ইমরান : ৮৫]।
প্রশ্ন ২১: কথা, কাজ ও আকীদাহ-বিশ্বাস দ্বারা কুফর হয়, এর উদাহরণ দাও।
উত্তর: কথার উদাহরণ: মহাপবিত্র আল্লাহ কে গালি দেয়া এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি-গালাজ করা।
কাজের উদাহরণ: (কুরআনের) মুসহাফকে অসম্মান করা অথবা আল্লাহ তা‘আলা ব্যতীত অন্য কাউকে সিজদাহ করা।
বিশ্বাসের উদাহরণ: এমন বিশ্বাস করা যে, আল্লাহ তা‘আলা ছাড়াও কেউ ইবাদাতের উপযুক্ত রয়েছে অথবা আল্লাহ তা‘আলার সাথে অন্য কোন সৃষ্টিকর্তা আছে।
প্রশ্ন ২২: নিফাক কি এবং এর প্রকারগুলো কী?
উত্তর: ১. বড় নিফাক: এটি হচ্ছে অন্তরে কুফুরী গোপন রেখে ঈমান প্রকাশ করা।
আর এটি ইসলাম থেকে মানুষকে বের করে দেয়। আর এটি বড় কুফর।
আল্লাহ তা‘আলা বলেছেন: “মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সহায়ক পাবেন না।” [আন-নিসা: ১৪৫]
২- ছোট নিফাক (النفاق الأصغر): যেমন: মিথ্যাকথা বলা, ওয়াদার খেলাফ করা এবং আমানতের খিয়ানত করা।
এ ধরণের নিফাক ইসলাম থেকে বের করে দেয় না। এটি গোনাহের কাজ, আর যার মধ্যে এটি থাকবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان “মুনাফিকদের আলামত তিনটি : যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে আর যখন তাকে আমানতদার মানা হবে খিয়ানত করবে।”
প্রশ্ন ২৩: সর্বশেষ নবী ও রাসূল কে?
উত্তর: তিনি হচ্ছেন: নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তা‘আলা বলেছেন: “মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; ববং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী।” [সূরা আল-আহযাব: আয়াত: ৪০]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: وأنا خاتم النبيين لا نبي بعدي ্“আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নেই।”
প্রশ্ন ২৪: মু‘জিযা কী?
উত্তর: মু‘জিযা: নবুওয়তের সত্যতা প্রমাণে আল্লাহ তা‘আলা তাঁর নবীদেরকে সাধারণ নিয়মের বাইরে যা দান করেছেন। যেমন:
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তায়ালা বলেন: “কিয়ামত কাছাকাছি হয়েছে, আর চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এটা তো চিরাচরিত জাদু।’ আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল –খুশীর অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষে পৌঁছবে।” [আল-কামার: ১-৩]
- মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্রকে বিদীর্ণ করা, ফিরআউন ও তার সহযাত্রীদেরকে ডুবিয়ে ফেলা। আল্লাহ তায়ালা বলেন: “আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের কে উদ্ধার করেছিলাম ও ফির’আউনের বংশকে নিমজ্জিত করেছিলাম। আর তোমরা তা দেখছিলে।” [আল-বাকারাহ: ৫০]
প্রশ্ন ২৫: সাহাবী কারা? আমাদের উপর কি তাদেরকে ভালোবাসা আবশ্যক?
উত্তর: সাহাবী: প্রত্যেক এমন ব্যক্তি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি ঈমান অবস্থায় দেখেছেন এবং ইসলামের উপরে (থাকা অবস্থায়) মারা গিয়েছেন।
আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসবো এবং অনুসরণ করবো, নবীগণের পরে তারাই অতি উত্তম ও সম্মানি মানুষ।
তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন: চার খলীফা:
আবূ বাকর রাদিয়াল্লাহু ‘আনহু,
উমার রাদিয়াল্লাহু আনহু,
উছমান রাদিয়াল্লাহু ‘আনহু এবং
আলী রাদিয়াল্লাহু ‘আনহু।
আল্লাহ তা‘আলা সকল সাহাবী রদিয়াল্লাহু আনহুম সম্পর্কে বলেছেন: “আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সাথে-যথাযথ তাদের অনুসরণ করে আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট হয়েছেন। আর তিনি তাদের জন্য তৈরী করেছেন জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এ তো মহাসাফল্য।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ১০০]
প্রশ্ন ২৬: উম্মাহাতুল মুমিনীন (মুমিনদের মাতাগণ) কারা?
উত্তর: তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ।
আল্লাহ তা‘আলা বলেছেন: ٱلنَّبِيُّ أَوۡلَى بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَجُهُۥٓ أُمَّهَتُهُمۡۗ “নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্টতর(১) এবং তাঁর স্ত্রীগণ তাদের মা।” [আল-আহযাব : ৬]
প্রশ্ন ২৭: আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার-পরিজনের হক কী?
উত্তর: আমরা তাদের মুহাব্বাত করব, তাদের আন্তরিকভাবে গ্রহণ করব, তাদের সাথে যারা শত্রুতা করে, আমরাও তাদের সাথে শত্রুতা করব। তারা হচ্ছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার সন্তান-সন্ততি, বনূ হাশিম এবং বনূ মুত্তালিবের বংশের মুমিনগণ।
আল্লাহ তায়ালা বলেন: “আল্লাহ্ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।” [সূরা আল-আহযাব: ৩৩]
হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।”
প্রশ্ন ২৮: মুসলিমদের শাসকবৃন্দের প্রতি আমাদের কর্তব্য কী?
উত্তর: আমাদের কর্তব্য: তাদেরকে সম্মান করা, তাদের আদেশ শোনা, পাপাচারের বিষয় ব্যতীত তাদের আনুগত্য করা, তাদের জন্য দু‘আ করা এবং গোপনে তাদেরকে নসীহত করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, যদি না আমরা সুস্পষ্ট কুফর দেখতে পাই।
আল্লাহ তায়ালা বলেন: “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর, আরও আনুগত্য কর তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের, অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত কর আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখেরাতে ঈমান এনে থাক। এ পন্থায় উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর।” [আন-নিসা: ৫৯]
প্রশ্ন ২৯: মুমিনদের স্থায়ী বাসস্থান কী?
উত্তর: মুমিনদের স্থায়ী বাসস্থান হলো জান্নাত। আল্লাহ তা‘আলা বলেছেন: إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ... “নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত...।” [মুহাম্মাদ: ১২]
প্রশ্ন ২৯: কাফিরদের স্থায়ী বাসস্থান কী?
উত্তর: কাফিরদের স্থায়ী বাসস্থান জাহান্নাম। আল্লাহ তা‘আলা বলেছেন: “অতএব তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৪]
প্রশ্ন ৩১: ভয় কী? এবং আশা কী? এবং এর দলিল কী?
উত্তর: ভয়: আল্লাহ তা‘আলাকে এবং তাঁর আযাবকে ভয় পাওয়া।
আশা: এটি হচ্ছে আল্লাহর সাওয়াব, ক্ষমা ও রহমত কামনা করা।
এর দলীল হলো আল্লাহ তা‘আলার বাণী: “তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে, আর তারা তাঁর দয়া প্রত্যাশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার রবের শাস্তি ভয়াবহ।” [আল-ইসরা : ৫৭]
আল্লাহ তা‘আলা আরো বলেছেন: نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ 49 وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ “আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, নিশ্চয় আমিই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর নিশ্চয় আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি।” [আল-হিজর: ৪৯-৫০]
প্রশ্ন ৩২: আল্লাহ তা‘আলার কতিপয় নাম ও সিফাত উল্লেখ কর।
উত্তর: আল্লাহ (الله), রব (الرب), রহমান (الرحمن) (দয়াময়), মহাশ্রবণকারী (السميع), মহাদ্রষ্টা (البصير), মহাজ্ঞানী (العليم), রিযিকদাতা (الرزاق), চিরঞ্জীব (الحي), সুমহান (العظيم), মহাপ্রজ্ঞাময় (الحكيم)... এছাড়াও আল্লাহ তা‘আলার আরো সুন্দর নাম ও উচ্চ গুণাবলী রয়েছে।
প্রশ্ন ৩৩: এ নামসমূহের ব্যাখ্যা কর।
উত্তর: আল্লাহ (الله): এর অর্থ হচ্ছে: প্রকৃত মাবূদ-উপাস্য, তিনি একক, তাঁর কোন শরীক নেই।
রব (الرب): তথা: সৃষ্টিকর্তা, মালিক, রিযিকদাতা ও পরিচালনাকারী তিনি একক, সুমহান সত্তা।
মহাশ্রবণকারী ( السميع): যার শ্রবণ সব কিছুকে পরিব্যপ্ত করেছে, বিচিত্রতা ও বিভিন্নতা থাকা সত্তেও যিনি প্রতিটি শব্দই শুনেন।
মহাদ্রষ্টা (البصير): যিনি প্রতিটি জিনিস দেখেন, এবং প্রতিটি বস্তু ছোট হোক অথবা বড় তিনি তা প্রত্যক্ষ করেন।
মহাজ্ঞানী (العليم): তিনি হচ্ছেন এমন সত্তা, যার জ্ঞান অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি বস্তুকেই আয়ত্ব করেছে।
রহমান (الرحمن): যার রহমত প্রতিটি মাখলূক ও জীবকে পরিব্যপ্ত করে। সুতরাং সকল বান্দা ও মাখলূক তার রহমতের আওতায়।
রিযিকদাতা (الرزاق): যার ওপর সমস্ত প্রাণী, মানুষ, জীন ও সমস্ত মাখলূকের রিযিকের দায়িত্ব
- চিরঞ্জীব (الحي): এমন চিরঞ্জীব, যিনি কখনো মরবেন না। আর সমস্ত সৃষ্টি মরবে।
সুমহান (العظيم): যার নাম, গুণাবলী ও কর্মসমূহে রয়েছে সম্পূর্ণ পরিপূর্ণতা ও পরিপূর্ণ মহত্ব।
- আল-হাকীম: যিনি তাঁর সৃষ্টিকে সুদৃঢ় করেছেন, নিখুঁত করেছেন এবং সুন্দর করেছেন। তাঁর সৃষ্টি ও কর্মে রয়েছে হিকমত।
- হিকমত: সবকিছুকে তাদের যথাযথ স্থানে স্থাপন করা এবং সেগুলোকে তাদের যথার্থ স্থানে রাখা।
প্রশ্ন ৩৪: মুসলিমদের আলিমদের প্রতি আমাদের কর্তব্য কী?
উত্তর: আমরা তাদের ভালোবাসবো, মাসআলা ও শরয়ী সমসাময়িক বিষয়ে তাদের শরণাপন্ন হব, তাদের ভালো দিকগুলো তুলে ধরব। আর যে এগুলো ছাড়া তাদের মন্দগুলো আলোচনা করবে, সে বিপথের ওপর আছে।
আল্লাহ তা‘আলা বলেছেন: “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ্ তাদেরকে মর্যাদায় উন্নত করবেন; আর তোমরা যা কর আল্লাহ্ সে সম্পর্কে সবিশেষ অবহিত।” [আল-মুজাদালাহ : ১১]
প্রশ্ন ৩৫: আল্লাহর ওলী কারা?
উত্তর: যারা মুমিন মুত্তাকী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্বরিকার অনুসরণকারী। আল্লাহ তা‘আলা বলেছেন: أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ “জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত।“ [সূরা ইউনুস, আয়াত: ৬২-৬৩]
প্রশ্ন ৩৬: ঈমান কী কথা ও কাজ?
উত্তর: ঈমান হচ্ছে কথা, কাজ ও দৃঢ় বিশ্বাস।
- তা হলো মৌখিক কথা, অন্তরের বিশ্বাস ও আমল এবং অঙ্গ-প্রত্যঙ্গের আমলের সমন্বয়।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “ঈমানের সত্তর অথবা ষাটের বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম (শাখা) ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্ন (শাখা) রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস (পাথর কাঁটা ইত্যাদি) দূরীভূত করা। আর লজ্জা ঈমানের একটি শাখা।”
প্রশ্ন ৩৭: ঈমান কী বাড়ে এবং কমে?
উত্তর: ঈমান আমলের মাধ্যমে বাড়ে এবং গুনাহের মাধ্যমে কমে?
আল্লাহ তা‘আলা বলেছেন: “মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তাঁর আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ঈমান বর্ধিত করে। আর তারা তাদের রবের উপরই নির্ভর করে।” [আল-আনফাল: ২]
প্রশ্ন ৩৮: ইহসান কী?
উত্তর: ইহসান হচ্ছে: তুমি আল্লাহর ইবাদাত করবে, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাঁকে না দেখ, তিনি অবশ্যই তোমাকে দেখছেন।
প্রশ্ন ৩৯: আমলসমূহ কখন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার কাছে গ্রহণযোগ্য হয়?
জবাব: দুটি শর্ত সাপেক্ষে আমল কবূল হয়:
১- যখন আমলসমূহ শুধুমাত্র আল্লাহ তা‘আলার চেহারা দর্শনের জন্য হয়।
২- আর যখন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে।
প্রশ্ন ৪০: আল্লাহ তা‘আলার উপর তাওয়াক্কুলের অর্থ কী?
উত্তর: এর অর্থ হচ্ছে: উপকরণ গ্রহণ করার সাথে সাথে উপকার লাভ ও ক্ষতি প্রতিরোধ করাতে আল্লাহর ওপরেই ভরসা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ্ই যথেষ্ট।” [আত-তালাক : ৩]
حَسْبُهُ অর্থ: كافيه তথা: যথেষ্ট।
প্রশ্ন ৪১: সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের ব্যাপারে দায়িত্ব কি?
সৎকাজ (المعروف:): এটি হচ্ছে, প্রতিটি ইবাদত আল্লাহ তা‘আলার জন্য করার আদেশ। আর অসৎকাজ (المنكر): এটি হচ্ছে: আল্লাহর জন্য প্রতিটি মন্দ কাজ থেকে বারণ করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ ... “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দিবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে...।” [আলে ইমরান: ১১০]
প্রশ্ন ৪২: আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আত কারা?
উত্তর: তারা হচ্ছেন, কথা, কাজ ও আকীদাহর (বিশ্বাসের) দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যার ওপর ছিলেন, তারা তার উপরেই থাকেন।
- তাদের আহলুস সুন্নাহ নামকরণ করা হয়; কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করেন এবং বিদ‘আতকে পরিহার করেন।
ওয়াল জামা‘আহ: কেননা তারা হকের উপর একত্রিত এবং তাতে পরষ্পর আলাদা হননি।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “নিশ্চয় বনী ইসরাঈল বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত তিহাত্তরটি দলে বিভক্ত হবে। তাদের সবাই জাহান্নামী হবে, শুধু একটি দল ছাড়া।” সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! সে দলটি কারা? তিনি বললেন: “আমি ও আমার সাহাবীগণ যার উপরে রয়েছি।”
ফিকহ অংশ
ইলমে ফিকহ:
ফিকহ হলো ব্যবহারিক শর`ঈ বিধি-বিধান সম্পর্কিত জ্ঞান, যেমন তাহারাত, সালাত, যাকাত, সিয়াম, হজ, জিহাদ ও অন্যান্য ব্যবহারিক বিধানাবলি।
প্রশ্ন ১: ত্বহারাত (পবিত্রতা) এর সংজ্ঞা দাও।
উত্তর: ত্বহারাত (পবিত্রতা): এটি হচ্ছে অপবিত্রতা দূর করা এবং নাপাকী বিলুপ্ত হওয়া। অর্থাৎ সালাতের প্রতিবন্ধকতা দূর করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “পবিত্রতা সালাতের চাবি।”
নাপাকী থেকে পবিত্রতা: এটি হচ্ছে: কোন মুসলিম কর্তৃক তার শরীর, কাপড়, জায়গা অথবা তার সালাত আদায়ের স্থানে পতিত নাপাকীকে দূরা করা।
অপবিত্রতা থেকে পবিত্রতা: এটি পবিত্র পানি দ্বারা অযু বা গোসল অথবা যে পানি পায় না বা পানি ব্যবহারে অপারগ হয়, তার জন্য তায়াম্মুমের মাধ্যমে অর্জিত হয়।
প্রশ্ন ২: নাপাকী পতিত হওয়া বস্তুকে কিভাবে পবিত্র করা হয়?
উত্তর: পবিত্র হওয়া পর্যন্ত পানি দিয়ে ধোয়ার মাধ্যমে। আর যদি কুকুর মুখ দিয়ে থাকে; তাহলে সাতবার ধুতে হয় যার প্রথমবার মাটি দ্বারা।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কারো পাত্রের পবিত্রতা হলো, যখন তাতে কুকুর মুখ দেয়, তা সাতবার ধোয়া, যার প্রথমবার হলো মাটি দ্বারা।”
প্রশ্ন ৩: অযুর ফযীলত কী?
প্রশ্ন ৪: তুমি কীভাবে অযু করবে?
উত্তর: হাতের কব্জি তিনবার ধোয়া। তিনবার কুলি, নাকে পানি দেওয়া এবং নাক ঝাড়া।
কুলি করা: মুখের মধ্যে পানি নিয়ে, তা ঘোরানো-ফিরানো এবং নড়াচড়া করিয়ে ফেলে দেওয়া।
নাকে পানি দেওয়া: ডান হাতের সাহায্যে নাকের মধ্যে বাতাসের মাধ্যমে পানি প্রবেশ করিয়ে টেনে নেওয়া।
নাক ঝাঁড়া: নাকে পানি দেওয়ার পরে বাম হাতের সাহায্যে নাক থেকে পানি বের করে ফেলা।
তারপরে চেহারা তিনবার ধোয়া।
তারপরে দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধোয়া।
তারপরে হাত সামনে থেকে পিছনে এবং পিছন থেকে সামনে নিয়ে মাথা মাসেহ ও দুই কান মাসেহ করা।
- তারপর টাখনুসহ উভয় পা তিনবার ধৌত করা।
অযুর পূর্ণতা এমনই। বুখারী ও মুসলিমে বিদ্যমান একাধিক হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, যা উসমান ও আব্দুল্লাহ ইবনু যাইদসহ অন্যান্যরা বর্ণনা করেছেন। বুখারী ও অন্যান্য কিতাবে আরো সাব্যস্ত সূত্রে বর্ণিত হয়েছে যে: “রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার একবার করে অযু করেছেন, আবার দুইবার দুইবার করে অযু করেছেন।” অর্থাৎ তিনি তার অযুর অঙ্গ-প্রত্যঙ্গসমূহের প্রতিটি অঙ্গকে একবার অথবা দুইবার করে ধৌত করেছেন।
প্রশ্ন ৫: অযুর ফরযগুলো কী এবং এগুলোর সংখ্যা কতটি?
উত্তর: যেগুলোর কোন একটি বাদ গেলে একজন মুসলিমের অযু শুদ্ধ হয় না।
১. মুখমন্ডল ধৌত করা, এর অন্তর্ভুক্ত হল, কুলি করা ও নাকে পানি গ্রহণ করা।
২. দুই হাত কনুই পর্যন্ত ধোয়া।
৩. মাথা মাসেহ করা ও দুই কান এর অন্তর্ভুক্ত।
৪.দুই টাখনু পর্যন্ত দুই পা ধোয়া।
৫. অঙ্গসমূহের মাঝে ধারাবাহিকতা রক্ষা করা, যেমন: মুখ ধোয়া, তারপর দুইহাত, তারপর মাথা মাসেহ করা এবং তারপর দুই পা ধোয়া।
আল্লাহ তায়ালা বলেন: “হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মাথাগুলো মাসেহ কর এবং পাগুলো টাখনু পর্যন্ত ধুয়ে নাও।” [সূরা আল-মায়েদা, আয়াত: ৬]
৬. অবিচ্ছিন্নতা বজায় রাখা: অযুর ক্ষেত্রে এটি হচ্ছে কোন ধরণের বিচ্ছিন্নতা ছাড়া লাগাতার সময়ের মধ্যে সম্পাদন করা, যাতে অঙ্গসমূহ থেকে পানি শুকিয়ে না যায়। যেমন: কোন এক সময়ে অর্ধেক অযু করা, আর অন্য সময়ে তা পূর্ণ করা। এতে উক্ত ব্যক্তির অযু সঠিক হবে না।
দলীল এই হাদীস: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সালাত আদায় করতে দেখলেন, এ অবস্থায় যে তার পায়ের পাতার ওপর এক দিরহাম পরিমাণ শুকনা ছিল যাতে পানি পৌঁছেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযূ এবং সালাত দুটোই পুনরায় আদায় করতে বললেন।”
প্রশ্ন ৬: অযুর সুন্নাতসমূহ কী এবং এগুলো কতটি?
উত্তর: অযুর সুন্নাতসমূহ: এগুলো হচ্ছে, যদি অযুকারী তা করে, তাহলে বেশী বিনিময় ও সাওয়াব পাবে। আর যদি ছেড়ে দেয়, তাহলে তার কোন গুনাহ হবে না এবং তার অযু সহীহ।
১. তাসমিয়াহ: বিসমিল্লাহ বলা। দলীল এই হাদীস: “যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে না, তার অযু হয় না।”
২. মিসওয়াক করা। দলীল এই হাদীস: “যদি আমার উম্মাতের উপরে কঠিন না হত, তাহলে আমি আদেশ করতাম তারা যেন প্রত্যেক অযুর সাথেই মিসওয়াক করে।”
৩. হাত কব্জি পর্যন্ত ধোয়া।
৪. আঙ্গুল খিলাল করা। দলীল এই হাদীস: «উত্তমরূপে ওযু করবে, আঙ্গুলসমূহ খিলাল করবে এবং ভালোভাবে নাকের মধ্যে পানি প্রবেশ করাবে, তবে সিয়াম পালনকারী হলে ভিন্ন কথা।»
৫. অঙ্গসমূহকে দ্বিতীয় বা তৃতীয়বার ধোয়া।
৬. ডানদিক থেকে শুরু করা। দলীল উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন: নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর জুতা পরা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা এবং তাঁর সকল কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।
৭. অযুর পরে দু‘আ (যিকর) করা: أشْهَدُ أنْ لا إلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وأشهدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবূদ নেই, তিনিই একক যার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।”
৮. অযুর পর দুই রাকাত সালাত আদায় করা। দলীল এই হাদীস: “যে ব্যক্তি আমার মত এ রকম উযূ করবে, অতঃপর দু’রাক‘আত সালাত আদায় করবে, যাতে সে নিজের নফসের সঙ্গে কথা বলবে না, তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে।”
প্রশ্ন ৭: অযু ভঙ্গের কারণসমূহ উল্লেখ কর।
উত্তর: সামনের ও পিছনের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া, যেমন: প্রসাব, পায়খানা এবং বায়ূ।
ঘুম, বেহুঁশ অথবা পাগল হওয়া। দলীল এই হাদীস: ”চোখ হলো মলদ্বারের বন্ধনী, সুতরাং যে ব্যক্তি ঘুমিয়ে যায় সে যেন অজু করে নেয়।"
উটের গোশত খাওয়া। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, উটের গোশত খেয়ে ওযু করব কি? তিনি বললেন, “হ্যাঁ।”
কোন ধরণের আবরণ ছাড়া হাত দিয়ে প্রসাব বা পায়খানার রাস্তা স্পর্শ করা। দলীল এই হাদীস: “যে ব্যক্তি নিজের পুরুষাংগ স্পর্শ করবে সে যেন অযু করে।”
প্রশ্ন ৮: তায়াম্মুম কাকে বলে?
উত্তর: তায়াম্মুম: পানি না পাওয়া গেলে অথবা পানি ব্যবহারে অপারগ হলে, (পবিত্রতার জন্য) জমিন থেকে নেওয়া ধুলো অথবা মাটি ব্যবহার করা।
আল্লাহ তায়ালা বলেন: “তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম কর। সুতরাং মাসেহ কর তোমরা তোমাদের চেহারা ও হাত, নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল।” [সূরা আন-নিসা, আয়াত: ৪৩]
প্রশ্ন ৯: তুমি কীভাবে তায়াম্মুম করবে?
উত্তর:দুই হাতের তালু দিয়ে মাটির ওপর একবার আঘাত করা, অতঃপর তা দিয়ে একবার মুখমণ্ডল এবং দুই হাতের পিঠ (কবজি পর্যন্ত) মুছে নেওয়া।"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু ‘আনহুকে বলা এই বাণীর কারণে: «তোমার জন্য তো এরূপ করাই যথেষ্ট ছিল»। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দু’হাত মাটিতে মারলেন এবং তাতে ফুঁ দিলেন। অতঃপর তা দ্বারা তাঁর চেহারা ও উভয় হাত মাসেহ করলেন।
প্রশ্ন ১০: তায়াম্মুম ভঙ্গের কারণ কী?
উত্তর: অযুভঙ্গকারী প্রত্যেকটি বিষয়।
আর যখন পানি পাওয়া যায়।
প্রশ্ন ১১: চামড়ার মোজাদ্বয় (الخُفَّان) ও অন্যান্য মোজাদ্বয় (الجَوْربان) বলতে কী বোঝায়? উভয়টির উপরে কী মাসেহ করা যায়?
উত্তর: চামড়ার মোজাদ্বয় (الخفان): চামড়ার তৈরী যা পায়ে পরিধান করা হয়।
- সাধারণ (অন্যান্য) মোজাদ্বয় (الجوربان): চামড়ার তৈরী নয়, এমন যা পায়ে পরিধান করা হয়।
দুই পা ধোয়ার পরিবর্তে মাসেহ করা জায়িয।
মুগীরা বিন শু‘বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অযু করলেন এবং মোজার উপর মাসাহ করলেন।
- আর সহীহ বুখারী ও সহীহ মুসলিমে এসেছে: অতঃপর তিনি অযু করলেন এবং মোজার উপর মাসাহ করলেন।
প্রশ্ন ১২: মোজাদ্বয়ের উপরে মাসেহ করার হিকমাত কি?
উত্তর: বান্দার উপরে হুকুম সহজ ও হালকা করা। বিশেষভাবে যখন ঠান্ডা, শীত এবং সফরের সময় হয়। যখন পায়ের পরিধেয় বস্তু খুলে ফেলা কঠিন হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন: “আল্লাহ্ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৮৫]
প্রশ্ন ১৩: মোজাদ্বয়ের উপরে মাসেহ বৈধ হওয়ার শর্তসমূহ কী কী?
উত্তর: ১. মোজাদ্বয় পবিত্র অবস্থা তথা অযুর পরে পরতে হবে।
মুগীরা রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীস অনুযায়ী, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে কোন এক সফরে ছিলাম। আমি তাঁর মোজা দু’টি খুলতে চাইলে তিনি বললেন: “ও দু’টো থাক, আমি পবিত্র অবস্থায় এ দু’টি পরেছিলাম।” অতঃপর তিনি উভয়ের উপর মাসেহ করলেন।
২- মোজা পবিত্র হতে হবে। সুতরাং নাপাক মোজার ওপর মাসেহ করা শুদ্ধ হবে না।
৩. অযুতে ধোয়া ফরয, এমন অংশটি মোজা দ্বারা ঢাকা থাকতে হবে।
৪. মাসেহটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, যথা: মুসাফির নয় এমন মুকিমের জন্য: একদিন ও একরাত, আর মুসাফিরের জন্য: তিনদিন ও তিনরাত।
কেননা আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে এসেছে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য তিনদিন তিনরাত ও মুকীমের জন্য একদিন একরাত নির্ধারণ করেছেন।
প্রশ্ন ১৪: মোজাদ্বয়ের উপর মাসেহ করার পদ্ধতি কি?
উত্তর: মাসেহ করার নিয়ম হচ্ছে: দু হাতের আঙ্গুলসমূহ পানিতে ভিজিয়ে দু পায়ের আঙ্গুলের উপর রাখবে। তারপর পায়ের নলা পর্যন্ত টেনে নিয়ে আসবে। ডান পা ডান হাত এবং বাম পা বাম হাত দ্বারা মাসেহ করবে। মাসেহ করার সময়ে আঙ্গুলসমূহ ফাঁকা রাখবে, এবং বারবার মাসেহ করবে না।
প্রশ্ন ১৫: কোন বস্তু মোজাদ্বয়ের উপর মাসেহ বিনষ্ট করে?
উত্তর: ১. মাসেহের সময় শেষ হওয়া। সুতরাং শরী‘আত কর্তৃক নির্ধারিত সময় শেষ হওয়ার পরে মাসেহ করা বৈধ হবে না। মুকিমের জন্য একদিন ও একরাত আর মুসাফিরের জন্য তিনদিন তিনরাত।
২. মোজা খুলে ফেলা: যদি কোন ব্যক্তি তার মোজাদ্বয় অথবা যে কোন একটি মোজা খুলে ফেলে, তাহলে বাতিল।
প্রশ্ন ১৬: সালাতের ফযীলত কী?
উত্তর: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘‘বলতো, যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটি নদী থাকে এবং সে তা থেকে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে?’’ তারা বললেন, ‘তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না।’ তিনি বললেন, ‘‘পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণও এরূপ। এর মাধ্যমেট আল্লাহ গুনাহসমূহ মিটিয়ে দেন।’’
- আদ-দারান অর্থ: ময়লা।
প্রশ্ন ১৭: সালাতের অর্থ কী?
উত্তর: সালাত: এটি হচ্ছে নির্দিষ্ট কথা ও কাজসমূহের মাধ্যমে আল্লাহর ইবাদাত করা, যার শুরু হয় তাকবীরের মাধ্যমে এবং শেষ হয় সালামের মাধ্যমে।
প্রশ্ন ১৮: সালাতের হুকুম কী?
উত্তর: প্রতিটি মুসলিমের উপরে সালাত আদায় করা ফরয।
আল্লাহ তা‘আলা বলেন, “নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।” [আন-নিসা, আয়াত: ১০৩]
প্রশ্ন ১৮: সালাত পরিত্যাগের হুকুম কী?
উত্তর: সালাত পরিত্যাগ করা কুফুরী। নবী ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “তাদের ও আমাদের মধ্যে প্রতিশ্রুতি হচ্ছে সালাত। যে তা পরিত্যাগ করল, সে কুফুরী করল।”
প্রশ্ন ১৯: রাত ও দিনে মুসলিমের উপরে কয় ওয়াক্ত সালাত ফরয? আর প্রতিটি সালাতের রাকাত সংখ্যা কত?
উত্তর: দিন ও রাতে মোট পাঁচ ওয়াক্ত সালাত।
- ফজর সালাত: দুই রাকাত।
- যোহরের সালাত: চার রাকাত।
- আসরের সালাত: চার রাকাত।
- মাগরিবের সালাত: তিন রাকআত।
এবং ইশা: চার রাকাত।
প্রশ্ন ২১: সালাতের শর্তসমূহ কী কী?
উত্তর: ১. মুসলিম হওয়া: সুতরাং কাফেরের পক্ষ হতে তা শুদ্ধ হবে না; কেননা শিরকের দ্বারা আমল বাতিল হয়ে যায়।
আল্লাহ তায়ালা বলেন: “যদি আপনি শির্ক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে।” [আয-যুমার: ৬৫]
২- বিবেক সম্পন্ন হওয়া: পাগলের সালাত শুদ্ধ নয়।
৩- ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা থাকা: সুতরাং ছোট মানুষ (নাবালক) যার ভালো মন্দের বিচার শক্তি নেই, তার ওপর সালাত ফরয নয়।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তিনজন থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, নাবালক, যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় এবং পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয় বা জ্ঞান ফিরে পায়।”
৪- নিয়ত করা।
হাদীসে এসেছে: “নিশ্চয়ই আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক মানুষের জন্য তার নিয়ত অনুযায়ী প্রতিফল রয়েছে।”
৫- ওয়াক্ত হওয়া আল্লাহ তায়ালা বলেন: “নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।” [আন-নিসা, আয়াত: ১০৩]
৬- অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জন করা। দলীল এই হাদীস: “তোমাদের কারো যখন উযু নষ্ট হয়, আল্লাহ তার সলাত কবূল করবেন না, যতক্ষণ না সে উযু করে।”
৭- নাপাকী থেকে পবিত্রতা অর্জন করা। কেননা মহান আল্লাহ বলেন: “আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন।” [আল-মুদ্দাসসির: ৪]
৮- সতর ঢাঁকা। আল্লাহ তায়ালা বলেন: “হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোষাক গ্রহণ কর।” [আল-আরাফ: ৩১]
৯. কিবলামুখী হওয়া। আল্লাহ তায়ালা বলেন: “অতএব আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান এবং তোমরা যেখানেই থাক না কেন তোমাদের চেহারাসমূহকে এর দিকে ফিরাও।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৪৪]
প্রশ্ন ২২: সালাতের রুকনসমূহ কী কী?
উত্তর: মোট চৌদ্দটি রুকন, যেমন:
১। সক্ষম ব্যক্তির জন্য ফরয সালাতে দন্ডায়মান হওয়া। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত হাদিস: “দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে, যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে।”
২। তাকবীরে তাহরীমা বলা, আর তা হচ্ছে: “আল্লাহু আকবার”। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “যখন তুমি সালাতে দাঁড়াবে, তখন আল্লাহু আকবার বলবে।”
৩। সূরা ফাতিহা পড়া। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “সেই ব্যক্তির সালাত হয় না, যে ব্যক্তি তাতে সূরা ফাতিহা পাঠ করে না।”
৪। রুকু করা: রুকুর সময় পিঠ সমান রাখা অবস্থায় টান টান রাখবে এবং মাথাকে তার বরাবর রাখবে।
৫। রুকু থেকে উঠা।
৬। দাঁড়ানো অবস্থায় স্থীর হওয়া। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “অতঃপর রুকু‘তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ‘ করবে, অতঃপর রুকু হতে উঠবে এবং ধীরস্থিরভাবে দাঁড়াবে।”
৭। সিজদা করা: স্বীয় কপাল, নাক, দুই হাতের তালু, দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ জমিনে তার সিজদার স্থানে রাখা।
৮। সিজদা থেকে উঠা।
৯। দুই সিজদার মাঝখানে বসা। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, “অতঃপর সাজদাহ করবে ও সাজদাতে স্থির হবে। অতঃপর ওঠবে ও স্থির হয়ে বসবে।”
আর সুন্নাহ হচ্ছে: (মুসল্লী) তার বাম পায়ের উপরে ইফতিরাশী বৈঠক করবে, আর ডান পা উচু করে রাখবে এবং তা কিবলামূখী করে রাখবে। দলিল উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত হাদিস: “বাম পা বিছিয়ে দিতেন, আর ডান পা খাড়া রাখতেন।”
১০। ধীরস্থিরতা: এটি হচ্ছে: প্রতিটি কর্ম সংক্রান্ত রুকনে স্থীরতা অবলম্বন করা।
১১। শেষ তাশাহহুদ পাঠ করা। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে তিনি বলেন: “তাশাহহুদ ফরজ হওয়ার পূর্বে আমরা সালাতে বলতাম।”
১২। তাশাহহুদের জন্য বসা।
১৩। দুই সালাম দেওয়া: এটি হচ্ছে: “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বাক্যটি দুইবার বলা। দলীল এই হাদীস: “তিনি তাঁর ডানে ও বামে: “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলে সালাম ফিরাতেন।”
- রুকনসমূহের ধারাবাহিকতা বজায় রাখা- যেমনটি আমরা উল্লেখ করেছি-। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে রুকুর আগে সিজদা করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলে করে, তাহলে তাকে অবশ্যই রুকুতে ফিরে যেতে হবে এবং তারপর সিজদা করবে।
প্রশ্ন ২৩: সালাতের ওয়াজিবসমূহ কী কী?
উত্তর: সালাতের ওয়াজিব আটটি, যেমন:
১- তাকবীরে তাহরীমা ব্যতীত সকল তাকবীর।
২- ইমাম ও একাকী সালাত আদায়কারী উভয়ের ক্ষেত্রে “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (سمع الله لمن حمده) বলা।
৩- “রব্বানা- ওয়া লাকাল হামদ” (ربنا ولك الحمد) বলা।
৪- রুকুতে কমপক্ষে একবার “সুবহানা রব্বিয়াল ‘আযীম” (سبحان ربي العظيم) বলা।
৫- সিজদাতে কমপক্ষে একবার “সুবহানা রব্বিয়াল ‘আলা” (سبحان ربي الأعلى) বলা।
৬- দুই সিজদার মাঝখানে “রব্বিগফিরলী” (رب اغفر لي) বলা।
৭- প্রথম তাশাহহুদ।
৮- প্রথম তাশাহুদের জন্য বসা:
প্রশ্ন ২৩: সালাতের সুন্নাহগুলো কি?
উত্তর: সালাতে সুন্নাহ এগারোটি, যেমন:
১- তাকবীরে তাহরিমার পরে سبحانك اللهم وبحمدك، وتبارك اسمك، وتَعَالَىٰ جدك، ولا إله غيرك “হে আল্লাহ! আপনােই প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম কতইনা বরকতময়, আপনার সম্মান কতইনা উর্ধ্বে, আপনি ছাড়া কোন [প্রকৃত] মাবূদ নেই।” একে ইস্তিফতাহ (সূচনা)-এর দু‘আ বলা হয়।
২- তা‘আউয়ুয (আ‘ঊযুবিল্লাহ) পড়া।
৩- বিসমিল্লাহ বলা।
৪- ‘আমীন” বলা।
৫- সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়া।
৬- ইমামের জন্য কিরাআত জোরে পড়া।
৭- রুকু থেকে উঠে সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলার পরে "ملء السَّمٰوات، وملء الأرض، وملء ما شئت من شيء بعد" (আপনার প্রশংসা) আসমানসমূহ পূর্ণ, যমীনসমূহ পূর্ণ, এর পরেও আপনি যে সমস্ত বস্তু চান, সেসবও পূর্ণ।” এ দু‘আ পড়া।
৮- রুকুতে একবারের অতিরিক্ত তাসবীহ তথা: দ্বিতীয় ও তৃতীয়বার তাসবীহ পড়া, এবং এর থেকে বৃদ্ধি।
৯- একবার থেকে সিজদাতে অতিরিক্ত তাসবীহ পড়া।
১০- দুই সিজদার মাঝখানে “রব্বিগফিরলী” (رب اغفر لي) একাধিকবার পড়া।
১১- শেষ বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবার-পরিজন আলাইহিমুস সালামের জন্য শান্তি ও বরকতের জন্য দু‘আ (দরুদ) পডা এবং এর পরে অন্যান্য দু‘আ (দু‘আ মাছুরা) পড়া।
কর্ম সংক্রান্ত সুন্নাহ, একে অবস্থাগত সুন্নাহ বলা হয়:
১- তাকবীরে তাহরিমার সাথে রফ‘উল ইয়াদাইন (দুই হাত উত্তোলন) করা।
২- রুকুর সময়ে (হাত উত্তোলন)।
৩- রুকু থেকে উঠার সময়ে (হাত উত্তোলন) করা।
৪- উভয় অবস্থায় এর পরে হাত নামিয়ে ফেলা।
৫- ডানহাতকে বামহাতের উপরে রাখা।
৬- সিজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা।
৭- দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখা।
৮- আঙ্গুলগুলো ফাঁকা রেখে রুকুতে দুই হাত দ্বারা দুই হাঁটু ধরে রাখা এবং পিঠ সোজা রেখে মাথা তার বরাবর রাখা।
৯- সিজদার অঙ্গসমূহ মাটিতে রাখা এবং সিজদার স্থান সরাসরি জমিনে রাখা।
১০- সিজদার সময়ে দুই পার্শ্ব থেকে দুই বাহুকে, পেটকে উরুদ্বয় থেকে এবং উরুদ্বয়কে দুই গোছা থেকে আলাদা রাখা। আবার দুই হাঁটুর মধ্যে ফাঁকা রাখা, পা দুটিকে দাঁড় করিয়ে রাখা, আবার পায়ের আঙ্গুলসমূহের ভিতরের দিক যমীনের উপরে আলাদা আলাদা রাখা আর আঙ্গুলসমূহ বন্ধ রেখে হাত দুটিকে কাঁধ বরাবর বিছিয়ে রাখা।
১১- দুই সিজদার মাঝখানে এবং প্রথম তাশাহহুদের বৈঠকে ইফতিরাশী বৈঠক করা আর দ্বিতীয় বৈঠকে তাওয়াররুক করা।
১২- দুই সিজদার মাঝখানে আঙ্গুলসমূহকে বন্ধ রেখে উরুদ্বয়ের উপরে হাত দুটিকে বিছিয়ে রাখা। অনুরূপভাবে তাশাহহুদের মধ্যেও, তবে তাশাহহুদের ক্ষেত্রে ডানহাতের মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলিকে গোল করে কনিষ্ট ও অনামিকা আঙ্গুলদ্বয় বন্ধ রেখে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করা।
১৩- সালামের সময়ে ডানে বামে মুখ ঘোরানো।
প্রশ্ন ২৫: সালাত ভঙ্গকারী বিষয়সমূহ উল্লেখ কর।
উত্তর: (১) কোন রুকন অথবা শর্তসমূহের কোন একটি ত্যাগ করা।
(২) ইচ্ছাপূর্বক কথা বলা।
(৩) খাওয়া অথবা পান করা।
(৪) অনবরত অতিরিক্ত নড়াচড়া করা।
(৫) ইচ্ছাপূর্বক সালাতের কোন ওয়াজিব পরিত্যাগ করা।
প্রশ্ন ২৫: মুসলিম কীভাবে সালাত আদায় করবে?
উত্তর: সালাত আদায়ের পদ্ধতি:
১- কোন দিকে ঘোরা বা তাকানো ব্যতীত সমস্ত শরীরকে কিবলামুখী করা।
২- মুখে নিয়ত উচ্চারণ করা ছাড়া, যে সালাত আদায় করতে ইচ্ছুক, অন্তরে সেই সালাত আদায়ের নিয়ত করা।
৩- তারপরে তাকবীরে তাহরীমা তথা “আল্লাহু আকবার” বলবে। এবং দুই হাত তাকবীরের সময় কাঁধ বরাবর উত্তোলন করবে।
৪- তারপরে ডান হাতের তালু তার বাম হাতের কব্জির উপরে রেখে বুকের উপরে বাঁধবে।
অথবা তিনি বলেছেন: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُكَ، وَلاَ إِلَهَ غَيْرك» (হে আল্লাহ! প্রশংসাসহ পবিত্রতা আপনারই, আপনার নাম বরকতময়, আপনি সম্মানিত, আপনি ছাড়া সত্য কোন ইলাহ নেই।)
৬- তারপরে এভাবে তা‘আউয বলবে: তথা «أعوذ بالله من الشيطان الرجيم» “আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।”
৭- তারপরে বিসমিল্লাহ... পড়ে সূরা ফাতিহা পড়বে: “রহমান, রহীম আল্লাহ্র নামে সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ্র। দয়াময়, পরম দয়ালু, বিচার দিনের মালিক। “আমরা শুধু আপনারই ‘ইবাদাত করি, এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি।” (৫) আমাদেরকে সরল পথের হিদায়াত দিন। তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।” [সূরা আল-ফাতিহা: ১-৭]
তারপরে সে বলবে: “আমীন।” হে আল্লাহ, আপনি কবুল করুন।
৮- তারপর কুরআনের যেখান থেকে সহজ, তা পাঠ করবে। এবং ফজরের সালাতে কিরাআত দীর্ঘ করবে।
৯- তারপরে রুকু করবে, অর্থ্যাৎ: আল্লাহ তা‘আলার সম্মানার্থে পিঠ ঝুকিয়ে দেবে, রুকুর সময়ে তাকবীর বলবে, আর তার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করবে। আর সুন্নাহ হচ্ছে: সে তার পিঠকে সোজা করবে, মাথাকে পিঠের বরাবর রাখবে এবং আঙ্গুলগুলো আলাদা রেখে তার দুই হাঁটুর উপরে তার হাতদ্বয় রাখবে।
১০- এরপর রুকুতে বলবে: “সুবহানা রব্বিয়াল ‘আযীম” (তিনবার), আর যদি দু‘আ হিসেবে “সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আল্লাহুম্মাগফিরলী” বৃদ্ধি করে, তবে তা উত্তম।
১১- এরপরে রুকু থেকে মাথা উঠানোর সময়ে বলবে: “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (سمع الله لمن حمده), এবং তার দুইহাত এ সময়ে কাঁধ বরাবর থাকবে। মুক্তাদী “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বলবে না, এর পরিবর্তে সে বলবে: “রব্বানা- ওয়া লাকাল হামদ” (ربنا ولك الحمد)।
১২- তারপরে রুকু থেকে উঠে ربنا ولك الحمد، ملء السماوات والأرض، وملء ما شئت من شيء بعد [রব্বানা ওয়া লাকাল হামদ, মিল-আস সামাওয়াতি ওয়াল আরদ্বি, ওয়া মিল-আ মা শি‘তা মিম বা‘দু] “(আপনার প্রশংসা) আসমানসমূহ পূর্ণ, যমীনসমূহ পূর্ণ, এর পরেও আপনি যে সমস্ত বস্তু পরিমাণ চান, সেসবও পূর্ণ।” এ দু‘আ পড়বে।
১৩- তারপরে প্রথম সিজদা করবে, তার সিজদাতে (যাওয়ার সময়) বলবে: “আল্লাহু আকবার”। সাতটি অঙ্গের উপর সিজদা করবে: কপাল ও নাক, হাতের তালুদ্বয়, হাঁটুদ্বয়, দুই পায়ের অগ্রভাগ। তার বাহুদ্বয় পার্শ্ব থেকে আলাদা রাখবে, স্বীয় বাহুকে যমীনের উপর বিছিয়ে রাখবে না এবং তার আঙ্গুলের মাথা কিবলামুখী করে রাখবে।
১৪- সিজদার মধ্যে সে তিনবার বলবে: “সুবহানা রব্বিয়াল আ‘লা”, আর যদি দু‘আ হিসেবে “সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আল্লাহুম্মাগফিরলী” বৃদ্ধি করে, তবে তা উত্তম।
১৫- তারপরে সিজদা থেকে “আল্লাহু আকবার” বলে তার মাথা উঠাবে।
১৬. তারপরে দুই সিজদার মাঝখানে তার বাম পায়ের উপরে ভর করে বসবে, ডান পা খাড়া করে রাখবে এবং দু'হাত তার উভয় রান ও হাঁটুর উপর রাখবে।
১৭- আর দুই সিজদার মাঝখানে বৈঠকে বলবে: رب اغفر لي، وارحمني، واهدني، وارزقني، واجبرني، وعافني [রব্বিগফিরলী, ওয়ারহামনী, ওহদিনী, ওয়ারযুকনী, ওয়াজবুরনী ও ‘আ-ফিনী], “হে আমার রব! আমাকে ক্ষমা করুন, আমাকে রহমত করুন, আমাকে হিদায়াত দিন, আমাকে রিযিক দিন, আমাকে বিপদমুক্ত করুন এবং আমাকে ক্ষমা করুন।”
১৮- তারপরে প্রথম সিজদাতে বলা দু‘আ ও কাজগুলির ন্যায় দ্বিতীয় সিজদা করবে,এবং সিজদায় যাওয়ার সময়ে তাকবীর বলবে।
১৯- তারপরে “আল্লাহু আকবার” বলে দ্বিতীয় সিজদা থেকে উঠে দাঁড়াবে। এরপরে কথা ও কাজে প্রথম রাকাতের ন্যায় দ্বিতীয় রাকাতও আদায় করবে, তবে ইস্তিফতাহের দু‘আ পড়বে না।
২০- দ্বিতীয় রাকাতের শেষে বলবে: “আল্লাহু আকবার”, আর সে দুই সিজদার মাঝখানে যেমন বৈঠক করেছিল, ঠিক অনুরুপ বৈঠক করবে।
২১- এবং এ বৈঠকে সে তাশাহহুদ পাঠ করবে।আর তা এভাবে বলবে: "التحيات لله، والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله، اللهم صَلِّ على محمد، وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد أعوذ بالله من عذاب جهنم، ومن عذاب القبر، ومن فتنة المحيا والممات، ومن فتنة المسيح الدجال " “মৌখিক, শারিরীক ও আর্থিক সমস্ত ইবাদাত আল্লাহর জন্যই নিবেদিত। হে নবী! আপনার উপরে সালাম-নিরাপত্তা, আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক। আমাদের উপরে এবং আল্লাহর নেককার বান্দাদের উপরে সালাম বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত মা‘বূদ নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ! মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিবারের উপরে সালাত (রহমত) বর্ষণ করুন, যেভাবে ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে আপনি সালাত (রহমত) বর্ষণ করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান। হে আল্লাহ! মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের পরিবারের উপরে বরকত নাযিল করুন, যেভাবে ইবরাহীম ও ইবরাহীমের পরিবারের উপরে আপনি বরকত নাযিল করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনা থেকে।” তারপরে স্বীয় রবের কাছে নিজের পছন্দ মত দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্য কল্যাণকর দু‘আ করবে।
২২- তারপরে “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বলে ডানদিকে সালাম ফিরাবে এবং বামদিকেও অনুরূপ (সালাম) ফিরাবে।
২৩- যদি সালাত তিন অথবা চার রাকাত বিশিষ্ট হয়ে থাকে, তাহলে সে প্রথম তাশাহহুদের উপরে সীমিত রাখবে, তথা أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمداً عبده ورسوله “আশহাদু… ওয়া রসূলুহু”, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।”
২৪- তারপরে “আল্লাহু আকবার” বলে উঠে দাঁড়াবে। এবং ঐ সময়ে তার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করবে।
২৫- তারপরে দ্বিতীয় রাকাতের ন্যায় বাকী রাকাতগুলো আদায় করবে, তবে শুধু সূরা ফাতিহা পড়বে।
২৬- তারপরে তাওয়াররুক পদ্ধতিতে বৈঠক করবে, তথা: নিতম্বের উপরে ভর করে বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে বসবে, তারপরে প্রথম তাশাহহুদে তার দুই হাত যেভাবে উরুর উপরে রেখেছিল, সেভাবে রাখবে।
২৭- এ বৈঠকে পুরো তাশাহহুদ পড়বে।
২৮- তারপরে “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বলে ডানদিকে সালাম ফিরাবে এবং বামদিকেও অনুরূপ (সালাম) ফিরাবে।
প্রশ্ন ২৬: সালাতে সালাম ফিরানোর পরে তুমি কী কী দু‘আ পড়বে?
উত্তর: তিনবার «أَسْـتَغْفِرُ الله» তথা আস্তাগফিরুল্লাহ বলবে।
«اللَّهُمَّ أَنْتَ السَّلامُ وَمِنْكَ السَّلامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ» “হে আল্লাহ আপনি নিরাপত্তা দানকারী , আপনার থেকেই নিরাপত্তা , আপনি রবকতময়, হে মহিমান্বিত ও সম্মানের অধিকারী।”
سُـبْحانَ اللهِ তথা: “সুবহানাল্লাহ” তেত্রিশ বার।
الحَمْـدُ لله “আলহামদুলিল্লাহ” তেত্রিশ বার।
اللهُ أكْـبَر “আল্লাহু আকবার” তেত্রিশ বার।
এরপরে একশত বার পূরণার্থে পড়বে: لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير “ “আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই তিনি একক। তাঁর কোন শরীক নেই। [বিশাল] রাজত্ব তাঁরই। প্রশংসা তাঁরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।”
- ফজর ও মাগরিবের পরে সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক ও সূরা আন-নাস তিনবার আর অন্যান্য সালাতের পরে একবার করে পাঠ করবে।
- এবং একবার আয়াতুল কুরসী পাঠ করবে।
প্রশ্ন ২৭: সুনানে রাতিবাহ(সুন্নাতে মুয়াক্কাদহ) কাকে বলে? এর ফযীলত কী?
উত্তর: ফজরের পূর্বে দুই রাকাত ।
যোহরের আগে চার রাকাত।
যোহরের পরে দুই রাকাত।
মাগরিবের পরে দুই রাকাত।
ইশার পরে দুই রাকাত।
এর ফযীলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: من صلى في اليوم والليلة اثنتي عشرة ركعة تطوعاً بنى الله له بيتاً في الجنة “যে ব্যক্তি দিন-রাতে ১২ রাকাত (অতিরিক্ত) সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ী তৈরী করবেন।”
প্রশ্ন ২৮: সপ্তাহের সর্বোত্তম দিন কোনটি?
উত্তর: জুমু‘আর দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصعقة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي “তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমু‘আর দিন। এ দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এ দিনে তার রূহ কবয করা হয়েছিল, এ দিনেই শিঙ্গাতে ফুঁক দেওয়া হবে, আর এ দিনেই বিকট শব্দ করা হবে। সুতরাং তোমরা আমার উপরে বেশী বেশী করে দরুদ পড়; কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়ে থাকে।” তারা বললেন: হে আল্লাহর রাসূল! আপনি মারা গেলে আপনার কাছে কিভাবে দরুদ পেশ করা হবে - তারা বললেন: অথচ আপনি মাটিতে মিশে যাবেন-? তখন তিনি বললেন: إن الله عَزَّ وَجَلَّ حرم على الأرض أجساد الأنبياء “নিশ্চয় আল্লাহ আয্যা ওয়া জাল্লা নবীদের দেহ কে যমীনের উপরে হারাম করে দিয়েছেন।”
প্রশ্ন ২৯: জুমু‘আর সালাতের হুকুম কী?
উত্তর: মুকীম, জ্ঞানসম্পন্ন, বালেগ প্রতিটি মুসলিমের জন্য ফরযে আইন।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে ঈমানদারগণ! জুমু’আর দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর স্বরণে ধাবিত হও এবং কেনা-বেচা ত্যাগ কর, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।” [সূরা আল-জুমুআহ, আয়াত: ০৯]
প্রশ্ন ৩০: জুমু‘আর সালাতের রাকাত সংখ্যা কত?
উত্তর: জুমু‘আর সালাত হচ্ছে দুই রাকাত। এতে ইমাম কিরাআত জোরে পড়বেন, যার আগে তিনি দুটি খুতবা প্রদান করবেন যা আমরা সাধারণত জানি।
প্রশ্ন ৩১: জুমু‘আর সালাতে অনুপস্থিত থাকা জায়িয আছে কী?
উত্তর: শরয়ী উযর ব্যতীত জুমু‘আর সালাতে অনুপস্থিত থাকা জায়িয নেই। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এসেছে: من ترك ثلاث جمع تهاونا بها؛ طبع الله على قلبه “যে ব্যক্তি তিনটি জুমু‘আহ অলসতা বশত পরিত্যাগ করে; তাহলে আল্লাহ তার অন্তরের উপর মোহর মেরে দেন।”
প্রশ্ন ৩২: জুমু‘আর দিনের সুন্নাতগুলো উল্লেখ কর।
উত্তর: ১. গোসল করা। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “জুমু‘আর দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা ওয়াজিব (কর্তব্য)।”
২- সুগন্ধি মাখা। দলীল এই হাদীস: “মুসলিমদের উপর জুমু‘আর দিন গোসল করা কর্তব্য এবং তাদের কেউ যেন নিজ পরিবারের সুগন্ধি ব্যবহার করে।”
৩- সুন্দর কাপড় পরিধান করা। দলীল এই হাদীস: “তোমাদের কারো সচ্ছলতা থাকলে সে যেন তার পেশার দুটি কাপড় ছাড়া জুমু‘আর জন্য আরো দুটি কাপড় বানিয়ে নেয়।”
৪- সকাল সকাল মসজিদে গমন করা।
৫- হেঁটে মসজিদে গমন করা। দলীল এই হাদীস: «যে ব্যক্তি জুমু‘আর দিন উত্তমরূপে গোসল করল, খুব সকাল সকাল (মসজিদে) গেল, (ইমামের) কাছাকাছি বসল এবং মনোযোগ সহকারে নীরব থেকে (খুতবাহ) শুনল, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছরের সিয়াম ও কিয়ামের সাওয়াব হবে।»
৬- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশী বেশী দরুদ পাঠ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: ং“জুমু‘আর দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো; কেননা এ দিনে ফেরেশতাগণ উপস্থিত হন। আর নিশ্চয়ই কোনো ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করলে, সে তা থেকে ফারেগ হওয়া মাত্রই তার দরুদ আমার কাছে পেশ করা হয়।”
৬- সূরা কাহফ তিলাওয়াত করা। দলীল এই হাদীস: “যে ব্যক্তি জুমু‘আর দিন সূরাহ কাহাফ পাঠ করে, তার জন্য এক জুমু‘আ হতে আরেক জুমু‘আ পর্যন্ত নূর দ্বারা আলোকিত করা হয়।”
৮- দু‘আ কবুল হওয়ার সময়ের অন্বেষণ করা। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর দিনের উল্লেখ করে বলেছেন: “এতে এমন একটি সময় রয়েছে, যে সময় কোনো মুসলিম বান্দা সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে, আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন।”
প্রশ্ন ৩৪: জামা‘আতের সাথে সালাতের ফযীলত কী?
উত্তর: আব্দুল্লাহ ইবনু উমার রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: صلاة الجماعة أفضل من صلاة الفذ بسبع وعشرين درجة “জামা‘আতে সালাত একা আদায়কৃত সালাত থেকে মার্যাদায় সাতাশগুণ উত্তম।”
প্রশ্ন ৩৪: সালাতে খুশুর অর্থ কী?
উত্তর: এটি হচ্ছে: সালাতে মনোনিবেশ করা এবং সকল অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা তাদের সালাতে ভীত-অবনত।” [সূরা আল-মুমিনূন: ১-২]
প্রশ্ন ৩৬: যাকাত কী?
উত্তর: নির্দিষ্ট সময়ে, বিশেষ লোকের জন্য বিশেষ সম্পদে আবশ্যক (ফরয) অধিকার।
- এটি ইসলামের রুকনসমূহের মধ্যে একটি অন্যতম রুকন। আবশ্যক দান, যা ধনীদের কাছ থেকে গ্রহণ করা হয়, আর ফকীরদের মধ্যে বণ্টন করা হয়।
আল্লাহ তা‘আলা বলেছেন: “এবং যাকাত দাও।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ৪৩]
প্রশ্ন ৩৬: মুস্তাহাব সদকা কী?
উত্তর: এগুলো যাকাত ছাড়া অন্যান্য দান (সদকা), যেমন: যে কোন সময়ে ভালো উদ্দেশ্যে দান-সদকা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তোমরা আল্লাহ্র পথে ব্যয় কর।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৯৫]
প্রশ্ন ৩৭: সিয়ামের পরিচয় দাও।
উত্তর: সিয়াম হচ্ছে: নিয়তের সাথে ফজর উদিত হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহ তা‘আলার ইবাদাত করা। সিয়াম দুই প্রকার:
ফরয (আবশ্যক) সিয়াম: যেমন রমাদ্বান মাসের সিয়াম, এটি ইসলামের রুকনসমুহ হতে একটি রুকন।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে মুমিনগণ ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পার।” [আল-বাকারাহ : ১৮৩]
আবশ্যক নয় এমন সিয়াম: যেমন: প্রতি সপ্তাহে সোমবার ও বৃহষ্পতিবারে সিয়াম পালন করা, প্রতি মাসে তিনদিন সিয়াম পালন করা আর এক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে আইয়ামে বীদ তথা প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে সিয়াম পালন।
প্রশ্ন ৩৯: রমাদান মাসের সিয়াম পালনের ফযীলত কী?
উত্তর: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: من صام رمضان إيمانا ً واحتساباً؛ غُفِر له ما تقدم من ذنبه “যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমাদ্বানের সিয়াম পালন করে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।”
প্রশ্ন ৪০: রমাদ্বান ব্যতীত অন্য সময়ে নফল সিয়ামের ফযীলত কী?
উত্তর: আবূ সা‘ঈদ আল-খুদরী রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ما من عبد يصوم يومًا في سبيل الله، إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفًا “যে কোন বান্দা আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, তার বিনিময়ে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন।”
سبعين خريفًا (সাব‘ঈনা খরীফা) শব্দটির অর্থ: সত্তর বছর।
প্রশ্ন ৪১: সিয়াম ভঙ্গকারী বিষয়গুলি কী কী?
উত্তর: ১- ইচ্ছাকৃতভাবে পানাহার করা।
২- ইচ্ছাকৃতভাবে বমি করা।
প্রশ্ন ৪১: সিয়ামের সুন্নাতসমূহ কী কী?
উত্তর: ১- দ্রুত ইফতার করা।
২- সাহরী খাওয়া এবং তাতে বিলম্ব করা।
৩- উত্তম কাজ ও ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দেওয়া।
৪- কেউ গালি দিলে এ কথা বলা: আমি সিয়াম পালনকারী।
৫- ইফতারের সময়ে দু‘আ করা।
৬- রুতাব-তাজা খেজুর দ্বারা অথবা শুকনা খেজুর দ্বারা ইফতার করা, যদি তা না পাওয়া যায়, তবে পানি দ্বারা (শুরু করা)।
প্রশ্ন ৪৩: হজ্জ কী?
উত্তর: হজ্জ হচ্ছে: নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আমলের দ্বারা বাইতুল হারামের (যিয়ারত করার) প্রতি ইচ্ছা পোষন করার মাধ্যমে আল্লাহ তা‘আলার ইবাদাত পালন করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহ্র উদ্দেশ্যে ঐ ঘরের হজ্ব করা তার জন্য অবশ্য কর্তব্য। আর যে কেউ কুফরী করল সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ সৃষ্টিজগতের মুখাপেক্ষী নন।” [সূরা আলে ইমরান: ৯৭]
প্রশ্ন ৪৪: হজের রুকনসমূহ উল্লেখ কর।
উত্তর: ০১- ইহরাম।
০২- আরাফায় অবস্থান করা।
০৩- তাওয়াফে ইফাদ্বাহ করা।
০৪- সাফা ও মারওয়ার মধ্যে সা‘ঈ করা।
প্রশ্ন ৪৪: হজ্জের ফযীলত কী?
উত্তর: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করল এবং অশ্লীল ও পাপাচারে লিপ্ত হল না, সে সেই দিনের মত নিষ্পাপ হয়ে ফিরল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।
“যেমন তার মাতা তাকে প্রসব করার দিনে (নিষ্পাপ) ছিল।” এর অর্থ হচ্ছে: কোন পাপ ছাড়া তথা নিষ্পাপ।
প্রশ্ন ৪৬: উমরাহ কাকে বলে?
উত্তর: অনির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আমলের দ্বারা বাইতুল হারামের (যিয়ারত করার) প্রতি ইচ্ছা পোষন করার মাধ্যমে আল্লাহ তা‘আলার ইবাদাত পালন করা।
প্রশ্ন ৪৭: উমরাহর রুকনসমূহ কী কী?
উত্তর: ০১- ইহরাম।
০২- বাইতুল্লাহর তাওয়াফ করা।
০৩- সাফা ও মারওয়ার মধ্যে সা‘ঈ করা।
প্রশ্ন ৪৭: আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে?
উত্তর: ইসলাম প্রচার-প্রসারে শ্রম ও প্রচেষ্টা ব্যয় করা, ইসলাম ও মুসলিমদের প্রতিরক্ষা নিশ্চিত করা অথবা ইসলাম ও মুসলিমদের শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হওয়া।
আল্লাহ তা‘আলা বলেছেন: وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ “আর তোমরা তোমাদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ কর। সেটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা জেনে থাক।” [সূরা আত-তাওবাহ: ৪১]
*******
সীরাতে নববী (নবীর জীবনচরিত) অংশ
সীরাতে নববী বিষয়ক জ্ঞান:
নবী জীবনী: তা হলো রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত তাঁর জীবন সম্পর্কিত জ্ঞান।
প্রশ্ন ০১: আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় কী?
তিনি হচ্ছেন মুহাম্মাদ ইবনু আব্দিল্লাহ ইবনু আব্দিল মুত্তালিব ইবনু হাশিম, আর হাশিম ছিলেন কুরাইশের মধ্য হতে, কুরাইশ আরবের মধ্য হতে আর আরব ইবরাহীম খলীলের পুত্র ইসমাঈলের বংশধর। তার উপরে এবং আমাদের নবীর উপরে আল্লাহর সর্বোত্তম সালাত ও সালাম বর্ষিত হোক।
প্রশ্ন ০২: আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাতার নাম কী?
উত্তর: আমিনাহ বিনতু ওয়াহাব।
প্রশ্ন ০৩: তার পিতা কখন মারা যান?
উত্তর: তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মায়ের গর্ভে থাকতেই তাঁর পিতা মদিনায় ইন্তেকাল করেন। তিনি তখনও জন্মগ্রহণ করেননি।
প্রশ্ন ০৪: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন?
উত্তর: হস্তির বছরে, রবীউল আওয়াল মাসের সোমবারে।
প্রশ্ন ০৫: তিনি কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর: মক্কায়।
প্রশ্ন ০৬: মা ছাড়া তাকে কারা কারা দুধপান ও লালন পালন করিয়েছেন?
উত্তর: তার পিতার মুক্ত দাসী উম্মু আয়মান,
তার চাচা আবু লাহাবের মুক্ত দাসী ছুওয়াইবাহ
এবং হালীমাহ আস-সা‘দিয়্যাহ।
প্রশ্ন ০৭: তার মাতা কখন মারা যান?
উত্তর: তার বয়স যখন ছয় বছর, তখন তার মা মারা যান। অতপর তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব গ্রহণ করেন।
প্রশ্ন ০৮: তার দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে কে তার দায়িত্ব গ্রহণ করেন?
উত্তর: তার বয়স যখন আট বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মারা যান। আর তখন তার চাচা আবু ত্বালিব তার দায়িত্ব গ্রহণ করেন।
প্রশ্ন ০৯: তিনি কখন তার চাচার সাথে শামে (সিরিয়াতে) সফর করেছিলেন?
উত্তর: তিনি তার চাচার সাথে শামে (সিরিয়াতে) সফর করেছিলেন, যখন তার বয়স বারো বছর।
প্রশ্ন ১০: তিনি দ্বিতীয়বার কখন সফর করেছিলেন?
উত্তর: খাদীজা রদিয়াল্লাহু আনহার বানিজ্যিক সম্পদ নিয়ে তিনি সেখানে দ্বিতীয়বার সফর করেন। সেখান থেকে ফেরার পরেই তিনি খাদীজা রদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। তখন তার বয়স ছিল পঁচিশ বছর।
প্রশ্ন ১১: কুরাইশরা কখন কা‘বা গৃহকে পুনরায় নির্মাণ করেছিল?
উত্তর: কুরাইশরা কা‘বা গৃহকে পুনরায় নির্মাণ করেছিল, যখন তার বয়স পয়ত্রিশ বছর ছিল।
এ সময়ে হাজারে আসওয়াদ স্থাপন করা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ হলে কুরাইশরা তাকে সালিশ মেনেছিল। তখন তিনি এটিকে একটি কাপড়ের মধ্যে রেখে, কুরাইশদের সকল গোত্রকে উক্ত কাপড়ের কোনা ধরতে পরামর্শ দিয়েছিলেন। আর তারাও মোট চারটি গোত্রে বিভক্ত ছিল। যখন তারা কাপড় ধরে সেটিকে উঁচু করল, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজ হাতে সেটিকে যথার্থ স্থানে স্থাপন করেন।
প্রশ্ন ১২: নবুওয়ত প্রাপ্তির সময়ে তার বয়স কত ছিল? এবং তিনি কাদের প্রতি প্রেরিত হয়েছিলেন?
উত্তর: তার বয়স তখন চল্লিশ বছর ছিল। তিনি সকল মানুষের কাছে সতর্ককারী ও সুসংবাদদাতা হিসেবে প্রেরিত হয়েছেন।
প্রশ্ন ১৩: প্রথম অহী কিসের মাধ্যমে শুরু হয়েছিল?
উত্তর: সত্য স্বপ্ন, তিনি যে স্বপ্নই দেখতেন, তা সকালের মতই প্রতিফলিত হত।
প্রশ্ন ১৪: অহী নাযিলের পূর্বে তার অবস্থা কেমন ছিল? আর কখন তার উপরে প্রথমবারের মত অহী নাযিল হয়েছিল?
উত্তর: তিনি খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহাতে যেয়ে আল্লাহর ইবাদাত করতেন ও তার জন্য প্রস্তুতি নিতেন।
এরপরে তার কাছে অহী নাযিল হয়, তখনও তিনি গুহার মধ্যে ইবাদাত করছিলেন।
প্রশ্ন ১৫: তার উপরে কুরআনের সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়েছিল?
উত্তর: আল্লাহ তা‘আলার বাণী: “পড়ুন আপনার রবের নামে, যিনি(সব কিছু) সৃষ্টি করেছেন (১)–” তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে। “পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত। (৩)” “যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। (৪)” শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।” [আল-আ‘লাক: ১-৫].
প্রশ্ন ১৬: তার রিসালাতের উপরে সর্বপ্রথম কে ঈমান এনেছিলেন?
উত্তর: পুরুষদের মধ্য হতে: আবূ বকর।
- আর মহিলাদের মধ্য থেকে: খাদীজাহ বিনতু খুওয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা।
- আর বালকদের মধ্য থেকে: ‘আলী ইবন আবূ তালিব
- আর মাওয়ালীদের(মুক্ত করা দাস) মধ্যে: যায়েদ ইবনে হারিছাহ।
- আর দাসদের মধ্যে ছিলেন: বিলাল আল-হাবশী রাদিয়াল্লাহু ‘আনহুম।
প্রশ্ন ১৭: ইসলামের দিকে দাও‘আতের অবস্থা (তখন) কেমন ছিল?
উত্তর: প্রায় তিন বছর পর্যন্ত দাও‘আত গোপনীয় ছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাও‘আত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রশ্ন ১৮: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যারা ঈমান এনেছিল, দাও‘আত প্রকাশ্যে আসার পরে তাদের অবস্থা কেমন ছিল?
উত্তর: তাকে এবং মুসলিমদের উপরে অত্যাচারের ব্যাপারে মুশরিকরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিল; এমনকি এ কারণে তিনি মুমিনদেরকে হাবশাতে নাজাশীর কাছে হিজরতের আদেশ দিয়েছিলেন।
মুশরিকরা তাকে কষ্ট দেওয়া ও হত্যা করার ব্যাপারে একমত হয়েছিল, তখন আল্লাহ তা‘আলা তাকে রক্ষা করলেন এবং তার চাচা আবু ত্বালিবের মাধ্যমে তাকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখলেন; যাতে করে তিনি তাকে নিরাপদ রাখতে পারেন।
প্রশ্ন ১৯:নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তের দশম বছরে কে কে মারা যান?
উত্তর: তার চাচা আবু ত্বালিব ও তার স্ত্রী খাদীজাহ রদিয়াল্লাহু আনহা মারা যান।
প্রশ্ন ২০: ইসরা ও মি‘রাজ কখন সংঘটিত হয়েছিল?
উত্তর: যখন রাসূলের বয়স পঞ্চাশ বছর ছিল এবং তখন তার উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়।
ইসরা: মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত (রাতে ভ্রমন করা)।
মি‘রাজ: মাসজিদে আকসা থেকে আসমান, (সেখান থেকে) সিদরাতুল মুনতাহা পর্যন্ত।
প্রশ্ন ২১: মক্কার বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে দাও‘আত দিতেন?
উত্তর: তিনি তায়েফের অধিবাসীদের কাছে দাও‘আত দিতেন এবং মানুষের একত্রিত হওয়ার স্থান ও বিভিন্ন মওসুমে তিনি নিজেকে (দা‘ঈ হিসেবে) পেশ করতেন। এভাবে একদিন মদীনার আনসারগণ আসলেন, এরপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলেন আর তাকে সাহায্য-সহযোগিতা করার ব্যাপারে বাই‘আত গ্রহণ করেন।
প্রশ্ন ২২: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কত বছর দাও‘আত দিয়েছিলেন?
উত্তর: মক্কাতে তিনি তেরো বছর দাও‘আত দিয়েছিলেন।
প্রশ্ন ২৩: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন?
উত্তর: মক্কা থেকে মদীনায়।
প্রশ্ন ২৪: তিনি মদীনাতে কতদিন ছিলেন?
উত্তর: দশ বছর।
প্রশ্ন ২৫: মদীনাতে ইসলামী শরী‘আতের কী কী বিধান তার উপর ফরয করা হয়?
উত্তর: (মদীনাতে) তার উপরে যাকাত, সিয়াম,হজ্জ, জিহাদ, আযান ও শরী‘আতের অন্যান্য বিধান ফরয করা হয়।
প্রশ্ন ২৬: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কী কী?
উত্তর: - বদরের বড় যুদ্ধ: দ্বিতীয় হিজরীতে।
- উহুদের যুদ্ধ: তৃতীয় হিজরীতে।
- আহযাবের যুদ্ধ: পঞ্চম হিজরীতে।
- মক্কা বিজয়ের যুদ্ধ। অষ্টম হিজরীতে।
প্রশ্ন ২৭: কুরআনের সর্বশেষ কোন আয়াত নাযিল হয়েছিল?
উত্তর: আল্লাহ তা‘আলার বাণী: “আর তোমরা সেই দিন কে ভয় কর যেদিন তোমাদেরকে আল্লাহ্র দিকে ফিরিয়ে নেয়া হবে। তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি প্রদান করা হবে। আর তাদের যুলুম করা হবে না।” [আল-বাকারাহ: ২৮১]
প্রশ্ন ২৮: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মারা গিয়েছিলেন এবং তার বয়স কত ছিল?
উত্তর: তিনি ১১ হিজরীর রবী‘উল আওয়াল মাসে মারা গিয়েছিলেন। তখন তার বয়স ছিল তেষট্টি বছর।
প্রশ্ন ২৯: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম উল্লেখ কর।
উত্তর: ১- খাদীজাহ বিনতু খুওয়াইলিদ রদিয়াল্লাহু আনহা।
২- সাওদাহ বিনতু যাম‘আহ রদিয়াল্লাহু আনহা।
৩- আয়িশাহ বিনতু আবী বাকর রদিয়াল্লাহু আনহা।
৪- হাফসাহ বিনতু ‘উমার রদিয়াল্লাহু আনহা।
৫- যাইনাব বিনতু খুযাইমাহ রদিয়াল্লাহু আনহা।
৬- উম্মু সালামাহ হিনদা বিনতু আবী উমাইয়াহ রদিয়াল্লাহু আনহা।
৭- উম্মু হাবীবাহ রামলাহ বিনতু আবী সুফিয়ান রদিয়াল্লাহু আনহা।
৮- জুয়াইরিয়াহ বিনতুল হারিছ রদিয়াল্লাহু আনহা।
৯- মাইমূনাহ বিনতুল হারিছ রদিয়াল্লাহু আনহা।
১০- সফিইয়াহ বিনতু হুওয়াই রদিয়াল্লাহু আনহা।
১১. যাইনাব বিনতু জাহাশ রদিয়াল্লাহু আনহা।
প্রশ্ন ৩০: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ কারা ছিলেন?
উত্তর: ছেলে সন্তান তিনজন:
আল-কাসিম, তার নামেই রাসূলের উপনাম ছিল,
- এবং আব্দুল্লাহ।
এবং ইবরাহীম।
কন্যা সন্তান:
ফাতিমাহ,
রুকাইয়াহ,
উম্মু কুলছূম
এবং যাইনাব।
মারিয়াহ আল-কিবতিয়্যাহর গর্ভজাত ইবরাহীম ব্যতীত তাঁর সকল সন্তানই খাদীজাহ রাদিয়াল্লাহু ‘আনহার গর্ভ হতে জন্ম গ্রহণ করেছিল, আর ফাতিমাহ ছাড়া সকলেই তাঁর পূর্বেই মারা গিয়েছেন, আর ফাতিমাহ (তাঁর ওফাতের) ছয়মাস পরে মারা গিয়েছিলেন।
প্রশ্ন ৩১:নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটোও ছিলেন না, আবার খুব লম্বাও ছিলেন না; বরং উভয়ের মাঝামাঝি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল মিশ্রিত সাদা বর্ণের ছিলেন। তার দাঁড়ি ঘন ছিল। চোখ দুটি প্রশস্ত, বড় মুখ বিশিষ্ট, চুল কুচকুচে কালো, কাঁধদুটি প্রশস্ত ও সুন্দর ঘ্রাণবিশিষ্ট ছিলেন। এ ছাড়াও আরো অনেক সুন্দর বৈশিষ্ট্য ছিল।
প্রশ্ন ৩২: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে কীসের উপরে রেখে গেছেন?
উত্তর: তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মাতকে শুভ্র পথের (সুষ্পষ্ট দলিলের) উপরে রেখে গেছেন, যার রাত তার দিনের মতই, ধংসে নিপতিত ব্যক্তি ছাড়া কেউই সেখান থেকে বিচ্যুত হয় না, উম্মাতের জন্য প্রতিটি কল্যাণের কথাই তিনি ইঙ্গিত করেছেন, আর প্রতিটি অকল্যাণ থেকেও সতর্ক করেছেন।
*******
তাফসীর অংশ
ইলমে তাফসীর:
তাফসীর: হলো কুরআন কারীমের আয়াতসমূহের অর্থ বিষয়ক ইলম, যাতে আকীদা-বিশ্বাস, ইবাদাত, মু‘আমালাত-পার্থিব কার্যাবলি, আখলাক-নৈতিকতা, হালাল ও হারাম, আদেশ ও নিষেধ এবং অন্যান্য বিষয়ে হিদায়াত রয়েছে।
দ্রষ্টব্য: এই অংশটি আয়াতসমূহ হিফযকরণ ও তার মর্ম অনুধাবনের জন্য।
প্রশ্ন ০১: সূরা ফাতিহা পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা ফাতিহা এবং তার ব্যাখ্যা:
রহমান, রহীম আল্লাহ্র নামে “সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ্র। দয়াময়, পরম দয়ালু, বিচার দিনের মালিক। إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ “আমরা শুধু আপনারই ‘ইবাদাত করি, এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি” (৫) আমাদেরকে সরল পথের হিদায়াত দিন। তাদের পথ, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন; তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। [আল-ফাতিহা: ১-৭]
তাফসীর:
সূরাটির নাম আল-ফাতিহা; যেহেতু এর দ্বারা আল্লাহর কিতাব শুরু করা হয়েছে।
১. রহমান, রহীম আল্লাহ্র নামে। আল্লাহ তা‘আলার নামে, তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে এবং তাঁর নাম নিয়ে বরকত লাভ করে কুরআন পাঠ শুরু করছি।
- (আল্লাহ) অর্থ: প্রকৃত মাবূদ (ইবাদাতপ্রাপ্তির হকদার,) আর আল্লাহ ছাড়া অন্য কাউকে এ নামে নামকরণ করা যায় না।
-"আর রহমান" অর্থাৎ: সুপ্রশস্ত রহমতের অধিকারী, যার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে।
- ﴿আর রাহীম﴾ অর্থাৎ: যিনি মুমিনদের জন্য রহমতদাতা।
সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ্র প্রাপ্য অর্থাৎ, সকল প্রকার প্রশংসা ও পরিপূর্ণতা একমাত্র আল্লাহরই জন্য।
৩. রহমান, রহীম [৩] প্রশস্ত রহমতের মালিক, যে রহমত সকল কিছুকে পরিবেষ্টিত করেছে এবং মুমিনদের কাছে বিশেষভাবে পৌঁছানো রহমতের মালিক।
৪. বিচার দিনের মালিক [৪]। তা হল কিয়ামত দিবস।
আমরা শুধু আপনারই ‘ইবাদাত করি, এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ একমাত্র আপনারই ইবাদাত করি, আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই।
আমাদেরকে সরল পথের হিদায়াত দিন এটা হচ্ছে:সঠিক ইসলাম ও সুন্নাহর দিকে হিদায়াত (পথের দিশা)।
তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন,তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট।" তথা: নবীগণ ও তাদের অনুসারী আল্লাহর সৎ বান্দাদের পথ, যেটি ইহুদী ও নাসারাদের পথ নয়।
- এ সূরাটি পাঠ করার পরে “আমীন” বলা সুন্নাত। অর্থাৎ “হে আল্লাহ আমাদের দু‘আ কবুল করুন।”
প্রশ্ন ২: সূরা যিলযাল পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা যিলযাল এবং তার ব্যাখ্যা:
যখন প্ৰবল কম্পনে যমীন প্ৰকম্পিত করা হবে [১], আর যমীন তার ভার বের করে দেবে ২, আর মানুষ বলবে, ‘এর কী হল ৩?’ সেদিন যমীন তার সকল বৃত্তান্ত বৰ্ণনা করবে, (৪) কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন ৫ সেদিন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখান যায় “কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখতে পাবে। (৭) আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে।” (৮) [সূরা যিলযাল: ১-৮]
তাফসীর:
১. যখন প্ৰবল কম্পনে যমীন প্ৰকম্পিত করা হবে [১]﴾: যখন প্রচণ্ডভাবে যমীনকে নাড়ানো (প্রকম্পিত করা) হবে, যা কিয়ামাতের দিনে সংঘটিত হবে।
২. "আর যমীন তার ভারসমূহ বের করে দেবে [১], আর যমীন তার অভ্যন্তরে থাকা মৃত ও অন্যান্য সকল বস্তু বের করে দেবে।
৩. "আর মানুষ বলবে, ‘এর কী হল?’ মানুষ তখন দিশেহারা হয়ে বলবে: যমীনের কী হল যে, এটা এমন অস্থির ও নড়াচড়া করছে?
৪. "সেদিন যমীন তার সকল বৃত্তান্ত বৰ্ণনা করবে [৪], সেই মহাদিনে যমীন তার উপরে কৃত সকল ভালো-মন্দের ব্যাপারে সংবাদ দিয়ে দেবে।
কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন[৫], যেহেতু আল্লাহ তাকে তা জানিয়ে দিবেন এবং তা প্রকাশের জন্য তাকে আদেশ দিবেন।
৬. সেদিন মানুষ ভিন্ন ভিন্ন ভাবে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায়, সেই মহাদিনে যমীন যখন প্রকম্পিত হবে, মানুষ তার হিসাবের স্থান থেকে বিভিন্ন দলে দলে বের হয়ে যাবে, যাতে তারা দুনিয়াতে যা কাজ করেছিল তা পরষ্পরকে প্রদর্শন করতে পারে।
৭. কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে। সুতরাং যার একেবারে ক্ষুদ্র একটি পিঁপড়া পরিমাণ ভালো এবং নেকীর কাজ থাকে, সে তার সামনে তা দেখতে পাবে।
৮. আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে। আর যে ব্যক্তির উক্ত পরিমাণ কোন মন্দকাজ থাকবে, সে তার সামনে সেটিকে দেখতে পাবে।
প্রশ্ন ৩: সূরা আল-‘আদি‘আত পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-‘আদি‘আত এবং তার ব্যাখ্যা:
১. শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির ২. অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ৩. অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে, فَأَثَرْنَ بِهِ نَقْعًا: ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে। (৪) فَوَسَطْنَ بِهِ جَمْعًا: তারপরে তা দ্বারা তারা শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে। (৫) ৬. নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ৬ ৭. আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী ৮. আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল। ৯. তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে, ১০. আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।” (১১) [আল-‘আদি‘আত: ১-১১]
তাফসীর:
শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির।[১] আল্লাহ তা‘আলা এমন ঘোড়ার কসম করেছেন, যা ছুটে চলে এবং তার ছুটে চলার ক্ষিপ্রতার কারণে তার হাঁপানোর আওয়াজ শোনা যায়।
অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে [২], এবং তিনি এমন ঘোড়ার কসম করেছেন, যারা তাদের পা সজোরে পাথরের উপরে পড়ায় ক্ষুরের মাধ্যমে সেখানে আগুন জ্বালিয়ে দেয়।
অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে [৩]: এবং তিনি এমন ঘোড়ার কসম করেছেন, যারা ভোরে শত্রুদের উপরে আক্রমন চালায়।
ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে [৪]; যারা তাদের ছুটে চলার মাধ্যমে ধূলিকণা উড়িয়ে দেয়।
অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে যায় [৫] ফলে তারা তাদের আরোহীদের নিয়ে শত্রুদের মধ্যভাগে প্রবেশ করে।
নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ [৬] নিশ্চিতভাবে মানুষ তার রব তার জন্য যে কল্যাণের বস্তু নিহিত রেখেছে, তা অস্বীকারকারী।
আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী [৭]: উক্ত কল্যাণ অস্বীকারের ব্যাপারে সে নিজেই প্রত্যক্ষদর্শী। আর এটি অত্যন্ত স্পষ্ট হওয়ার কারণে সে তা প্রত্যাখ্যানও করতে পারে না।
আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল।[৮] আর তার সম্পত্তির প্রতি আসক্তির কারণে তা নিয়ে কৃপণতা করে।
তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে[৯], দুনিয়া নিয়ে ধোকায় পড়ে থাকা এ মানুষ কি জানে না যে, যখন আল্লাহ তা‘আলা কবরে থাকা সকল বস্তুকে উত্থিত করবেন এবং তাদেরকে হিসাব ও প্রতিদান দেওয়ার জন্য যমীন থেকে বের করে আনবেন, তখন তারা যেমন ধারণা করেছিল প্রকৃত বিষয় কখনোই তেমন হবে না।
আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে[১০] প্রকাশিত হবে এবং বর্ণিত হবে, নিয়ত, বিশ্বাস ও অন্যান্য যা কিছু তাদের অন্তরে রয়েছে।
নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত [১] নিশ্চয়ই তাদের রব তাদের উক্ত দিনের ব্যাপারে সম্যক অবহিত। তাঁর কাছে স্বীয় বান্দার কোন কিছুই গোপন নেই, আর সে অনুযায়িই তিনি তাদেরকে অচিরেই পুরষ্কৃত করবেন।
প্রশ্ন ৪: সূরা আল-ক্বারি‘আহ পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-ক্বারি‘আহ এবং তার ব্যাখ্যা:
ভীতিপ্ৰদ মহা বিপদ [১] ভীতিপ্ৰদ মহা বিপদ কী? [২] আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে? [৩] সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত [৪] আর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত।[৫] অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে , فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ: সে তো থাকবে সন্তোষজনক জীবনে। (৭) আর যার পাল্লাসমূহ হাল্কা হবে[৮] فَأُمُّهُ هَاوِيَةٌ: তার স্থান হবে ‘হাওয়িয়াহ’। (৯) আর আপনাকে কিসে জানাবে সেটা কী? [১০] نَارٌ حَامِيَةٌ: অত্যন্ত উত্তপ্ত আগুন।” (১১) [আল-ক্বারি‘আহ: ১-১১]
তাফসীর:
ভীতিপ্ৰদ মহা বিপদ [১] এমন সময় যার ভয়াবহতার কারণে মানুষের হৃদয়সমূহ আঘাতপ্রাপ্ত হবে?
ভীতিপ্ৰদ মহা বিপদ কী? [২] সেই সময়টি আসলে কী, যখন তার ভয়াবহতার কারণে মানুষের হৃদয়সমূহ আঘাতপ্রাপ্ত হবে?
আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে? [৩] হে রাসূল! কোন বস্তু আপনাকে সে বিষয়ে অবহিত করবে যে, সেই সময়টি আসলে কী, যখন তার ভয়বহতার কারণে মানুষের হৃদয়সমূহ কেপে উঠবে? নিশ্চিতভাবে সেটি হচ্ছে কিয়ামাতের দিন।
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।[৪] যেদিন মানুষের অন্তরসমূহ প্রকম্পিত হতে থাকবে আর তারা তেমনি হবে, যেমনভাবে কীট-প্রত্যঙ্গগুলো এখানে সেখানে বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
আর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত।[৫] সেদিন দ্রুত চলাচল ও নড়াচড়ার কারণে পাহাড়-পর্বতসমূহ ধুনাই করা পশমের ন্যায় হয়ে যাবে।
অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে[৬] তখন যার সৎকাজসমূহ তার পাপকাজের উপরে প্রাধান্য পাবে।
কাজেই সে যাপন করবে সন্তোষজনক জীবন[৭] সে এক সন্তোষজনক জীবনের মধ্যে থাকবে, যা সে জান্নাতে লাভ করবে।
আর যার পাল্লাসমূহ হাল্কা হবে।[৮] পক্ষান্তরে যার পাপকাজ তার সৎকাজের উপরে প্রাধান্য পাবে।
তার স্থান হবে ‘হাওয়িয়াহ্।[৯] কিয়ামাতের দিনে তার অবস্থান ও বাসস্থান হবে জাহান্নাম।
আর আপনাকে কিসে জানাবে সেটা কী?[১০] হে রাসূল! সেটি আসলে কী এ ব্যাপারে আপনাকে কোন বস্তু অবহিত করবে?
অত্যন্ত উত্তপ্ত আগুন।[১১] সেটি হচ্ছে চূড়ান্ত উত্তপ্ত আগুন।
প্রশ্ন ৫: সূরা আত-তাকাছুর পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আত-তাকাছুর এবং তার ব্যাখ্যা:
তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা[১] যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।[২] কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৩) অতপর কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৪) কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞানী হতে।[৫] অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে।[৬] তারপর অবশ্যই তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে[৭] তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।[৮] [সূরা আত-তাকাছুর: ১-৮]
তাফসীর:
"তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা।[১] হে মানুষ, তোমাদের সন্তান-সন্ততি ও ধন-সম্পদ নিয়ে পারষ্পারিক গর্ববোধ আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে।
যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। [২] তথা যতক্ষণ না তোমরা মারা যাবে এবং তোমাদের কবরে প্রবেশ করবে।
কখনো উচিত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে[৩] এ সকল বিষয়ে পারষ্পারিক গর্ব তোমাদেরকে আল্লাহর আনুগত্য হতে ব্যস্ত করে রাখুক তা উচিত নয়, অচিরেই তোমরা জানতে পারবে উক্ত বিষয়ে ব্যস্ত থাকার পরিণাম সম্পর্কে।
তারপর, কখনো উচিত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে।[৪] তারপরে তোমরা তার পরিণাম সম্পর্কে অচিরেই জানতে পারবে।
কখনো উচিত নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে![৫] প্রকৃতপক্ষে তোমরা যদি নিশ্চিতভাবে জানতে যে, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তিনি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিদান দিবেন, তবে তোমরা সম্পদ ও সন্তান-সন্তুতি নিয়ে পারস্পরিক গর্বে মশগুল হতে না।
অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে[৬] আর আল্লাহর কসম, অবশ্যই তোমরা কিয়ামাতের দিনে (জাহান্নামের) আগুন প্রত্যক্ষ করবে।
তারপর অবশ্যই তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে[৭] তারপরে অবশ্যই তোমরা নিশ্চিত বিশ্বাসের সাথে তা প্রত্যক্ষ করবে, যাতে কোন সন্দেহ নেই।
তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।[৮] তারপরে আল্লাহ তা‘আলা সেদিনে তোমাদেরকে অবশ্যই তিনি তোমাদেরকে যে সব নি‘আমাত দিয়েছেন, যেমন: সুস্থতা, ধন-সম্পদ ও ইত্যাদির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন।
প্রশ্ন ৩: সূরা আল-‘আসর পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-‘আসর এবং তার ব্যাখ্যা:
সময়ের শপথ [১] নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিপতিত [২] কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের।[৩] [আল-‘আসর: ১-৩]
তাফসীর:
সময়ের শপথ [১] , আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা সময়ের শপথ করেছেন।
"নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিপতিত [২], অর্থাৎ, প্রতিটি মানুষই ক্ষতি ও ধংসের মধ্যে নিপতিত রয়েছে।
কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের।[৩] তবে যারা ঈমান এনেছে এবং ভালোকাজ করেছে, এবং সেই সাথে হকের দিকে দাও‘আত দিয়েছে এবং তার উপরে ধৈর্য ধারন করেছে, তারা এসব ক্ষতি থেকে পরিত্রাণপ্রাপ্ত।
প্রশ্ন ৭: সূরা আল-হুমাযাহ পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-হুমাযাহ এবং তার ব্যাখ্যা:
“দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে এবং সামনে লোকের দোষারোপ করে ও কষ্ট দেয়। (১) যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে।[২] সে ধারণা করে যে, তার সম্পদ তাকে অমর করে রাখবে। (৩) কখনো উচিত না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।[৪] আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?[৫] এটা আল্লাহর প্রজ্বলিত আগুন[৬] যা হৃদয়কে গ্ৰাস করবে[৭] নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। (৮) দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (৯)” [আল-হুমাযাহ: ১-৯]
তাফসীর:
দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে ও সামনে লোকের নিন্দা-দোষারোপ করে [১] ধ্বংস ও শক্ত আযাব রয়েছে ঐ সমস্ত লোকের জন্য যারা বেশী বেশী মানুষদের গীবত করে এবং তাদের (কথা,কর্ম ও ইঙ্গিতে) দোষারোপ করে।
যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে [২] যার মূল চিন্তাই হচ্ছে ধন-সম্পদ জমা করা এবং তা গুণে রাখা, আর এছাড়া তার অন্য কোন চিন্তাও থাকে না।
সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে [৩] সে ধারণা করে যে তার জমা করা সম্পদ তাকে মৃত্যু থেকে নিষ্কৃতি দেবে, আর তাতে সে দুনিয়াতে স্থায়ী হয়ে থাকবে।
কখনও তা নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়[৪] এ মূর্খ যেমন চিন্তা করে, প্রকৃত বিষয় কখনো তেমন নয়, বরং অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে, যে আগুন তার প্রচন্ড শক্তিবলে তার মধ্যে নিক্ষিপ্ত প্রতিটি বস্তুকে ভেঙ্গে চুরে পিষে ফেলবে।
আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?[৫] হে রাসূল, আপনাকে কোন বস্তু অবহিত করবে যে, স্বীয় অভ্যন্তরে নিক্ষিপ্ত প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলা এ আগুন প্রকৃতপক্ষে কেমন?
এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।[৬] নিশ্চয় এটি হচ্ছে আল্লাহ তা‘আলার জ্বলন্ত আগুন।
যা হৃদয়কে গ্ৰাস করবে [৭] যা মানুষের শরীর থেকে অন্তরের মধ্যে প্রবেশ করবে।
নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে।[৮] নিশ্চয় এটি শাস্তিপ্রাপ্তদেরকে তালাবদ্ধ করে আটকে রাখবে।
দীর্ঘায়িত স্তম্ভসমূহে।[৯] প্রলম্বিত সুদীর্ঘ খুঁটিসমূহের মাধ্যমে, যাতে তারা সেখান থেকে বের হতে না পারে।
প্রশ্ন 8: সূরা আল-ফীল পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-ফীল এবং তার ব্যাখ্যা:
আপনি কি জানেন না আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি? (২) আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান। (৩) যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। (৪) অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।” (৫) [সূরা আল-ফীল : ১-৫]।
তাফসীর:
আপনি কি জানেন না, আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন?[১] হে রাসূল, আপনি কি জানেন না যে, আপনার রব আবরাহা এবং তার সহচর তথা হাতির অধিপতিরা যখন তারা কা‘বাকে ধ্বংস করার ইচ্ছা করেছিল, তাদের সাথে কী (আচরণ) করেছিলেন?
তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি?[২] তাদের কা‘বা ধ্বংস করার উক্ত জঘন্য প্রচেষ্টাকে আল্লাহ তা‘আলা ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছেন। সুতরাং তারা মানুষকে কা‘বা থেকে ফিরিয়ে রাখার যে আশা করেছিল, তা ব্যহত হয়েছিল, এমনকি তারা সামান্যতম সফলও হতে পারেনি।
আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান।[৩] এবং তিনি তাদের উপরে ঝাঁক ঝাঁক পাখি প্রেরণ করেছিলেন।
যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে।[৪] তারা তাদের উপরে শক্ত মাটির কঙ্কর ছুড়ে মারছিল।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন [৫]। সুতরাং আল্লাহ তাদেরকে এমন রোপিত বৃক্ষের পাতা এবং শীষের ন্যায় করে ধ্বংস করেছেন, যাকে পশুপ্রাণী খেয়ে ফেলেছে।
প্রশ্ন ৯: সূরা কুরাইশ পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা কুরাইশ ও তার ব্যাখ্যা:
কুরাইশের আসক্তি ও অভ্যাসের কারণে [১], তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের [২] অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের [৩] যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।[৪] [সূরা কুরাইশ: ১-৪]
তাফসীর:
কুরাইশের আসক্তির কারণে [১] এর দ্বারা শীতকালে ও গ্রীষ্মকালে তাদের সফরের সেই অভ্যাসকেই বোঝানো হয়েছে।
তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের [২] নিরাপত্তার সাথে শীতকালে ইয়ামেনে একটি সফর আর গ্রীষ্মকালে শামে আরেকটি সফর করা।
অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের [৩], তারা যেন শুধুমাত্র এ পবিত্র ঘরের রবের ইবাদাত করে, যিনি তাদের জন্য এ সফরকে সহজ করে দিয়েছেন এবং তার সাথে যেন শিরক না করে।
যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।[৪] আরবদের অন্তরে হারাম শরীফের যে মর্যাদাবোধ এবং তাদের অবস্থানের মর্যাদার মাধ্যমে যিনি তাদেরকে ক্ষুধার সময়ে খাদ্য দিয়েছেন আর তাদেরকে ভীতির সময়ে নিরাপদ রেখেছেন।
প্রশ্ন ১০: সূরা আল-মা‘ঊন পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-মা‘ঊন এবং তার ব্যাখ্যা:
আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীন কে অস্বীকার করে?[১] সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়[২] আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না[৩] فَوَيْلٌ لِلْمُصَلِّينَ কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, (৪) যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে[৬] এবং গৃহস্থালির সাধারণ সরঞ্জাম প্ৰদান করতে বিরত থাকে।[৭] [সূরা আল-মা‘ঊন: ১-৭]
তাফসীর:
আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীনকে অস্বীকার করে[১] আপনি কি চেনেন ঐ ব্যক্তিকে যে কিয়ামাতের দিনের প্রতিদানকে অস্বীকার করে?
সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় [২] সে হচ্ছে এমন ব্যক্তি যে ইয়াতিমকে তার প্রয়োজন থেকে কঠোরতার দ্বারা বিদূরিত করে।
আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না[৩] দরিদ্রকে খাবার দেওয়ার ব্যাপারে সে নিজেকেও যেমন উৎসাহিত করে না, আবার অন্যকেও সে ব্যাপারে উৎসাহিত করে না।
কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের[৪] সালাত আদায়কারীদের জন্য রয়েছে ধ্বংস ও আযাব।
যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন[৫], যারা সালাত সম্পর্কে অমনোযোগী, তারা সালাতের ওয়াক্ত চলে যায় অথচ তারা কোন ভ্রুক্ষেপ করে না।
যারা লোক দেখানোর জন্য তা করে[৬] যারা তাদের সালাত ও আমলগুলো প্রদর্শন করে থাকে, তারা আমলের ক্ষেত্রে আল্লাহর জন্য ইখলাস রক্ষা করে না।
এবং গৃহস্থালির সাধারণ সরঞ্জাম প্ৰদান করতে বিরত থাকে।[৭] তারা অন্যদেরকে এমন সাহায্য প্রদান করা থেকে বিরত থাকে, যা প্রদানে তাদের কোন ক্ষতি হয় না।
প্রশ্ন ১১: সূরা আল-কাউছার পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-কাউছার এবং তার ব্যাখ্যা:
নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি।[১] কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন[২] নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ [৩]। [আল-কাউসার: আয়াত ১-৩]
তাফসীর:
নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি[১] হে রাসূল, আমি আপনাকে দিয়েছি অসংখ্য কল্যাণ, এর মধ্যে অন্যতম হচ্ছে: জান্নাতের মধ্যে কাউছারের নহর।
কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন।[২] সুতরাং মুশরিকরা যেভাবে মূর্তির উদ্দেশ্যে যবেহের মাধ্যমে নৈকট্য লাভ করার প্রচেষ্টা চালায়, তার বিপরীতে শুধুমাত্র তাঁর উদ্দেশ্যেই সালাত আদায় ও যবেহ করার মাধ্যমে আল্লাহর এ সব নি‘আমাতের উপরে শুকরিয়া আদায় করুন।
"নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ” [৩]। অবশ্যই আপনার শত্রু সব ধরণের কল্যাণ থেকে বঞ্চিত, সে বিস্মৃত হবে, যদিও তাকে স্মরণ করা হয়, তবে মন্দত্বের মাধ্যমেই তাকে স্মরণ করা হবে।
প্রশ্ন ১২: সূরা আল-কাফিরূন পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-কাফিরূন এবং এর ব্যাখ্যা:
বলুন, ‘হে কাফিররা![১] لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি তার ইবাদাত করি না যার ইবাদাত তোমরা কর, (২) এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [৩] এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদাত তোমরা করে আসছ। (৪) এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি[৫] তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার।” (৬) [সূরা আল-কাফিরূন: ১-৬]
তাফসীর:
বলুন, ‘হে কাফিররা![১] হে রাসূল, আপনি বলুন: হে আল্লাহকে অস্বীকারকারী কাফিরগণ
আমি তার ‘ইবাদাত করি না যার ‘ইবাদাত তোমরা কর [২] তোমরা যে মূর্তিগুলোর ইবাদাত কর, বর্তমানেও আমি তাদের ইবাদাত করি না আর ভবিষ্যতেও করব না।
এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [৩], আবার তোমরাও আমি যার ইবাদাত করি, সেই এক আল্লাহর ইবাদাতকারী নও।
এবং আমি ‘ইবাদাতকারী নই তার যার ‘ইবাদাত তোমরা করে আসছ।[৪] আর তোমরা যে সকল মূর্তির ইবাদাত করছ, আমি সেগুলোর ইবাদাতকারী নই।
এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [৫], আবার তোমরাও আমি যার ইবাদাত করি, সেই এক আল্লাহর ইবাদাতকারী নও।
তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার।[৬] তোমাদের জন্য সেই দ্বীনই থাকুক, যা তোমরা নিজেদের জন্য তৈরী করেছ। আর আমার জন্য রয়েছে সেই দ্বীন, যা আল্লাহ আমার উপরে নাযিল করেছেন।
প্রশ্ন ১৩: সূরা আন-নাসর পাঠ কর এবং এর ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-নাসর এবং এর ব্যাখ্যা:
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় [১] আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন[২] তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।[৩] [সূরা আন-নাসর:১-৩]
তাফসীর:
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।[১] হে রাসূল, যখন আপনার দ্বীনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতা আসবে আর মক্কা বিজয় সংঘটিত হবে।
আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন[২] আপনি দলের পরে দল মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবেন।
তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।[৩] সুতরাং আপনি জেনে রাখুন, সেটি হচ্ছে আপনাকে যে দায়িত্ব সহকারে প্রেরণ করা হয়েছিল, সে দায়িত্ব সমাপ্ত হওয়ার এবং আপনার জীবনকাল শেষ হওয়ার ও আপনার রবের সাথে সাক্ষাতের সময় নিকটবর্তী হওয়ার আলামত। আর তাই আপনি আপনার রবের তাসবীহ পাঠ করুন এবং তাঁর সাহায্য ও বিজয় দানের নি‘আমাতের কারণে শুকরিয়া জ্ঞাপন করুন। আর আপনি তাঁর কাছ থেকে মাগফিরাত কামনা করুন। তিনিই বান্দার তাওবা কবূল করেন এবং তাদেরকে ক্ষমা করেন।
প্রশ্ন ১৪: সূরা আল-মাসাদ (সূরা লাহাব) পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-মাসাদ (সূরা লাহাব) এবং এর ব্যাখ্যা:
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ “ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও। (১) তার ধন-সম্পদ ও তার উপাৰ্জন তার কোনো কাজে আসে নি।[২] অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে[৩] আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে [৪] فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ তার গলায় পাকানো রশি।”(৫) [সূরা আল-মাসাদ: ১-৫]
তাফসীর:
ধ্বংস হোক আবু লাহাবের দু‘হাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও।[১] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব ইবনু আব্দিল মুত্তালিবের দুটি হাত তার আমলের কারণে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে; যেহেতু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত; কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।
তার ধন-সম্পদ ও তার উপাৰ্জন তার কোনো কাজে আসে নি।[২] কোন বস্তু তাকে রক্ষা করবে- তার সম্পদ ও সন্তান? না, উভয়টি কখনোই তার আযাব বা শাস্তিকে ফেরাতে পারবে না। আর তার জন্য কোন রহমতও নিয়ে আসতে পারবে না।
অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে।[৩] সে কিয়ামাতের দিন প্রজ্জ্বলিত শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করবে, যার উত্তাপ হবে প্রচণ্ড।
আর তার স্ত্রীও- যে ইন্ধন বহন করে[৪] আর তার স্ত্রী উম্মু জামীলও সেখানে প্রবেশ করবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর পথে কাঁটা নিক্ষেপ করে কষ্ট দিত।
তার গলায় পাকানো রশি।[৫] তার গলাতে ভালভাবে পাকানো রশি থাকবে, যার মাধ্যমে তাকে জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে।
প্রশ্ন ১৫: সূরা আল-ইখলাস পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-ইখলাস এবং এর ব্যাখ্যা:
বলুন, ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়[১] ‘আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)[২]; তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, (৩) এবং তাঁর সমতুল্য কেউই নেই।” (৪) [সূরা আল-ইখলাস ১-৪] ।
তাফসীর:
বলুন, ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়’[১] হে রাসূল, আপনি বলুন: তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই।
আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)[২] যাঁর কাছে সৃষ্টিজগতের প্রয়োজনসমূহ উপস্থিত করা হয়।
তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি[৩] সুমহান পবিত্র সত্তা তিনি, যার কোন সন্তানও নেই আর নেই কোন পিতাও।
এবং তাঁর সমতুল্য কেউই নেই। [৪] আর তাঁর সৃষ্টির মধ্য হতে কোন বস্তুই তাঁর মত নয়।
প্রশ্ন ১৬: সূরা আল-ফালাক পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আল-ফালাক এবং এর ব্যাখ্যা:
বলুন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের[১] তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে (২) আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয় (৩) এবং গিরায় ফুঁক দানকারী নারীদের অনিষ্ট থেকে[৪] আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” (৫) [সূরা আল-ফালাক : ১-৫]।
তাফসীর:
বলুন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের’[১] হে রাসূল, আপনি বলুন: আমি সকালের রবের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি।
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে[২] মাখলূকের মধ্য থেকে যে সব বস্তু কষ্ট দেয়, তার অকল্যাণ থেকে।
আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয়[৩] আর আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন সব অকল্যাণ থেকে, যার অনিষ্টতা রাতে প্রকাশ পায়, যেমন: চোর ও বিভিন্ন প্রাণী হতে আগত অকল্যাণ।
এবং গিরায় ফুঁক দানকারী নারীদের অনিষ্ট থেকে[৪] আমি আল্লাহর কাছে আরো আশ্রয় প্রার্থনা করছি এমন সব মহিলা যাদুকারী হতে, যারা গিঁরাতে ফুঁক দিয়ে থাকে।
আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।[৫] এবং এমন সকল হিংসুক-বিদ্বেষ পোষণকারী হতে, যারা মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত নি‘আমাতের ব্যাপারে হিংসা করতে থাকে, তাদের থেকে উক্ত নি‘আমাতের বিলুপ্তি কামনা করে এবং তাদের কষ্টে নিপতিত করে।
প্রশ্ন ১৭: সূরা আন-নাস পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।
উত্তর: সূরা আন-নাস এবং এর ব্যাখ্যা:
বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের[১] মানুষের অধিপতির [২] মানুষের মাবূদের কাছে[৩] আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে[৪], যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে[৫] জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে [৬]।’ [সূরা আন-নাস: ১-৬]।
তাফসীর:
১. বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের, হে রাসূল, আপনি বলুন: আমি মানুষের রবের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি।
২. মানুষের অধিপতির, যিনি তাদেরকে যেভাবে ইচ্ছা পরিচালনা করেন এবং তিনি ছাড়া তাদের আর কোন নিরঙ্কুশ মালিক নেই।
৩. মানুষের মাবূদের কাছে তাদের প্রকৃত মা‘বূদ, যিনি ছাড়া তাদের সত্য কোন মা‘বূদ নেই।
৪. আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, এমন শয়তানের অকল্যাণ থেকে, যে মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়।
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা প্রবেশ করায়।
৬. জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।’ তথা: কুমন্ত্রণাদানকারী মানুষ অথবা জিন উভয়ের মধ্য হতেই হয়ে থাকে।
*******
হাদীস অংশ
হাদীস শাস্ত্র:
হাদীস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে সম্পৃক্ত বাণী, কর্ম, মৌন সম্মতি অথবা সৃষ্টিগত বা চারিত্রিক গুণাবলী।
* প্রথম হাদীস:
প্রশ্ন ১: إنما الأعمال بالنيات “সব কাজ (এর প্রাপ্য) হবে নিয়্যাত অনুযায়ী... ” হাদীসটি পূর্ণ কর এবং হাদীসটির কিছু শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আমীরুল মুমিনীন আবু হাফস উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “সব কাজ (এর প্রাপ্য) হবে নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।”
হাদীসের শিক্ষা:
১- প্রতিটি কাজের জন্য নিয়্যাত করা আবশ্যক, যেমন: সালাত, সিয়াম, হজ্জসহ অন্যান্য আমল বা কাজসমূহ।
২- নিরেট আল্লাহ তা‘আলার জন্য নিয়্যাতটি পরিশুদ্ধ করা আবশ্যক।
* দ্বিতীয় হাদীস:
প্রশ্ন ২: من أحدث في أمرنا هذا “যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে কোন নতুন বিষয় প্রবেশ করাবে...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: উম্মুল মুমিনীন উম্মু আব্দিল্লাহ আয়িশাহ রদিয়াল্লাহু আনহা বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ “যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে নতুন কোন বিষয় প্রবেশ করাবে, যা তাতে নেই তা প্রত্যাখ্যাত।”
হাদীসের শিক্ষা:
১- দীনের মধ্যে বিদ‘আত সৃষ্টি করা থেকে নিষেধাজ্ঞা।
২- আর প্রতিটি নবসৃষ্ট (বিদ‘আত) আমলসমূহ অগ্রহণযোগ্য ও প্রত্যাখ্যাত।
* তৃতীয় হাদীস:
প্রশ্ন ৩: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ...“একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলেন। তাঁর পরনের কাপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুল ছিল কুচকুচে কালো। তাঁর মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং আমাদের কেউই তাঁকে চিনতে পারছিলাম না। অবশেষে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসলেন। তিনি নিজের দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং দুই হাতের তালু তাঁর উরুর উপর রাখলেন। এরপর বললেন, “হে মুহাম্মাদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “ইসলাম হচ্ছে এই– তুমি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো (প্রকৃত) ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানের সাওম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তবে বাইতুল্লাহর হজ করবে।” সে বললো, “আপনি সত্য বলেছেন।” আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম যে, সে-ই প্রশ্ন করছে আবার সে-ই তার সত্যায়ন করছে। সে বললো, “আমাকে ঈমান সম্পর্কে বলুন।” তিনি বললেন: “ঈমান এই যে, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে।” সে বললো, “আপনি সত্য বলেছেন।” এরপর বললো, “আমাকে ইহসান সম্পর্কে বলুন।” তিনি বললেন: “ইহসান এই যে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাঁকে দেখছো, আর যদি তুমি তাঁকে নাও দেখো, তবে (বিশ্বাস রাখবে যে) তিনি তোমাকে দেখছেন।” সে বললো, “আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন।” তিনি বললেন: “এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না।” সে বললো, “তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন।” তিনি বললেন, “তা হলো এই যে, দাসী তার মনিবকে প্রসব করবে এবং তুমি নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকদের বড় বড় দালান-কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব করতে দেখবে।” এরপর লোকটি চলে গেলো। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর তিনি (রাসূল) আমাকে বললেন, “হে উমার! তুমি জানো, এ প্রশ্নকারী কে?” আমি বললাম, “আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত আছেন।” তিনি বললেন, “তিনি জিবরীল। তোমাদের কাছে তিনি তোমাদের দীন শিক্ষা দিতে এসেছিলেন।”
হাদীসের শিক্ষা:
১- ইসলামের পাঁচ রুকনের বর্ণনা। আর তা হলো:
এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।
সালাত কায়িম করা।
যাকাত আদায় করা।
রমাদানের সিয়াম পালন করা।
আল্লাহর ঘর হারামে হজ্জ পালন করা।
২- ঈমানের রুকনসমূহের বর্ণনা । এর সংখ্যা ছয়টি:
আল্লাহর প্রতি ঈমান।
তাঁর ফিরিশতাদের প্রতি ঈমান।
তাঁর কিতাবসমূহের প্রতি ঈমান।
তাঁর রাসূলগণের প্রতি ঈমান।
শেষদিন তথা আখিরাতের প্রতি ঈমান।
আর তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান।
৩- ইহসানের রুকনের বর্ণনা, এটির সংখ্যা একটি, তা হচ্ছে: তুমি আল্লাহর ইবাদাত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পার, তবুও তিনি তোমাকে দেখছেন।
৪- আল্লাহ তা‘আলা ব্যতীত কিয়ামাতের সময় আর কেউই জানে না।
* চতুর্থ হাদীস:
প্রশ্ন ৪: أكمل المؤمنين إيماناً ... “ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মুমিন হচ্ছে...।” হাদীসটি পূর্ণ কর এবং হাদীসটির কিছু শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আবূ হুরাইরাহ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর।”
হাদীসের শিক্ষা:
১- উত্তম চরিত্রের উপরে গুরুত্বারোপ করা।
২- উত্তম চরিত্র উত্তম ঈমানেরই অংশ।
৩- ঈমান বাড়ে এবং কমে।
* পঞ্চম হাদীস:
প্রশ্ন ৫: من حلف بغير الله “যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করল...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: ইবনু ‘উমার রদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করল, সে কুফুরী অথবা শির্ক করল।”
হাদীসের শিক্ষা:
- আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়িয নেই।
- আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা ছোট শিরকের অন্তর্ভুক্ত।
*ষষ্ঠ হাদীস:
প্রশ্ন ৬:.لا يؤمن أحدكم حتى أكون أحب إليه “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয়...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আনাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়তম হই।”
হাদীসের শিক্ষা:
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমস্ত মানুষ থেকে বেশী মুহাব্বাত করা আবশ্যক।
- আর এটা ঈমানের পূর্ণতার অন্তর্ভুক্ত।
*সপ্তম হাদীস:
প্রশ্ন ৭: لا يؤمن أحدكم حتى يحب لأخيه “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আনাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।”
হাদীসের শিক্ষা:
১- মুমিনের উপরে আবশ্যক হচ্ছে যে, সে তার নিজের জন্য যে উত্তম বিষয়সমূহ পছন্দ করবে, তা অন্য মুমিনদের জন্যও পছন্দ করবে।
- আর এটা ঈমানের পূর্ণতার অন্তর্ভুক্ত।
* অষ্টম হাদীস:
প্রশ্ন ১: والذي نفسي بيده “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ...” হাদীসটি পূর্ণ কর এবং হাদীসটির কিছু শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আবূ সা‘ঈদ রদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয় সেটি (সূরা আল-ইখলাস) কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”
হাদীসের শিক্ষা:
১- সূরা আল-ইখলাসের ফযীলত।
২- আর সেটি কুরআনের তিন ভাগের একভাগের সমান।
* নবম হাদীস:
প্রশ্ন ৯:... لا حول ولا قوة إلا بالله “আল্লাহর নিকটে ছাড়া কোন উপায় অথবা শক্তি নেই।... ” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আবূ মূসা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «لا حول ولا قوة إلا بالله كنز من كنوز الجنة» “আল্লাহর নিকটে ছাড়া কোন উপায় অথবা শক্তি নেই।’ এ কথাটি জান্নাতের সঞ্চিত ধনভান্ডারসমূহের মধ্যে একটি।”
হাদীসের শিক্ষা:
১- لا حول ولا قوة إلا بالله এ বাক্যটির ফযীলত হচ্ছে: এটি জান্নাতের সঞ্চিত ধন ভাণ্ডারসমূহের মধ্যে একটি।
২. বান্দার নিজের ক্ষমতা ও শক্তি থেকে মুক্ত ঘোষণা এবং একমাত্র আল্লাহ তা‘আলার উপর নির্ভর করা।
* দশম হাদীস:
প্রশ্ন ১০:.. ألا إن في الجسد مضغة “নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসের টুকরা রয়েছে...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: নু‘মান ইবনু বাশীর রদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসের টুকরা রয়েছে, যখন সেটি ভাল হয়ে যায়, তখন সমস্ত শরীরই ভাল হয়ে যায়। আর যখন সেটি নষ্ট হয়ে যায়, তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়। সেটি হচ্ছে: ক্বলব তথা অন্তর।”
হাদীসের শিক্ষা:
১- ক্বলব বা অন্তর ভাল হয়ে গেলে অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিকই ভাল হয়ে যায়।
২- কলব বা অন্তরের পরিশুদ্ধিতার উপরে গুরুত্বারোপ করা; কেননা এতে মানুষের পরিশুদ্ধিতা নির্ভর করে।
* একাদশ হাদীস:
প্রশ্ন ১১: من كان آخر كلامه من الدنيا: لاإله إلا الله: “যার শেষ কথা হবে: ‘আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই’...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: মু‘আয ইবনু জাবাল রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যার শেষ কথা হবে “লা-ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই), সে জান্নাতে প্রবেশ করবে।”
হাদীসের শিক্ষা:
১- لا إله إلا الله “আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই”- একথার ফযীলত। আর বান্দা এ কথা দ্বারাই জান্নাতে প্রবেশ করবে।
২- এবং যে ব্যক্তির দুনিয়াতে শেষ কালিমা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ - তার ফযীলত।
* দ্বাদশ হাদীস:
প্রশ্ন ১২: ليس المؤمن بالطعان، ولا اللعان “মুমিন খোঁটা বা অপবাদ দানকারী, অধিক অভিশাপ প্রদানকারী...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আব্দুল্লাহ ইবনু মাসঊদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মুমিন কখনো খোঁটা দানকারী হয় না, লানতকারী (অভিশাপ দানকারী) হয় না এবং অশ্লীল কাজ বা অশ্লীল কথা বলা ব্যক্তি হয় না।
হাদীসের শিক্ষা:
১- বাতিল ও মন্দ কথা বলা থেকে নিষেধাজ্ঞা।
২- এগুলো ত্যাগ করা মুমিনের ভাষাগত বা জিহ্বার বৈশিষ্ট্য।
* ত্রয়োদশ হাদীস:
প্রশ্ন ১৩: من حسن إسلام المرء “কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য.হচ্ছে...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে: স্বীয় অনর্থক কাজ ত্যাগ করা।”
হাদীসের শিক্ষা:
১- "মানুষের জন্য তার দ্বীন বা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট নয় এমন অনর্থক বিষয়গুলো বর্জন করা উচিত ।"
২- অনর্থক বিষয়সমূহ পরিত্যাগ করা ইসলামের পূর্ণতার মধ্য গণ্য।
* চতুর্দশ হাদীস:
প্রশ্ন ১৪: من قرأ حرفاً من كتاب الله “যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে...” হাদীসটি পূর্ণ কর এবং এর কতিপয় শিক্ষা উল্লেখ কর।
উত্তর: আব্দুল্লাহ ইবনু মাসঊদ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পাঠ করবে, তার জন্য একটি সওয়াব রয়েছে। আর একটি সওয়াব দশটির সমান। আমি বলছি না: الم (আলিফ-লাম-মীম )একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।”
হাদীসের শিক্ষা:
১- কুরআন তিলাওয়াতের ফযীলত।
২. তুমি যতটুকু তিলাওয়াত করবে, তার প্রতিটি হরফের জন্যই তোমার সাওয়াব বরাদ্দ হবে।
*******
ইসলামী আদব (শিষ্টাচার) অংশ
আদব শাস্ত্র
ইসলামী আদব: হলো ইসলামী শরীয়তে বর্ণিত এমন কিছু প্রশংসনীয় আচরণ, কর্ম ও ব্যবহারের সমষ্টি, যা আল্লাহ্র সাথে আদব এবং তাঁর সৃষ্টির সাথে আদবকে অন্তর্ভুক্ত করে।
আল্লাহ তা‘আলার প্রতি আদব (শিষ্টাচার):
প্রশ্ন ০১: আল্লাহ তা‘আলার সাথে আদব (শিষ্টাচার) কেমন হবে?
উত্তর: ০১- আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলাকে যথার্থ মর্যাদা দেওয়া। আল্লাহ তায়ালা বলেন: “আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি অথচ কিয়ামতের দিন সমস্ত যমীন থাকবে তাঁর হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের উর্ধ্বে।” [আয-যুমার: ৬৭]
০২- একনিষ্টভাবে আল্লাহ তা‘আলারই ইবাদাত করা, তিনি একক, যার কোন শরীক নেই। আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহরই ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে।” [সূরা আল-বাইয়্যিনাহ: ৫]
০৩- তাঁর আনুগত্য করা। আল্লাহ তায়ালা বলেন: “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহরই আনুগত্য কর।” [মুহাম্মাদ: ৩৩]
০৪- তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। আল্লাহ তা‘আলা বলেছেন: “আর কেউ আল্লাহ্ ও তাঁর রাসূলের অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমা লংঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।” [আন-নিসা: ১৪]
০৫- আল্লাহর অসংখ্য নি‘আমাত ও অনুগ্রহের উপরে প্রশংসা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ তায়ালা বলেন: “এবং আল্লাহ্র অনুগ্রহের(নেয়ামত) জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত করে থাক।” [সূরা আন-নাহাল: ১১৪]।
ঐ০৬- তাঁর প্রদত্ত তাকদীরের উপরে সবর করা। আল্লাহ তা‘আলা বলেছেন: “আর ধৈর্য ধারণ কর; নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।” [আল-আনফাল: ৪৬]।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব (শিষ্টাচার):
প্রশ্ন ০২: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব (শিষ্টাচার) কেমন হবে?
উত্তর ০১: তাঁর অনুসরণ ও অনুকরণ করা। আল্লাহ তায়ালা বলেন: “অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আর্দশ, তার জন্য যে আশা রাখে আল্লাহ্ ও শেষ দিনের এবং আল্লাহ্কে বেশী স্মরণ করে।” [আল-আহযাব, আয়াত: ২১]
০২- তার আনুগত্য করা।
০৩- তার অবাধ্য না হওয়া। আল্লাহ তায়ালা বলেন: “কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাই নি।” [আন-নিসা: ৮০]
০৪- তিনি যেসব সংবাদ দিয়েছেন, তা মনে প্রাণে বিশ্বাস করা। আল্লাহ তায়ালা বলেন: আর তিনি মনগড়া কথা বলেন না [৩]। তাতো কেবল ওহী, যা তার প্রতি ওহীরূপে প্রেরিত হয়[৪], [সূরা আন-নাজম, আয়াত: ৩-৪]
০৫- তাঁর সুন্নাতের মধ্যে কোন কিছু বৃদ্ধি করে বিদ‘আত তৈরী না করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করল যা তাতে নেই, তা প্রত্যাখ্যাত।”
০৬- নিজের থেকে এবং সকল মানুষ থেকে তাঁকে অধিক মহব্বত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান, ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় হই।”
০৭- তাঁর সম্মান করা, সাহায্য করা এবং তাঁর সুন্নাতের সহযোগিতা করা। আল্লাহ তা‘আলা বলেছেন: “যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন এবং তাঁর শক্তি যোগাও ও তাঁকে সম্মান কর।” [আল-ফাতহ: ৯]
পিতামাতার প্রতি আদব (শিষ্টাচার):
প্রশ্ন ০৩: পিতামাতার সাথে আদব রক্ষা কিভাবে হবে?
উত্তর: ০১- (আল্লাহ ও রাসূলের) অবাধ্যতা ছাড়া পিতামাতার অনুগত হওয়া।
০২- পিতামাতার খিদমত করা।
০৩- পিতামাতাকে সহযোগিতা করা।
০৪- পিতামাতার প্রয়োজন পূর্ণ করা।
০৫- পিতামাতার জন্য দু‘আ করা।
০৬- কথার মধ্যে আদব রক্ষা করা, তাদেরকে উফ্ শব্দটিও না বলা, যেটি সবচেয়ে অল্প কথা।
০৭- পিতামাতার মুখের সামনে মুচকি হাঁসি দেয়া, আমি তাদের প্রতি ভ্রুকুটি করব না।
০৮- আমি আমার কণ্ঠকে পিতামাতার কণ্ঠের উপরে উঁচু করব না। তাদের দিকে মনোযোগ দেব। তাদের কথার মাঝে কথা বলব না। তাদেরকে নাম ধরে ডাকব না। বরং আমি বলব: “আমার পিতা” বা “আমার মা।”
০৯: তাঁরা ঘরে অবস্থান করার সময়ে তাদের কাছে প্রবেশ করলে অনুমতি নেব।
১০- পিতামাতার হাত ও মাথা চুম্বন করব।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো 'ইবাদাত না করতে ও পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে 'উফ' বল না এবং তাদেরকে ধমক দিও না; তাদের সাথে সম্মানসূচক কথা বল। আর মমতাবশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত কর এবং বল, ‘হে আমার রব! তাঁদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন।” [আল-ইসরা: ২৩-২৪]
- আর হাদীসে এসেছে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিহাদের অনুমতি চাইলে তিনি বললেন: “তোমার কি পিতামাতা আছেন?” তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন: “তাহলে তাঁদের ব্যাপারেই জিহাদ করো।”
আত্মীয়তার সম্পর্কের প্রতি আদব:
প্রশ্ন ০৪: আমি কীভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব?
উত্তর: ০১- ভাই, বোন, চাচা, ফুফু, মামা ও খালাসহ অন্যান্য নিকটাত্মীয়দের সাক্ষাৎ করা।
০২- কথা ও কাজের দ্বারা তাদের প্রতি সুন্দর আচরণ ও সহযোগিতা করা।
০৩- এর মধ্যে অন্যতম হচ্ছে- তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া।
আল্লাহ তা‘আলা বলেছেন: “সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা যমীনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্নীয়তার বন্ধন ছিন্ন করবে।” [মুহাম্মাদ: ২২]
- হাদীসে এসেছে: “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”
আল্লাহ তা‘আলার নিমিত্তে ভ্রাতৃত্বের আদব:
প্রশ্ন ০৫: আমি আমার ভাই ও বন্ধুদের কাছে কেমন হব?
উত্তর: ০১- আমি উত্তম মানুষদের ভালোবাসব এবং তাদের সঙ্গী হব।
০২- আমি খারাপ মানুষের সংসর্গ থকে দূরে থাকব এবং তা পরিহার করব। হাদীসে এসেছে: "মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না । আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।"
০৩- আমি আমার ভাইদেরকে সালাম প্রদান করব এবং তাদের সাথে মুসাফাহা করব। হাদীসে এসেছে: “দু’জন মুসলিম পরস্পর সাক্ষাৎ করার পর যখন মুসাফাহা করে, তখন তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
০৪- তারা অসুস্থ হলে আমি তাদেরকে দেখতে যাব এবং তাদের সুস্থতার জন্য দু‘আ করব।
০৫- হাঁচির জবাব দেব।
০৬- তাদের সাক্ষাতের জন্য আহবান জানালে আমি তাদের আহ্বানে সাড়া দেব। হাদীসে এসেছে: “এক মুসলিমের ওপর অপর মুসলিমের পাঁচটি অধিকার: সালামের জবাব দেওয়া, রুগীকে দেখতে যাওয়া, জানাযার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচী দাতার জবাব দেওয়া।”
০৭- তাদের কাছে নসীহত পেশ করব। হাদীসে এসেছে: “আর যে ব্যক্তি তার ভাইকে এমন কোনো পথ দেখাবে, অথচ সে জানে যে, সত্য বা হিদায়াত অন্য পথে রয়েছে, সে আমানতের খিয়ানত করল।”
০৮- সে অত্যাচারিত হলে তাকে সাহায্য করব এবং তাকেও জুলুম করা থেকে বিরত রাখব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “তোমার ভাইকে সাহায্য কর, সে যালিম হোক অথবা মাযলুম”। এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল, যদি সে মাযলুম হয় তবে আমি তাকে সাহায্য করব, কিন্তু আপনি বলুন, যদি সে যালিম হয়, তাহলে আমি কীভাবে তাকে সাহায্য করব? তিনি বললেন: “তাকে অন্যায় থেকে বিরত রাখবে - অথবা তাকে বাধা দিবে; কারণ এটাই তার সাহায্য”।
১০- আমি আমার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করব, যা আমি আমার নিজের জন্য পছন্দ করি। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত এক হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।”
১১- আমার সহযোগিতার প্রয়োজন হলে আমি তাকে সহযোগিতা করব। হাদীসে এসেছে: “আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে।”
১২- কথা বা কাজ দ্বারা আমি তাদেরকে কষ্ট দেব না। হাদীসে এসেছে: “প্রকৃত মুসলিম সে, যার মুখ ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।”
১৩- তার গোপনীয়তা রক্ষা করব। হাদীসে এসেছে: "যখন কোনো ব্যক্তি কোনো কথা বলার পর (ডানে-বামে) তাকায়, তবে সেই কথাটি আমানত হিসেবে গণ্য হয়।"
১৩- আমি তাকে গালি দেব না, গীবত করব না, ছোট মনে করব না, হিংসা করব না, তার গোপন কথা তালাশ করব না এবং তাকে ধোঁকা দেব না।
হাদীসে এসেছে: “মুসলিম মুসলিমের ভাই। সে তার প্রতি যুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছ ভাববে না। কোনো মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট।”
প্রতিবেশীর আদব:
প্রশ্ন ০৬: প্রতিবেশীর প্রতি আদব কী কী?
উত্তর ০১: কথা ও কাজের দ্বারা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব আর আমার সহযোগিতার প্রয়োজন হলে তাকে সহযোগিতা করব।
০২- ঈদ অথবা বিবাহের ন্যায় আনন্দ অনুষ্ঠানে তাকে আমি অভিবাদন জানাব।
০৩- অসুস্থ হলে আমি তাকে দেখতে যাব এবং বিপদগ্রস্ত হলে আমি সমবেদনা জানাব।
০৪- সাধ্যমত আমার তৈরী করা খাবার তাকে পাঠিয়ে দেব।
০৫- কথা অথবা কাজের মাধ্যমে তাকে কোন কষ্ট দেব না।
০৬- উঁচু আওয়াজে তাকে বিরক্ত করব না, দোষ অন্বেষণ করব না এবং তার ব্যাপারে ধৈর্য ধারণ করব।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তোমরা আল্লাহর ইবাদাত কর ও কোনো কিছুকেই তাঁর শরীক করো না; এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো; আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতিও সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে।” [আন-নিসা: ৩৬]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "হে আবূ যর, যখন তুমি ঝোল(তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি কর এবং তোমার প্রতিবেশীদের খেয়াল রাখ।"
হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।”
আতিথেয়তার আদব (শিষ্টাচার):
প্রশ্ন ০৭: অতিথি ও আতিথেয়তার আদবগুলো কী কী?
উত্তর: ০১- কেউ আতিথেয়তার আহ্বান করলে আমি তাতে সাড়া দেব।
০২-কারো সাক্ষাৎ করতে চাইলে তার থেকে অনুমতি ও সময় চেয়ে নেব।
০৩- কারো বাড়িতে বা আবাসে প্রবেশের আগে অনুমতি নিব।
০৪- সাক্ষাৎকে বিলম্ব করব না।
০৫- তার পরিবারের লোকদের (বিশেষত নারী) থেকে দৃষ্টি অবনমিত রাখবো।
০৬- সুন্দর ভাষা ও হাঁসিমুখে অতিথিদেরকে স্বাগত জানাব এবং তাদেরকে সুন্দরভাবে অভিবাদন জানাব।
০৭- অতিথিদেরকে সুন্দর স্থানে বসাব।
০৮- খাদ্য ও পানীয়ের মাধ্যমে আতিথেয়তা করব।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে মুমিনগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তার অধিবাসীদের সম্প্রীতিসম্পন্ন অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।” [সূরা আন-নূর: ২৭]
হাদীসে এসেছে: “আল্লাহ অনুমতি নেয়ার বিধান দৃষ্টির কারণেই দিয়েছেন।”
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: “যে লোক আল্লাহ ও শেষ দিনের ওপর ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে।”
অসুস্থতার আদব (শিষ্টাচার):
প্রশ্ন ৮: অসুস্থতা ও অসুস্থ ব্যক্তির সাক্ষাতের আদব কী?
উত্তর ০১- যখন আমি কোন স্থানে ব্যথা অনুভব করব, তখন সেখানে আমার ডানহাত রেখে তিনবার “বিসমিল্লাহ” বলব, এরপরে সাতবার এ দু‘আটি পড়ব: ” أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر” "আমি আল্লাহর মর্যাদা ও তাঁর কুদরতের (ক্ষমতার) অসিলায় আশ্রয় প্রার্থনা করছি সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি।"
০২- আল্লাহ তা‘আলা যা ভাগ্যে রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকব এবং সবর করব। উম্মুল ‘আলা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন: “হে উম্মুল আলা, তুমি সুসংবাদ গ্রহণ কর; কেননা কোনো মুসলিমের অসুস্থতার দ্বারা আল্লাহ তার পাপসমূহকে দূর করে দেন, যেভাবে আগুন সোনা ও রুপার খাদ দূর করে দেয়।”
০৩- আমি আমার অসুস্থ ভাইকে দ্রুত দেখতে যাব, তার জন্য দু‘আ করব কিন্তু তার কাছে দীর্ঘক্ষণ বসে থাকব না।
০৪- সে আমার কাছে না চাইলেও আমি তাকে ঝাঁড়ফুক করব।
০৫- আমি তাকে দু‘আ, সবর, সালাত ও সাধ্যমত পবিত্র অবস্থায় থাকার পরামর্শ দেব।
৬. অসুস্থ ব্যক্তির জন্য দু‘আ: “আমি মহান আরশের রব, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আপনাকে সুস্থ করে দেন।” (সাতবার)
ইলম অন্বেষণের আদব:
প্রশ্ন ০৯: ইলম অন্বেষণের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- আল্লাহ তা‘আলার জন্য ইখলাস সহকারে (শিক্ষা করব)। হাদীসে এসেছে: “যে ব্যক্তি ইলম শিক্ষা করবে আলিমদের সাথে বড়াই করার জন্য, নির্বোধদের সাথে প্রতিযোগিতার উদ্দেশ্যে এবং মানুষকে তার দিকে আকৃষ্ট করার নিমিত্তে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।”
০২- যে ইলম শিখলাম সে অনুযায়ী আমল করব। হাদীসে এসেছে: “কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে চারটি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে—তার মধ্যে তিনি উল্লেখ করেন—এবং তার ইলম সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে।”
০৩- শিক্ষককে তার উপস্থিতি ও অনুপস্থিতিতে সম্মান এবং সমীহ করব।
০৪- তার সামনে আদবের সাথে বসব।
০৫- আমি চুপ করে তার কথা শুনব এবং তার পাঠদানের মধ্যে কথা বলব না।
০৬- আদবের সাথে প্রশ্ন করে তাঁর কাছ থেকে জেনে নেব।
০৭- তাঁকে নাম ধরে ডাকব না। হাদীসে এসেছে: “আল্লাহ তা‘আলাকে সম্মান করার এক প্রকার হচ্ছে: পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিম ও কুরআনের ধারকের সম্মান করা।”
মজলিসের আদব:
প্রশ্ন ১০: মজলিসের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- আমি মজলিসে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দেব।
০২- যেখানে মজলিস শেষ হবে, সেখানে বসব। বসার স্থান থেকে কাউকে উঠিয়ে দেব না আবার অনুমতি ছাড়া কোন দুজনের মধ্যেও বসব না।
০৩- অন্যরা যেন বসতে পারে, সেজন্য আমি মজলিসে জায়গা করে দেব।
০৪- মজলিসের কথার মধ্যে ব্যাঘাত ঘটাব না।
০৫- মজলিস থেকে বিদায় নেওয়ার আগে আমি অনুমতি নেব এবং সালাম প্রদান করব।
অতএব, ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত: “ তিনি কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে অন্য কাউকে বসাতে নিষেধ করেছেন , বরং তোমরা জায়গা প্রশস্ত করো ও নড়ে-চড়ে জায়গা করে বসো।”
- হাদীসে এসেছে: "যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়িয়ে যেতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির চেয়ে বেশি উপযোগী নয়।"
৬- মজলিস শেষ হলে মজলিসের কাফফারার দু‘আ পড়া, আর তা হলো: ওسُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ “হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি সাক্ষ্য দেই যে, আপনি ব্যতীত আর কোন সত্য মা‘বূদ নেই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি’।”
ঘুমানোর আদব:
প্রশ্ন ১১: ঘুমের আদবসমূহ কী?
উত্তর: ০১- আমি দ্রুত ঘুমাবো। দলীল এই হাদীস: “আবূ বারযাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইশার আগে ঘুমানো এবং এর পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন।”
০২- ওজু অবস্থায় ঘুমাবো।
০৩- পেটের উপরে ভর করে ঘুমাব না।
০৪- আমি আমার ডান পাশের উপরে ঘুমাবো এবং আমার ডান হাত আমার ডান গালের নিচে রাখব।
০৫- আমি বিছানা ঝেড়ে নেব।
হাদীসে এসেছে: বারা ইবনু ‘আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তুমি তোমার শয়নের স্থানে আসবে, তখন সালাতের জন্য যেভাবে ওযু করো, সেভাবে ওযু করবে; তারপর তোমার ডানপাশের উপরে শয়ন করবে।”
আর আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের উপর উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বললেন: “নিশ্চয় এটি এমন এক শয়নভঙ্গি যা আল্লাহ পছন্দ করেন না।”
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ শয্যা গ্রহণ করবে, তখন সে যেন নিজ লুঙ্গির একাংশ দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয়; কারণ, সে জানে না যে, তার অনুপস্থিতিতে কী কী জিনিস সেখানে এসেছে।”
০৬- ঘুমানোর যিকিরসমূহ পাঠ করব যেমন: আয়াতুল কুরসী আর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পড়ব এবং বলব: «باسمك اللهم أموت وأحيا». “হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যবরণ করি আর আপনার নামেই জীবিত হই।”
০৭- আমি ফজরের সালাতের জন্য জাগ্রত হব।
০৮- ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলব: «الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور». “সকল প্রশংসা তাঁরই, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন, আর তার কাছেই প্রত্যাবর্তন।”
খাবারের আদবসমূহ:
প্রশ্ন ১২: খাবারের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- পানাহারের মাধ্যমে আল্লাহ তা‘আলার আনুগত্যের ব্যাপারে শক্তি অর্জন করার নিয়ত করব।
০২- খাবার আগে দুই হাত ধোয়া।
- দলিল উম্মুল মুমেনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: “যখন খেতে ও পান করতে ইচ্ছা করতেন, তখন দুই হাত ধৌত করতেন , তারপর খেতেন ও পান করতেন।”
০৩- আমি “বিসমিল্লাহ” বলে ডান হাত দিয়ে আমার দিকে থাকা খাবার খাব, প্লেটের মাঝ থেকে অথবা অন্যের সামনে থেকে নিয়ে খাব না।
০৪- যদি শুরুতে “বিসমিল্লাহ” বলতে ভুলে যাই, তাহলে বলব: " بسم الله أوله وآخره " (বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ) “শুরু ও শেষ (করছি) আল্লাহর নামের মাধ্যমেই।”
উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যখন খাবার খায়, তখন বলবে: ‘বিসমিল্লাহ’। আর যদি শুরুতে তা বলা ভুলে যায়, তাহলে বলবে: ‘বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি’।”
০৫- উপস্থিত খাবার নিয়ে সন্তুষ্ট থাকব, খাবারের দোষ অন্বেষণ করব না, যদি ভাল লাগে, তাহলে খাব। আর যদি না ভাল লাগে, তাহলে তা রেখে দেব।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীস অনুযায়ী, তিনি বলেন: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো খাবারের দোষ-ত্রুটি বলেন নি। ভালো লাগলে তিনি খেতেন অন্যথায় বর্জন করতেন।”
০৬- অল্প করে খাব, অধিক পরিমাণে খাব না।
- হাদীসে এসেছে: “মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই যথেষ্ট। আর যদি তার প্রবৃত্তি তাকে পরাভূত করে, তবে পেটের এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।”
০৭- খাদ্য ও পানীয়তে ফুঁ দেওয়া থেকে বিরত থাকব আর (গরম হলে) তা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে অপেক্ষা করব।
হাদীসে এসেছে: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ও পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন।”
০৮- পরিবার ও অতিথিদের সাথে একত্রে খাবারে শরীক হব।
- এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমরা খাই কিন্তু পেট ভরে না, তিনি বলেন: “হয়তো তোমরা বিচ্ছিন্নভাবে খাও। তোমরা একত্রে আহার করো এবং বিসমিল্লাহি বলো , তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে।”
০৯- আমার থেকে বড় ব্যক্তি শুরু করার আগে আমি খাওয়া শুরু করব না।
১০- আমি পান করার সময়ে আল্লাহর নাম নেব, বসে তিনবারে তা পান করব এবং পাত্রে শ্বাস ফেলব না।
- দলীল এই হাদীস: “যখন তোমাদের কেউ পান করে সে যেন পানির পাত্রে নিঃশ্বাস না ফেলে।”
- আর আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসের কারণে, «নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন।»
- এবং দলীল এই হাদীস: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।”
১১- পানাহার শেষ করে আমি আল হামদু লিল্লাহ বলবো ।
পোশাক পরিধানের আদব:
প্রশ্ন ১৩: পোশাক পরিধানের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- আমি ডান দিক থেকে আমার কাপড় পরা শুরু করব আর আল্লাহর প্রশংসা করব।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আরম্ভ করবে।”
০২- আমি দুই টাখনুর নিচে কাপড়কে প্রলম্বিত করব না।
হাদীসে এসেছে: “লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।” টাখনুদ্বয় হলো পায়ের দুই পাশের ফুলে থাকা দুটি হাড়।
০৩- ছেলেরা মেয়েদের পোষাক এবং মেয়েরা ছেলেদের পোষাক পরবে না।
০৪- কাফির অথবা ফাসিক ব্যক্তিদের সাথে কাপড়ের সাদৃশ্য রাখব না।
০৫- কাপড় খোলার সময়ে আল্লাহর নাম স্মরণ করব।
হাদীসে এসেছে: “বনী আদমের গোপনীয় অঙ্গসমূহ ও জিনদের মাঝে আড়াল হলো, তোমাদের কেউ তার কাপড় খুলে রাখার সময় ‘বিসমিল্লাহ’ বলা।”
০৬- জুতা পরিধানের সময়ে আগে ডান পা এবং পরে বাম পা প্রবেশ করাব।
কেননা উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা এবং তাঁর প্রত্যেক কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।”
যানবাহনে আরোহণের আদব:
প্রশ্ন ১৪: যানবাহনে আরোহণের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- আমি বলব: “বিসমিল্লাহি আল-হামদুলিল্লাহ”, “আমি আল্লাহর নামে শুরু করছি, আর সকল প্রশংসা আল্লাহর জন্যই নিবেদিত।” سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ “সুমহান পবিত্র সত্তা তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে।” ‘আর নিশ্চয় আমারা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।’ [১] [আয-যুখরুফ: ১৩-১৪]
০২- আমি যখন কোন মুসলিমের পাশ দিয়ে অতিক্রম করব, তখন তাকে সালাম দেব।
রাস্তার আদব:
প্রশ্ন ১৫: রাস্তার আদবসমূহ কী কী?
উত্তর: ০১- ভারসাম্য বজায় রেখে বিনয়ের সাথে চলব। আল্লাহ তায়ালা বলেন: “আর যমীনে দম্ভভরে বিচরন করো না; তুমি তো কখনই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।” [আল-ইসরা: ৩৭]
০২- যার সাথে আমার সাক্ষাৎ হবে, তাকে সালাম প্রদান করব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো: ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন: “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দিবে।”
০৩- আমার চোখকে অবনমিত রাখব, আর কাউকে কষ্ট দেব না।
০৪- সৎ কাজে আদেশ ও অসৎ কাজে মানুষকে নিষেধ করব। হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তাহলে রাস্তার হক আদায় করো।" তারা বলল, "রাস্তার হক কী?" তিনি বললেন, "দৃষ্টি অবনত রাখা, অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা প্রদান করা।"
০৫- রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলব।
- হাদীসে এসেছে: «পথ থেকে কষ্টকর বস্তু দূর করা একটি সদকা»
বাড়িতে প্রবেশ করা ও বের হওয়ার আদব:
প্রশ্ন ১৬: বাড়িতে প্রবেশ করা ও বের হওয়ার আদবগুলো কী কী?
উত্তর: ০১- বাম পা দিয়ে বের হব আর বলব: بسم الله، توكلت على الله، لا حول ولا قوة إلا بالله، اللهم إني أعوذ بك أن أضل أو أضل، أو أزل أو أزل، أو أظلم أو أظلم، أو أجهل أو يجهل علي “আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর উপরেই ভরসা করলাম। আল্লাহর পক্ষ হতে আসা ব্যতীত কোন সাহায্য ও শক্তি নেই। হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেন আমি কাউকে পথভ্রষ্ট না করি আর নিজেও পথভ্রষ্ট না হই, আমি যেন কাউকে বিচ্যুত না করি আর নিজেও বিচ্যুত না হই। আমি কারো উপরে জুলুম না করি আর আমিও যেন জুলুুমের শিকার না হই। আর আমি যেন কাউকে অজ্ঞতার মধ্যে নিক্ষেপ না করি আর নিজেও অজ্ঞতার মধ্যে নিক্ষিপ্ত না হই।”
০২- ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করব, আর বলব: بسم الله ولجنا، وبسم الله خرجنا، وعلى ربنا توكلنا “আল্লাহর নামেই আমরা প্রবেশ করেছি, আল্লাহর নামেই আমরা বের হয়েছি আর আমাদের রবের উপরেই আমরা তাওয়াক্কুল (ভরসা) করেছি।”
০৩- মিসওয়াকের মাধ্যমে (বাড়ির কাজ) শুরু করব তারপরে পরিবারের লোকদেরকে সালাম প্রদান করব।
হাদীসে এসেছে: “তিনি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন।”
পায়খানা-প্রসাব করার আদবসমূহ:
প্রশ্ন ১৭: পায়খানা-প্রসাব করার আদবসমূহ কী কী?
উত্তর: ০১- বাম পা দিয়ে প্রবেশ করব।
০২- প্রবেশের আগে বলব: بسم الله، اللهم إني أعوذ بك من الخبث والخبائث “বিসমিল্লাহ, হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই।”
০৩- আল্লাহর নাম (যিকর) রয়েছে এমন কিছু সাথে নিয়ে প্রবেশ করব না।
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি তার আংটি খুলে রাখতেন।
০৪- প্রয়োজন মেটানোর সময়ে আমি নিজেকে আড়াল করে নেব।
হাদীসে এসেছে: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজত পূরণের জন্য সবচেয়ে প্রিয় আড়াল ছিল কোনো উঁচু ঢিবি অথবা খেজুর গাছের ঝাড়।”
০৫- প্রয়োজন মেটানোর (প্রসাব-পায়খানার) সময়ে কথা বলব না।
০৬- পায়খানা-প্রসাব করার সময় কিবলাকে সামনে অথবা পিছনে রেখে বসব না।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা পায়খানা বা পেশাবের সময় ক্বিবলার দিকে মুখ করবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে।”
০৭- অপবিত্রতা দূর করার সময়ে বাম হাত ব্যবহার করব, ডান হাত ব্যবহার করব না।
- দলিল এই হাদীস: “তিনি আমাদেরকে নিষেধ করেছেন… ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করতে।”
০৮- মানুষ ছায়া গ্রহণ করে এমন স্থান অথবা তাদের যাতায়াতের পথে প্রসাব-পায়খানা করব না।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দুই অভিশাপকারী থেকে তোমরা সতর্ক থাকো। তারা বলল, হে আল্লাহর রাসূল দুই অভিশাপকারী কি? তিনি বললেন, যে মানুষের চলাচলের রাস্তায় অথবা তাদের ছায়ায় পেশাব-পায়খানা করে।”
০৯- প্রসাব-পায়খানার পরে হাত ধুয়ে ফেলব। জারীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি পায়খানায় গিয়ে প্রয়োজন সারলেন, অতঃপর বললেন, “হে জারীর, পবিত্রতার জন্য পানি নিয়ে এসো।” অতঃপর আমি তাঁর কাছে পানি নিয়ে আসলাম, তিনি পানি দিয়ে ইসতিনজা করলেন এবং তাঁর হাত মাটিতে ডলে নিলেন।
১০- (ইস্তিনজা থেকে) বাম পা দিয়ে বের হব আর বলব: “غفرانك” “আপনার ক্ষমা (চাচ্ছি)।”
মসজিদের আদব:
প্রশ্ন ১৮: মসজিদের আদবগুলো কী কী?
উত্তর: ০১- আমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, আর বলব: «بسم الله، اللهم افتح لي أبواب رحمتك» “আল্লাহর নামে প্রবেশ করছি, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমাতের দরজাসমূহ খুলে দাও।”
০২- দু রাকাত সালাত আদায় না করে বসব না।
- দলিল এই হাদীস: “যখন তোমাদের কেউ মসজিদ প্রবেশ করবে, তখন সে যেন দু’ রাকআত সালাত না পড়া অবধি না বসে।”
০৩- কোন মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করব না, মসজিদে হারানো বস্তুর ঘোষনা দেব না এবং সেখানে ক্রয়-বিক্রয় করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানত যে, তার ফলে তার জন্য কী (পরিমাণ পাপ) রয়েছে, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত।”
এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: “যে ব্যক্তি কাউকে হারানো জিনিস সন্ধান (ঘোষণা) করতে শোনে, সে যেন বলে, ‘আল্লাহ যেন তোমাকে তা ফিরিয়ে না দেন।’ কারণ, মসজিদসমূহ এর জন্য বানানো হয়নি।”
হাদীসে এসেছে: “যখন কাউকে মসজিদে বেচা-কেনা করতে দেখবে তখন বলবে, আল্লাহ তোমার এ ব্যবসা লাভজনক না করুন”
৪- আমি মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হব।
- উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ করতে, সেগুলোতে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ও তাতে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন।”
০৪- মসজিদ থেকে বাম পা দিয়ে বের হব আর বলব: « اللَّهُمَّ إنِّي أسألُكَ مِنْ فَضْلِك» “হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।”
সালামের আদবসমূহ:
প্রশ্ন ১৯: সালামের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- কোন মুসলিমের সাথে দেখা হলে সালাম দিয়ে শুরু করব, এভাবে বলব: “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”, সালাম ছাড়া অন্য কিছু দিয়ে শুরু করব না এবং শুধু হাত দিয়ে ইশারাও করব না।
০২- যাকে সালাম দেব তার দিকে হাঁসিমুখে তাকাব। হাদীসে এসেছে: “তুমি সাওয়াবের কোনো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও সেটি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা হয়।”
০৩- আমার ডান হাত দিয়ে মুসাফাহা করব।
০৪- যখন আমাকে কেউ অভিবাদন জানাবে, তখন আমিও তাকে অনুরূপ বাক্যে অথবা তার থেকে উত্তম বাক্যে অভিবাদন জানাব।
কেননা মহান আল্লাহ বলেন: “আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে; নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসেব গ্রহণকারী।” [সূরা আন-নিসা, আয়াত: ৮৬]
০৫- আমি কাফির ব্যক্তিকে প্রথমে সালাম দেব না, আর যদি সে সালাম দেয়, তাহলে وعليكم বলে জবাব দেব।
- দলীল এই হাদীস: “তোমরা ইহুদী ও খৃস্টানদের কে শুরুতে সালাম দিবে না”
০৬- (সালামের সাধারণ নিয়ম হচ্ছে) ছোটরা বড়দেরকে সালাম দেবে, আরোহণকারী ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে আর অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক লোককে সালাম দেবে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে।”
৭. মাহরাম নয় এমন মহিলাদের সাথে মুসাফাহা না করা, তাদের সাথে হাত মেলানো জায়েয নয়।
- উম্মুল মুমিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: "আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত কখনো কোনো (পরনারী) মহিলার হাত স্পর্শ করেনি।"
অনুমতির আদব:
প্রশ্ন ২০: অনুমতির আদবসমূহ কী?
উত্তর: ০১- কোন স্থানে প্রবেশের আগে আমি অনুমতি নেব।
০২- আমি তিনবার পর্যন্ত অনুমতি চাইব, এর থেকে বেশীবার নয়, অন্যথায় ফিরে আসব।
হাদীসে এসেছে: “তোমাদের কেউ তিনবার অনুমতি চাওয়ার পর তাকে অনুমতি দেওয়া না হলে, সে যেন প্রত্যাবর্তন করে।”
০৩- ভদ্রতার সাথে দরজাতে করাঘাত করব, দরজার একবারে সামনে দাঁড়াব না, বরং ডান অথবা বামদিকে সরে দাঁড়াব। আর বলব: ‘আসসালামু ‘আলাইকুম’। দলীল এই হাদীস: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দরজায় আসতেন, তখন তিনি দরজার সরাসরি মুখোমুখি হতেন না; বরং এর ডান অথবা বাম পাশে থাকতেন এবং বলতেন: ‘আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম’।”
০৪- অনুমতি নেওয়ার আগে পিতা-মাতা অথবা কারো কামরায় প্রবেশ করব না। বিশেষভাবে ফজরের আগে, দুপুরে বিশ্রাম নেওয়ার সময়ে এবং ইশার সালাতের পরে।
কেননা মহান আল্লাহ বলেন: “হে মুমিনগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময় অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের আগে, দুপুরে যখন তোমরা তোমাদের পোষাক খুলে রাখ তখন এবং ‘ইশার সালাতের পর; এ তিন সময় তোমাদের গোপনীয়তার সময়। এ তিন সময় ছাড়া (অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে) তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের এককে অন্যের কাছে তো যেতেই হয়। এভাবে আল্লাহ্ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বিবৃত করেন। আর আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।” [সূরা আন-নূর, আয়াত: ৫৮]
০৫- তবে বাসস্থান ছাড়া অন্য স্থানসমূহ যেমন- হাসপাতাল অথবা বাজার ইত্যাদিতে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে।
আল্লাহ তা‘আলা বলেছেন: “যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কোনো ভোগ করা বা উপকৃত হওয়ার অধিকার থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই। আর আল্লাহ্ জানেন যা তোমরা প্রকাশ কর এবং যা তোমরা গোপন কর।” [সূরা আন-নূর, আয়াত: ২৯]
প্রাণীর প্রতি নমনীয়তার আদব:
প্রশ্ন ২১: প্রাণীর নমনীয়তার আদবসমূহ কী কী?
উত্তর: ০১- আমি তাদেরকে খাওয়াব এবং পানি পান করতে দেব।
- হাদীসে এসেছে: “তারা বলল, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ জন্তুর ক্ষেত্রেও কি আমাদের সাওয়াব রয়েছে? তিনি বললেন, ‘প্রত্যেক ভেঁজা অন্তরের ক্ষেত্রে সাওয়াব রয়েছে’।”
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন, যার পিঠ পেটের সাথে লেগে গিয়েছিল, তখন তিনি বললেন: «তোমরা এ সকল পশুদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন কর»
২- সহানুভূতি ও দয়া এবং কারো ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা না চাপানো।
- হাদীসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “এই উটটির মালিক কে? এই উটটি কার?” তখন আনসারদের এক যুবক এসে বলল, ‘হে আল্লাহর রাসূল, এটি আমার।’ তিনি বললেন, “তুমি কি এই পশুটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না, আল্লাহ যাকে তোমার মালিকানাধীন করেছেন? কেননা সে আমার কাছে অভিযোগ করেছে যে, তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং ক্লান্ত-পরিশ্রান্ত করে তোলো।” (تدئبه) এর অর্থ হল: তাঁকে ক্লান্ত করে।
০৩- প্রাণীদেরকে কোন ধরণের কষ্ট বা শাস্তি দেব না।
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি গাধা গেল, যার মুখে দাগ লাগানো ছিল। তিনি বললেন: “তোমাদের কাছে কি এ সংবাদ পৌঁছেনি যে, যে ব্যক্তি জীব-জন্তুর মুখে দাগ দেয় অথবা তার মুখে প্রহার করে, আমি তাকে লানত করেছি?” সুতরাং তিনি তা থেকে নিষেধ করেছেন।
খেলাধুলার আদব:
প্রশ্ন ২২: খেলাধুলার আদব কী কী?
উত্তর: ০১- খেলাধুলার দ্বারা আমি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি লাভের কাজে শক্তি অর্জন করার নিয়ত করব।
০২- আমরা সালাতের সময়ে খেলা করব না।
আল্লাহ তা‘আলা বলেছেন: “কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন।” [সূরা আল-মা‘ঊন: ৪-৫]
০৩- ছেলেরা মেয়েদের সাথে কোন খেলাতে অংশগ্রহণ করবে না।
০৪- আমার সতর ঢাকা থাকবে এমন পোষাক পরে খেলাধুলা করব।
০৫- হারাম খেলাধুলা থেকে বিরত থাকব, যেমন: চেহারাতে আঘাত করা অথবা সতর উন্মুক্ত করা হয়, এমন খেলাধুলা।
হাদীসে এসেছে: “তোমাদের মধ্যে কেউ যখন তার ভাইয়ের সাথে লড়াই করবে, তখন সে যেন মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকে।”
হাঁসি-ঠাট্টার আদব:
প্রশ্ন ২৩: হাঁসি-ঠাট্টার আদব কী কী?
উত্তর: ০১- মিথ্যা পরিহার করে সত্যের মধ্যে থেকে হাঁসি ঠাট্টা করা।
হাদীসে এসেছে: “যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।”
০২- কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কাউকে কষ্ট দেওয়া অথবা ভয়-ভীতি প্রদর্শন মুক্ত হাসি-ঠাট্টা কর।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “কোনো মুসলিমের জন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।”
০৩- হাসি-ঠাট্টার ব্যাপারে বাড়াবাড়ি (অতিরঞ্জিত) না করা।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “বেশি হাসবে না; কারণ অতিরিক্ত হাসি হৃদয়কে মৃত করে দেয়।”
হাঁচির আদব:
প্রশ্ন ২৪: হাঁচির আদব কী কী?
উত্তর: ০১- হাঁচির সময়ে মুখে হাত, কাপড় অথবা রুমাল দেওয়া।
০২- হাঁচির শেষে “আল-হামদুলিল্লাহ” বলে আল্লাহর প্রশংসা করা।
০৩- (হাঁচিদাতার উত্তরে) তার ভাই অথবা সাথীরা বলবে: “يرحمك الله” তথা: আল্লাহ তোমার উপরে রহমত করুন।
০৪- তার জন্য উক্ত দু‘আ করা হলে, সে বলবে: “يهديكم الله ويصلح بالكم” তথা: আল্লাহ তোমাকে হিদায়াত দিন এবং তোমার অন্তরকে সংশোধন করে দিন।
হাই তোলার আদব:
প্রশ্ন ২৫: হাই তোলার আদব কী কী?
উত্তর: ০১- হাই প্রতিরোধের চেষ্টা করা।
হাদীসে এসেছে: “হাই তোলা শয়তানের পক্ষ থেকে। অতএব তোমাদের কেউ যখন হাই তোলে, তখন সে যেন যথাসাধ্য তা প্রতিহত করে।”
০২. খুব জোরে “আহ” “আহ” শব্দ না করা।
- হাদীসে এসেছে: “আর সে যেন ‘আহ আহ’ না বলে, কেননা তোমাদের কেউ যখন(হাই তোলার সময়) তার মুখ খোলে, তখন শয়তান তার উপর হাসে।”
০৩- মুখের উপরে হাত দেওয়া।
- হাদীসে এসেছে: "যখন তোমাদের কেউ হাই তোলে, তখন সে যেন তার হাত দিয়ে মুখ ঢেকে রাখে, অন্যথায় শয়তান প্রবেশ করবে।"
দো‘আর আদবসমূহ:
প্রশ্ন ২৬: দো‘আর আদবসমূহ কী?
উত্তর: ০১। আল্লাহর প্রশংসা ও গুণাবলি বর্ণনার দ্বারা শুরু করা।
২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত(দরূদ) পাঠ করা।
হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তুমি সালাতে বসবে, তখন আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে ও আমার উপর দরূদ পাঠ করবে, অতঃপর তাঁর কাছে দো‘আ করবে।”
৩. দুআর সময় দুই হাত উত্তোলন করা।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, অতি দানশীল। তাঁর নিকট কোনো বান্দা যখন স্বীয় দু‘হাত উত্তোলন করে, তখন তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”
৪- তাওবা ও গুনাহ স্বীকার করা।
- মূসা আলাইহিস সালামের দু’আয়: “তিনি বললেন, ‘হে আমার রব! আমি তো আমার নিজের প্রতি যুলুম করেছি; কাজেই আপনি আমাকে ক্ষমা করুন।’ অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” [আল-কাসাস: ১৬]
৫- দু‘আতে অনুনয়-বিনয় করা, অর্থাৎ বেশী বেশী ও বার বার দু‘আ করা।
৬. উত্তর পেতে তাড়াহুড়া না করা।
৭. পাপের অথবা আত্মীয়তা ছিন্ন করার দু’আ না করা।
- হাদীসে এসেছে: “বান্দার দো‘আ ততক্ষণ পর্যন্ত কবূল করা হয়, যতক্ষণ সে গুনাহের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দো‘আ না করে, আর যতক্ষণ না সে তাড়াহুড়ো করে।” জিজ্ঞাসা করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাড়াহুড়ো মানে কী?’ তিনি বললেন, “দো‘আকারী বলে, ‘দো‘আ করলাম, আবার দো‘আ করলাম, অথচ দেখলাম না যে, তিনি আমার দো‘আ কবুল করছেন।’ কাজেই সে তখন আফসোস করে এবং দো‘আ করা ত্যাগ করে।”
৮. দু‘আয় আওয়াজ নিচু রাখা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “তোমরা বিনিতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাক।” [আল-আরাফ, আয়াত: ৫৫]
৯. দুআ করার সময় মনোযোগ ধরে রাখা।
- হাদীসে এসেছে: “তোমরা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে দো‘আ করো, আর জেনে রেখো, আল্লাহ গাফেল ও উদাসীন অন্তরের দো‘আ কবূল করেন না।”
১০. আল্লাহর জন্য একনিষ্ঠ থাকা এবং কষ্টে ও স্বাচ্ছন্দ্যে একমাত্র আল্লাহর কাছে চাওয়া।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর নিশ্চয় মসজিদসমূহ আল্লাহরই জন্য। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না।” [সূরা আল-জিন, আয়াত: ১৮।]
১১. আল্লাহর সুন্দর নামসমূহ ও তাঁর গুণাবলী দ্বারা তাঁর নিকট অসীলা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামের অসীলায় ডাক।” [আল আরাফ: ১৮০]
১২. কিবলামুখী হওয়া। হাদীসে এসেছে: “তিনি কিবলামুখী হয়ে উভয় হাত প্রসারিত করে তাঁর রবের নিকট দোয়া করতে থাকলেন, এমনকি তাঁর উভয় কাঁধ থেকে তাঁর চাদর পড়ে গেল।”
১৩. খাদ্য ও পোশাক পবিত্র রাখা। হাদীসে এসেছে: “অতঃপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে থাকায় তার চুলগুলো এলোমেলো এবং শরীর ধুলোমলিন হয়ে গেছে, সে আকাশের দিকে দু’ হাত তুলে বলে: ‘হে আমার রব! হে আমার রব!’, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম দ্বারাই তার শরীর পুষ্ট হয়েছে। কাজেই তার দু‘আ কিভাবে কবূল করা হবে?”
কুরআন কারীম তিলাওয়াতের আদব:
প্রশ্ন ২৭: তিলাওয়াতের আদবসমূহ কী কী?
উত্তর: ০১- অযু করে পবিত্র অবস্থায় কুরআন তিলাওয়াত করা।
০২- আদব ও সম্মানের সাথে বসা।
০৩- তিলাওয়াতের শুরুতে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তায়ালা বলেন: “সুতরাং যখন আপনি কুরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করুন।” [আন-নাহাল : ৯৮]
০৪- কুরআন পাঠ করার সময়ে গভীর চিন্তা-ভাবনা করব । আল্লাহ তায়ালা বলেন: “তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?” [মুহাম্মাদ: ২৪]
*******
আখলাক (চরিত্র) অংশ
আখলাক শাস্ত্র:
আখলাক: এমন একটি জ্ঞান, যার মাধ্যমে কল্যাণ ও অকল্যাণের অর্থ জানা যায় এবং আল্লাহ ও তাঁর সৃষ্টির সাথে আচরণ কেমন হওয়া উচিত, তা বর্ণনা করা হয়।
প্রশ্ন ০১: উত্তম চরিত্রের ফযীলত কী?
উত্তর: নবী ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: أكمل المؤمنين إيماناً: أحسنهم خلقاً “ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর।”
প্রশ্ন ০২: আমরা কেন ইসলামী আখলাক মেনে চলব?
উত্তর: ০১- কেননা এটা আল্লাহ তা‘আলার মুহাব্বাতের কারণ।
হাদীসে এসেছে: “আল্লাহ তাআলার নিকট তাঁর বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী।”
০২- এবং সৃষ্টিজগতের ভালবাসা অর্জনের কারণ।
০৩- এটি মীযানে সবচেয়ে বেশী ভারী বস্তু।
- হাদীসে এসেছে: “কিয়ামতের দিন মীযানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে উত্তম চরিত্র।”
০৪- আমলের পুরষ্কার ও সওয়াব উত্তম চরিত্রের মাধ্যমে বৃদ্ধি পায়।
হাদীসে এসেছে: “নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে রাতের তাহাজ্জুদ সালাত আদায়কারী ও দিনের সাওম পালনকারীর সমান মর্যাদা লাভ করে থাকে।”
০৫- ঈমানের পূর্ণতার আলামত।
প্রশ্ন ০৩: আমরা কোথা থেকে আখলাক গ্রহণ করব?
উত্তর: আল-কুরআনুল কারীম থেকে, আল্লাহ তা‘আলা বলেছেন: إِنَّ هَذَا الْقُرْآَنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ “নিশ্চয় এ কুরআন হিদায়াত করে সে পথের দিকে যা সরল-সুদৃঢ়।” [আল-ইসরা : ৯]
এবং সুন্নাতে নববী থেকে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: إنَّما بُعِثْتُ لِأُتَمِّمَ صالحَ الأَخلاقِ “আমি তো প্রেরিত হয়েছি সচ্চরিত্র কে পূর্ণতা দান করার জন্যে।”
প্রশ্ন ০৪: ইহসানের চরিত্র কী এবং ধরনগুলো কী কী?
উত্তর: ইহসান: সর্বদা আল্লাহ তা‘আলার তত্ত্বাবধানের খেয়াল রাখা, কল্যাণে নিয়োজিত থাকার পাশাপাশি মাখলূকের সাথে উত্তম আচরণ করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ “নিশ্চয় আল্লাহ প্রতিটি বস্তুর উপরে ইহসানকে ওয়াজিব হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছেন।”
ইহসানের কতিপয় ধরন:
- আল্লাহ তা‘আলার ইবাদাতের ক্ষেত্রে ইহসান, আর এটি হচ্ছে: ইবাদাতের ক্ষেত্রে ইখলাস নিশ্চিত করা।
✔ পিতা-মাতার প্রতি ইহসান, এটি কথা ও কাজের মাধ্যমে।
✔ আত্মীয়-স্বজনদের প্রতি ইহসান।
✔ প্রতিবেশীর প্রতি ইহসান করা।
✔ ইয়াতিম ও মিসকীনদের প্রতি ইহসান।
✔ তোমার সাথে খারাপ আচরণকারীর সাথে ইহসান।
✔ বিতর্কের মধ্যে ইহসান।
✔ কথার মধ্যে ইহসান।
✔ প্রাণীদের প্রতি ইহসান করা।
প্রশ্ন ০৫: ইহসানের বিপরীত কী?
উত্তর: ইহসানের বিপরীত হচ্ছে: খারাপ আচরণ করা।
* যার মধ্যে অন্যতম হচ্ছে: আল্লাহ তা‘আলার ইবাদাতের ক্ষেত্রে ইখলাস নষ্ট করা।
* পিতামাতার নাফরমানি করা।
* আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা।
* প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করা।
* ফকীর-মিসকীনদের সাথে ভাল ব্যবহার না করা, এছাড়াও অন্যান্যদের সাথে খারাপ কথা ও কাজ।
প্রশ্ন ০৬: আমানত কত প্রকার এবং এর ধরনগুলো কী কী?
উত্তর: ১. আল্লাহ তা‘আলার হকসমূহ সংরক্ষণের আমানত।
আমানতের ধরনসমূহ : সালাত, যাকাত, সিয়াম ও হজ্জসহ যেসব ইবাদাত তিনি আমাদের উপরে ফরয করেছেন, তা আদায়ের ক্ষেত্রে আমানত রক্ষা করা।
০২- বান্দার হক সংরক্ষণের আমানত।
- মানুষের সম্মান রক্ষা করা।
- তাদের ধন-সম্পদ (রক্ষা করা)।
- তাদের রক্ত বা জান (রক্ষা করা)।
- তাদের গোপন বিষয়সমূহ এবং তোমার কাছে রাখা মানুষের সমুদয় আমানত রক্ষা করা।
সফল বান্দাদের সিফাত বর্ণনা করে আল্লাহ তা‘আলা বলেছেন: “আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি।” [সূরা আল-মুমিনূন: ০৮]
প্রশ্ন ০৭: আমানতের বিপরীত কী?
উত্তর: খিয়ানত, তা হচ্ছে: আল্লাহ তা‘আলার হক এবং বান্দাদের হকসমূহ নষ্ট করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে ইমানদারগণ! তোমরা জেনে –বুঝে আল্লাহ্ ও তাঁর রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের পরস্পরের আমানতেরও খেয়ানত করো না।” [আল-আনফাল : ২৭]।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: «آيَةُ المُنافِقِ ثَلاثٌ» “মুনাফিকের আলামত তিনটি” তার মধ্যে তিনি উল্লেখ করেছেন: «وإذا اؤْتُمِنَ خانَ» “যখন আমানত রাখা হয়, তখন সে তা খিয়ানত করে।”
প্রশ্ন ০৮: সত্যবাদিতা এর গুণ কী?
উত্তর: কোন বস্তুর প্রকৃত অবস্থা অথবা কোন ঘটনার বাস্তবতার অনুকূলে সংবাদ প্রদান করা।
এর ধরনগুলো হচ্ছে:
মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সত্য বলা।
ওয়াদার ক্ষেত্রে সত্যবাদিতা রক্ষা করা।
প্রতিটি কথা ও কাজে সত্যবাদিতা রক্ষা করা।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “সত্যবাদিতা কল্যাণের পথ দেখায়, কল্যাণ জান্নাতের পথ দেখায়। ব্যক্তি সত্য বলতে থাকে, এক পর্যায়ে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে পরিগণিত হয়ে থাকে।”
প্রশ্ন ০৯: সত্যবাদিতার বিপরীত কী?
উত্তর: মিথ্যা, যা বাস্তবতার বিপরীত। যার মধ্যে রয়েছে: মানুষের সাথে মিথ্যা বলা, ওয়াদাকৃত বিষয়ের খেলাফ করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় মিথ্যা পাপাচারের পথ দেখায়, পাপাচার (জাহান্নামের) আগুনের পথ দেখায়। একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে, যতক্ষণ না সে আল্লাহর কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হয়ে থাকে।”
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “মুনাফিকের আলামত তিনটি” যার মধ্যে তিনি উল্লেখ করেছেন: «إذا حدَّثَ كَذَبَ، وإذا وَعَدَ أَخلَفَ» “যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, আর ওয়াদা করলে তার খেলাফ করে।”
প্রশ্ন ১০: সবরের প্রকারভেদ কী?
উত্তর: - আল্লাহ তা‘আলার আনুগত্যের উপরে সবর করা।
- পাপাচার থেকে সবর করা।
- তাকদীরের নির্ধারিত কষ্টের উপরে সবর করা, আর সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করা।
আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।” [আলে ইমরান : ১৪৬]
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি কাজই তার জন্য ভালো। এটা মু’মিন ব্যতীত অন্য কারো জন্য নয়। যদি তাকে কল্যাণ স্পর্শ করে সে আল্লাহর শোকর আদায় করে। ফলে এটা তার জন্য মঙ্গলময় হয়। আর যদি তাকে ক্ষতি স্পর্শ করে সে ধৈর্য ধারণ করে। ফলে এটাও তার জন্য মঙ্গলময় হয়।”
প্রশ্ন ১১: সবরের বিপরীত কী?
উত্তর: এর বিপরীত হচ্ছে- আল্লাহর আনুগত্যের ব্যাপারে সবর না করা, পাপাচার থেকে বিরত থেকে সবর না করা এবং কথা ও কাজের মাধ্যমে তাকদীরের ব্যাপারে অসন্তুষ্ট হওয়া।
সবরের বিপরীত অবস্থার কতিপয় ধরন হচ্ছে:
* মৃত্যু কামনা করা।
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যেন কোনো বিপদে পতিত হয়ে মৃত্যু কামনা না করে। তবে যদি তাকে একান্তই তা করতে হয়, তাহলে সে যেন বলে: হে আল্লাহ! যতক্ষণ আমার জন্য জীবন কল্যাণকর, ততক্ষণ আমাকে জীবিত রাখুন এবং যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন।”
* গাল চাপড়ানো ।
* কাপড়-চোপড় ছিড়ে ফেলা।
* চুল এলোমেলো করে রাখা।
* নিজের ধংসের জন্য দু‘আ করা।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: “সে আমাদের দলভুক্ত নয়, যে (শোকের সময়) গালে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহেলিয়াতের চিৎকারের ন্যায় চিৎকার করে।”
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “বিপদ যত বড় হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তা'আলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে (বিপদে ফেলে) পরীক্ষা করেন। যে লোক তাতে (বিপদে) সন্তুষ্ট থাকে, তার জন্য (আল্লাহ্ তা'আলার) সন্তুষ্টি বিদ্যমান। আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য (আল্লাহ তা'আলার) অসন্তুষ্টি বিদ্যমান।”
প্রশ্ন ১২: পরষ্পর সহযোগিতার গুণ কাকে বলে?
উত্তর: মানুষেরা নিজেদের মধ্যে একে অপরকে উত্তম ও কল্যাণের ব্যাপারে সহযোগিতা করা।
পরস্পর সহযোগিতার ধরনসমূহ:
- অধিকার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা।
-অন্যায়ভাবে নেওয়া অধিকার বা পাওনা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা।
-মিসকীন ও সাধারণ মানুষের প্রয়োজনসমূহ পূরণে সহযোগিতা করা।
- প্রতিটি ভালো কাজে সহযোগিতা করা।
- কাউকে কষ্ট দেওয়া, পাপাচার এবং সীমালঙ্ঘনে কারো সহযোগিতা না করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর।” [আল-মায়েদা, আয়াত: ২]
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: المُؤْمِنُ لِلْمُؤْمِنِ كالْبُنْيانِ؛ يَشُدُّ بَعْضُه بَعْضًا “মুমিন অন্য মুমিনের জন্য একটি ইমারতের মত, যার একটি অংশ অন্য অংশকে দৃঢ়তা দান করে।”
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো বলেছেন: المُسْلِمُ أَخُو المُسْلِمِ، لا يَظلِمُه، ولا يُسْلِمُه، ومَن كان في حاجةِ أَخِيهِ، كان اللهُ في حاجَتِه، ومَن فَرَّجَ عن مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللهُ عَنهُ كُرْبَةً مِن كُرُباتِ يَومِ القِيامةِ، ومَن سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ يَومَ القِيامةِ “এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার উপর জুলুম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে,আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বিপদ দুর করবে, আল্লাহ তা‘আলা কিয়ামাতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামাতের দিন তার দোষ ঢেকে রাখবেন।”
প্রশ্ন ১৩: লজ্জাশীলতার প্রকারসমূহ কী কী?
উত্তর: ০১- আল্লাহর থেকে লজ্জা: আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার নাফারমানী না করার মাধ্যমে লজ্জা করা।
০২- মানুষ থেকে লজ্জা: যার মধ্যে রয়েছে- অশ্লীল আলাপ, বাজে কথা ও গোপনস্থান উন্মুক্ত করা পরিত্যাগ করা।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «الإِيمانُ بِضْعٌ وسَبعونَ» - أو: «بِضْعٌ وسِتُّونَ» - «شُعْبةً، أَعْلَاها: قَوْلُ: لا إِلَهَ إلَّا اللهُ. وأَدْناها: إِماطةُ الأَذَى عنِ الطَّريقِ. والحَياءُ شُعْبةٌ مِنَ الإِيمانِ» “ঈমানের সত্তর অথবা ষাটের বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম (শাখা) ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্ন (শাখা) রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস (পাথর কাঁটা ইত্যাদি) দূরীভূত করা। আর লজ্জা ঈমানের একটি শাখা।”
প্রশ্ন ১৪: রহমত গুণটির প্রকারগুলো কী কী?
উত্তর: - বয়স্কদের প্রতি দয়া ও সম্মান করা।
- শিশু ও বয়সে ছোটদের প্রতি দয়া-অনুগ্রহ করা। হাদীসে এসেছে: “যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের ছোটদের প্রতি দয়া করে না, সে আমার দলভুক্ত নয়।”
- অভাবী, ফকীর ও মিসকীনদের প্রতি অনুগ্রহ করা।
- পশুদের খাবার দেওয়া ও তাদেরকে কষ্ট না দিয়ে দয়া করা।
যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা: “ মুমিনদের কে পাবে তাঁদের পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে একটি দেহের মতো। যখন শরীরের একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ অনিদ্রা এবং জ্বরে অংশ নেয়।”
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: الرَّاحِمونَ يَرحَمُهُمُ الرَّحمنُ، ارْحَمُوا أهْلَ الأَرضِ، يَرحَمُكُمْ مَن في السَّماءِ “রহমান দয়াশীলদের প্রতি দয়া করেন। তোমরা জমিনবাসীদের প্রতি দয়া কর, যিনি আসমানের উপরে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।”
প্রশ্ন ১৩: মুহাব্বাত বা ভালোবাসার গুণের প্রকারসমূহ কী কী?
উত্তর: আল্লাহ তা‘আলার ভালোবাসা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “পক্ষান্তরে যারা ঈমান এনেছে তারা আল্লাহ্কে সর্বাধিক ভালোবাসে।” [সূরা আল-বাকারাহ: ১৬৫]
- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বাত করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত (প্রকৃত) মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়েও অধিক প্রিয় হই।"
মুমিনদেরকে ভালোবাসা এবং তাদের কল্যাণকে পছন্দ করা, যেভাবে তুমি নিজের কল্যাণ পছন্দ করে থাক।
নবী ‘আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।”
প্রশ্ন ১৬: প্রফুল্লতা কী?
উত্তর: মানুষের সাথে সাক্ষাতের সময়ে মুখে হাঁসি-খুশি ভাব, আনন্দ, মুচকি হাঁসি, কোমলতা এবং প্রফুল্লতা প্রকাশ করা।
এটি মানুষের সামনে মুখ ভার করে থাকার ঠিক উল্টো, যা মানুষকে দূরে সরিয়ে দেয়।
এর ফযীলতের ব্যাপারে হাদীসের মধ্যে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: لا تَحْقِرَنَّ مِنَ المَعرُوفِ شَيْئًا، ولو أَنْ تَلْقَى أخاكَ بِوَجْهٍ طَلْقٍ “তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করোনা। যদিও সেটি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা হয়।”
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন: تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ “তোমার ভাইয়ের সামনে মুচকি হাসি দেওয়া তোমার জন্য সাদকা।“
প্রশ্ন ১৭: হিংসা কী?
উত্তর: অন্য কোন ব্যক্তির উপরে থাকা নি‘আমাতের বিলুপ্তি কামনা করা অথবা অন্য কোন ব্যক্তির কাছে নি‘আমাত থাকাকে অপছন্দ করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” [সূরা আল-ফালাক : ৫]।
আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: لا تَباغَضُوا، ولا تَحاسَدُوا، ولا تَدابَرُوا، وكُونوا -عِبادَ اللهِ- إخوانًا “তোমরা পরস্পরে শত্রুতা করবে না, হিংসা করবে না, কারো পিছনে লেগে থাকবে না। বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও।”
প্রশ্ন ১৮: তাচ্ছিল্য করা কী?
উত্তর: এটি হচ্ছে- তোমার কোন মুসলিম ভাইকে নিয়ে হাঁসি-তামাশা করা এবং তাকে তুচ্ছ জ্ঞান করা। আর এটি বৈধ নয়।
এ ব্যাপারে নিষেধ করে আল্লাহ তা‘আলা বলেছেন: “হে ঈমানদারগণ! কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্ৰতি দোষারোপ করো না এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না; ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। আর যারা তওবা করে না তারাই তো যালিম।” [সূরা আল-হুজুরাত: ১১]
প্রশ্ন ১৯: বিনয় কাকে বলে?
উত্তর: এটি হচ্ছে- মানুষ নিজেকে অন্যের উপরে শ্রেষ্ঠ ভাববে না, যার ফলে সে মানুষকে তাচ্ছিল্যও করবে না এবং সত্যকে প্রত্যাখ্যান করবে না।
আল্লাহ তা‘আলা বলেছেন: وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا “আর রহমানের বান্দা, যারা যমীনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে।” [আল-ফুরকান: ৬৩] তথা: নম্রতা সহকারে বিনয়ী হয়ে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: وما تَواضَعَ أحَدٌ للهِ إلَّا رَفَعَهُ اللهُ “যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবে।”
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন: “আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”
প্রশ্ন ২০: হারাম অহংকারের প্রকারসমূহ কী কী?
উত্তর: ০১- হকের উপরে অহংকার প্রকাশ, এটি হচ্ছে: সত্যকে প্রত্যাখ্যান করা এবং তা গ্রহণ না করা।
০২- মানুষের উপরে অহংকার প্রকাশ, এটি হচ্ছে: তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং তাদেরকে অপমানিত করা।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” “তখন একজন বললেন: নিশ্চয় একজন মানুষ চায় যে, তার কাপড়টি সুন্দর হোক, তার জুতাটি সুন্দর হোক। তখন তিনি বললেন: “নিশ্চয় আল্লাহ সুন্দর, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে: হক প্রত্যাখ্যান করা এবং মানুষকে তাচ্ছিল্য করা।”
- بَطَرُ الحَقِّ শব্দের অর্থ: সত্য বা হক প্রত্যাখ্যান করা।
- غَمْطُ النَّاسِ শব্দের অর্থ: তাদেরকে তাচ্ছিল্য করা।
- সুন্দর কাপড় বা জুতা অহংকার নয়।
প্রশ্ন ২১: নিষিদ্ধ ধোকার কতিপয় প্রকার কী কী?
উত্তর: - কেনাবেচার মধ্যে ধোকাবাজি, আর তা হচ্ছে: পণ্যের দোষ গোপন করা।
- জ্ঞান অর্জনে ধোকাবাজি, যেমন: শিক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা।
- কথার মধ্যে ধোকাবাজি, যেমন: মিথ্যা ও প্রতারণামূলক সাক্ষ্য দেওয়া।
- তুমি যা বলেছ অথবা মানুষের সাথে একমত হয়ে চুক্তি করেছ, এমন বিষয় পূর্ণ না করা।
ধোঁকা দেওয়া থেকে নিষেধের ব্যাপারে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খাদ্যের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতর হাত প্রবেশ করালে তাঁর আঙুলগুলো ভিজে গেল। অতঃপর তিনি বললেন: “হে খাদ্য বিক্রেতা, এটা কী?” সে বলল: হে আল্লাহর রাসূল! এতে বৃষ্টি পড়েছে। তিনি বললেন: “তুমি তা খাদ্যের উপরে রাখলে না কেন, যাতে মানুষ তা দেখতে পায়? যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মাতের অন্তর্ভুক্ত নয়।”
الصُّبْرَة শব্দের অর্থ: খাদ্য-শস্যের স্তুপ।
প্রশ্ন ২২: গীবত কাকে বলে?
উত্তর: অনুপস্থিত থাকা অবস্থায় কোন মুসলিম ভাইয়ের এমন ত্রুটি উল্লেখ করা, যা সে অপছন্দ করে।
আল্লাহ তা‘আলা বলেছেন: “এবং একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু।” [সূরা আল-হুজুরাত: ১২]
প্রশ্ন ২৩: চোগলখোরীর পরিচয় দাও।
উত্তর: ঝগড়া বাধানোর নিমিত্তে মানুষের মধ্যে কথা ছড়িয়ে দেওয়া।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: «لا يَدخُلُ الجَنَّةَ نَمَّامٌ» “চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
প্রশ্ন ২৪: অলসতা কী?
উত্তর: কল্যাণকর কাজ এবং মানুষের উপরে যা করা আবশ্যক তা পালনে ঢিলেমি করা।
এর মধ্যে অন্যতম: ফরযসমূহ পালনে অলসতা করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে; বস্তুতঃ তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধু লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে।” [আন-নিসা: ১৪২]
সুতরাং মুমিনের উচিত অলসতা, দুর্বলতা ও বসে থাকার মনোভাব ত্যাগ করা, আর আল্লাহ তা‘আলা সন্তুষ্ট হন এমন কাজে, নড়া-চড়া, চেষ্টা-প্রচেষ্টা এবং শ্রমদানে প্রবৃত্ত হওয়া।
প্রশ্ন ২৫: রাগের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর: ০১- প্রশংসিত রাগ: এটি হচ্ছে- আল্লাহর জন্য রাগ, যখন কাফির, মুনাফিক অথবা অন্যান্যরা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার সম্মান নষ্ট করে।
০২- নিন্দনীয় রাগ: এটি হচ্ছে এমন রাগ, যা মানুষকে এমন কাজ ও কথার প্রতি ধাবিত করে, যা তার জন্য শোভা পায় না।
নিন্দনীয় রাগের চিকিৎসা:
অযু করা।
দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া।
“তুমি রাগ করবে না” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসিয়তটিকে এ মুহূর্তে গ্রহণ করা।
অন্তরকে রাগান্বিত হওয়ার দিকে ধাবিত হওয়ার সময়ে নিয়ন্ত্রণ করবে।
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে।
চুপ থাকতে হবে।
প্রশ্ন ২৬: তাজাসসুস (গোয়েন্দাগিরি) কাকে বলে?
উত্তর: মানুষের দোষ-ত্রুটি এবং গোপনীয়তা খুঁজে বেড়ানো এবং তা প্রকাশ করে দেওয়া।
এর হারাম ধরনগুলো হচ্ছে:
- মানুষের ঘরের গোপন বিষয় অনুসন্ধান করা।
- কোন দল বা ব্যক্তি বিশেষের কথা তাদের অজ্ঞাতসারে (আঁড়ি পেতে) শোনা।
আল্লাহ তা‘আলা বলেছেন: وَلَا تَجَسَّسُوا ... “তোমরা গোয়েন্দাগিরি করো না...” [সূরা আল-হুজুরাত: ১২]
প্রশ্ন ২৭: অপচয় কী? কৃপণতা কাকে বলে? দানশীলতা কাকে বলে?
উত্তর: অপচয়: কোন সম্পদকে তার ন্যায্য খাতের বাইরে ব্যয় করা। এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে কৃপণতা: এটি হচ্ছে- সম্পদকে তার ন্যায্য খাতে ব্যায় না করে গচ্ছিত রাখা।
সঠিক পন্থা হচ্ছে উভয়ের মধ্যপন্থা, আর মুসলিম হবেন একজন দানশীল ব্যক্তি।
আল্লাহ তা‘আলা বলেছেন: “এবং যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কৃপনতাও করে না, আর তাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী।” [আল-ফুরকান :৬৭]
প্রশ্ন ২৮: কাপুরুষতা কাকে বলে? আর সাহসিকতা কাকে বলে?
উত্তর: কাপুরুষতা: ভয় পাওয়া উচিত নয়, এমন বিষয়ে ভয় পাওয়া।
যেমন: হক কথা বলতে অথবা অন্যায়কে অস্বীকার করতে ভয় পাওয়া।
সাহসিকতা:হকের উপরে অগ্রসর হওয়া। এর মধ্যে অন্যতম হচ্ছে: জিহাদের ময়দানে এবং ইসলাম ও মুসলিমদেরকে রক্ষা করার জন্য অগ্রসর হওয়া।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দু‘আর মধ্যে বলতেন: “হে আল্লাহ আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।”
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: المؤمنُ القويُّ خيرٌ وأحبُّ إلى اللهِ مِن المؤمنِ الضَّعيفِ، وفي كُلٍّ خيرٌ “দূর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিকতর প্রিয় এবং উত্তম, তবে সবার মধ্যেই কল্যাণ রয়েছে।”
প্রশ্ন ২৯: হারাম কতিপয় কথা-বার্তা কী কী?
উত্তর: যেমন: - অভিশাপ দেওয়া এবং গালি দেওয়া।
- কোন মানুষ কর্তৃক (অন্যকে) “জানোয়ার” বা অনুরূপ কোন কথা বলা।
- অথবা গোপন অঙ্গের উল্লেখ করা যা অশ্লীল ও কুরুচিপূর্ণ কথার অন্তর্ভুক্ত।"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলোর প্রত্যেকটি থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন: “মুমিন খোঁটা দানকারী, অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”
প্রশ্ন ৩০: মুসলিম ব্যক্তিকে উত্তম চরিত্রের গুণে গুণান্বিত করে এমন কারণসমূহ কী?
উত্তর: ০১- এ মর্মে দু‘আ করা যেন আল্লাহ তোমাকে উত্তম চরিত্র দান করেন এবং এ ব্যাপারে তোমাকে সহযোগিতা করেন।
০২- আল্লাহ তা‘আলার তত্ত্বাবধানের খেয়াল রাখা, এবং (এ চিন্তা করা) তিনি তোমাকে জানেন, দেখেন এবং তোমার কথা শুনেন।
০৩- উত্তম চরিত্রের সওয়াব স্মরণ করা, এটি জান্নাতে প্রবেশের কারণ।
০৪- খারাপ চরিত্রের পরিণতি সম্পর্কে স্মরণ করা, এটি জাহান্নামে প্রবেশের কারণ।
০৫- উত্তম চরিত্রের কারণে আল্লাহর মুহাব্বাত এবং তাঁর সৃষ্টির মুহাব্বাত অর্জিত হয়। অনুরূপ খারাপ বা মন্দ চরিত্রের কারণে আল্লাহর অসন্তুষ্টি এবং তাঁর সৃষ্টির অসন্তুষ্টি অর্জিত হয়।
০৬- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত অধ্যয়ন এবং তার অনুসরণ করা।
০৭- উত্তম মানুষদের সঙ্গ গ্রহণ করা এবং মন্দ মানুষদের সঙ্গ থেকে দূরে থাকা।
*******
দু‘আ ও যিকির অংশ
যিকিরের জ্ঞান:
যিকিরের সংজ্ঞা: তা হলো জিহ্বার মাধ্যমে আল্লাহর যিকির করা; যেমন লা ইলাহা ইল্লাল্লাহ , তাকবীর, তাসবীহ, তাহমীদ, ইস্তেগফার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার প্রশংসা। আর সকাল ও সন্ধ্যার যিকরসমূহ, সালাতের যিকরসমূহ, ঘুমানোর সময় ও ঘুম থেকে জাগ্রত হওয়ার সময়ের যিকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত অন্যান্য ক্ষেত্র ও বাক্যসমূহ।
- সর্বোত্তম যিকির হলো তা, যাতে অন্তর ও জিহ্বার সমন্বয় ঘটে।
প্রশ্ন ০১: যিকিরের ফযীলত কী?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه، مثل الحي والميت “যে ব্যক্তি তার রবের যিকির করে এবং যে তা করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃত ব্যক্তির মত।”
- এটা এ কারণে যে, মানুষের জীবনের মূল্য আল্লাহ তা‘আলার যিকির অনুযায়ী হয়।
প্রশ্ন ০২: যিকিরের কতিপয় উপকারীতা উল্লেখ কর।
উত্তর: ০১- রহমান সন্তুষ্ট হন।
০২- শয়তান বিতাড়িত হয়।
০৩- মুসলিমকে খারাপি থেকে রক্ষা করে।
০৪- এর দ্বারা পুরষ্কার ও সাওয়াব অর্জিত হয়।
প্রশ্ন ০৩: সবচেয়ে উত্তম যিকির কোনটি?
প্রশ্ন ০৪: ঘুম থেকে উঠে তুমি কী বলবে?
الحَمدُ للَّهِ الذي أحيانا بَعدَ ما أماتَنا، وإليه النُّشورُ “সকল প্রশংসা তাঁরই, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন, আর তার কাছেই প্রত্যাবর্তন।”
প্রশ্ন ০৫: তুমি যখন কাপড় পরিধান করবে, তখন কী বলবে?
উত্তর: الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোষাক পরিয়েছেন এবং আমাকে তা দান করেছেন আমার থেকে কোন প্রচেষ্টা ও শক্তি ছাড়াই।
প্রশ্ন ০৬: তুমি কাপড় খোলার সময়ে কী বলবে?
উত্তর: “বিসমিল্লাহ” (বলব)।
প্রশ্ন ০৭: নতুন কাপড় পরিধানের দু‘আটি কী?
উত্তর: اللهم لك الحمد أنت كسوتنيه، أسألك خيره وخير ما صنع له، وأعوذ بك من شره وشر ما صنع له “হে আল্লাহ! সকল প্রশংসা আপনার। এটি আপনি আমাকে পরিয়েছেন। আমি আপনার নিকটে এর মধ্যে নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর মধ্যে নিহিত ক্ষতি এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার অকল্যাণ হতে আপনার আশ্রয় চাচ্ছি।”
প্রশ্ন ০৮: নতুন কাপড় পরিহিত ব্যক্তির জন্য কী দু‘আ করতে হয়?
উত্তর: যখন তুমি অন্য কাউকে নতুন কাপড় পরতে দেখবে, তার জন্য এ দু‘আ করবে: পুরনো হোক এবং আল্লাহ তা'আলা প্রতিস্থাপন করুন।
প্রশ্ন ০৯: বাথরুমে -প্রাকৃতিক প্রয়োজন মেটানোর স্থানে- প্রবেশের দু‘আ কী?
প্রশ্ন ১০: বাথরুম থেকে বের হওয়ার দু‘আ কী?
উত্তর: غفرانك (গুফরা-নাকা) “আপনার ক্ষমা (চাই)” বলা।
প্রশ্ন ১১: অযুর আগে তুমি কী বলবে?
উত্তর: “বিসমিল্লাহ” (বলব)।
প্রশ্ন ১২: অযু শেষ করে কোন যিকির বলতে হয়?
প্রশ্ন ১৩: ঘর থেকে বের হওয়ার সময় কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: بسم الله، توكلت على الله، ولا حول ولا قوة إلا بالله “আল্লাহর নামে (বের হচ্ছি), আমি আল্লাহর উপরেই ভরসা করেছি, আল্লাহর ছাড়া কোন শক্তি অথবা উপায় নেই।”
প্রশ্ন ১৪: ঘরে প্রবেশ করার সময়ে কোন দু‘আ?
উত্তর: بسم الله ولجنا، وبسم الله خرجنا، وعلى الله ربنا توكلنا “আল্লাহর নামে আমরা প্রবেশ করেছি,আল্লাহর নামেই বের হয়েছি, আর আমাদের রব আল্লাহর উপরেই আমরা ভরসা করেছি।” তারপরে পরিবারের সদস্যদেরকে সালাম দেবে।
প্রশ্ন ১৫: মসজিদে প্রবেশের দু‘আ কী?
প্রশ্ন ১৬: মসজিদ থেকে বের হওয়ার দু‘আ কী?
প্রশ্ন ১৭: আযান শ্রবণ করলে তুমি কী বলবে?
উত্তর: আমি মুয়াযযিন যা বলে, তাই বলব। তবে যখন মুয়াযযিন حي على الصلاة (সালাতের দিকে এসো) এবং حي على الفلاح (কল্যাণের দিকে এসো) বলবে, তখন আমি বলব: لا حول ولا قوة إلا بالله (আল্লাহর কাছে ছাড়া কোন শক্তি এবং উপায় নেই)।
প্রশ্ন ১৮: আযানের পরে তুমি কী বলবে?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পাঠ করবে।
আযান ও ইকামাতের মাঝখানে দু‘আ করবে; কেননা এই দু‘আ ফেরত দেওয়া হয় না।
প্রশ্ন ১৯: সকাল-সন্ধ্যায় তুমি কোন কোন দু‘আ পড়বে?
উত্তর: ০১- আয়াতুল কুরসী পড়ব: “আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য মাবূদ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়। আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর। কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে; আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ সুমহান।” [আল-বাকারাহ : ২৫৫]
২. আরো পড়ব: রহমান, রহীম আল্লাহ্র নামে। “বলুন, ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয় আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)। তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, (৩) এবং তাঁর সমতুল্য কেউই নেই।” (৪) [সূরা আল-ইখলাস ১-৪] তিনবার।
রহমান, রহীম আল্লাহ্র নামে। “বলুন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, (২) আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয়, (৩) আর গিরায় ফুঁক দানকারী নারীদের অনিষ্ট হতে। আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” (৫) [সূরা আল-ফালাক : ১-৫] তিন বার।
রহমান, রহীম আল্লাহ্র নামে। “বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের[১] মানুষের অধিপতির।[২] মানুষের ইলাহের কাছে।[৩] আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে।[৪] যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে।[৫] জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে [৬]।” [সূরা আন-নাস: ১-৬] তিনবার।
প্রশ্ন ২০: ঘুমের সময়ে তুমি কী পড়বে?
উত্তর: باسمك اللهم أموت وأحيا “হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যবরণ করি আর আপনার নামেই জীবিত হই।”
প্রশ্ন ২১: খাবার শুরুর আগে তুমি কী বলবে?
উত্তর: “বিসমিল্লাহ।” যদি তুমি শুরুতে ভুলে যাও, তাহলে বলবে: بسم الله في أوله وآخره “আল্লাহর নামেই শুরু করছি প্রথমে এবং শেষে।”
প্রশ্ন ২২: খাওয়া শেষ করে তুমি কী বলবে?
উত্তর: الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমাকে তা দান করেছেন আমার থেকে কোন প্রচেষ্টা ও শক্তি ছাড়াই।”
প্রশ্ন ২৩: মেজবানের জন্য মেহমান কী দু‘আ করবে?
উত্তর: اللـهم بـارك لهـم فيما رزقتهـم، واغـفر لهم وارحمهم “হে আল্লাহ, আপনি তাদেরকে যে রিযিক দিয়েছেন, তার মধ্যে বরকত দিন। তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে রহম করুন।”
প্রশ্ন ২৪: কেউ হাঁচি দিলে সে কী বলবে?
উত্তর: الحمد لله “যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই।” (হাঁচিদাতার উত্তরে) তার ভাই অথবা সাথীরা বলবে: “يرحمك الله” “আল্লাহ তোমার উপরে রহমত করুন।” তার জন্য উক্ত দু‘আ করা হলে, সে বলবে: “يهديكم الله ويصلح بالكم” “আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিন এবং তোমাদের অন্তরকে সংশোধন করে দিন।”
প্রশ্ন ২৫: কোন মজলিস শেষ করে দাঁড়ানো অথবা সমাপ্ত করে উঠার সময়ে ‘মজলিসের কাফফারা দু‘আ’ হিসেবে কী পড়বে?
উত্তর: سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ “হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি সাক্ষ্য দেই যে, আপনি ব্যতীত আর কোন সত্য মা‘বূদ নেই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি’।”
প্রশ্ন ২৬: যানবাহনে আরোহণের দু‘আ কী?
উত্তর: «بسم الله، والحمد لله ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ 13 وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ 14﴾ [الزخرف: 13-14]، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، الله أكبر، الله أكبر، سبحانك اللهم إني ظلمت نفسي فاغفر لي؛ فإنه لا يغفر الذنوب إلا أنت» “আল্লাহর নামে শুরু করছি, সকল প্রশংসা আল্লাহরই। সুমহান পবিত্র সত্তা তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। আর আমাদেরকে অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। সকল প্রশংসা আল্লাহরই। সকল প্রশংসা আল্লাহরই। সকল প্রশংসা আল্লাহরই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। হে সুমহান সত্তা আল্লাহ, নিশ্চয় আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন; যেহেতু আপনি ব্যতীত আর কেউই পাপ ক্ষমা করতে পারে না।”
প্রশ্ন ২৭: সফরের দু‘আ কী?
উত্তর: «الله أكبر، الله أكبر، الله أكبر ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ 13 وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ 14﴾ [الزخرف: 13-14]، اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى، اللهم هون علينا سفرنا هذا، واطو عنا بعده، اللهم أنت الصاحب في السفر، والخليفة في الأهل، اللهم إني أعوذ بك من وعثاء السفر، وكآبة المنظر، وسوء المنقلب، في المال والأهل». "আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। সুমহান পবিত্র সত্তা তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। আর আমাদেরকে অবশ্যই আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। [আয-যুখরুফ: ১৩-১৪] হে আল্লাহ! আমাদের এই সফরে আমরা আপনার নিকটে কল্যাণ, তাকওয়া এবং আপনি সন্তুষ্ট হন এমন কাজের তাওফীক চাচ্ছি। হে আল্লাহ! আমাদের এই সফর আমাদের জন্য সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরসঙ্গী এবং পরিবারের দায়িত্বশীল। হে আল্লাহ! আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং ফিরে এসে পরিবার ও ধন-সম্পদের ক্ষতিকর পরিবর্তন থেকে।"
প্রশ্ন ২৮: মুকীমের জন্য মুসাফির কী দু‘আ করবে?
উত্তর: أستودعكم الله الذي لا تضيع ودائعه “আমি আপনাদেরকে সেই আল্লাহর নিকট আমানত রাখছি যার আমানাতগুলো নষ্ট হয় না।”
প্রশ্ন ২৯: মুসাফিরের জন্য মুকীম কী দু‘আ করবে?
উত্তর: أستودع الله دينك، وأمانتك، وخواتيم عملك “আপনার দীন, আপনার আমানত এবং তোমার আমলের পরিণাম আল্লাহর কাছে আমানত রাখলাম।”
প্রশ্ন ৩০: বাজারে প্রবেশের দু‘আ কী?
উত্তর: لا إله إلا الله وحده لا شريك له، له الملك، وله الحمد، يحيي ويميت، وهو حي لا يموت، بيده الخير، وهو على كل شيء قدير “আল্লাহ ছাড়া কোন সত্য মা‘বূদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর। তিনিই জীবন দান করেন, তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তাঁর হাতেই সমগ্র কল্যাণ। আর তিনি প্রতিটি বস্তুর উপরেই ক্ষমতাবান।”
প্রশ্ন ৩১: রাগ হলে কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: أعوذ بالله من الشيطان الرجيم “আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।”
প্রশ্ন ৩২: কোন ব্যক্তি তোমার সাথে ভালো আচরণ করলে তুমি তাকে কী বলবে?
উত্তর: جزاك الله خيرا “আল্লাহ আপনাকে উত্তম বিনিময় প্রদান করুন।”
প্রশ্ন ৩৩: যানবাহন যখন হোঁচট খায় বা সমস্যা দেখা দেয় কী দু‘আ পড়তে হয়?
উত্তর: “বিসমিল্লাহ।”
প্রশ্ন ৩৪: কোন আনন্দদায়ক বস্তু অর্জিত হলে তুমি কী বলবে?
উত্তর: الحمد لله الذي بنعمته تتم الصالحات “সকল প্রশংসা আল্লাহর জন্যে, যাঁর অনুগ্রহে ভালো কাজসমূহ পূর্ণতা লাভ করে।”
প্রশ্ন ৩৫: তোমার কাছে অপছন্দনীয় কিছুর সম্মুখীন হলে তুমি কী বলবে?
الحمد لله على كل حال “সর্বাবস্থায় আল্লাহর জন্য সকল প্রশংসা।”
প্রশ্ন ৩৬: সালাম দেওয়া এবং এর উত্তরের পদ্ধতি কী?
উত্তর: মুসলিম ব্যক্তি বলবে: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ “আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা , রহমত ও তাঁর বরকত নাযিল হোক।” তার জবাবে তার ভাই বলবে: وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ “আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, রহমত ও তাঁর বরকত নাযিল হোক।”
প্রশ্ন ৩৭: বৃষ্টি পড়ার সময় কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: اللهم صيباً نافعاً “হে আল্লাহ, আমাদেরকে উপকারী মুষলধারে প্রবাহমান বৃষ্টি দান করুন।”
প্রশ্ন ৩৮: বৃষ্টির শেষে কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: مطرنا بفضل الله ورحمته “আল্লাহর অনুগ্রহে এবং রহমতে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে।”
প্রশ্ন ৩৯: বায়ূ প্রবাহিত হলে কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: اللهم إني أسألك خيرها وأعوذ بك من شرها “হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণসমূহ প্রার্থনা করছি এবং এর অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।”
প্রশ্ন ৪০: বজ্রধ্বনি শুনলে কোন দু‘আ পড়তে হয়?
উত্তর: سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته “আর রা'দ (বজ্রধ্বনি) তাঁর সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেশতাগণও সেটাই করে তার ভয়ে।”
প্রশ্ন ৪১: কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে কী দু‘আ পড়তে হয়?
উত্তর: الحمد لله الذي عافاني مما ابتلاك به، وفضلني على كثيرٍ ممن خلق تفضيلاً “সকল প্রশংসা আল্লাহর জন্যই। যিনি আপনাকে যা দ্বারা পরীক্ষা করেছেন তা থেকে মুক্ত রেখেছেন। আর তিনি যা সৃষ্টি করেছেন, তাদের অধিকাংশ থেকে আমাকে মর্যাদাবান করেছেন।”
প্রশ্ন ৪২: যদি কোন ব্যক্তি আশঙ্কা করে যে, কারো উপরে তার নজর লাগতে পারে, তাহলে সে কী দু‘আ পড়বে?
উত্তর: হাদীসে এসেছে: “তোমাদের কেউ যখন তার ভাইয়ের, অথবা নিজের অথবা তার সম্পদে এমন কিছু দেখতে পায়, যা তার কাছে পছন্দনীয় হয় [সে যেন তার জন্য বরকতের দু‘আ করে], কেননা নজর লাগা সত্য।”
প্রশ্ন ৪৩: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি কীভাবে দরুদ পাঠ করবে?
*******
বিবিধ অংশ
বিবিধ: এটি বিভিন্ন শাস্ত্রের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের এক সংকলন।
প্রশ্ন ০১: শরীয়ত প্রদত্ত পাঁচ ধরণের হুকুম-বিধান কী?
উত্তর: ০১. ফরয।
০২- মুস্তাহাব।
০৩- হারাম।
০৪- মাকরূহ।
০৫- মুবাহ।
প্রশ্ন ০২: এ পাঁচ ধরণের হুকুমের ব্যাখ্যা কর।
উত্তর: ০১. ফরয: যা অবশ্য পালনীয়, যেমন: পাঁচ ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম পালন এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করা।
- ফরয পালনকারীকে সাওয়াব দেওয়া হবে এবং পরিত্যাগকারীকে শাস্তি দেওয়া হবে।
০২. মুস্তাহাব: আর তা বাধ্যতামূলক নয়, যেমন পাঁচ ওয়াক্ত ফরয সালাতের আগের ও পরের সুন্নাতসমূহ, কিয়ামুল্লাইল, খাবার খাওয়ানো, সালাম দেওয়া। এর অন্য নাম: সুন্নাত এবং মানদূব।
- মুস্তাহাব পালনকারী সাওয়াবপ্রাপ্ত হবে; তবে পরিত্যাগকারীকে শাস্তি দেওয়া হবে না।
গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা:
মুসলিমের জন্য কর্তব্য হচ্ছে, যখনই সে শুনবে যে, এ কাজটি সুন্নাত অথবা মুস্তাহাব, তখনই সে পালনের চেষ্টা করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে।
০৩- হারাম: তা হলো যা বর্জন করা আবশ্যক, যেমন: মদ পান করা, পিতা-মাতার অবাধ্য হওয়া এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।
- এর পরিত্যাগকারী সাওয়াব পাবে, আর তা সম্পাদনকারীকে শাস্তি দেওয়া হবে।
৪- মাকরূহ: এটি বর্জন করা আবশ্যক নয়, যেমন বাম হাত দিয়ে কোন কিছু ধরা অথবা প্রদান করা। সালাতের মধ্যে কাপড় গুটিয়ে রাখা।
- মাকরূহ সম্পাদনকারীকে শাস্তি দেওয়া হবে না, তবে তা পরিত্যাগকারীকে সাওয়াব দেওয়া হবে।
৫- মুবাহ: যা করা ও বর্জন করার ব্যাপারে স্বাধীনতা রয়েছে, যেমন: চা পান করা এবং আপেল খাওয়া। একে জায়িয এবং হালাল বলে।
- মুবাহ সম্পাদনকারীকে শাস্তি দেওয়া হবে না, আবার তা পরিত্যাগকারীকে সাওয়াবও দেওয়া হবে না।
প্রশ্ন-৩: দ্বীনি জ্ঞানের ফল ও ফযীলত কী?
উত্তর: কথা, আমল ও আকিদা-বিশ্বাসের শুদ্ধতা, যা দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য বয়ে আনে।
- মু‘আবিয়া ইবনে আবূ সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের ‘ইলম দান করেন।”
يفقهه: অর্থ: তাকে শরী`আতের বিধানের আলেম বানান।
প্রশ্ন ০৩: ক্রয়-বিক্রয় ও লেনদেনের হুকুম কী?
উত্তর: ক্রয়-বিক্রয় এবং লেনদেনের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, তা হালাল হওয়া; তবে আল্লাহ কর্তৃক হারামকৃত কতিপয় প্রকার ছাড়া।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন।” [সূরা আল-বাকারাহ: ২৭৫]
প্রশ্ন ৫: কতিপয় হারাম ক্রয়-বিক্রয় ও লেনদেনের কথা উল্লেখ কর।
উত্তর: ০১. ধোঁকা, যার মধ্যে রয়েছে: পণ্যের ত্রুটি গোপন করা।
আবু হুরাইরাহ রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাদ্য শস্যের স্তুপের পাশ দিয়ে পথ অতিক্রম করলেন। তিনি স্তুপের ভেতর হাত প্রবেশ করালে তার হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন: হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলল: হে আল্লাহর রাসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন: “সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোকাবাজি করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
০২- সূদ: এর মধ্যে অন্যতম হচ্ছে- আমি কোন ব্যক্তির কাছ থেকে একহাজার (টাকা) ঋণ গ্রহণ করব এ শর্তের ভিত্তিতে যে, আমি তাকে দুইহাজার ফেরত দেব।
এই বর্ধিত অংশই হারামকৃত সূদ। আল্লাহ তা‘আলা বলেন, “আর আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন।” [সূরা আল-বাকারাহ: ২৭৫]
০৩- প্রতারণা বা অজ্ঞতা (সহকারে বিক্রয়): যেমন: ওলানে থাকা অবস্থায় দুধ বিক্রয় করা অথবা মাছ না ধরে পানিতে বিক্রয় করা।
- হাদীসে এসেছে: “রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন।”
প্রশ্ন ০৬: তোমার উপরে বিদ্যমান আল্লাহর কতিপয় নি‘আমাত উল্লেখ কর।
উত্তর: ০১- ইসলামের নি‘আমাত। আর তা হচ্ছে- তুমি কাফিরদের অন্তর্ভুক্ত নও।
০২- সুন্নাহর নি‘আমাত, তা হচ্ছে: তুমি বিদ‘আতীদের অন্তর্ভুক্ত নও।
০৩. সুস্থতা ও নিরাপত্তার নি‘আমাত, যেমন: শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, হাঁটাচলা করার ক্ষমতা সহ আরো অন্যান্য নি‘আমাতসমূহ।
০৪- খাদ্য, পানীয় এবং পোষাকের নি‘আমাত।
আল্লাহর নি‘আমাত আমাদের উপরে এত বেশী যে, তা গণনা করা সম্ভব নয়।
আল্লাহ তা‘আলা বলেছেন: وإن تَعُدُّوا نِعۡمَةَ ٱللَّهِ لَا تُحۡصُوهَاۗ إِنَّ ٱللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ “আর তোমরা আল্লাহ্র অনুগ্রহ গুণলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।” [সূরা আন-নাহল, আয়াত: ১৮]
প্রশ্ন ০৬: নি‘আমাতের ক্ষেত্রে কর্তব্য কী? আর তুমি কীভাবে তার শুকরিয়া আদায় করবে?
উত্তর: কর্তব্য: শুকরিয়া আদায় করা, তা হবে- আল্লাহর প্রশংসা ও মুখে তাঁর গুণগান করা দ্বারা, এসব অনুগ্রহ শুধুমাত্র আল্লাহর একক দান। এবং এসব নি‘আমাতকে আল্লাহ যে পন্থায় খুশি হন, সে পন্থায় ব্যবহার করা, তাঁর অবাধ্যতায় ব্যবহার না করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ে না।” [ সূরা আল-বাকারা: ১৫২] ।
প্রশ্ন ০৭: মুসলিমদের ঈদগুলো কী কী?
উত্তর: ঈদুল ফিত্বর এবং ঈদুল আদ্বহা। যেমনটি আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসে এসেছে, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে এসে দেখলেন যে, তাদের দুটি দিন রয়েছে, যেদিন তারা খেলাধুলা করে। তিনি জিজ্ঞেস করলেন: “এ দুটি দিন কিসের?” তারা বলল: “জাহিলী যুগে আমরা এ দিনগুলোতে খেলাধুলা করতাম।” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “মহান আল্লাহ তোমাদের এ দু’দিনের পরিবর্তে উত্তম দু’টি দিন দান করেছেন। তা হলো, ঈদুল আযহা ও ঈদুল ফিত্বরের দিন।”
এ দুটি দিন ছাড়া অন্যান্য সকল ঈদ বিদ‘আত বলে গণ্য হবে।
প্রশ্ন ০৮: সবচেয়ে উত্তম মাস কোনটি?
উত্তর: রমাদান মাস।
প্রশ্ন ০৯: সবচেয়ে উত্তম দিন কোনটি?
উত্তর: জুমু‘আর দিন।
প্রশ্ন ১০: বছরের সবচেয়ে উত্তম দিন কোনটি?
উত্তর: কুরবানীর দিন, মতান্তরে ‘আরাফার দিন।
প্রশ্ন ১১: বছরের সবচেয়ে উত্তম রাত কোনটি?
উত্তর: লাইলাতুল কদর।
প্রশ্ন ১২: কোন অপরিচিত(পর)নারী দেখলে তোমার কর্তব্য কী?
উত্তর: চোখ অবনমিত রাখা জরুরী । আল্লাহ তা‘আলা বলেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ “মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে।” [সূরা আন-নূর: ৩০]
প্রশ্ন ১৪: মুসলিম নারীর পর্দার পদ্ধতি কী কী?
উত্তর: - সমস্ত শরীর আবৃতকারী হতে হবে।
– তাতে কোনো চাকচিক্য না থাকা।
– স্বচ্ছ পাতলা হওয়া যাবে না।
প্রশস্ত হবে, আটোসাটো নয়।
– সেটি ধূপায়িত ও সুগন্ধিযুক্ত হবে না।
– পুরুষের পোষাকের সাথে সাদৃশ্য রাখবে না।
– কাফির ও ফাসিক মহিলাদের পোশাকের সাথে সাদৃশ্য না রাখা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।” [সূরা আল-আহযাব: ৫৯]
আয়াতটির অর্থ: হে নবী! আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদর ও উড়না নিজেদের মাথা ও চেহারার উপর ঝুলিয়ে দেয়; যাতে তাদের চেহারা, বক্ষ ও মাথা আবৃত হয়। এতে তাদেরকে আবরণ ও সংরক্ষণের মাধ্যমে চেনা সহজতর হবে, ফলে তারা কোনো অপ্রীতিকর বিষয় বা কষ্টের সম্মুখীন হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, কেননা তিনি তোমাদের অতীতের বিষয়গুলো ক্ষমা করে দিয়েছেন এবং তোমাদের জন্য হালাল ও হারাম সুস্পষ্ট করে দিয়ে তোমাদের প্রতি রহম করেছেন।
প্রশ্ন ১৩: মানুষের শত্রু কারা?
উত্তর: ০১- অন্যায়কাজের আদেশ দানকারী নফস: আর এটি হচ্ছে- মানুষের মন ও প্রবৃত্তি যা চায়, আল্লাহর অবাধ্যতায় সেগুলোর অনুসরণ করা। আল্লাহ তা‘আলা বলেছেন: إِنَّ ٱلنَّفۡسَ لَأَمَّارَةُۢ بِٱلسُّوۤءِ إِلَّا مَا رَحِمَ رَبِّيۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَّحِيمٌ “নিশ্চয় মানুষের নাফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে, কিন্তু সে নয়, যার প্রতি আমার রব দয়া করেন নিশ্চয় আমার রব মহা ক্ষমাশীল ও দয়ালু।” [ইউসূফ: ৫৩]
০২- শয়তান: সে হচ্ছে বনী আদামের শত্রু। তার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, তাকে অন্যায় কাজের কুমন্ত্রণা দেওয়া এবং তাকে আগুনে প্রবেশ করানো। আল্লাহ তা‘আলা বলেন, “আর তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শক্র।” [সূরা আল-বাকারাহ: ১৬৮]
০৩. খারাপ সাথী: যারা তাদেরকে মন্দকাজে উৎসাহিত করে এবং কল্যাণের পথে বাধা দেয়। আল্লাহ তা‘আলা বলেন, “বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অন্যের শত্ৰু, মুত্তাকীরা ছাড়া।” [আয-যুখরুফ: ৬৭]
প্রশ্ন ১৬: তাকওয়া কী?
উত্তর: সৎকর্ম করা এবং পাপ বর্জন করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “তোমরা আল্লাহ্র তাকওয়া অবলম্বন করবে। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ্ মুত্তাকীদের সাথে রয়েছেন।” [সূরা আল-বাকারাহ, আয়াত: ১৯৪]
প্রশ্ন ১৪: তাওবাহ কাকে বলে?
উত্তর: তাওবাহ: আল্লাহর অবাধ্যতা থেকে তাঁর আনুগত্যের দিকে ফিরে আসা। আল্লাহ তা‘আলা বলেন, “আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি, যে তওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে তারপর সৎপথে অবিচল থাকে।” [ত্বহা: ৮২]
প্রশ্ন ১৫: বিশুদ্ধ তাওবার শর্ত কী কী?
উত্তর: ০১- পাপ কাজ ছেড়ে দেওয়া।
০২- যা হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হওয়া।
০৩- পুনরায় না করার উপরে দৃঢ় প্রতিজ্ঞা করা।
০৪- অধিকার এবং অন্যায়ভাবে গৃহীত সম্পত্তি তার হকদারের কাছে ফিরিয়ে দেওয়া।
আল্লাহ তা‘আলা বলেন, “আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি যুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে, জেনে-বুঝে তারা তা পুনরায় করতে থাকে না।” [সূরা আলে-ইমরান, আয়াত: ১৩৫]
প্রশ্ন ১৯: মুসলিমদের সম্মান ও বিজয়ের পথ কী?
উত্তর: ইসলাম অনুযায়ী আমল করা এবং নাফরমানি ও পাপ ত্যাগ করা।
আল্লাহ তা‘আলা বলেছেন: “হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহ সুদৃঢ় করবেন।” [মুহাম্মাদ: ৭]
তিনি আরো বলেছেন: “নিশ্চয় আল্লাহ্ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।” [আর-রা‘দ: ১১]
প্রশ্ন ২০: দোয়ার গুরুত্ব কি?
উত্তর: দু`আ হলো অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এবং মহিমান্বিত নৈকট্যের মাধ্যম।
আল্লাহ তা‘আলা বলেছেন: “আর তোমাদের রব বলেছেন, 'তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশে আমার 'ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।' [গাফির (মু‘মিন) : ৬০]
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দু‘আ-ই হচ্ছে ইবাদাত।”
প্রশ্ন ১৬: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার অর্থ কী?
উত্তর: এর অর্থ হচ্ছে: তুমি আল্লাহর কাছে দু‘আ করবে যে, তিনি যেন তাঁর উচ্চস্তরের ফেরেশতাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন।
প্রশ্ন ১৭: سبحان الله (সুবহানাল্লাহ) শব্দের অর্থ কী?
উত্তর: তাসবীহ (করা), আর তা হচ্ছে: আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলাকে সকল ধরণের মন্দ, দোষ-ত্রুটি ও মর্যাদা ক্ষুণ্ণকারী বিষয় থেকে মুক্ত ঘোষণা করা।
প্রশ্ন ১৮: الحمد لله (আল-হামদুলিল্লাহ) শব্দের অর্থ কী?
উত্তর: আল্লাহ তা‘আলার প্রশংসা করা। আর তাঁকে সব ধরণের পূর্ণতার গুণে গুণান্বিত করা।
প্রশ্ন ১৯: الله أكبر (আল্লাহু আকবার) শব্দের অর্থ কী?
উত্তর: আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা সকল কিছু থেকে বড়, মর্যাদাবান, সম্মানিত এবং সবচেয়ে বেশী ইজ্জতওয়ালা।
প্রশ্ন ২০: لا حول ولا قوة الا بالله (লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা- বিল্লাহ) এর অর্থ কী?
উত্তর: এর অর্থ: আল্লাহর ক্ষমতা ছাড়া বান্দার এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার কোন উপায় নেই এবং কোন শক্তিও নেই।
প্রশ্ন ১৭: أستغفر الله (আস্তাগফিরুল্লাহ) শব্দের অর্থ কী?
উত্তর: আল্লাহর কাছে বান্দার গোনাহ মাফ ও তার নিজের দোষ-ত্রুটি গোপন রাখার আবেদন করা।
*******
পরিশিষ্ট:
পরিশিষ্ট বা উপসংহারে বলা যায় যে:
এগুলো হচ্ছে এমন কতিপয় প্রশ্ন, যেগুলোর ব্যাখ্যা করা এবং সন্তানদের সামনে বারবার আলোচনা করা পিতা-মাতার উপর অবশ্য কর্তব্য। যাতে করে তারা (বাচ্চারা) সঠিক কথা, কাজ এবং আকিদা-বিশ্বাসের উপরে বেড়ে উঠে। আর এর উপরে সন্তানকে বড় করা, তাদেরকে খাবার ও পোষাক-পরিচ্ছদ দেওয়া থেকেও বেশী গুরুত্বপূর্ণ। আল্লাহ তা‘আলা বলেছেন: “হে ইমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন। আর তারা যা করতে আদেশপ্ৰাপ্ত হয় তা-ই করে।” [আত-তাহরীম : ০৬]
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية على أهل بيت زوجها وهي مسؤولة عنهم “পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল; সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর ঘরের পরিবার, সন্তান-সন্ততির ব্যাপারে দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”
আল্লাহ আমাদের সাইয়্যেদ মুহাম্মাদের উপরে, তার পরিবার-পরিজন ও তার সকল সাহাবীর উপরে শান্তি বর্ষণ করুন।
Related books
All books
একজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়78 ভাষাএকজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়
(مَا لَا يَسَعُ المُسْلِمَ جَهْلُهُ) বা (একজন মুসলিমের জন্য যা জানা অত্যাবশ্যকীয়) কিতাবটি একটি মহৎ গ্রন্থ, যার অক্ষরসমূহ জ্ঞানের কালি ও স্পষ্ট বর্ণনার মাধ্যমে গঠিত। এতে ইসলামের মৌলিক আকিদা, শরীয়তের বিধান ও সুন্দর আচরণবিধি এমন সুসংহতভাবে সন্নিবেশিত হয়েছে- যা অন্তরদৃষ্টিকে আলোকিত করে, হৃদয়ে প্রশান্তি আনে, অনুধাবনের পরিশুদ্ধি ঘটায় ও আমলের সংশোধন করে। সুতরাং এটি প্রকৃতপক্ষে মুক্তির চাবিকাঠি এবং আনুগত্য ও জ্ঞানের পথে চলার নির্ভরযোগ্য দিকনির্দেশিকা।
সৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ85 ভাষাসৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ
শাইখ আবদুর রহমান ইবন নাসের আল-সা‘দী রচিত “সৌভাগ্যময় জীবনের জন্য উপকারী উপায়সমূহ” নামক কিতাবটি গভীর ঈমানি দৃষ্টিকোণ থেকে প্রকৃত সৌভাগ্যের উপায়-উপকরণসমূহ পর্যালোচনা করে; ঈমান ও সৎকর্ম, আল্লাহর স্মরণ, পরিতুষ্টি, নিয়ামতসমূহ নিয়ে চিন্তা, ইহসান, তাওয়াক্কুল, সবর এবং বিষয়াবলির যথাযথ মূল্যায়নের মাধ্যমে পাঠককে হৃদয়ের প্রশান্তির পথে পথপ্রদর্শন করে—আকর্ষনীয় ভাষাশৈলীতে, যা আপনার হাতের মুঠোয় জীবনের নানান উত্থান-পতন সত্ত্বেও এক প্রশান্ত, ভারসাম্যপূর্ণ ও সৌভাগ্যময় জীবনের রূপরেখা তুলে ধরে।
সাধারণ মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ78 ভাষাসাধারণ মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
সম্মানিত শাইখ আবদুল আযীয ইবন বায রাহিমাহুল্লাহ রচিত “সাধারণ মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ" সংক্ষিপ্ত অথচ অত্যন্ত উপকারী একটি পুস্তিকা। লেখক এটি রচনা করেছেন—যেন সাধারণ মুসলিমের জন্য তা জ্ঞানের পাথেয় হয়। এতে তিনি সহজ-সরল ও স্পষ্ট ভাষায়,প্রত্যেক মুসলিমের জন্য কিতাব ও সুন্নাহর আলোকে সহিহ আকীদা ও ইবাদত সহজবোধ্য করে তোলার লক্ষ্যে দ্বীনের মূলনীতি ও রুকনসমূহ আলোচনা করেছেন—তাওহীদ, ঈমান ও ইসলাম থেকে শুরু করে পবিত্রতা ও সালাতের বিধানাবলি, ইসলামের আদব, এবং শিরক ও গুনাহের বিপদ সম্পর্কে বর্ণনা করেছেন। (আল্লাহ তায়ালা কুরআন মাজীদে বহু আয়াতে সম্মানার্থে নিজের জন্য বহুবচন ব্যবহার করেছেন,যা মূলত আরাবী…
আল-কুরআনুল কারীম ও নবীর সুন্নাতের আলোকে ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি61 ভাষাআল-কুরআনুল কারীম ও নবীর সুন্নাতের আলোকে ইসলামের সংক্ষিপ্ত পরিচিতি
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আল-ইসলাম (দলিল বিযুক্ত সংস্করণ) [১] [১] এই বার্তার আরেকটি সংস্করণ পাওয়া যায় এর প্রত্যেক মাসআলায় আল-কুরআনুল কারীম ও নববী সুন্নাহের দলিল সমৃদ্ধ। সেটি দেখার জন্যে নিচের লিংকটি দেখুন। https://islamhouse.com/ar/books/2830071. ইসলামের সংক্ষিপ্ত পরিচয় সন্নিবেশিত এটি এমন এক গুরুত্বপূর্ণ বই, যাতে ইসলামের মূল উৎস অর্থাৎ আল-কুরআনুল কারীম ও নবীর সুন্নাহ থেকে তার গুরুত্বপূর্ণ মূলনীতি, শিক্ষা ও সৌন্দর্যের বর্ণনা দেয়া হয়েছে। বইটি স্থান-কাল পাত্র ভেদে সকল পরিস্থিতি ও প্রয়োজনিয়তা বিবেচনা করে মুসলিম—অমুসলিম সকলের প্রতি দৃষ্টিপাত করে তাদের স্ব-স্ব ভাষায় রচনা করা হয়। ১- ইসলাম…