Skip to content

সূরা আল-‘আদি‘আত পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الباب / الفصل
قسم التفسير

السؤال

س٣: اقرأ سورة العاديات وفسرها.

প্রশ্ন ৩: সূরা আল-‘আদি‘আত পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الجواب

ج:سورة العاديات وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا 1

فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا 2

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا 3

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا 4

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا 5

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ 6

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ 7

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ 8

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ 9

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ 10

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ 11﴾

[العاديات: ١-١١].

التفسير:

  1. ﴿وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا1﴾:

أقسم الله بالخيل التي تجري حتى يُسْمَع لنَفَسِها صوتٌ من شدة الجري.

  1. ﴿فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا2﴾:

وأقسم بالخيل التي تُوقِد النار بحوافرها إذا لامست بها الصخور لشدة وقعها عليها.

  1. ﴿فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا3﴾:

وأقسم بالخيل التي تُغِير على الأعداء وقت الصباح.

  1. ﴿فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا4﴾:

فحركن بجريهنّ غبارًا.

  1. ﴿فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا5﴾:

فتوسّطن بفوارسهنّ جَمْعًا من الأعداء.

  1. ﴿إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ6﴾:

إن الإنسان لمَنُوع للخير الذي يريده منه ربه.

  1. ﴿وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ7﴾:

وإنه على منعه للخير لشاهد، لا يستطيع إنكار ذلك لوضوحه.

  1. ﴿وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ8﴾:

وإنه لفرط حبه للمال يبخل به.

  1. ﴿۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ9﴾:

أفلا يعلم هذا الإنسان المغترّ بالحياة الدنيا إذا بعث الله ما في القبور من الأموات وأخرجهم من الأرض للحساب والجزاء أن الأمر لم يكن كما كان يتوهم؟!

  1. ﴿وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ10﴾:

وأُبْرِز وبُيِّن ما في القلوب من النيات والاعتقادات وغيرها.

  1. ﴿إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ11﴾:

إن ربهم بهم في ذلك اليوم لخبير، لا يخفى عليه من أمر عباده شيء، وسيجازيهم على ذلك.

উত্তর: সূরা আল-‘আদি‘আত এবং তার ব্যাখ্যা:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)

وَالْعَادِيَاتِ ضَبْحًا: “শপথ ঊর্ধশ্বাসে ধাবমান অশ্বরাজির। (১)

فَالْمُورِيَاتِ قَدْحًا: অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গের বিচ্ছুরন ঘটায়। (২)

فَالْمُغِيرَاتِ صُبْحًا: অতঃপর যারা অভিযান চালায় প্রভাতকালে। (৩)

فَأَثَرْنَ بِهِ نَقْعًا: ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে। (৪)

فَوَسَطْنَ بِهِ جَمْعًا: তারপরে তা দ্বারা তারা শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে। (৫)

إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ: নিশ্চয় মানুষ তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ। (৬)

وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ: আর নিশ্চয় সে নিজেই এ বিষয়ের সাক্ষী। (৭)

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ: আর সে নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে প্রবল। (৮)

أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ: তবে কি সে জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত হবে। (৯)

وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ: আর অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। (১০)

إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ: নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।” (১১)

[সূরা আল-‘আদি‘আত: ১-১১]

তাফসীর:

“রহমান, রহীম আল্লাহ্‌র নামে

১. শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির

২. অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে

৩. অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে,

৬. নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ৬

৭. আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী

৮. আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল।

৯. তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,

১০. আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।” (১১)

[আল-‘আদি‘আত: ১-১১]

আল্লাহ তা‘আলা এমন ঘোড়ার কসম করেছেন, যা ছুটে চলে এবং তার ছুটে চলার ক্ষিপ্রতার কারণে তার হাঁপানোর আওয়াজ শোনা যায়।

এবং তিনি এমন ঘোড়ার কসম করেছেন, যারা তাদের পা সজোরে পাথরের উপরে পড়ায় ক্ষুরের মাধ্যমে সেখানে আগুন জ্বালিয়ে দেয়।

এবং তিনি এমন ঘোড়ার কসম করেছেন, যারা ভোরে শত্রুদের উপরে আক্রমন চালায়।

যারা তাদের ছুটে চলার মাধ্যমে ধূলিকণা উড়িয়ে দেয়।

ফলে তারা তাদের আরোহীদের নিয়ে শত্রুদের মধ্যভাগে প্রবেশ করে।

নিশ্চিতভাবে মানুষ তার রব তার জন্য যে কল্যাণের বস্তু নিহিত রেখেছে, তা অস্বীকারকারী।

উক্ত কল্যাণ অস্বীকারের ব্যাপারে সে নিজেই প্রত্যক্ষদর্শী। আর এটি অত্যন্ত স্পষ্ট হওয়ার কারণে সে তা প্রত্যাখ্যানও করতে পারে না।

আর তার সম্পত্তির প্রতি আসক্তির কারণে তা নিয়ে কৃপণতা করে।

দুনিয়া নিয়ে ধোকায় পড়ে থাকা এ মানুষ কি জানে না যে, যখন আল্লাহ তা‘আলা কবরে থাকা সকল বস্তুকে উত্থিত করবেন এবং তাদেরকে হিসাব ও প্রতিদান দেওয়ার জন্য যমীন থেকে বের করে আনবেন, তখন তারা যেমন ধারণা করেছিল প্রকৃত বিষয় কখনোই তেমন হবে না।

প্রকাশিত হবে এবং বর্ণিত হবে, নিয়ত, বিশ্বাস ও অন্যান্য যা কিছু তাদের অন্তরে রয়েছে।

নিশ্চয়ই তাদের রব তাদের উক্ত দিনের ব্যাপারে সম্যক অবহিত। তাঁর কাছে স্বীয় বান্দার কোন কিছুই গোপন নেই, আর সে অনুযায়িই তিনি তাদেরকে অচিরেই পুরষ্কৃত করবেন।