Skip to content

সূরা আত-তাকাছুর পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الباب / الفصل
قسم التفسير

السؤال

س٥: اقرأ سورة التكاثر وفسرها.

প্রশ্ন ৫: সূরা আত-তাকাছুর পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

الجواب

ج:سورة التكاثر وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ 1

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ 2

كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 3

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ 4

كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ 5

لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ 6

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ 7

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ 8﴾

[سورة التكاثر: ١ - ٨].

التفسير:

  1. ﴿أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ1﴾:

شغلكم - أيها الناس - التفاخر بالأموال والأولاد عن طاعة الله.

  1. ﴿حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ2﴾:

حتى متُّم ودخلتم قبوركم.

  1. ﴿كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ3﴾:

ما كان لكم أن يشغلكم التفاخر بها عن طاعة الله، سوف تعلمون عاقبة ذلك الانشغال.

  1. ﴿ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ4﴾:

ثم سوف تعلمون عاقبته.

  1. ﴿كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ5﴾:

حقًّا لو أنكم تعلمون يقينًا أنكم مبعوثون إلى الله، وأنه سيجازيكم على أعمالكم، لما انشغلتم بالتفاخر بالأموال والأولاد.

  1. ﴿لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ6﴾:

والله لتشاهدنَّ النار يوم القيامة.

  1. ﴿ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ7﴾:

ثم لتشاهدنَّها مشاهدة يقين لا شك فيه.

  1. ﴿ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ﴾:

ثم ليسألنّكم الله في ذلك اليوم عما أنعم به عليكم من الصحة والغنى وغيرهما.

উত্তর: সূরা আত-তাকাছুর এবং তার ব্যাখ্যা:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)

أَلْهَاكُمُ التَّكَاثُرُ “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাবিষ্ট করে রাখে। (১)

حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাত পাও। (২)

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৩)

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ অতপর কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৪)

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞান রাখতে। (৫)

لَتَرَوُنَّ الْجَحِيمَ অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। (৬)

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ তারপর তোমরা সেটি দেখতে পাবে চাক্ষুস প্রত্যয়ে। (৭)

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ তারপর সেদিন তোমরা অবশ্যই নি‘আমাত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (৮)

[সূরা আত-তাকাছুর: ১-৮]

তাফসীর:

“রহমান, রহীম আল্লাহ্‌র নামে

তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা[১]

যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।[২]

কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৩)

অতপর কখনোই না, তোমরা অচিরেই জানতে পারবে। (৪)

কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞানী হতে।[৫]

অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে।[৬]

তারপর অবশ্যই তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে[৭]

তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।[৮]

হে মানুষ, তোমাদের সন্তান-সন্ততি ও ধন-সম্পদ নিয়ে পারষ্পারিক গর্ববোধ আল্লাহর আনুগত্য থেকে তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে।

তথা যতক্ষণ না তোমরা মারা যাবে এবং তোমাদের কবরে প্রবেশ করবে।

এ সকল বিষয়ে পারষ্পারিক গর্ব তোমাদেরকে আল্লাহর আনুগত্য হতে ব্যস্ত করে রাখুক তা উচিত নয়, অচিরেই তোমরা জানতে পারবে উক্ত বিষয়ে ব্যস্ত থাকার পরিণাম সম্পর্কে।

তারপরে তোমরা তার পরিণাম সম্পর্কে অচিরেই জানতে পারবে।

প্রকৃতপক্ষে তোমরা যদি নিশ্চিতভাবে জানতে যে, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তিনি তোমাদেরকে তোমাদের কাজের প্রতিদান দিবেন, তবে তোমরা সম্পদ ও সন্তান-সন্তুতি নিয়ে পারস্পরিক গর্বে মশগুল হতে না।

আর আল্লাহর কসম, অবশ্যই তোমরা কিয়ামাতের দিনে (জাহান্নামের) আগুন প্রত্যক্ষ করবে।

তারপরে অবশ্যই তোমরা নিশ্চিত বিশ্বাসের সাথে তা প্রত্যক্ষ করবে, যাতে কোন সন্দেহ নেই।

তারপরে আল্লাহ তা‘আলা সেদিনে তোমাদেরকে অবশ্যই তিনি তোমাদেরকে যে সব নি‘আমাত দিয়েছেন, যেমন: সুস্থতা, ধন-সম্পদ ও ইত্যাদির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন।