Skip to content

সূরা আন-নাসর পাঠ কর এবং এর ব্যাখ্যা কর।

الباب / الفصل
قسم التفسير

السؤال

س١٣: اقرأ سورة النصر وفسرها.

প্রশ্ন ১৩: সূরা আন-নাসর পাঠ কর এবং এর ব্যাখ্যা কর।

الجواب

ج:سورة النصر وتفسيرها:

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

﴿إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ 1

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا 2

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا 3﴾

[النصر: ١-٣].

التفسير:

  1. ﴿إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ1﴾:

إذا جاء نصر الله لدينك - أيها الرسول - وإعزازه له، وحدث فتح مكة.

  1. ﴿وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا2﴾:

ورأيت الناس يدخلون في الإسلام وفدًا بعد وفدٍ.

  1. ﴿فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا3﴾:

فاعلم أن ذلك علامة على قرب انتهاء المهمة التي بُعِثْتَ بها، وعلى قرب انتهاء أجلك ولقائك بربك، فسبِّح بحمد ربك، شكرًا له على نعمة النصر والفتح، واطلب منه المغفرة، إنه كان توابًا يقبل توبة عباده، ويغفر لهم.

উত্তর: সূরা আল-নাসর এবং এর ব্যাখ্যা:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ “যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় (১)

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। (২)

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।” (৩)

[সূরা আন-নাসর: ১-৩]

তাফসীর:

“রহমান, রহীম আল্লাহ্‌র নামে

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় [১]

আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন[২]

তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।[৩]

[সূরা আন-নাসর:১-৩]

হে রাসূল, যখন আপনার দ্বীনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতা আসবে আর মক্কা বিজয় সংঘটিত হবে।

আপনি দলের পরে দল মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবেন।

সুতরাং আপনি জেনে রাখুন, সেটি হচ্ছে আপনাকে যে দায়িত্ব সহকারে প্রেরণ করা হয়েছিল, সে দায়িত্ব সমাপ্ত হওয়ার এবং আপনার জীবনকাল শেষ হওয়ার ও আপনার রবের সাথে সাক্ষাতের সময় নিকটবর্তী হওয়ার আলামত। আর তাই আপনি আপনার রবের তাসবীহ পাঠ করুন এবং তাঁর সাহায্য ও বিজয় দানের নি‘আমাতের কারণে শুকরিয়া জ্ঞাপন করুন। আর আপনি তাঁর কাছ থেকে মাগফিরাত কামনা করুন। তিনিই বান্দার তাওবা কবূল করেন এবং তাদেরকে ক্ষমা করেন।