السؤال
س٢٢: ما أركان الصلاة؟
প্রশ্ন ২২: সালাতের রুকনসমূহ কী কী?
الجواب
ج:هي أربعة عشر ركنًا، كما يلي:
- أحدها: القيام في الفرض على القادر.
لحديث عمران بن حصين رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم:
«صل قائمًا، فإن لم تستطع فقاعدًا، فإن لم تستطع فعلى جنب»
رواه البخاري.
- تكبيرة الإحرام، وهي: "الله أكبر".
لقوله عليه الصلاة والسلام:
«إذا قمت إلى الصلاة فكبر»
متفق عليه.
- قراءة الفاتحة.
«لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب»
- الركوع، ويمد ظهره مستويًا ويجعل رأسه حياله.
الرفع منه.
- الاعتدال قائمًا.
لقوله صلى الله عليه وسلم:
«ثم اركع حتى تطمئن راكعًا، ثم ارفع حتى تعتدل قائمًا»
- السجود، وتمكين جبهته، وأنفه، وكفيه، وركبتيه، وأطراف أصابع قدميه من محل سجوده.
- الرفع من السجود.
- الجلوس بين السجدتين.
«ثم اسجد حتى تطمئن ساجدًا، ثم ارفع حتى تطمئن جالسًا»
والسُّنَّة: أن يجلس مفترشًا على رجله اليسرى، وينصب اليمنى، ويوجهها إلى القبلة.
لحديث أم المؤمنين عائشة رضي الله عنها:
«وكان يفرش رجله اليسرى، وينصب رجله اليمنى»
رواه مسلم.
- الطمأنينة، وهي السكون في كل ركن فعلي.
- التشهد الأخير.
لحديث ابن مسعود رضي الله عنه قال:
كنا نقول في الصلاة قبل أن يفرض التشهد.
رواه النسائي وأصله في الصحيحين.
- الجلوس له.
- التسليمتان، وهو أن يقول مرتين: "السَّلام عليكم ورحمة الله".
لحديث:
«أنه كان يسلم عن يمينه وعن يساره: السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله»
رواه الترمذي وغيره.
- ترتيب الأركان -كما ذكرنا-، فلو سجد مثلًا قبل ركوعه عمدًا؛ بطلت صلاته، وسهوًا؛ لزمه الرجوع ليركع، ثم يسجد.
উত্তর: মোট চৌদ্দটি রুকন, যেমন:
১। সক্ষম ব্যক্তির জন্য ফরয সালাতে দন্ডায়মান হওয়া।
ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত হাদিস:
“দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে, যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে।”
সহীহ বুখারী।
২। তাকবীরে তাহরীমা বলা, আর তা হচ্ছে: “আল্লাহু আকবার”।
কেননা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন:
“যখন তুমি সালাতে দাঁড়াবে, তখন আল্লাহু আকবার বলবে।”
সহীহ বুখারী ও মুসলিম
৩। সূরা ফাতিহা পড়া।
“সেই ব্যক্তির সালাত হয় না, যে ব্যক্তি তাতে সূরা ফাতিহা পাঠ করে না।”
৪। রুকু করা: রুকুর সময় পিঠ সমান রাখা অবস্থায় টান টান রাখবে এবং মাথাকে তার বরাবর রাখবে।
৫। রুকু থেকে উঠা।
৬। দাঁড়ানো অবস্থায় স্থীর হওয়া।
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“অতঃপর রুকু‘তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ‘ করবে, অতঃপর রুকু হতে উঠবে এবং ধীরস্থিরভাবে দাঁড়াবে।”
৭। সিজদা করা: স্বীয় কপাল, নাক, দুই হাতের তালু, দুই হাঁটু ও দুই পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ জমিনে তার সিজদার স্থানে রাখা।
৮। সিজদা থেকে উঠা।
৯। দুই সিজদার মাঝখানে বসা।
“অতঃপর সাজদাহ করবে ও সাজদাতে স্থির হবে। অতঃপর ওঠবে ও স্থির হয়ে বসবে।”
আর সুন্নাহ হচ্ছে: (মুসল্লী) তার বাম পায়ের উপরে ইফতিরাশী বৈঠক করবে, আর ডান পা উচু করে রাখবে এবং তা কিবলামূখী করে রাখবে।
দলিল উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত হাদিস:
“বাম পা বিছিয়ে দিতেন, আর ডান পা খাড়া রাখতেন।”
সহীহ মুসলিম।
১০। ধীরস্থিরতা: এটি হচ্ছে: প্রতিটি কর্ম সংক্রান্ত রুকনে স্থীরতা অবলম্বন করা।
১১। শেষ তাশাহহুদ পাঠ করা।
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে তিনি বলেন:
“তাশাহহুদ ফরজ হওয়ার পূর্বে আমরা সালাতে বলতাম।”
এটি নাসাঈ বর্ণনা করেছেন এবং এর মূল সহীহ বুখারী ও মুসলিমে রয়েছে।
১২। তাশাহহুদের জন্য বসা।
১৩। দুই সালাম দেওয়া: এটি হচ্ছে: “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” বাক্যটি দুইবার বলা।
দলীল এই হাদীস:
“তিনি তাঁর ডানে ও বামে: “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” বলে সালাম ফিরাতেন।”
তিরমিযীসহ অন্যান্যরা হাদীসটি বর্ণনা করেছেন।
- রুকনসমূহের ধারাবাহিকতা বজায় রাখা- যেমনটি আমরা উল্লেখ করেছি-। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে রুকুর আগে সিজদা করে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলে করে, তাহলে তাকে অবশ্যই রুকুতে ফিরে যেতে হবে এবং তারপর সিজদা করবে।