সালাতের শর্তসমূহ কী কী?
- الموضوعات
- الصلاةشروط الصلاة
- التصنيف الشرعي
- الفقهالصلاةشروط الصلاة
- الباب / الفصل
- قسم الفقه
السؤال
س21: ما هي شروط الصلاة؟
প্রশ্ন ২১: সালাতের শর্তসমূহ কী কী?
الجواب
ج:1. الإسلام؛ فلا تصح من كافر؛ لحبوط العمل بالشرك.
قال تعالى:
﴿لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ﴾
[الزمر: ٦٥].
- العقل؛ فلا تصح من مجنون.
- التمييز؛ فلا تصح من صغير غير مميز.
لقول النبي صلى الله عليه وسلم:
«رفع القلم عن ثلاث: عن النائم حتى يستيقظ، وعن الصغير حتى يكبر، وعن المجنون حتى يعقل أو يفيق»
رواه أهل السنن.
- النية.
في الحديث:
«إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى»
رواه البخاري.
- دخول الوقت.
﴿إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾
[النساء: ١٠٣].
- الطهارة في رفع الحدث.
لحديث:
«لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ»
متفق عليه.
- التطهر من النجاسة.
لقوله تعالى:
﴿وَثِيَابَكَ فَطَهِّرۡ﴾
[المدثر: ٤].
- ستر العورة.
﴿يَٰبَنِيٓ ءَادَمَ خُذُواْ زِينَتَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ﴾
[الأعراف: ٣١].
- استقبال القبلة.
﴿فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَحَيۡثُ مَا كُنتُمۡ فَوَلُّواْ وُجُوهَكُمۡ شَطۡرَهُ﴾
[البقرة: ١٤٤].
উত্তর: ১. মুসলিম হওয়া: সুতরাং কাফেরের পক্ষ হতে তা শুদ্ধ হবে না; কেননা শিরকের দ্বারা আমল বাতিল হয়ে যায়।
আল্লাহ তা‘আলা বলেছেন:
“যদি আপনি শির্ক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে।”
[আয-যুমার: ৬৫]
২- বিবেক সম্পন্ন হওয়া: পাগলের সালাত শুদ্ধ নয়।
৩- ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা থাকা: সুতরাং ছোট মানুষ (নাবালক) যার ভালো মন্দের বিচার শক্তি নেই, তার ওপর সালাত ফরয নয়।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তিনজন থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, নাবালক, যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হয় এবং পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয় বা জ্ঞান ফিরে পায়।”
এটি সুনান গ্রন্থকারগণ বর্ণনা করেছেন।
৪- নিয়ত করা।
হাদীসে এসেছে:
“নিশ্চয়ই আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক মানুষের জন্য তার নিয়ত অনুযায়ী প্রতিফল রয়েছে।”
সহীহ বুখারী।
৫- ওয়াক্ত হওয়া
“নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।”
[আন-নিসা : ৮০]
৬- অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জন করা।
দলীল এই হাদীস:
“তোমাদের কারো যখন উযু নষ্ট হয়, আল্লাহ তার সলাত কবূল করবেন না, যতক্ষণ না সে উযু করে।”
সহীহ বুখারী ও মুসলিম
৭- নাপাকী থেকে পবিত্রতা অর্জন করা।
কেননা মহান আল্লাহ বলেন:
“আর আপনার পরিচ্ছদ পবিত্ৰ করুন।”
[আল-মুদ্দাসসির: ৪]
৮- সতর ঢাঁকা।
“হে বনী আদম! প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোষাক গ্রহণ কর।”
[আল-আরাফ: ৩১]
৯. কিবলামুখী হওয়া।
“অতএব আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান এবং তোমরা যেখানেই থাক না কেন তোমাদের চেহারাসমূহকে এর দিকে ফিরাও।”
[আল-বাকারাহ: ৫০]