“বিচারের ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন”।
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন,
“বিচারের ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষ প্রদানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন”।
لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ فِي الْحُكْمِ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা, ঘুষ গ্রহীতা ও ঘুষ খোরদের জন্যে আল্লাহ তা‘আলার রহমত থেকে বিতাড়িত ও বঞ্চিত হওয়ার বদ-দোয়া করেছেন। বিচারকগণ যে বিচার কার্যের গুরুভার গ্রহণ করেন তাতে অন্যায় করার জন্যে যা গ্রহণ করেন তাই ঘুষের অন্তর্ভুক্ত, যেন ঘুষদাতা অবৈধ পথে তার উদ্দেশ্য হাসিল করতে পারেন।
لعن: حقيقة اللعن الدعاء بالطرد والإبعاد عن رحمة الله تعالى.
الراشي: هو دافع الرشوة.
المرتشي: آخذ الرشوة.
في الحكم: في القضاء.
ঘুষ দেয়া, নেয়া, মধ্যস্থতা করা এবং তার ওপর সাহায্য করা হারাম। কারণ, তাতে রয়েছে বাতিলের ওপর সাহায্য করা।
ঘুষ আদান-প্রদান করা কবীরা গুনাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও গ্রহীতাকে লানত করেছেন।
বিচার-ফয়সালার ক্ষেত্রে ঘুষ গ্রহণ করা সবচেয়ে বড় অপরাধ ও কঠিন গুনাহ, কারণ তাতে রয়েছে জুলম এবং আল্লাহ যা নাযিল করেননি তার দ্বারা ফয়সালা করার পাপ।
সুনানে তিরমিযী (3/ 15) (1336).
মুসনাদে আহমাদ (15/ 8) (9023).
আরও ... (8)
توضيح الأحكام مِن بلوغ المرام.
للبسام (7/ 188).
فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام.
لابن عثيمين (6/ 172).
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (9/ 450).
سبل السلام شرح بلوغ المرام.
للصنعاني (2/ 577).