Skip to content

দো‘আর আদবসমূহ কী?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س٢٦: ما آداب الدعاء؟

প্রশ্ন ২৬: দো‘আর আদবসমূহ কী?

الجواب

ج:١. البدء بحمد الله والثناء عليه.

  1. الصلاة على النبي صلى الله عليه وسلم.
  • في الحديث عن النبي صلى الله عليه وسلم:

«إذا صليت، فقعدت، فاحمد الله بما هو أهله، وصل عليَّ ثم ادعه»

رواه الترمذي.

  1. رفع اليدين أثناء الدعاء.
  • قال رسول الله صلى الله عليه وسلم:

«إن ربكم تبارك وتعالى حيي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرًا»

رواه الترمذي وأبو داود.

  1. التوبة والاعتراف بالذنب.
  • في دعاء موسى عليه السلام:

﴿قَالَ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي فَٱغۡفِرۡ لِي فَغَفَرَ لَهُۥٓۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ﴾

[القصص ١٦].

  1. الإلحاح في الدعاء، يعني إكثاره وتكراره.
  2. عدم استعجال الإجابة.
  3. لا تدع بإثم أو قطيعة رحم.
  • في الحديث:

«لا يزال يستجاب للعبد ما لم يدع بإثم أو قطيعة رحم، ما لم يستعجل. قيل: يا رسول الله، ما الاستعجال؟ قال: يقول: قد دعوت، وقد دعوت، فلم أر يستجيب لي. فيستحسر عند ذلك، ويدع الدعاء»

رواه البخاري ومسلم.

  1. خفض الصوت في الدعاء.
  • قال تعالى:

﴿ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ﴾

[الأعراف: ٥٥].

  1. حضور القلب أثناء الدعاء.

«ادعوا الله وأنتم موقنون بالإجابة، واعلموا أن الله لا يستجيب دعاء من قلب غافل لاه»

  1. الإخلاص لله تعالى، وسؤال الله وحده في الشدّة والرخاء.

﴿وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا﴾

[الجن: ١٨].

  1. التوسّل إلى الله بأسمائه الحسنى وصفاته.

﴿وَلِلَّهِ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰ فَٱدۡعُوهُ بِهَاۖ﴾

[الأعراف: ١٨٠].

  1. استقبال القبلة.

في الحديث:

«فما زال يهتف بربه مادًّا يديه مستقبل القبلة، حتى سقط رداؤه عن منكبيه»

رواه مسلم.

  1. إطابة المأكل والملبس.

«ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء: يا رب يا رب، ومطعمه حرام، ومشربه حرام، وملبسه حرام، وغذي بالحرام، فأنى يستجاب لذلك»

উত্তর: ০১। আল্লাহর প্রশংসা ও গুণাবলি বর্ণনার দ্বারা শুরু করা।

২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত(দরূদ) পাঠ করা।

হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যখন তুমি সালাতে বসবে, তখন আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে ও আমার উপর দরূদ পাঠ করবে, অতঃপর তাঁর কাছে দো‘আ করবে।”

এটি তিরমিযী বর্ণনা করেছেন।

৩. দুআর সময় দুই হাত উত্তোলন করা।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

“নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, অতি দানশীল। তাঁর নিকট কোনো বান্দা যখন স্বীয় দু‘হাত উত্তোলন করে, তখন তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।”

এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।

৪- তাওবা ও গুনাহ স্বীকার করা।

  • মূসা আলাইহিস সালামের দু’আয়:

“তিনি বললেন, ‘হে আমার রব! আমি তো আমার নিজের প্রতি যুলুম করেছি; কাজেই আপনি আমাকে ক্ষমা করুন।’ অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”

[আল-কাসাস: ১৬]

৫- দু‘আতে অনুনয়-বিনয় করা, অর্থাৎ বেশী বেশী ও বার বার দু‘আ করা।

৬. উত্তর পেতে তাড়াহুড়া না করা।

৭. পাপের অথবা আত্মীয়তা ছিন্ন করার দু’আ না করা।

হাদীসে এসেছে:

“বান্দার দো‘আ ততক্ষণ পর্যন্ত কবূল করা হয়, যতক্ষণ সে গুনাহের জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দো‘আ না করে, আর যতক্ষণ না সে তাড়াহুড়ো করে।” জিজ্ঞাসা করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাড়াহুড়ো মানে কী?’ তিনি বললেন, “দো‘আকারী বলে, ‘দো‘আ করলাম, আবার দো‘আ করলাম, অথচ দেখলাম না যে, তিনি আমার দো‘আ কবুল করছেন।’ কাজেই সে তখন আফসোস করে এবং দো‘আ করা ত্যাগ করে।”

এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।

৮. দু‘আয় আওয়াজ নিচু রাখা।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“তোমরা বিনিতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাক।”

[আল-আরাফ: ৩১]

৯. দুআ করার সময় মনোযোগ ধরে রাখা।

“তোমরা কবুল হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর কাছে দো‘আ করো, আর জেনে রেখো, আল্লাহ গাফেল ও উদাসীন অন্তরের দো‘আ কবূল করেন না।”

১০. আল্লাহর জন্য একনিষ্ঠ থাকা এবং কষ্টে ও স্বাচ্ছন্দ্যে একমাত্র আল্লাহর কাছে চাওয়া।

“আর নিশ্চয় মসজিদসমূহ আল্লাহরই জন্য। কাজেই আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না।”

[সূরা আল-জিন, আয়াত: ১৮।]

১১. আল্লাহর সুন্দর নামসমূহ ও তাঁর গুণাবলী দ্বারা তাঁর নিকট অসীলা করা।

“আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামের অসীলায় ডাক।”

৯. কিবলামুখী হওয়া।

“তিনি কিবলামুখী হয়ে উভয় হাত প্রসারিত করে তাঁর রবের নিকট দোয়া করতে থাকলেন, এমনকি তাঁর উভয় কাঁধ থেকে তাঁর চাদর পড়ে গেল।”

সহীহ মুসলিম।

১৩. খাদ্য ও পোশাক পবিত্র রাখা।

“অতঃপর তিনি এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে থাকায় তার চুলগুলো এলোমেলো এবং শরীর ধুলোমলিন হয়ে গেছে, সে আকাশের দিকে দু’ হাত তুলে বলে: ‘হে আমার রব! হে আমার রব!’, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম দ্বারাই তার শরীর পুষ্ট হয়েছে। কাজেই তার দু‘আ কিভাবে কবূল করা হবে?”