“প্রত্যেক সৎ কাজই সাদাকা।”
জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে:
“প্রত্যেক সৎ কাজই সাদাকা।”
«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, প্রত্যেক সৎ কাজ এবং কথা কাজ ইত্যাদির মাধ্যমে অন্যের উপকার সাধন সাদাকা এবং এতে প্রতিদান ও সাওয়াব রয়েছে।
معروف : المعروف اسم جامع لكل ما فيه نفع للآخرين من قول أو فعل.
মানুষ তার সম্পদ থেকে যা দান করে তার মধ্যেই সদাকা সীমাবদ্ধ নয়; বরং প্রত্যেক কল্যাণকর কাজই সদাকা যা মানুষ কথা বা কাজের মাধ্যমে করে থাকে এবং তা অন্যের উপকারে আসে।
হাদীসে সৎকাজ করতে ও অন্যের যেসব কাজে কল্যাণ রয়েছে তা করতে উৎসাহ প্রদান করা হয়েছে।
সৎ কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, তা যতই ছোট হোক না কেন।
সহীহ বুখারী (8/ 11) (6021).
সহীহ মুসলিম (2/ 697) (1005).
আরও ... (4)
منحة العلام في شرح بلوغ المرام.
لعبد الله الفوزان (10/ 117).
توضيح الأحكام من بلوغ المرام.
للبسام (7/ 341).