Skip to content

السؤال

س6: ما هي آداب الجار؟

প্রশ্ন ০৬: প্রতিবেশীর প্রতি আদব কী কী?

الجواب

ج:1. أحسن للجار بالقول والفعل، وأساعده إذا احتاج مساعدتي.

  1. أهنئه إذا فرح بالعيد أو الزواج أو غيرهما.
  2. أعوده إذا مرض وأعزيه إذا أصيب.
  3. أقدم له ما أصنع من الطعام ما أمكن.
  4. لا ألحق به أذى بقول أو فعل.
  5. لا أزعجه بصوت مرتفع أو أتجسس عليه، وأصبر عليه.
  • قال تعالى:

﴿۞ وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡـٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخۡتَالٗا فَخُورًا﴾

[النساء: ٣٦].

  • وقال رسول الله صلى الله عليه وسلم:

«يا أبا ذر، إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك»

رواه مسلم.

  • في الحديث عن النبي صلى الله عليه وسلم:

«من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره»

متفق عليه.

উত্তর ০১: কথা ও কাজের দ্বারা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব আর আমার সহযোগিতার প্রয়োজন হলে তাকে সহযোগিতা করব।

০২- ঈদ অথবা বিবাহের ন্যায় আনন্দ অনুষ্ঠানে তাকে আমি অভিবাদন জানাব।

০৩- অসুস্থ হলে আমি দেখতে যাব এবং বিপদগ্রস্ত হলে আমি সমবেদনা জানাব।

০৪- সাধ্যমত আমার তৈরী করা খাবার তাকে পাঠিয়ে দেব।

০৫- কথা অথবা কাজের মাধ্যমে তাকে কোন কষ্ট দেব না।

০৬- উঁচু আওয়াজে তাকে বিরক্ত করব না, দোষ অন্বেষণ করব না এবং তার ব্যাপারে ধৈর্য ধারণ করব।

০৩- অসুস্থ হলে আমি তাকে দেখতে যাব এবং বিপদগ্রস্ত হলে আমি সমবেদনা জানাব।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“আর তোমরা আল্লাহর ইবাদাত কর ও কোনো কিছুকেই তাঁর শরীক করো না; এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো; আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতিও সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক, অহংকারীকে।”

[আন-নিসা : ৮০]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"হে আবূ যর, যখন তুমি ঝোল(তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি কর এবং তোমার প্রতিবেশীদের খেয়াল রাখ।"

সহীহ মুসলিম।

হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপরে ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।”

সহীহ বুখারী ও মুসলিম