“অযু নষ্ট হলে পুনরায় অযু না করা পর্যন্ত আল্লাহ তোমাদের কারো সালাত কবুল করবেন না।”
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“অযু নষ্ট হলে পুনরায় অযু না করা পর্যন্ত আল্লাহ তোমাদের কারো সালাত কবুল করবেন না।”
«لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, সালাত শুদ্ধ হওয়ার শর্ত হলো: ত্বাহারাত (পবিত্রতা অর্জন)। সুতরাং কেউ সালাত আদায় করতে ইচ্ছা করলে তাকে অবশ্যই অযু করতে হবে; যদি তার অযু ভঙ্গের কারণসমূহের কোন একটি কারণ সংঘটিত হয়, যেমন: পায়খানা বা পেশাব করা অথবা ঘুম বা অন্য কোন অযু ভঙ্গকারী কারণ সংঘটিত হওয়া।
لا يقبَل: لا يعتبر ولا يعتد.
অপবিত্র ব্যক্তির সালাত গ্রহণ করা হয় না, যতক্ষণ সে বড় অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে এবং ছোট অপবিত্রতা থেকে অযুর মাধ্যমে পবিত্র না হয়।
অযু হলো: হাতে পানি নিয়ে মুখের অভ্যন্তরে ঢুকিয়ে কুলি করে বের করা। অতঃপর নাকের ভিতরে শ্বাস নিয়ে পানি টেনে নিবে, অতঃপর নাক পরিষ্কার করে সে পানি বের করে দিবে। অতঃপর তিনবার চেহারা ধৌত করবে। অতঃপর কনুইসহ হাত তিনবার ধৌত করবে। অতঃপর সমস্ত মাথা একবার মাসাহ করবে। অতঃপর টাখনুসহ পা তিনবার ধৌত করবে।
সহীহ বুখারী (9/ 23) (6954).
সহীহ মুসলিম (1/ 204) (225).
আরও ... (4)
تيسير العلام شرح عمدة الأحكام.
للبسام (ص17).
تنبيه الأفهام شرح عمدة الأحكام.
لابن عثيمين (1/ 11).
গ্রন্থসমূহে উদ্ধৃত
5 বই- শিরোনাম: পাঠ্যক্রম, ইলমে ফিকহ, স্তর (চতুর্থ)।المناهج التعليمية - الصف الرابع - الفقه"“অযু নষ্ট হলে পুনরায় অযু না করা পর্যন্ত আল্লাহ তোমাদের কারো সালাত কবুল করবেন না।” [১৬]"
- পবিত্রতা, সালাত এবং জানাযা সম্পর্কিত ফিকহী বিধানসমূহ"তোমাদের কারো যখন অযু ভেঙে যায়, তখন সে অযু না করা পর্যন্ত আল্লাহ্ তার সালাত কবুল করবেন না।"
আরও ... (3)
- الخطب المنبرية موسوعة الخطب المنبرية (القسم الثاني)«لَا تُقْبَلُ صَلَاةُ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»
- ما لا يسع أطفال المسلمين جهله«لَا يَقْبَلُ اللهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»[36].
- مجموعة زاد التربية الإسلامية (1)، والسيرة النبوبة (1)، والعقيدة (1)، والفقه (1)مجموعة زاد الفقه (1)«لاَ يَقْبَلُ الله صَلاَةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»