Skip to content

“আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”

জুবায়ের ইবনু মুত‘য়িম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন:

“আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”

«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আত্মীয়-স্বজনের প্রাপ্ত অধিকার আদায় না করে এবং তাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশের অনুপযুক্ত হয়ে যায়।

শব্দার্থ

.....:

হাদীসের কতিপয় শিক্ষা

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অন্যতম একটি কবিরা গুনাহ।

প্রচলিত নিয়ম অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে। তাই স্থান, কাল ও ব্যক্তিভেদে এর ধরনও ভিন্ন হবে।

আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয় তাদের সাথে সাক্ষাৎ করলে, তাদেরকে দান-সদকা করলে, তাদের প্রতি ইহসান করলে, অসুস্থদের সেবা করলে, তাদেরকে সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ ইত্যাদি মাধ্যমে।

আত্মীয় যত নিকটতম হবে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ততবেশি গুনাহ হবে।

সম্পাদক

সহীহ মুসলিম (4/ 1981) (2556).

সহীহ বুখারী (8/ 5) (5984).

আরও ... (5)

شرح النووي على مسلم (16/ 113).

منحة العلام في شرح بلوغ المرام.

لعبد الله الفوزان (10/ 90).

فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام.

لابن عثيمين (6/ 277).