Skip to content

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন বলতেন: “ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ ” “হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র জিনিস বা শয়তান নর-নারী থেকে আশ্রয় গ্রহণ করছি।”

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন বলতেন: “ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ ” “হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র জিনিস বা শয়তান নর-নারী থেকে আশ্রয় গ্রহণ করছি।”

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন পেশাব বা পায়খানায় প্রবেশ করতে ইচ্ছা করতেন, তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যাতে আল্লাহ তাঁকে পুরুষ ও নারী শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করেন। الخبث والخبائث এর ব্যাখ্যায় কেউ কেউ অকল্যাণ ও অপবিত্রতা বলেছেন।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

পেশাব বা পায়খানায় প্রবেশের সময় এ দু‘আ পাঠ করা মুস্তাহাব।

সমস্ত সৃষ্টিজগৎ যাবতিয় ক্ষতি থেকে রক্ষা পেতে বা সকল পরিস্থিতিতে তার রক্ষার জন্যে তাদের রবের কাছে তারা মুখাপেক্ষী।

সম্পাদক

সহীহ বুখারী (1/ 40) (142).

সহীহ মুসলিম (1/ 283) (375).

আরও ... (4)

الإلمام بشرح عمدة الأحكام.

لإسماعيل الأنصاري (1/ 23).

تيسير العلام شرح عمدة الأحكام.

للبسام (ص36).