Skip to content

“যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।”

আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।”

«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি রমযান মাসে আল্লাহর উপর ঈমানের সাথে, সাওম ফরয হওয়া স্বীকার করে, সাওম পালনকারীর জন্য আল্লাহ যেসব সাওয়াব ও প্রতিদান প্রস্তুত করে রেখেছেন, সেগুলো লাভের আশায় এবং এর দ্বারা একমাত্র মহান আল্লাহর চেহারা (দর্শন) কামনা করে, যাতে কোন লৌকিকতা ও সুনাম-সুখ্যাতি অর্জনের উদ্দেশ্য থাকে না, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

রমযানের সাওম পালন ও অন্যান্য নেক আমলের ক্ষেত্রে ইখলাস তথা একনিষ্ঠতার ফযিলত ও এর গুরুত্ব বর্ণিত হয়েছে।

সম্পাদক

সহীহ বুখারী (1/ 16) (38).

সহীহ মুসলিম (1/ 523) (760).

আরও ... (8)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (2/ 361).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمصطفى الخِن وغيره (2/ 868).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (15/ 40).

شرح رياض الصالحين.

لابن عثيمين (5/ 270).