Skip to content

সায়ী করার স্থান কি হারামের অংশ? মাসিক অবস্থায় কি সেখানে প্রবেশ করা যাবে? যারা সায়ী করার স্থান থেকে হারামে প্রবেশ করে, তাদের জন্য কি মসজিদে প্রবেশের জন্য তাহিয়্যাতুল মাসজিদের সালাত পড়া আবশ্যক?

السؤال

প্রশ্ন ১:

সায়ী করার স্থান কি হারামের অংশ? মাসিক অবস্থায় কি সেখানে প্রবেশ করা যাবে? যারা সায়ী করার স্থান থেকে হারামে প্রবেশ করে, তাদের জন্য কি মসজিদে প্রবেশের জন্য তাহিয়্যাতুল মাসজিদের সালাত পড়া আবশ্যক?

س56: هل المسعى من الحرم؟ وهل تقربه الحائض؟ وهل يجب على من دخل الحرم من المسعى أن يصلّي تحية المسجد؟

الجواب

উত্তর ১:

সায়ী করার স্থান আসলে মসজিদের অংশ নয়। তাই এর মাঝে একটি দেয়াল তৈরি করা হয়েছে। এটি নিশ্চিতভাবে মানুষের জন্য ভালো; কারণ যদি এটি মসজিদের অংশ হতো, তাহলে তাওয়াফ ও সায়ীর মাঝে যে নারীর পিরিয়ড শুরু হয়েছে সে নারী সায়ী করতে পারতো না।

কাজেই আমি যে ফতোয়া দিচ্ছি তা হলো: যদি তার তাওয়াফ করার পর এবং সায়ী করার আগে পিরিয়ড শুরু হয়, তবে সে সায়ী করতে পারবে; কারণ সায়ী করার স্থান মসজিদের অংশ হিসেবে গণ্য নয়।

আর তাহিয়্যাতুল মাসজিদের ব্যাপারে বলা হয় যে, যদি ব্যক্তি তাওয়াফের পর সায়ী করে, তারপর মসজিদে ফিরে আসে, তাহলে সে তাহিয়্যাতুল মাসজিদ আদায় করবে। আর যদি না পড়ে তাহলে কোন সমস্যা নেই।

তবে উত্তম হলো সুযোগ কাজে লাগানো এবং দু’রাকাত পড়ে নেয়া; যেহেতু এ স্থানে সালাতের ফযীলত অনেক বেশী।

ﺟ56: الّذي يظهر أن المسعى ليس من المسجد، ولذلك جعلوا جدارًا فاصلًا بينهما، لكنه جدارٌ قصيرٌ، ولا شك أن هذا خيرٌ للناس؛ لأنه لو أدخل في المسجد وجعل منه، لكانت المرأة إذا حاضت بين الطواف والسعي امتنع عليها أن تسعى.

والّذي أفتي به: أنها إذا حاضت بعد الطواف وقبل السعي فإنها تسعى؛ لأن المسعى لا يعتبر من المسجد.

وأما تحية المسجد فقد يقال: إن الإنسان إذا سعى بعد الطواف، ثم عاد إلى المسجد، فإنه يصلّيها، ولو ترك تحية المسجد فلا شيء عليه،

والأفضل أن ينتهز الفرصة، ويصلّي ركعتين؛ لـما في الصلاة في هذا المكان من الفضل.