ফলাফল ফিল্টার করুন
395 টি কার্ড
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
উত্তর ০১- যখন আমি কোন স্থানে ব্যথা অনুভব করব, তখন সেখানে আমার ডানহাত রেখে তিনবার “বিসমিল্লাহ” বলব, এরপরে সাতবার এ দু‘আটি পড়ব: ” أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر” "আমি আল্লাহর মর্যাদা ও তাঁর কুদরতের (ক্ষমতার) অসিলায় আশ্রয় প্রার্থনা করছি সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি।"
০২- আল্লাহ তা‘আলা যা ভাগ্যে রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকব এবং সবর করব।
উম্মুল ‘আলা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ থাকাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন:
“হে উম্মুল আলা, তুমি সুসংবাদ গ্রহণ কর; কেননা কোনো মুসলিমের অসুস্থতার দ্বারা আল্লাহ তার পাপসমূহকে দূর করে দেন, যেভাবে আগুন সোনা ও রুপার খাদ দূর করে দেয়।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
০৩- আমি আমার অসুস্থ ভাইকে দ্রুত দেখতে যাব, তার জন্য দু‘আ করব কিন্তু তার কাছে দীর্ঘক্ষণ বসে থাকব না।
০৪- সে আমার কাছে না চাইলেও আমি তাকে ঝাঁড়ফুক করব।
০৫- আমি তাকে দু‘আ, সবর, সালাত ও সাধ্যমত পবিত্র অবস্থায় থাকার পরামর্শ দেব।
৬. অসুস্থ ব্যক্তির জন্য দু‘আ:
“আমি মহান আরশের রব, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আপনাকে সুস্থ করে দেন।” (সাতবার)
উত্তর: ০১- আল্লাহ তা‘আলার জন্য ইখলাস সহকারে (শিক্ষা করব)।
হাদীসে এসেছে:
“যে ব্যক্তি ইলম শিক্ষা করবে আলিমদের সাথে বড়াই করার জন্য, নির্বোধদের সাথে প্রতিযোগিতার উদ্দেশ্যে এবং মানুষকে তার দিকে আকৃষ্ট করার নিমিত্তে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন।”
সুনানে ইবনে মাজাহ।
০২- যে ইলম শিখলাম সে অনুযায়ী আমল করব।
“কিয়ামতের দিন বান্দার দু’পা সরবে না, যতক্ষণ না তাকে চারটি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে—তার মধ্যে তিনি উল্লেখ করেন—এবং তার ইলম সম্পর্কে, সে অনুযায়ী কী আমল করেছে।”
এটি তিরমিযী ও দারামী বর্ণনা করেছেন।
০৩- শিক্ষককে তার উপস্থিতি ও অনুপস্থিতিতে সম্মান এবং সমীহ করব।
০৪- তার সামনে আদবের সাথে বসব।
০৫- আমি চুপ করে তার কথা শুনব এবং তার পাঠদানের মধ্যে কথা বলব না।
০৬- আদবের সাথে প্রশ্ন করে তাঁর কাছ থেকে জেনে নেব।
০৭- তাঁকে নাম ধরে ডাকব না।
“আল্লাহ তা‘আলাকে সম্মান করার এক প্রকার হচ্ছে: পাকা চুলওয়ালা বয়স্ক মুসলিম ও কুরআনের ধারকের সম্মান করা।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
উত্তর: ০১- আমি মজলিসে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দেব।
০২- যেখানে মজলিস শেষ হবে, সেখানে বসব। বসার স্থান থেকে কাউকে উঠিয়ে দেব না আবার অনুমতি ছাড়া কোন দুজনের মধ্যেও বসব না।
০৩- অন্যরা যেন বসতে পারে, সেজন্য আমি মজলিসে জায়গা করে দেব।
০৪- মজলিসের কথার মধ্যে ব্যাঘাত ঘটাব না।
০৫- মজলিস থেকে বিদায় নেওয়ার আগে আমি অনুমতি নেব এবং সালাম প্রদান করব।
অতএব, ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা সূত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
“ তিনি কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে অন্য কাউকে বসাতে নিষেধ করেছেন , বরং তোমরা জায়গা প্রশস্ত করো ও নড়ে-চড়ে জায়গা করে বসো।”
সহীহ বুখারী।
হাদীসে এসেছে:
"যখন তোমাদের কেউ কোন মজলিসে আসে, তখন সে যেন সালাম দেয়। যখন সে দাঁড়িয়ে যেতে চায়, তখন যেন সালাম দেয়। প্রথমটি শেষটির চেয়ে বেশি উপযোগী নয়।"
এটি তিরমিযী ও আবূ দাউদ রহ. বর্ণনা করেছেন।
৬- মজলিস শেষ হলে মজলিসের কাফফারার দু‘আ পড়া, আর তা হলো:
ওسُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ “হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি সাক্ষ্য দেই যে, আপনি ব্যতীত আর কোন সত্য মা‘বূদ নেই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি’।”
০৬- যখন মজলিস শেষ হবে, তখন আমি মজলিসের কাফফারার দু‘আ করব।
سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ “হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার জন্য। আমি সাক্ষ্য দেই যে, আপনি ব্যতীত আর কোন মা‘বূদ নেই, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এবং আপনি দিকেই প্রত্যাবর্তন করি’।”
উত্তর: ০১- আমি দ্রুত ঘুমাবো।
দলীল এই হাদীস:
“আবূ বারযাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ইশার আগে ঘুমানো এবং এর পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন।”
সহীহ বুখারী।
০২- ওজু অবস্থায় ঘুমাবো।
০৩- পেটের উপরে ভর করে ঘুমাব না।
০৪- আমি আমার ডান পাশের উপরে ঘুমাবো এবং আমার ডান হাত আমার ডান গালের নিচে রাখব।
০৫- আমি বিছানা ঝেড়ে নেব।
হাদীসে এসেছে:
বারা ইবনু ‘আযিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন তুমি তোমার শয়নের স্থানে আসবে, তখন সালাতের জন্য যেভাবে ওযু করো, সেভাবে ওযু করবে; তারপর তোমার ডানপাশের উপরে শয়ন করবে।”
আর আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পেটের উপর উপুড় হয়ে শুয়ে থাকতে দেখে বললেন:
“নিশ্চয় এটি এমন এক শয়নভঙ্গি যা আল্লাহ পছন্দ করেন না।”
এটি ইমাম তিরিমিযী ও আহমাদ রহ. বর্ণনা করেছেন।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন তোমাদের কেউ শয্যা গ্রহণ করবে, তখন সে যেন নিজ লুঙ্গির একাংশ দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয়; কারণ, সে জানে না যে, তার অনুপস্থিতিতে কী কী জিনিস সেখানে এসেছে।”
০৬- ঘুমানোর যিকিরসমূহ পাঠ করব যেমন: আয়াতুল কুরসী আর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পড়ব এবং বলব:
«باسمك اللهم أموت وأحيا». “হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যবরণ করি আর আপনার নামেই জীবিত হই।”
০৭- আমি ফজরের সালাতের জন্য জাগ্রত হব।
০৮- ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলব:
«الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور». “সকল প্রশংসা তাঁরই, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন, আর তার কাছেই প্রত্যাবর্তন।”
উত্তর: ০১- পানাহারের মাধ্যমে আল্লাহ তা‘আলার আনুগত্যের ব্যাপারে শক্তি অর্জন করার নিয়ত করব।
০২- খাবার আগে দুই হাত ধোয়া।
- দলিল উম্মুল মুমেনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম:
“যখন খেতে ও পান করতে ইচ্ছা করতেন, তখন দুই হাত ধৌত করতেন , তারপর খেতেন ও পান করতেন।”
এটি আহমাদ বর্ণনা করেছেন।
০৩- আমি “বিসমিল্লাহ” বলে ডান হাত দিয়ে আমার দিকে থাকা খাবার খাব, প্লেটের মাঝ থেকে অথবা অন্যের সামনে থেকে নিয়ে খাব না।
দলীল এই হাদীস:
“হে বালক! "বিসমিল্লাহ" বলো, তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের থেকে খাও।”
সহীহ বুখারী ও মুসলিম
০৪- যদি শুরুতে “বিসমিল্লাহ” বলতে ভুলে যাই, তাহলে বলব: " بسم الله أوله وآخره " (বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ) “শুরু ও শেষ (করছি) আল্লাহর নামের মাধ্যমেই।”
উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের কেউ যখন খাবার খায়, তখন বলবে: ‘বিসমিল্লাহ’। আর যদি শুরুতে তা বলা ভুলে যায়, তাহলে বলবে: ‘বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি’।”
এটি ইমাম তিরিমিযী ও আহমাদ রহ. বর্ণনা করেছেন।
০৫- উপস্থিত খাবার নিয়ে সন্তুষ্ট থাকব, খাবারের দোষ অন্বেষণ করব না, যদি ভাল লাগে, তাহলে খাব। আর যদি না ভাল লাগে, তাহলে তা রেখে দেব।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীস অনুযায়ী, তিনি বলেন:
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো খাবারের দোষ-ত্রুটি বলেন নি। ভালো লাগলে তিনি খেতেন অন্যথায় বর্জন করতেন।”
০৬- অল্প করে খাব, অধিক পরিমাণে খাব না।
হাদীসে এসেছে:
“মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের জন্য মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই যথেষ্ট। আর যদি তার প্রবৃত্তি তাকে পরাভূত করে, তবে পেটের এক-তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।”
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
০৭- খাদ্য ও পানীয়তে ফুঁ দেওয়া থেকে বিরত থাকব আর (গরম হলে) তা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে অপেক্ষা করব।
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য ও পানীয় বস্তুতে ফুঁ দিতে নিষেধ করেছেন।”
এটি আহমাদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
০৮- পরিবার ও অতিথিদের সাথে একত্রে খাবারে শরীক হব।
- এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমরা খাই কিন্তু পেট ভরে না, তিনি বলেন:
“হয়তো তোমরা বিচ্ছিন্নভাবে খাও। তোমরা একত্রে আহার করো এবং বিসমিল্লাহি বলো , তাহলে তোমাদের খাদ্যে বরকত দেয়া হবে।”
এটি আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
০৯- আমার থেকে বড় ব্যক্তি শুরু করার আগে আমি খাওয়া শুরু করব না।
১০- আমি পান করার সময়ে আল্লাহর নাম নেব, বসে তিনবারে তা পান করব এবং পাত্রে শ্বাস ফেলব না।
“যখন তোমাদের কেউ পান করে সে যেন পানির পাত্রে নিঃশ্বাস না ফেলে।”
- আর আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসের কারণে,
«নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করা থেকে নিষেধ করেছেন।»
সহীহ মুসলিম।
- এবং দলীল এই হাদীস:
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন।”
১১- পানাহার শেষ করে আমি আল হামদু লিল্লাহ বলবো ।
“নিশ্চয় আল্লাহ তা‘আলা ঐ বান্দাহর প্রতি সন্তুষ্ট হন, যে খাবার খায়, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে অথবা পানি পান করে, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে।”
উত্তর:
০১- পানাহারের মাধ্যমে আল্লাহ তা‘আলার আনুগত্যের ব্যাপারে শক্তি অর্জন করার নিয়ত করব।
০৩- আমি “বিসমিল্লাহ” বলে ডান হাত দিয়ে আমার কাছে থাকা খাবার খাব, প্লেটের মাঝ থেকে অথবা অন্যের সামনে থেকে নিয়ে খাব না।
১০- আমি পান করার সময়ে আল্লাহর নাম নেব এবং বসে তিনবারে তা পান করব।
১১- খাবার শেষ করে আমি আল্লাহ তা‘আলার প্রশংসা করব।
উত্তর: ০১- আমি ডান দিক থেকে আমার কাপড় পরা শুরু করব আর আল্লাহর প্রশংসা করব।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যখন তোমরা কাপড় পরিধান করবে ও ওযূ করবে তখন তোমরা তোমাদের ডান দিক থেকে আরম্ভ করবে।”
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
০২- আমি দুই টাখনুর নিচে কাপড়কে প্রলম্বিত করব না।
হাদীসে এসেছে:
“লুঙ্গির (কাপড়ের) যে অংশ টাখনুর নিচে হবে তা জাহান্নামে যাবে।”
সহীহ বুখারী।
টাখনুদ্বয় হলো পায়ের দুই পাশের ফুলে থাকা দুটি হাড়।
০৩- ছেলেরা মেয়েদের পোষাক এবং মেয়েরা ছেলেদের পোষাক পরবে না।
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেসব পুরুষকে অভিসম্পাত করেছেন যারা নারীর অনুরূপ পোশাক পরিধান করে এবং সেসব নারীকে অভিসম্পাত করেছেন যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে।”
০৪- কাফির অথবা ফাসিক ব্যক্তিদের সাথে কাপড়ের সাদৃশ্য রাখব না।
দলীল এই হাদীস:
“যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করল সে তাদের অন্তর্ভুক্ত হবে।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
০৫- কাপড় খোলার সময়ে আল্লাহর নাম স্মরণ করব।
“বনী আদমের গোপনীয় অঙ্গসমূহ ও জিনদের মাঝে আড়াল হলো, তোমাদের কেউ তার কাপড় খুলে রাখার সময় ‘বিসমিল্লাহ’ বলা।”
এটি তাবারানী ও ইবন আবী শায়বা বর্ণনা করেছেন।
০৬- জুতা পরিধানের সময়ে আগে ডান পা এবং পরে বাম পা প্রবেশ করাব।
দলীল উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন:
নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাঁর জুতা পরা, মাথা আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা এবং তাঁর সকল কাজে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন।
উত্তর: ০১- আমি বলব: “বিসমিল্লাহি আল-হামদুলিল্লাহ”, “আমি আল্লাহর নামে শুরু করছি, আর সকল প্রশংসা আল্লাহর জন্যই নিবেদিত।”
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ “সুমহান পবিত্র সত্তা তিনি, যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আর আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে।”
‘আর নিশ্চয় আমারা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।’ [১]
[আয-যুখরুফ: ১৩-১৪]
০২- আমি যখন কোন মুসলিমের পাশ দিয়ে অতিক্রম করব, তখন তাকে সালাম দেব।
وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ “আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।”
[সূরা আয-যুখরুফ: ১৩-১৪]
উত্তর: ০১- ভারসাম্য বজায় রেখে বিনয়ের সাথে চলব।
আল্লাহ তা‘আলা বলেছেন:
“আর যমীনে দম্ভভরে বিচরন করো না; তুমি তো কখনই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।”
[আল-ইসরা : ৫৭]
০২- যার সাথে আমার সাক্ষাৎ হবে, তাকে সালাম প্রদান করব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো: ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন:
“খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দিবে।”
সহীহ বুখারী ও মুসলিম
০৩- আমার চোখকে অবনমিত রাখব, আর কাউকে কষ্ট দেব না।
০৪- সৎ কাজে আদেশ ও অসৎ কাজে মানুষকে নিষেধ করব।
হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"তাহলে রাস্তার হক আদায় করো।" তারা বলল, "রাস্তার হক কী?" তিনি বললেন, "দৃষ্টি অবনত রাখা, অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজে বাধা প্রদান করা।"
০৫- রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলব।
হাদীসে এসেছে:
«পথ থেকে কষ্টকর বস্তু দূর করা একটি সদকা»
উত্তর: ০১- রাস্তার ডান দিক দিয়ে এবং ভারসাম্য বজায় রেখে বিনয়ের সাথে চলব।
উত্তর: ০১- বাম পা দিয়ে বের হব আর বলব:
بسم الله، توكلت على الله، لا حول ولا قوة إلا بالله، اللهم إني أعوذ بك أن أضل أو أضل، أو أزل أو أزل، أو أظلم أو أظلم، أو أجهل أو يجهل علي “আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর উপরেই ভরসা করলাম। আল্লাহর পক্ষ হতে আসা ব্যতীত কোন সাহায্য ও শক্তি নেই। হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেন আমি কাউকে পথভ্রষ্ট না করি আর নিজেও পথভ্রষ্ট না হই, আমি যেন কাউকে বিচ্যুত না করি আর নিজেও বিচ্যুত না হই। আমি কারো উপরে জুলুম না করি আর আমিও যেন জুলুুমের শিকার না হই। আর আমি যেন কাউকে অজ্ঞতার মধ্যে নিক্ষেপ না করি আর নিজেও অজ্ঞতার মধ্যে নিক্ষিপ্ত না হই।”
০২- ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করব, আর বলব:
بسم الله ولجنا، وبسم الله خرجنا، وعلى ربنا توكلنا “আল্লাহর নামেই আমরা প্রবেশ করেছি, আল্লাহর নামেই আমরা বের হয়েছি আর আমাদের রবের উপরেই আমরা তাওয়াক্কুল (ভরসা) করেছি।”
০৩- মিসওয়াকের মাধ্যমে (বাড়ির কাজ) শুরু করব তারপরে পরিবারের লোকদেরকে সালাম প্রদান করব।
হাদীসে এসেছে:
“তিনি ঘরে প্রবেশ করে সর্বপ্রথম মিসওয়াক করতেন।”
সুনানে ইবনে মাজাহ।
উত্তর: ০১- বাম পা দিয়ে প্রবেশ করব।
০২- প্রবেশের আগে বলব:
بسم الله، اللهم إني أعوذ بك من الخبث والخبائث “বিসমিল্লাহ, হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই।”
০৩- আল্লাহর নাম (যিকর) রয়েছে এমন কিছু সাথে নিয়ে প্রবেশ করব না।
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি তার আংটি খুলে রাখতেন।
এটি আবু দাউদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
০৪- প্রয়োজন মেটানোর সময়ে আমি নিজেকে আড়াল করে নেব।
হাদীসে এসেছে:
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজত পূরণের জন্য সবচেয়ে প্রিয় আড়াল ছিল কোনো উঁচু ঢিবি অথবা খেজুর গাছের ঝাড়।”
সহীহ মুসলিম।
০৫- প্রয়োজন মেটানোর (প্রসাব-পায়খানার) সময়ে কথা বলব না।
০৬- পায়খানা-প্রসাব করার সময় কিবলাকে সামনে অথবা পিছনে রেখে বসব না।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমরা পায়খানা বা পেশাবের সময় ক্বিবলার দিকে মুখ করবে না, বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে।”
সহীহ বুখারী ও মুসলিম
০৭- অপবিত্রতা দূর করার সময়ে বাম হাত ব্যবহার করব, ডান হাত ব্যবহার করব না।
দলীল এই হাদীস:
“তিনি আমাদেরকে নিষেধ করেছেন… ডান হাত দিয়ে ইস্তিঞ্জা করতে।”
০৮- মানুষ ছায়া গ্রহণ করে এমন স্থান অথবা তাদের যাতায়াতের পথে প্রসাব-পায়খানা করব না।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“দুই অভিশাপকারী থেকে তোমরা সতর্ক থাকো। তারা বলল, হে আল্লাহর রাসূল দুই অভিশাপকারী কি? তিনি বললেন, যে মানুষের চলাচলের রাস্তায় অথবা তাদের ছায়ায় পেশাব-পায়খানা করে।”
০৯- প্রসাব-পায়খানার পরে হাত ধুয়ে ফেলব।
জারীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি পায়খানায় গিয়ে প্রয়োজন সারলেন, অতঃপর বললেন,
“হে জারীর, পবিত্রতার জন্য পানি নিয়ে এসো।” অতঃপর আমি তাঁর কাছে পানি নিয়ে আসলাম, তিনি পানি দিয়ে ইসতিনজা করলেন এবং তাঁর হাত মাটিতে ডলে নিলেন।
এটি নাসাঈ বর্ণনা করেছেন।
১০- (ইস্তিনজা থেকে) বাম পা দিয়ে বের হব আর বলব: “غفرانك” “আপনার ক্ষমা (চাচ্ছি)।”
উত্তর: ০১- আমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব, আর বলব:
«بسم الله، اللهم افتح لي أبواب رحمتك» “আল্লাহর নামে প্রবেশ করছি, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমাতের দরজাসমূহ খুলে দাও।”
০২- দু রাকাত সালাত আদায় না করে বসব না।
দলীল এই হাদীস:
“যখন তোমাদের কেউ মসজিদ প্রবেশ করবে, তখন সে যেন দু’ রাকআত সালাত না পড়া অবধি না বসে।”
সহীহ বুখারী ও মুসলিম
০৩- কোন মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করব না, মসজিদে হারানো বস্তুর ঘোষনা দেব না এবং সেখানে ক্রয়-বিক্রয় করব না।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন:
“যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানত যে, তার ফলে তার জন্য কী (পরিমাণ পাপ) রয়েছে, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত।”
এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী:
“যে ব্যক্তি কাউকে হারানো জিনিস সন্ধান (ঘোষণা) করতে শোনে, সে যেন বলে, ‘আল্লাহ যেন তোমাকে তা ফিরিয়ে না দেন।’ কারণ, মসজিদসমূহ এর জন্য বানানো হয়নি।”
সহীহ মুসলিম।
- হাদীসে এসেছে:
“যখন কাউকে মসজিদে বেচা-কেনা করতে দেখবে তখন বলবে, আল্লাহ তোমার এ ব্যবসা লাভজনক না করুন”
এটি তিরমিযী ও দারামী বর্ণনা করেছেন।
৪- আমি মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হব।
- উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ করতে, সেগুলোতে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ও তাতে সুগন্ধি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন।”
এটি তিরমিযী, আবূ দাউদ ও আহমাদ বর্ণনা করেছেন।
০৪- মসজিদ থেকে বাম পা দিয়ে বের হব আর বলব:
« اللَّهُمَّ إنِّي أسألُكَ مِنْ فَضْلِك» “হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি।”
উত্তর: ০১- কোন মুসলিমের সাথে দেখা হলে সালাম দিয়ে শুরু করব, এভাবে বলব: “আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু”, সালাম ছাড়া অন্য কিছু দিয়ে শুরু করব না এবং শুধু হাত দিয়ে ইশারাও করব না।
০২- যাকে সালাম দেব তার দিকে হাঁসিমুখে তাকাব।
হাদীসে এসেছে:
“তুমি সাওয়াবের কোনো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও সেটি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা হয়।”
সহীহ মুসলিম।
০৩- আমার ডান হাত দিয়ে মুসাফাহা করব।
০৪- যখন আমাকে কেউ অভিবাদন জানাবে, তখন আমিও তাকে অনুরূপ বাক্যে অথবা তার থেকে উত্তম বাক্যে অভিবাদন জানাব।
কেননা মহান আল্লাহ বলেন:
“আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে; নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসেব গ্রহণকারী।”
[আন-নিসা : ৮০]
০৫- আমি কাফির ব্যক্তিকে প্রথমে সালাম দেব না, আর যদি সে সালাম দেয়, তাহলে وعليكم বলে জবাব দেব।
দলীল এই হাদীস:
“তোমরা ইহুদী ও খৃস্টানদের কে শুরুতে সালাম দিবে না”
০৬- (সালামের সাধারণ নিয়ম হচ্ছে) ছোটরা বড়দেরকে সালাম দেবে, আরোহণকারী ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে আর অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক লোককে সালাম দেবে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে।”
সহীহ বুখারী ও মুসলিম
৭. মাহরাম নয় এমন মহিলাদের সাথে মুসাফাহা না করা, তাদের সাথে হাত মেলানো জায়েয নয়।
- উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন:
"আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত কখনো কোনো (পরনারী) মহিলার হাত স্পর্শ করেনি।"
উত্তর: ০১- কোন স্থানে প্রবেশের আগে আমি অনুমতি নেব।
০২- আমি তিনবার পর্যন্ত অনুমতি চাইব, এর থেকে বেশীবার নয়, অন্যথায় ফিরে আসব।
হাদীসে এসেছে:
“তোমাদের কেউ তিনবার অনুমতি চাওয়ার পর তাকে অনুমতি দেওয়া না হলে, সে যেন প্রত্যাবর্তন করে।”
সহীহ বুখারী ও মুসলিম
০৩- ভদ্রতার সাথে দরজাতে করাঘাত করব, দরজার একবারে সামনে দাঁড়াব না, বরং ডান অথবা বামদিকে সরে দাঁড়াব। আর বলব: ‘আসসালামু ‘আলাইকুম’।
দলীল এই হাদীস:
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো দরজায় আসতেন, তখন তিনি দরজার সরাসরি মুখোমুখি হতেন না; বরং এর ডান অথবা বাম পাশে থাকতেন এবং বলতেন: ‘আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম’।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
০৪- অনুমতি নেওয়ার আগে পিতা-মাতা অথবা কারো কামরায় প্রবেশ করব না। বিশেষভাবে ফজরের আগে, দুপুরে বিশ্রাম নেওয়ার সময়ে এবং ইশার সালাতের পরে।
কেননা মহান আল্লাহ বলেন:
“হে মুমিনগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময় অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের আগে, দুপুরে যখন তোমরা তোমাদের পোষাক খুলে রাখ তখন এবং ‘ইশার সালাতের পর; এ তিন সময় তোমাদের গোপনীয়তার সময়। এ তিন সময় ছাড়া (অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে) তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের এককে অন্যের কাছে তো যেতেই হয়। এভাবে আল্লাহ্ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বিবৃত করেন। আর আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।”
[সূরা আন-নূর: ২৭]
০৫- তবে বাসস্থান ছাড়া অন্য স্থানসমূহ যেমন- হাসপাতাল অথবা বাজার ইত্যাদিতে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে।
আল্লাহ তা‘আলা বলেছেন:
“যে ঘরে কেউ বাস করে না তাতে তোমাদের কোনো ভোগ করা বা উপকৃত হওয়ার অধিকার থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনো পাপ নেই। আর আল্লাহ্ জানেন যা তোমরা প্রকাশ কর এবং যা তোমরা গোপন কর।”
উত্তর: ০১- আমি তাদেরকে খাওয়াব এবং পানি পান করতে দেব।
হাদীসে এসেছে:
“তারা বলল, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ জন্তুর ক্ষেত্রেও কি আমাদের সাওয়াব রয়েছে? তিনি বললেন, ‘প্রত্যেক ভেঁজা অন্তরের ক্ষেত্রে সাওয়াব রয়েছে’।”
সহীহ বুখারী ও মুসলিম
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন, যার পিঠ পেটের সাথে লেগে গিয়েছিল, তখন তিনি বললেন:
«তোমরা এ সকল পশুদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন কর»
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
২- সহানুভূতি ও দয়া এবং কারো ওপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা না চাপানো।
- হাদীসে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন:
“এই উটটির মালিক কে? এই উটটি কার?” তখন আনসারদের এক যুবক এসে বলল, ‘হে আল্লাহর রাসূল, এটি আমার।’ তিনি বললেন, “তুমি কি এই পশুটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না, আল্লাহ যাকে তোমার মালিকানাধীন করেছেন? কেননা সে আমার কাছে অভিযোগ করেছে যে, তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং ক্লান্ত-পরিশ্রান্ত করে তোলো।”
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
(تدئبه) এর অর্থ হল: তাঁকে ক্লান্ত করে।
০৩- প্রাণীদেরকে কোন ধরণের কষ্ট বা শাস্তি দেব না।
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি গাধা গেল, যার মুখে দাগ লাগানো ছিল। তিনি বললেন:
“তোমাদের কাছে কি এ সংবাদ পৌঁছেনি যে, যে ব্যক্তি জীব-জন্তুর মুখে দাগ দেয় অথবা তার মুখে প্রহার করে, আমি তাকে লানত করেছি?” সুতরাং তিনি তা থেকে নিষেধ করেছেন।
এটি মুসলিম ও আবূ দাউদ বর্ণনা করেছেন এবং শব্দ তাঁরই।
উত্তর: ০১- খেলাধুলার দ্বারা আমি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি লাভের কাজে শক্তি অর্জন করার নিয়ত করব।
০২- আমরা সালাতের সময়ে খেলা করব না।
আল্লাহ তা‘আলা বলেছেন:
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, (৪)
যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন
[সূরা আল-মা‘ঊন: ৪-৫]
০৩- ছেলেরা মেয়েদের সাথে কোন খেলাতে অংশগ্রহণ করবে না।
০৪- আমার সতর ঢাকা থাকবে এমন পোষাক পরে খেলাধুলা করব।
০৫- হারাম খেলাধুলা থেকে বিরত থাকব, যেমন: চেহারাতে আঘাত করা অথবা সতর উন্মুক্ত করা হয়, এমন খেলাধুলা।
হাদীসে এসেছে:
“তোমাদের মধ্যে কেউ যখন তার ভাইয়ের সাথে লড়াই করবে, তখন সে যেন মুখমন্ডলে আঘাত করা হতে বিরত থাকে।”
সহীহ মুসলিম।
উত্তর: ০১- মিথ্যা পরিহার করে সত্যের মধ্যে থেকে হাঁসি ঠাট্টা করা।
হাদীসে এসেছে:
“যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।”
এটি আবূ দাউদ, আহমাদ ও তিরমিযী বর্ণনা করেছেন।
০২- কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, কাউকে কষ্ট দেওয়া অথবা ভয়-ভীতি প্রদর্শন মুক্ত হাসি-ঠাট্টা কর।
- নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন:
“কোনো মুসলিমের জন্য মুসলিমকে ভয় দেখানো বৈধ নয়।”
এটি আবূ দাঊদ ও আহমাদ বর্ণনা করেছেন।
০৩- হাসি-ঠাট্টার ব্যাপারে বাড়াবাড়ি (অতিরঞ্জিত) না করা।
“বেশি হাসবে না; কারণ অতিরিক্ত হাসি হৃদয়কে মৃত করে দেয়।”
এটি তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।