Skip to content

আমরা উমর রাদিয়াল্লাহু ‘আনহুর কাছে (বসা) ছিলাম। তখন তিনি বললেন: “আমাদের কৃত্রিমতা (লৌকিকতা) থেকে নিষেধ করা হয়েছে।”

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন:

আমরা উমর রাদিয়াল্লাহু ‘আনহুর কাছে (বসা) ছিলাম। তখন তিনি বললেন: “আমাদের কৃত্রিমতা (লৌকিকতা) থেকে নিষেধ করা হয়েছে।”

كُنَّا عِنْدَ عُمَرَ فَقَالَ: «نُهِينَا عَنِ التَّكَلُّفِ».

এটি বুখারী বর্ণনা করেছেন।
সহীহ
ব্যাখ্যা

‘উমর রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দিয়েছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা ও কাজে প্রয়োজন ব্যতীত কষ্টসাধ্য কোন কিছু তে পতিত হওয়া থেকে নিষেধ করেছেন।

শব্দার্থ

...:

হাদীসের কতিপয় শিক্ষা

এখানে নিষিদ্ধ কষ্টসাধনের মধ্যে কয়েকটি হলো: অধিক প্রশ্ন করা অথবা ইলম ব্যতীত কোন কিছু বলতে চেষ্টা করা অথবা আল্লাহ যে কাজ করতে সহজ করেছেন ও প্রশস্ততা রেখেছেন সে কাজ করতে কঠোরতা আরোপ করা।

মুসলিমের উচিত কথা ও কাজে উদারতা ও অকৃত্রিমতায় অভ্যস্ত হওয়া। বিশেষ করে পানাহারে, কথা-বার্তায় ও তার সর্বাবস্থায়।।

ইসলাম সহজ ধর্ম।

সম্পাদক

সহীহ বুখারী (9/ 95) (7293).

আরও ... (10)

نزهة المتقين.

لمصطفى الخن وغيره (2/ 1136).

شرح رياض الصالحين.

لابن عثيمين (6/ 391).

فتح الباري شرح صحيح البخاري.

لابن حجر (13/ 270).

النهاية في غريب الحديث والأثر.

لابن الأثير (4/ 196).

تطريز رياض الصالحين.

لفيصل آل مبارك (ص930).