Skip to content

নারীর মাসিক যদি সালাতের সময় প্রবেশের পর শুরু হয়, তবে এর বিধান কী? এবং পবিত্র হওয়ার পর, তাকে কি সেই সালাত কাযা করতে হবে? তেমনি, যদি সে সালাতের সময় শেষ হওয়ার আগে পবিত্র হয়, তাহলে কী করবে?

السؤال

প্রশ্ন ১:

নারীর মাসিক যদি সালাতের সময় প্রবেশের পর শুরু হয়, তবে এর বিধান কী? এবং পবিত্র হওয়ার পর, তাকে কি সেই সালাত কাযা করতে হবে? তেমনি, যদি সে সালাতের সময় শেষ হওয়ার আগে পবিত্র হয়, তাহলে কী করবে?

س31: ما الحكم إذا حاضت المرأة بعد دخول وقت الصلاة؟ وهل يجب عليها أن تقضيها إذا طهرت؟ وكذلك إذا طهرت قبل خروج وقت الصلاة؟

الجواب

উত্তর ১:

প্রথমত: যদি কোনো নারীর মাসিক শুরু হয় সালাতের সময় প্রবেশের পর, অর্থাৎ সালাতের সময় শুরু হওয়ার পর, তাহলে পবিত্র হওয়ার পর তাকে সেই সালাত কাযা করতে হবে, যে সালাতের সময় তার মাসিক শুরু হয়েছিল, যদি সে মাসিক শুরু হওয়ার আগে সেই সালাত আদায় না করে থাকে।

কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

{من أدرك ركعةً من الصلاة فقد أدرك الصلاة} “যে ব্যক্তি কোন সালাতের একটি রাকআত পেলো, সে যেন ঐ সালাতই পেয়ে গেল।”

কাজেই, যদি কোনো নারী সালাতের সময় থেকে এক রাকাত পরিমাণ সময় পায়, এরপর তার মাসিক শুরু হয় এবং সে সালাত পড়তে না পারে, তবে পবিত্র হওয়ার পর তাকে সেই সালাত কাযা করতে হবে।

দ্বিতীয়ত: যদি কোন নারী মাসিক থেকে পবিত্র হয় সালাতের সময় শেষ হওয়ার আগে, তবে তাকে সেই সালাত আদায় করতে হবে। যেমন, যদি সূর্য ওঠার এক রাকাত পরিমাণ সময় আগে পবিত্র হয়, তবে তার ফজরের সালাত আদায় করা বাধ্যতামূলক।

যদি সে সূর্যাস্তের এক রাকাত পরিমাণ সময় আগে পবিত্র হয়, তবে তার উপর আসরের সালাত আদায় করা আবশ্যক হবে।

যদি মধ্যরাতের এক রাকাত পরিমাণ সময় আগে পবিত্র হয়, তবে তার জন্য এশার সালাত আদায় করা বাধ্যতামূলক হবে।

যদি মধ্যরাতের পর পবিত্র হয়, তাহলে তার জন্য এশার সালাত আদায় করা বাধ্যতামূলক নয়, তবে ফজরের সালাতের সময় হলে তাকে তা আদায় করতে হবে।

মহান আল্লাহ বলেন: {فَإِذَا اطْمَأْنَنتُمْ فَأَقِيمُواْ الصَّلاَةَ إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا } [النساء:103]، “অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ সালাত কায়েম করবে; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য।” [সূরা আন-নিসা, আয়াত: ১০৩]

অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করা হয়েছে। মানুষকে সেই নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় করা বৈধ নয় এবং সময় শুরুর আগেও সালাত শুরু করা উচিত নয়।

ﺟ31: أولًا: المرأة إذا حاضت بعد دخول الوقت -أي: بعد دخول وقت الصلاة- فإنه يجب عليها إذا طهرت أن تقضي تلك الصلاة الّتي حاضت في وقتها، إذا لم تصلّها قبل أن يأتيها الحيض،

وذلك لقول الرسول ﷺ:

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ» [1]،

فإذا أدركت المرأة من وقت الصلاة مقدار ركعةٍ، ثم حاضت قبل أن تصلّي، فإنها إذا طهرت يلزمها القضاء.

[11] تقدم تخريجه.

ثانيًا: إذا طهرت من الحيض قبل خروج وقت الصلاة فإنه يجب عليها قضاء تلك الصلاة، فلو طهرت قبل أن تطلع الشمس بمقدار ركعةٍ وجب عليها قضاء صلاة الفجر،

ولو طهرت قبل غروب الشمس بمقدار ركعةٍ وجبت عليها صلاة العصر،

ولو طهرت قبل منتصف الليل بمقدار ركعةٍ وجب عليها قضاء صلاة العشاء،

فإن طهرت بعد منتصف الليل لم يجب عليها صلاة العشاء، وعليها أن تصلّي الفجر إذا جاء وقتها، قال الله سبحانه وتعالى:

﴿...فَإِذَا ٱطۡمَأۡنَنتُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾

[النساء:103]،

أي: فرضًا مؤقتًا بوقتٍ محدودٍ، لا يجوز للإنسان أن يخرج الصلاة عن وقتها، ولا أن يبدأ بها قبل وقتها.