Skip to content

“যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সরবরাহ করল সে যেন জিহাদ করল। আর যে ব্যক্তি আল্লাহর পথে কোন জিহাদকারীর পরিবার-পরিজনকে উত্তমরূপে দেখাশোনা করল, সেও যেন জিহাদ করল”।

যায়দ ইবনু খালিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সরবরাহ করল সে যেন জিহাদ করল। আর যে ব্যক্তি আল্লাহর পথে কোন জিহাদকারীর পরিবার-পরিজনকে উত্তমরূপে দেখাশোনা করল, সেও যেন জিহাদ করল”।

«مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا».

সহীহ বুখারী ও মুসলিম
সহীহ
ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য তার ভ্রমণের আসবাব এবং তার প্রয়োজনীয় অস্ত্র, যানবাহন, খাদ্য, খরচ এবং অন্যান্য জিনিস প্রস্তুত করেদিল; তিনি জিহাদকারীর মত এবং তার জন্য জিহাদকারীদের সাওয়াব হাসিল হবে। যে ব্যক্তি জিহাদকারীর দায়িত্ব ভালোভাবে গ্রহণ করে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের দেখাশোনা করার দায়িত্ব পালন করে, তাহলে সে জিহাদকারীর হুকুমে থাকে।

হাদীসের কতিপয় শিক্ষা

মুসলিমদের ভালো কাজে সহযোগিতা করার আহ্বান করা হয়েছে।

ইবনু হাজার বলেন: এই হাদীসে মুসলিমদের জন্য যারা ভালো কাজ করেন বা তাদের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের প্রতি কল্যাণকামী হতে উৎসাহিত করা হয়েছে।

সাধারণ নিয়ম হল: যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে কাউকে সাহায্য করল তার জন্য তার সওয়াবের সমান সাওয়াব রয়েছে, তার সাওয়াবের সামান্যতমও কমতি করা হবে না।

সম্পাদক

সহীহ বুখারী (4/ 27) (2843).

সহীহ মুসলিম (3/ 1506) (1895).

আরও ... (12)

بهجة الناظرين شرح رياض الصالحين.

لسليم الهلالي (1/ 267).

تطريز رياض الصالحين.

لفيصل آل مبارك (ص143).

كنوز رياض الصالحين.

لمجموعة من الباحثين (3/ 588).

لسان العرب.

لابن منظور (15/ 123).

شرح رياض الصالحين.

لابن عثيمين (2/ 374).

نزهة المتقين شرح رياض الصالحين.

لمجموعة من الباحثين (1/ 202).