যিনি তাকে দুনিয়াতে দুই পায়ে ভর করে হাটাচ্ছেন, তিনি কি তাকে কিয়ামাতের দিনে মুখের উপরে ভর করিয়ে হাটাতে সক্ষম নন?
কাতাদাহ রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেছেন:
আমাদেরকে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করেছেন, একব্যক্তি জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর নবী! কিভাবে কাফির ব্যক্তিকে তার মুখের উপরে ভর করে হাশরের ময়দানে নিয়ে আসা হবে? তিনি বললেন: “যিনি তাকে দুনিয়াতে দুই পায়ে ভর করে হাটাচ্ছেন, তিনি কি তাকে কিয়ামাতের দিনে মুখের উপরে ভর করিয়ে হাটাতে সক্ষম নন?” কাতাদাহ বলেন: অবশ্যই, আমাদের রবের ইযযতের কসম! (তিনি তাতে সক্ষম)।
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ: يَا نَبِيَّ اللهِ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى الرِّجْلَيْنِ فِي الدُّنْيَا قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟» قَالَ قَتَادَةُ: بَلَى وَعِزَّةِ رَبِّنَا.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল: কিয়ামাতের দিনে কাফির ব্যক্তিকে তার চেহারার উপরে ভর করে কিভাবে হাশরে নিয়ে আসা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যিনি তাকে দুনিয়াতে দুই পায়ের উপরে ভর করে হাটাচ্ছেন, তিনি কি তাকে কিয়ামাতের দিনে মুখের উপরে ভর করিয়ে হাটাতে সক্ষম নন? আল্লাহ সকল বস্তুর উপরে ক্ষমতাবান।
...:
কাফির ব্যক্তিকে কিয়ামাতের দিনে অপমানিত করা হবে এবং সে তার মুখের উপরে ভর করে হাঁটবে।
সহীহ বুখারী (8/ 109) (6523).
সহীহ মুসলিম (4/ 2161) (2806).
আরও ... (4)
الإفصاح عن معاني الصحاح (5/200).
فتح الباري (11/382).
عمدة القاري شرح صحيح البخاري (23/ 105).
البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (43/ 454).