السؤال
س١٩: ما هو التواضع؟
প্রশ্ন ১৯: বিনয় কাকে বলে?
الجواب
ج:هو أن لا يرى الإنسان نفسه على الناس، فلا يستحقر الناس ولا يرفض الحق.
- قال تَعَالَى:
﴿وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا﴾
[الفرقان: ٦٣]،
أي: متواضعين.
- وقالَ رسولُ اللهِ ﷺ:
«وما تَواضَعَ أحَدٌ للهِ إلَّا رَفَعَهُ اللهُ»
رواه مسلم.
- وقال صلى الله عليه وسلم:
«إنَّ اللهَ أَوْحى إليَّ أنْ تَواضَعُوا، حتَّى لا يَفخَرَ أحَدٌ على أحَدٍ، ولا يَبْغيَ أحَدٌ على أحَدٍ»
উত্তর: এটি হচ্ছে- মানুষ নিজেকে অন্যের উপরে শ্রেষ্ঠ ভাববে না, যার ফলে সে মানুষকে তাচ্ছিল্যও করবে না এবং সত্যকে প্রত্যাখ্যান করবে না।
আল্লাহ তা‘আলা বলেছেন:
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا “আর রহমানের বান্দা, যারা যমীনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে।”
[আল-ফুরকান: ৬৩]
তথা: নম্রতা সহকারে বিনয়ী হয়ে।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
وما تَواضَعَ أحَدٌ للهِ إلَّا رَفَعَهُ اللهُ “যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবে।”
সহীহ মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন:
“আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”