Skip to content

ঈমানের রুকনসমূহের অর্থ কী?

الباب / الفصل
قسم العقيدة

السؤال

س15: ما معنى أركان الإيمان؟

প্রশ্ন ১৫: ঈমানের রুকনসমূহের অর্থ কী?

الجواب

ج:الإيمان بالله تَعَالَى:

أن تؤمن بأن الله هو الذي خلقك ورزقك، وهو المالك والمدبر وحده للمخلوقات.

وهو المعبود، لا معبود بحقٍّ سواه. الذي له الخلق والأمر، والحكم والتشريع وحده لا شريك له.

وأنه العظيم الكبير الكامل الذي له الحمد كله، وله الأسماء الحسنى والصفات العُلى، ليس له ند، ولا يشبهه شيء سُبْحَانَهُ.

الإيمان بالملائكة:

وهي مخلوقات خلقها الله من نور، لعبادته وللانقياد التام لأمره.

  • قال تعالى:

﴿بَلۡ عِبَاد مُّكۡرَمُونَ *

لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ﴾

[الأنبياء: ٢٦-٢٧].

  • وقال عليه الصلاة والسلام:

«خُلِقَتِ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ»

رواه مسلم.

  • ومنهم جبريل عَلَيْهِ السَّلَامُ الذي ينزل بالوحي على الأنبياء.

قال تعالى:

﴿وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ *

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ *

عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ *

بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ﴾

[الشعراء: ١٩٢-١٩٥].

الإيمان بالكتب:

وهي الكتب التي أنزلها الله على رسله.

  • كالقرآن: على محمد صلى الله عليه وسلم.
  • الإنجيل: على عيسى عَلَيْهِ السَّلَامُ.
  • التوراة: على موسى عَلَيْهِ السَّلَامُ.
  • الزبور: على داود عَلَيْهِ السَّلَامُ.
  • صحف إبراهيم وموسى: على إبراهيم وموسى عليهما السلام.

الإيمان بالرسل:

وهم من أرسلهم الله إلى عباده ليعلموهم، ويبشروهم بالخير والجنة، وينذروهم عن الشر والنار.

وأفضلهم: أولو العزم، وهم:

  • نوح عَلَيْهِ السَّلَامُ.
  • إبراهيم عَلَيْهِ السَّلَامُ.
  • موسى عَلَيْهِ السَّلَامُ.
  • عيسى عَلَيْهِ السَّلَامُ.
  • محمد صلى الله عليه وسلم.

الإيمان باليوم الآخر:

وهو ما بعد الموت في القبر، ويوم القيامة، ويوم البعث والحساب، حيث يستقر أهل الجنة في منازلهم وأهل النار في منازلهم.

﴿كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ﴾

[آلِ عِمۡرَانَ: ١٨٥].

الإيمان بالقدر خيره وشره:

  • القدر: هو الاعتقاد بأن الله يعلم كل شيء يقع في الكون، وأنه كتب ذلك في اللوح المحفوظ، وشاء وجوده وخلقه.

قال تَعَالَى:

﴿إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ﴾

[القمر: ٤٩].

  • وهو على أربع مراتب:

الأولى: علم الله تَعَالَى، ومن ذلك علمه المسبق لكل شيء، قبل وقوع الأشياء وبعد وقوعها.

دليلها: قوله تَعَالَى:

﴿إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلۡغَيۡثَ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡأَرۡحَامِۖ وَمَا تَدۡرِي نَفۡسٞ مَّاذَا تَكۡسِبُ غَدٗاۖ وَمَا تَدۡرِي نَفۡسُۢ بِأَيِّ أَرۡضٖ تَمُوتُۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرُۢ﴾

[لقمان: 34].

الثانية: أن الله كتب ذلك في اللوح المحفوظ، فكل شيء وقع وسيقع فهو مكتوب عنده في كتاب.

﴿۞ وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلۡغَيۡبِ لَا يَعۡلَمُهَآ إِلَّا هُوَۚ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِۚ وَمَا تَسۡقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعۡلَمُهَا وَلَا حَبَّةٖ فِي ظُلُمَٰتِ ٱلۡأَرۡضِ وَلَا رَطۡبٖ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ﴾

[الأنعام: 59].

الثالثة: وهو أن كل شيء يقع بمشيئة الله ولا يقع شيء منه أو من خلقه إلا بمشيئته تَعَالَى.

والعبد له اختيار وله إرادة وله مشيئة، لكن هذه الإرادة وهذه المشيئة لا تقع إلا بعد مشيئة الله سبحانه وتعالى.

﴿لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ 28

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ 29﴾

[التكوير: 28 - 29].

الرابعة: الإيمان أن جميع الكائنات مخلوقة خلقها الله، وخلق ذواتها وصفاتها وحركاتها، وكل شيء فيها.

﴿وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ﴾

[الصافات: 96].

উত্তর: আল্লাহ তা‘আলার প্রতি ঈমান আনা:

তুমি এ কথা বিশ্বাস করবে যে, আল্লাহ তা‘আলাই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে রিযিক দিয়েছেন। আর তিনিই সমস্ত মাখলূকের একমাত্র (একচ্ছত্র) মালিক ও মহাপরিচালক।

আর তিনিই মা‘বূদ (উপাস্য), তিনি ছাড়া কোন প্রকৃত মা‘বূদ নেই। সৃষ্টি ও নির্দেশ, বিধান ও আইন প্রণয়ন একমাত্র তাঁরই। তিনি একক, তাঁর কোন শরীক নেই।

আর তিনিই সবার বড় মহান, পরিপূর্ণ যার জন্যই সকল প্রশংসা। তাঁর রয়েছে সুন্দর নামসমূহ ও সুউচ্চ সিফাত বা গুণাবলী। তাঁর কোন সমকক্ষ নেই এবং কোন কিছুই তাঁর সমতুল্য নয়। তিনি পবিত্র।

ফিরিশগণের প্রতি ঈমান:

ফিরিশতাগণ সৃষ্ট। আল্লাহ তা‘আলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, তাঁর ইবাদাত করা ও আদেশের পরিপূর্ণ আনুগত্য করার জন্য।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“বরং তারা তো তাঁর সম্মানিত বান্দা।”

তারা তাঁর আগে বেড়ে কথা বলে না; তারা তো তাঁর আদেশ অনুসারেই কাজ করে থাকে।”

[আল-আম্বিয়া, আয়াত: ২৬-২৭]

  • নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন:

“ফিরিশতাগণ কে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে।”

সহীহ মুসলিম।

  • তাদের মধ্যে অন্যতম জিবরীল আলাইহিস সালাম, যিনি নবীদের নিকট অহী নিয়ে অবতরণ করেন।

“আর নিশ্চয় এটা সৃষ্টিকুলের রব হতে নাযিলকৃত।

বিশ্বস্ত রূহ (জিবরাঈল) তা নিয়ে নাযিল হয়েছেন।

আপনার হৃদয়ে, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারেন।

সুস্পষ্ট আরবী ভাষায়।”

[আশ-শু‘আরা : ১৯২-১৯৫]

কিতাবসমূহের প্রতি ঈমান:

যে কিতাবগুলো আল্লাহ তাঁর রাসূলগণের ওপর নাযিল করেছেন।

  • যেমন: কুরআন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর।
  • ইনজিল: ঈসা আলাইহিস সালামের উপর।
  • তাওরাত: মূসা আলাইহিস সালামের উপরে।
  • যাবূর: দাঊদ আলাইহিস সালামের উপরে।

সুহুফে ইবরাহীম এবং মূসা: ইবরাহীম ও মূসা আলাইহিমাস সালামের উপর।

রাসূলগণের প্রতি ঈমান:

তারা হচ্ছেন যাদেরকে আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের নিকট প্রেরণ করেছেন, তাদের শিক্ষা দেওয়া, জান্নাত ও কল্যাণের সুসংবাদ দেওয়া এবং তাদেরকে মন্দ ও জাহান্নাম থেকে সতর্ক করার জন্য।

  • নবীদের অন্যতম হচ্ছেন: উলুল ‘আঝম দৃঢ় প্রত্যয়ীগণ, তাঁরা হচ্ছেন:

নূহ আলাইহিস সালাম,

ইবরাহীম আলাইহিস সালাম,

মূসা আলাইহিস সালাম,

ঈসা আলাইহিস সালাম,

  • মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আখিরাত দিবসের প্রতি ঈমান:

এটি হচ্ছে: মৃত্যুর পর কবরে, কিয়ামাতের দিবসে এবং পুনরুত্থান ও হিসাবের দিবসে যা হবে, সেখানে জান্নাতীগণ তাদের স্থানে আর জাহান্নামীগণ জাহান্নামে তাদের স্থানে অবস্থান করবে।

“জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়।”

[আলে ইমরান : ১৮৫]

তাকাদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা:

তাকদীর: এটি হচ্ছে এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস করা যে, বিশ্বজগতে ঘটিত সবকিছু আল্লাহ জানেন, আর তিনি তা লাউহে মাহফূযে লিখে রেখেছেন, আর তিনি সেগুলোকে অস্তিত্বে আনা এবং সৃষ্টি করাকে চেয়েছেন।

“নিশ্চয় আমি প্রত্যেক কিছু সৃষ্টি করেছি তাকদীর অনুযায়ী।”

[সূরা আল-কামার: ৪৯]

  • তাকদীরের প্রতি ঈমানের চারটি স্তর রয়েছে:

প্রথম স্তর: আল্লাহ তা‘আলার ইলম: এর মধ্যে রয়েছে - প্রতিটি বস্তু অস্তিত্বশীল হওয়ার আগে এবং পরে উক্ত বস্তু সম্পর্কে আল্লাহ তা‘আলার পূর্ব জ্ঞান।

এর দলীল আল্লাহ তা‘আলার বাণী:

“নিশ্চয় আল্লাহ্, তাঁর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান, তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন্‌ স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ্ সর্বজ্ঞ, সম্যক অবহিত।”

[সূরা লুকমান, আয়াত: ৩৪]

দ্বিতীয় স্তর: আল্লাহ তা‘আলা সেগুলোকে লাউহে মাহফূযে লিপিবদ্ধ করেছেন। সুতরাং যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে, তা তাঁর কাছে কিতাবে লিখিত রয়েছে।

“আর গায়েবের চাবি তাঁরই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তা তিনিই অবগত রয়েছেন, তাঁর অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোনো শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।

[সূরা আল-আন‘আম, আয়াত: ১৮]

তৃতীয় স্তর: প্রতিটি বস্তু আল্লাহর চাওয়াতেই সংঘটিত হয়, কোন বস্তু বা সৃষ্ট তাঁর চাওয়া ছাড়া সংঘটিত হয় না।

বান্দার স্বাধীনতা, ইচ্ছা ও চাওয়া রয়েছে, তবে এই ইচ্ছা ও চাওয়া আল্লাহর ইচ্ছার অধীন।

“তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য।

আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন।”

[আত-তাকওয়ীর: ২৮-২৯]

চতুর্থ স্তর: এ ব্যাপারে ঈমান আনা যে, সমগ্র সৃষ্টিজগত মাখলূক, যাকে আল্লাহ তা‘আলা সৃষ্টি করেছেন। তিনি এগুলোর সত্তা, বৈশিষ্ট্য, নড়াচড়া এবং জগতের মধ্যে বিদ্যমান সব কিছুই সৃষ্টি করেছেন।

“অথচ আল্লাহ্ই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা আমল কর তাও।”

[আস-সাফফাত: ৯৬]