Skip to content

أبو حامد محمد بن محمد بن محمد الغزَّالي

الإسم

আবূ হামিদ মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ আল-গাজ্জালী

اسم الشهرة

আবূ হামিদ আল-গাজ্জালী রহ.

نبذة مختصرة

মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ ইবনে মুহাম্মাদ আত-তূসী, আবূ হামিদ আল-গাজ্জালী, (গাজ্জালী নামের জা বর্ণের উপর তাশদীদ হবে। আর এভাবেই হরকত প্রদান করেছেন, ইবনুস সাম‘আনী, ইবনুল আছীর, নববী, ইবনু খিল্লিকান, ইবনু দাকীকুল ‘ঈদ, যাহাবী, সুবকী, সাখাবী এবং মুর্তাজা আয-যাবিদী। আর এ ব্যাপারে মতানৈক্য থাকা সত্বেও এটিই গ্রহণযোগ্য মত।) তিনি ৪৫০ হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে উসুল শাস্ত্রবিদ ও একজন শাফেয়ী ফকীহ, তার অসংখ্য রচনাবলী রয়েছে, যার মধ্যে অন্যতম: ‘ইহইয়ায়ে উলূমিদ্দীন’, আল-মুস্তাসফা ফী উসূলিল ফিকহ এবং ফিকহের ক্ষেত্রে: ‘আল-ওয়াজীয’, ‘আল-ওয়াসিত’ এবং ‘আল-বাসিত’। তিনি দর্শনশাস্ত্রে মনোনিবেশ করেন, তারপর তিনি দর্শন থেকে ফিরে আসেন এবং তার বিরুদ্ধে খন্ডনমূলক বই লেখেন। তারপর তিনি কালাম শাস্ত্রে মনোনিবেশ করেন এবং তার মূলনীতি সমূহ এবং মাসআলায় ব্যুৎপত্তি অর্জন করেন, তারপর তিনি সেখান থেকেও ফিরে আসেন; তার সামনে এটার অথর্বতা, অগ্রহণযোগ্যতা ও কালাম শাস্ত্রবিদদের নিজস্ব দ্বন্দ স্পষ্ট হওয়ার কারণে। যখন তিনি প্রথম জীবনে দর্শন শাস্ত্রবিদদের বিরুদ্ধে লিখেছিলেন, তখন তিনি কালামশাস্ত্রবিদ ছিলেন, আর তখনই তাকে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে আখ্যায়িত করা হয়; কেননা তিনি তাদেরকে নির্বাক করে দিয়েছিলেন। এরপর তিনি বাতেনীদের তরীকা গ্রহণ করেন এবং সেখান থেকেও ফিরে আসেন। আর বাতেনী ফিরকার আকিদার বিভ্রান্তি তিনি স্পষ্ট করেন এবং তাদের কুরআন-সুন্নাহ এবং শরীয়তের বিধানসমূহ নিয়ে খেলা করার বিষয়টিও তুলে ধরেন। এরপর তিনি সুফিদের পন্থা অবলম্বন করেন। ইবনুস সলাহ তার ব্যাপারে বলেন: “আবু হামিদ, তার ব্যাপারে এবং তার থেকে অনেক কথাই রয়েছে। কিন্তু তার এই সমস্ত গ্রন্থসমূহ -অর্থাৎ হকের বিপরীতে লিখিত তার গ্রন্থাবলী- সেদিকে দৃষ্টিপাত করা যাবে না। আর এই ব্যক্তি সম্পর্কে চুপ থাকতে হবে, আর তার বিষয়টি আল্লাহর কাছেই সোপর্দ করতে হবে।” যাহাবী বলেন: “এই লোকটি দর্শনশাস্ত্রকে তিরস্কার করে ‘তাহাফুত’ নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং তাতে তিনি তাদের দোষ-ত্রুটি প্রকাশ করে দিয়েছিলেন, তবে কিছু স্থানে তিনি তাদের সাথে একমত পোষণ করেছেন, এ ধারণার বশবর্তী হয়ে যে, সেটা সঠিক এবং তা হচ্ছে দ্বীনের মুতাবিক। কিন্তু তার হাদীস শাস্ত্রে কোনো জ্ঞান ছিল না এবং বিবেকের উপর ফয়সালাকারী সুন্নাতে নববী সম্পর্কেও তার কোনো অভিজ্ঞতা ছিল না। আর তার কাছে একটি কিতাবের মধ্যে গভীর মনযোগ দেওয়া প্রিয় হয়ে ওঠে, যার নাম: “রাসাইলু ইখওয়ানিস সফা”, আর এটি ছিল একটি গোপন রোগ সমতুল্য, দুরারোগ্য পাঁচড়া সদৃশ এবং জীবননাশক বিষ। যদি না আবু হামিদ অত্যন্ত মেধাবী এবং মুখলিছদের মধ্যে শ্রেষ্ঠ হতেন, তবে নিশ্চিত তিনি ধ্বংস হয়ে যেতেন। সুতরাং সাবধান, সাবধান, এই সমস্ত গ্রন্থ থেকে। তোমরা তোমাদের দ্বীন (ইসলাম) নিয়ে প্রথম যুগের মানুষদের সন্দেহ থেকে পলায়ন কর; অন্যথায় তোমরা বিভ্রান্তির মধ্যে পতিত হবে।” আবু বকর ইবনুল আরাবী বলেন: “আমাদের শায়খ আবু হামিদ: তিনি দার্শনিকদেরকে গিলে ফেলেছেন এবং তাদেরকে বমি করে উগরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।” কাযী আয়াদ বলেন: “আবু হামিদ ছিলেন অত্যন্ত মন্দ জ্ঞান ও তথ্যের বাহক, ভয়াবহ ত্রুটিযুক্ত গ্রন্থসমূহের লেখক। তিনি ‍সুফীবাদ নিয়ে বাড়াবাড়ি করেন এবং তাদের মাযহাবের সহযোগিতায় নিবেদিত ব্যক্তি ছিলেন। এমনকি তিনি উক্ত মতের দিকে আহবানকারীতে পরিণত হন এবং ঐ মতবাদের প্রসিদ্ধ গ্রন্থ রচনা করেন -তথা ইহইয়াউ উলূমিদ্দীন- এবং যার বেশ কিছু স্থান সমালোচিত হয়েছে, আর উম্মতের ধারণা তার ব্যাপারে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছে। আল্লাহই তার গোপন সংবাদের ব্যাপারে জানেন। আমাদের কাছে সুলতানের আদেশ ও ফকীহদের ফাতওয়া বাস্তবায়িত হয়েছে, আর তা হচ্ছে: সেগুলোকে পুড়িয়ে ফেলা এবং তার থেকে দূরে থাকা, সুতরাং তা কার্যকরী হয়েছে।” ইবনুল জাওযী বলেন: “আবূ হামিদ ‘ইহইয়াউ উলূমিদ্দীন’ নামক গ্রন্থ রচনা করেছেন, তিনি সেটিকে জাল এবং বানোয়াট হাদীস দ্বারা পরিপূর্ণ করেছেন, কিন্তু তিনি সেগুলোর জাল বা বানোয়াট হওয়ার ব্যাপারে জানতেন না। তিনি কাশফের ব্যাপারে আলোচনা করেছেন এবং ফিকাহ শাস্ত্রের নিয়মকানুন থেকে বেরিয়ে গেছেন।” তিনি ৫০৫ হিজরীতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الدر الثمين في أسماء المصنفين (ص 83)، تاريخ الإسلام (11/62)، سير أعلام النبلاء (19/ 322، 335، 343)، طبقات الشافعية الكبرى (6/191)، فتح المغيث (3/ 15)، ضبط الأعلام (ص144-150)، الأعلام للزركلي (7/22).