أبو بكر الصديق عبد الله بن أبي قحافة عثمان بن عامر القرشي التيمي
الإسم
আবূ বকর আস-সিদ্দিক আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির আল-কুরাশী আত-তাইমী
اسم الشهرة
আবূ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু
نبذة مختصرة
আবূ বকর আস-সিদ্দিক আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির আল-কুরাশী আত-তাইমী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলীফা। তিনিই পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। আশারায়ে মুবাশশারাহ তথা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন, হিজরতের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী, সেখানে সোহবতের এই মর্যাদা শুধুমাত্র তিনিই অর্জন করেছেন। তার ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছেন, যা কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে বিবাহ করেছিলেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনিই নবীর পরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর রাসূল যে অসুস্থতায় মারা যান, সেই অসুস্থতার সময়ে তিনি মানুষদের জামা‘আতে ইমামতি করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন: “যে ব্যক্তি তার সাহচর্য ও মাল দিয়ে আমার প্রতি সর্বাধিক ইহসান করেছেন তিনি হলেন আবূ বকর (রাঃ)। যদি আমি আমার উম্মতের কোন ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবূ বকরকেই করতাম। তবে তার সঙ্গে আমার ইসলামী ভ্রাতৃত্ব ও ভালবাসার সম্পর্ক রয়েছে।” (ইমাম বুখারী এটি বর্ণনা করেছেন)। তিনি ১৩ হিজরীতে মৃত্যুবরণ করেন।