Skip to content

أحمد بن عبد الحليم بن عبد السلام بن تيمية

الإسم

আহমাদ ইবনে আবদুল হালীম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়্যাহ

اسم الشهرة

ইবনু তাইমিয়্যাহ রহ.

نبذة مختصرة

শাইখুল ইসলাম আহমাদ ইবনে আবদুল হালীম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়্যাহ আল-হাররানী। তিনি একাধারে ইমাম, মুজতাহিদ ও মুজাদ্দিদ ছিলেন। তিনি ৬৬১ হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি নাকলী (কুরআন-সুন্নাহ) ও আকলী (যুক্তিভিত্তিক) উভয় ধরণের জ্ঞানের সাগর ছিলেন। তিনি মেধা ও দ্রুত বুঝার ক্ষেত্রে একজন তারকাতুল্য ব্যক্তি ছিলেন। তাকে তাকীউদ্দিন নামে অভিহিত করা তিনি অপছন্দ করতেন। তবুও তিনি উক্ত নাম ও শাইখুল ইসলাম নামে প্রসিদ্ধি লাভ করেন। তার সম্পর্কে আল্লামা ইবনু দাক্বীকুল ‘ঈদ রহ. বলেছেন: “আমি যখন ইবনু তাইমিয়্যাহ রহ. এর সাথে সাক্ষাৎ করলাম, তখন দেখলাম যে, তিনি এমন একজন লোক, যার দুই চোখের সামনেই সকল ইলম রয়েছে। তিনি সেখান থেকে যেটি খুশি গ্রহণ করছেন আর যেটি খুশি ছেড়ে দিচ্ছেন।” হাফিয ইবনু হাজার বলেছেন: “তিনি ফিকহ শিখেছেন, তাতে দক্ষতা অর্জন করেছেন। এরপর তাতে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, তিনি অগ্রসর হয়েছেন আর কিতাব রচনা করেছেন, দারস ও ফাতওয়া প্রদান করেছেন এবং সমসাময়িকদের থেকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দ্রুত মনে করা, প্রচণ্ড সংরক্ষণ শক্তি, কুরআন-সুন্নাহ (নাকল) ও যুক্তি (আকল) উভয়ের ক্ষেত্রে জ্ঞানগত ব্যাপকতা এবং পূর্ববর্তী ও পরবর্তী মাযহাবসমূহের প্রশস্ত জ্ঞান ইত্যাদির ক্ষেত্রে তিনি এক বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিলেন।” তার লেখনী অসংখ্য, এমনকি যাহাবী রহ. বলেছেন: “বর্তমান সময়ে তার লেখনীর পরিমাণ মনে হয় চার হাজার খাতা বা তারও অধিক।” তার গ্রন্থগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে: দারউ তা‘আরুদিল আকলি ওয়ান নাকল, মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, আল-ইস্তিক্বামাহ, আল-জাওয়াবুস সহীহ লিমান বাদ্দালা দীনাল মাসীহ, বায়ানু তালবীসিল জাহামিয়্যাহ, ইকতিযাউস সিরাত আল-মুস্তাকীম লিমুখালাফাতি আসহাবিল জাহীম ইত্যাদি। তিনি হিজরী ৭২৮ সালে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
المعجم المختص بالمحدثين (ص: 25) معجم الشيوخ الكبير للذهبي (1/56) فوات الوفيات(1/74) ذيل التقييد (1/325) الأعلام للزركلي (1/144)