Skip to content

أبي بن كعب بن قيس بن عبيد الأنصاري

الإسم

উবাই ইবনে কা‘ব ইবনে কায়েস ইবনে উবায়েদ আল-আনসারী

اسم الشهرة

উবাই ইবনে কা‘ব রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

আবুল মুনযির ও আবু তুফায়েল উবাই ইবনে কা‘ব ইবনে কায়েস ইবনে উবায়েদ আল-আনসারী আল-খাযরাজী। একজন বিশিষ্ট ও বিদ্বান সাহাবী। উমার রাঃ বলেছেন: “উবাই হচ্ছে মুসলিমদের সর্দার।” তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন: “হে আবুল মুনযির! তোমার মুখস্ত থাকা কোন আয়াতটি সর্বোত্তম, তা কি তুমি জান?” উবাই বলেন: আমি বললাম: الله لا إله إلا هو الحي القيوم যার অর্থ: “আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, তিনিই চিরঞ্জীব, চিরন্তন।” তিনি বলেন: তখন তিনি আমার বুকের উপরে মৃদু আঘাত করলেন ও বললেন: “আল্লাহর কসম! তোমার জ্ঞানকে স্বাগতম, হে আবুল মুনযির।” আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বলেছিলেন: “নিশ্চয় আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যেন আমি তোমাকে সূরা বাইয়িনাহ পাঠ করে শুনাই। তিনি জিজ্ঞাসা করলেন: আমার নাম ধরে বলেছেন? তিনি জবাব দিলেন: হ্যাঁ। তখন তিনি কেঁদে ফেললেন। তার মৃত্যু সাল নিয়ে প্রচুর মতভেদ রয়েছে। কেউ বলেছেন: ১৯ হিজরী, কেউ ২০, আবার কেউ ৩২ হিজরী বলেছেন।

المراجع

আরও ... (1)
সহীহ বুখারী (5/ 36، ح3809)، صحيح مسلم (1/ 550، ح799)، (1/ 556، ح810)، الطبقات الكبرى لابن سعد (3/378)، أسد الغابة (1/ 57)، تقريب التهذيب (ترجمة 283)، الإصابة (3/378)، تهذيب الأسماء واللغات (1/108)، الأعلام للزركلي (1/82).