أحمد بن محمد بن حنبل الشيباني الإمام
الإسم
ইমাম আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হাম্বল আশ-শায়বানী
اسم الشهرة
আহমাদ ইবনে হাম্বল
نبذة مختصرة
ইমাম আবু আব্দুল্লাহ আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হাম্বল আশ-শায়বানী। তিনি ১৬৪ হিজরীতে জন্মগ্রহণ করেন। ইসলামের একজন বিদ্বান ও ইমাম। তার অসংখ্য প্রসিদ্ধ ঘটনা রয়েছে। তার সম্পর্কে ইমাম শাফেয়ী বলেছেন: “আহমাদ আটটি বিষয়ের ইমাম: হাদীসের ইমাম, ফিকহের ইমাম, ভাষার ইমাম, কুরআনের ইমাম, দরিদ্রতার ইমাম, যুহদ বা দুনিয়া বিমূখতার ইমাম, আল্লাহ ভীরুতার ইমাম এবং সুন্নাহর ইমাম।” খালকে কুরআন তথা কুরআন আল্লাহর সৃষ্ট কী না (মুতাযিলাদের মতবাদ) এর মাসআলাতে তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা তার ইলম ও সবরের প্রমাণ বহন করে। এমনকি এ কারণে তাকে ‘ইমামু আহলিস সুন্নাহ’ বলা হয়। অর্থাৎ তিনি বিদ‘আতের প্রসারের সময়ে সুন্নাহকে প্রতিষ্ঠিত করেছেন। আর অন্যান্য যাদেরকে আহলুস সুন্নাহর ইমাম বলা হয়, তাও এই অর্থেই। এর বিপরীত হচ্ছে বিদ‘আতীদের ইমামগণ; কেননা তারা বিদ‘আতকে তৈরী করে এবং তা (সমাজে) নিয়ে আসে। সুতরাং সুন্নাহর ইমামগণের প্রতি সুন্নাহর সম্পৃক্ততা হচ্ছে তা প্রচার ও প্রসারের কারণে। আর বিদ‘আতের ইমামদের প্রতি বিদ‘আতের সম্পৃক্ততা হচ্ছে তা তৈরী করা এবং নতুনভাবে তা নিয়ে আসার কারণে। ইমাম আহমাদের গুরুত্বপূর্ণ লেখনির মধ্যে রয়েছে: আল-মুসনাদ, আয-যুহদ, আল-আশরিবাহ, রিসালাতুন ফিল মুসীই সলাতাহু, আর-রদ্দু আলায যানাদিকাহ ওয়াল জাহামিয়্যাহ ইত্যাদি। তার ছাত্ররা তার কাছ থেকে ষাট হাজার মাসআলাহ বর্ণনা করেছেন এবং তার মাযহাব উসূলী ও ফুরূয়ী (মৌলিক ও শাখাগত) উভয় ধরণের মাসআলার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি ২৪১ হিজরীতে মৃত্যুবরণ করেন।