Skip to content

কোন মহিলার যদি মাসিক নিয়মিত আট অথবা সাত দিন থাকে এবং পরে এক বা দুইবার এর চেয়ে বেশি সময় চলতে থাকে, তাহলে এর বিধান কী?

السؤال

প্রশ্ন ১:

কোন মহিলার যদি মাসিক নিয়মিত আট অথবা সাত দিন থাকে এবং পরে এক বা দুইবার এর চেয়ে বেশি সময় চলতে থাকে, তাহলে এর বিধান কী?

س4: إذا كانت المرأة عادتها الشهرية ثمانية أيامٍ أو سبعة أيامٍ، ثم استمرت معها مرةً أو مرتين أكثر من ذلك، فما الحكم؟

الجواب

উত্তর ১:

যদি কোনো মহিলার মাসিকের নিয়মিত সময় ছয় বা সাত দিন হয় এবং পরে এই সময় বেড়ে আট, নয়, দশ অথবা এগারো দিন হয়ে যায়, তবে সে তখনও পবিত্র হওয়া পর্যন্ত সালাত আদায় করবে না।

কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিকের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেননি।

তাছাড়া আল্লাহ তায়ালা বলেছেন: {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى} {আর তারা আপনাকে হায়েয সম্বন্ধে জিজ্ঞেস করে। বলুন, তা ‘অশুচি’। } [সূরা আল-বাকারা. আয়াত: ২২২]

অতএব যতক্ষণ পর্যন্ত হায়েযে রক্ত প্রবাহিত থাকে, ততক্ষণ পর্যন্ত মহিলা একই অবস্থায় থাকবে; যতক্ষণ না সে পবিত্র হয়। তারপর গোসল করে সালাত আদায় করবে। যদি দ্বিতীয় মাসে তার মাসিক পূর্ববর্তী সময়ের চেয়ে কম হয়, তবে সে পবিত্র হলে গোসল করবে, যদিও পূর্ববর্তী সময়ের সাথে মিল নাও থাকতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহিলার মাসিক থাকলে সে সালাত আদায় করবে না, তা পূর্ববর্তী সময়ের সাথে মিল থাকুক অথবা তার চেয়ে বেশি বা কম হোক। আর যখনই সে পবিত্র হবে, তখন থেকেই সালাত আদায় করবে।

ﺟ4: إذا كانت عادة هذه المرأة ستة أيامٍ أو سبعةً، ثم طالت هذه المدة، وصارت ثمانيةً أو تسعةً أو عشرةً أو أحد عشر يومًا فإنها تبقى لا تصلّي حتى تطهر،

وذلك لأن النبي ﷺ لم يحد حدًّا معيّنًا في الحيض، وقد قال الله تعالى:

﴿وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى...﴾

[البقرة:222]،

فمتى كان هذا الدم باقيًا فإن المرأة على حالها حتى تطهر، وتغتسل، ثم تصلّي، فإذا جاءها في الشهر الثاني ناقصًا عن ذلك فإنها تغتسل إذا طهرت وإن لم يكن على المدة السابقة.

والمهمّ أن المرأة متى كان الحيض معها موجودًا فإنها لا تصلّي، سواءٌ كان الحيض موافقًا للعادة السابقة، أو زائدًا عنها، أو ناقصًا، وإذا طهرت تصلّي.