أسامة بن زيد بن حارثة الكلبي
الإسم
উসামা ইবনে যায়েদ ইবনে হারেছা আল-কালবী
اسم الشهرة
উসামা ইবনে যায়েদ ইবনে হারেছা রাদিয়াল্লাহু ‘আনহুমা
نبذة مختصرة
উসামা ইবনে যায়েদ ইবনে হারেছা ইবনে শারাহীল ইবনে আবদুল উযযা ইবনে ইমরাউল কায়েস আল-কালবী। একজন সম্মানিত সাহাবী। তিনি মাওলা (আযাদকৃত গোলাম), আমীর ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন ও প্রিয়ভাজনের সন্তান ছিলেন এবং তার আযাদকৃত গোলাম ও আযাদকৃত গোলামের সন্তান ছিলেন। সিরিয়ার অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি হিসেবে দায়িত্ব দেন, যে সেনাবাহিনীতে উমার রাদিয়াল্লাহু ‘আনহু সহ বড় বড় সাহাবীরা উপস্থিত ছিলেন। তিনি সফর করার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। তখন আবূ বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু তাদেরকে অভিযানে দ্রুত প্রেরণ করার ব্যবস্থা করেন। উসামা রাদিয়াল্লাহু আনহু হতে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং হাসানকে ধরে বলতেন: “হে আল্লাহ! আমি তাদের দুজনকে ভালবাসি, সুতরাং আপনিও তাদের দুজনকে ভালবাসেন।” তিনি ৫৪ হিজরীতে মৃত্যুবরণ করেন।