Skip to content

الفضل بن العباس

الإسم

ফযল ইবনে আব্বাস

اسم الشهرة

ফযল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা

نبذة مختصرة

ফযল ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ আল-কুরাশী আল-হাশিমী, আবু মুহাম্মাদ ও আবু আব্দুল্লাহ। তিনি একজন সম্মানিত সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি আব্বাসের বড় সন্তান ছিলেন। আব্বাসকে তার নাম অনুসারেই উপনাম দেয়া হয়। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অষ্টম হিজরীতে মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন এবং তার সাথে হুনাইনেও অংশগ্রহণ করেন। তিনি সে আহলে বাইত ও সাহাবীদের অন্তর্ভুক্ত যারা সেই সময় রাসূলের সাথে দৃঢ়তার সাথে যুদ্ধরত ছিলেন, যখন অন্যান্য সাহাবীরা আক্রমণের প্রচন্ডতায় পিছনে ফিরে গিয়েছিল। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জেও অংশগ্রহণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুজদালিফা থেকে মিনা পর্যন্ত নিজের সওয়ারীর পিছনে বসিয়ে ছিলেন। এজন্য তাকে বলা হত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘রাদীফ’। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের গোসল কার্যে অংশগ্রহণ করেন, তিনিই আলী রাদিয়াল্লাহু আনহুকে পানি ঢেলে দিয়েছেন। তার মৃত্যুর সময় নিয়ে মতানৈক্য রয়েছে, তবে সবচেয়ে শুদ্ধ মত হচ্ছে: তিনি মুজাহিদ হিসেবে সিরিয়াতে গমন করেন এবং সেখানে আমওয়াসের মহামারীতে জর্দানের কাছাকাছি কোন একটি স্থানে ১৮ হিজরীতে, উমার ইবনুল খাত্তাবের খিলাফাতকালে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
أسد الغابة (4/349) الإصابة في تمييز الصحابة (5/287) الأعلام للزركلي (5/149).