أم كلثوم بنت نبينا محمد بن عبد الله القرشية الهاشمية
الإسم
উম্মে কুলসূম আল-কুরাশিয়্যাহ আল-হাশিমিয়্যাহ, আমাদের নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর কন্যা
اسم الشهرة
উম্মে কুলসূম রাদিয়াল্লাহু ‘আনহা
نبذة مختصرة
উম্মে কুলসূম আল-কুরাশিয়্যাহ আল-হাশিমিয়্যাহ, তিনি আমাদের নবী মুস্তাফা মুহাম্মাদ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুত্তালিবের কন্যা। তার মাতার নাম: খাদীজাহ বিনতে খুওয়াইলিদ। তাকে নবুওয়তের আগে আবু লাহাবের পুত্র উতাইবাহ বিবাহ করেছিল, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়তপ্রাপ্ত হলেন, আর {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} যার অর্থ: “আবূ লাহাবের দুই হাত ধংস হোক!” নাযিল হল, তখন উতাইবাহর পিতা আবূ লাহাব তাকে বলল: তোমার মাথা থেকে আমার মাথা (সম্পর্ক) হারাম হয়ে যাবে, যদি তুমি তার (নবী মুহাম্মাদ) কন্যাকে তালাক না দাও। তখন উতাইবাহ তাকে আলাদা করে দেয়, তাদের মধ্যে কোন সহবাস হয়নি। উম্মু কুলসূম তারপর তার পিতা -মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাথে মক্কাতেই বসবাস করতে থাকেন। তিনি তার মায়ের সাথে ইসলাম গ্রহণ করেন। আল্লাহর রাসূল যখন নারীদের কাছ থেকে বাই‘আত গ্রহণ করেন, তখন তিনিও বাই‘আত হন। এরপর তিনি মদীনাতে হিজরত করেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া মারা যান, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসমানের সাথে বিবাহ দেন। এটি হিজরতের তৃতীয় বছরের রবী‘ঊল আউয়াল মাসে ঘটেছিল। একই বছরের জুমাদিঊল আখিরাতে তিনি তার গৃহে প্রবেশ করেন। নবম হিজরীতে তার মৃত্যু হওয়া পর্যন্ত তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছেই ছিলেন, তবে তার ঘরে কোন সন্তান জন্ম লাভ করেনি।