أبو العاص بن الربيع بن عبد شمس بن عبد مناف
الإسم
আবুল ‘আস ইবনুর রাবী‘ ইবনে আবদে শামস ইবনে আবদে মানাফ
اسم الشهرة
আবুল ‘আস ইবনুর রাবী‘ রাদিয়াল্লাহু আনহু
نبذة مختصرة
আবুল ‘আস ইবনুর রাবী‘ ইবনে আবদে শামস ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব আল-কুরাশী আল-আবশামী। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, রাসূলের কন্যা যয়নাবের স্বামী। তিনি উমামার পিতা ছিলেন যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে বহন করতেন। তার মূল নাম ছিল: লাক্বীত, তবে অন্যান্য মতও রয়েছে। তার মায়ের নাম ছিল হালাহ বিনতে খুয়াইলিদ, খাদিজার বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করে বলেছিলেন: “তার বিবাহ সম্পর্কের মধ্যে কল্যাণ রয়েছে।” তিনি বলেছেন: “তিনি আমার সাথে কথা বলেছেন এবং আমাকে সত্যায়ন করেছেন, তিনি আমাকে ওয়াদা দিয়েছেন আর আমার সাথে দেওয়া ওয়াদা পূর্ণ করেছেন।” তিনি মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং ১২ হিজরীতে মৃত্যুবরণ করেন।