Skip to content

أبو الدرداء عويمر بن مالك الأنصاري

الإسم

আবু দারদা উয়াইমির ইবনে মালিক আল-আনসারী

اسم الشهرة

আবু দারদা রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

আবু দারদা উয়াইমির ইবনে যায়েদ ইবনে কায়েস। কেউ বলেছেন: উয়াইমির ইবনে আমির, আরো বলা হয়: ইবনে আব্দুল্লাহ, বা ইবনে ছা‘লাবাহ ইবনে আব্দুল্লাহ আল-আনসারী আল-খাযরাজী। অনুসরণযোগ্য ইমাম, ও সম্মানিত সাহাবী। তিনি এই উম্মতের হাকীম, দামেশকের কাযী এবং দামেশকের ক্বারীদের সর্দার ছিলেন। যারা আল্লাহর রাসূলের কাছে তিলাওয়াত করেছেন, তিনি তাদের মধ্যে গণ্য। তিনি অন্য কারো কাছ থেকে পড়েছেন, এ মর্মে কোন বর্ণনা আসেনি। তিনি তাদের মধ্যেও অন্যতম, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে কুরআন একত্রিত করেছেন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফাত আমলে ৩২ হিজরীতে মৃত্যুবরণ করেন, এছাড়া অন্যান্য মতও রয়েছে।

المراجع

আরও ... (1)
طبقات الفقهاء (ص 47)، معرفة أسامي أرداف النبي لابن منده (ص 79)، الإصابة (7/ 565 ط. هجر)، الأعلام للزركلي (5/98).