“পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে মুমিনদের উদাহরণ একটি দেহের মতো। যখন শরীরের একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ অনিদ্রা এবং জ্বরে অংশ নেয়।”
নু‘মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“পারস্পরিক দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে মুমিনদের উদাহরণ একটি দেহের মতো। যখন শরীরের একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ অনিদ্রা এবং জ্বরে অংশ নেয়।”
«مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ، إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, কল্যাণ কামনা, দয়া, সাহায্য-সহযোগিতা এবং কষ্ট দেওয়ার ক্ষেত্রে এক মুমিনের সাথে অন্য মুমিনের সম্পর্ক একটি দেহের ন্যায়। যখন শরীরের একটি অঙ্গ রোগাক্রান্ত হয়, তখন শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গও অনিদ্রা এবং জ্বরে ভোগে।
...:
মুসলিমদের অধিকারকে সম্মান করা, তাদের মাঝে পরস্পরে সহযোগিতা ও স্নেহ-মমতা করা উচিত ।
ঈমানদারদের মাঝে ভালোবাসা ও সাহায্য-সহযোগিতা থাকা আবশ্যক।
সহীহ বুখারী (8/ 10) (6011).
সহীহ মুসলিম (4/ 1999) (2586).
আরও ... (9)
نزهة المتقين شرح رياض الصالحين.
مجموعة من الباحثين (1/ 246).
بهجة الناظرين شرح رياض الصالحين.
لسليم الهلالي (1/ 317).
كنوز رياض الصالحين.
مجموعة من الباحثين (4/ 405).
تطريز رياض الصالحين.
لفيصل آل مبارك (ص173).
المعجم الوسيط (1/ 492).