الحسن بن علي بن أبي طالب
الإسم
হাসান ইবনে আলী ইবনে আবী তালেব
اسم الشهرة
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু ‘আনহুমা
نبذة مختصرة
হাসান ইবনে আলী ইবনে আবি তালেব আল-হাশিমী আল-কুরাশী, আবূ মুহাম্মাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। তিনি তৃতীয় হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি খোলাফায়ে রাশেদীনের পঞ্চম এবং শেষ খলীফা ছিলেন। তিনি মদীনা মুনাওয়ারাতে জন্মগ্রহণ করেন। তার মা ফাতিমা যাহরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কন্যা। তিনি তার প্রথম ও বড় সন্তান ছিলেন। তিনি অত্যন্ত বিবেকসম্পন্ন, ধৈর্যশীল ও কল্যাণকামী ছিলেন। প্রাকৃতিকভাবেই তিনি মানুষের মধ্যে অত্যন্ত শুদ্ধভাষী ছিলেন। তিনি পদব্রজে বিশ বার হজ করেছিলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেকে খিলাফত থেকে সরিয়ে নেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা'আলা আনহুর প্রতি ৪১ হিজরীতে সমর্থন করেন। এজন্য এই বছরকে বলা হয় জামা‘আতের বছর। যেহেতু এই বছরে মুসলমানদের মাঝে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর হাসান রাদিয়াল্লাহু আনহু মদীনাতে গমন করেন এবং এক বর্ণনা অনুযায়ী তাকে বিষ প্রয়োগে হত্যা করার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তার খিলাফাতের সময়কাল ছিল ছয় মাস পাঁচ দিন। তিনি ৫০ হিজরীতে মৃত্যুবরণ করেন।