حذيفة بن حسل بن جابر العبسي
الإسم
হুযাইফা ইবনে হিসল ইবনে জাবির আল-আবসী
اسم الشهرة
হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু
نبذة مختصرة
হুযাইফা ইবনুল ইয়ামান আল-আবসী রাদিয়াল্লাহু আনহু, তার পিতা একসময় হত্যাকাণ্ডে জড়িয়ে পাড়ার কারণে পলায়ন করে মদীনায় চলে আসেন। তারপর তিনি বনু আব্দুল আশহালের সাথে মিত্র সম্পর্কে আবদ্ধ হন। ইয়ামানবাসীদের সথে মিত্রতা থাকায় তার কওম তাকে আল-ইয়ামান হিসেবে নামকরণ করে। তিনি হুযাইফার মাতাকে বিবাহ করেন। ফলে মদীনাতে তার সন্তান জন্ম লাভ করে। পরে হুযাইফা ও তার পিতা ইসলাম গ্রহণ করেন। হুযাইফা খন্দক ও তৎপরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছেন। উমার রাদিয়াল্লাহু আনহু তাকে মাদায়েনে গভর্ণর নিযুক্ত করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করা পর্যন্ত ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর বাই‘আত হওয়ার মাত্র চল্লিশ দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। সহীহাইনে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আলকামাকে বলেছিলেন: তোমাদের মধ্যে সহিবুস-সির তথা গোপন কথার ধারক কি নেই? যা তিনি ছাড়া কেউ জানেন না? অর্থ্যাৎ হুযাইফা। সহীহাইনে আরো রয়েছে যে, উমার রাদিয়াল্লাহু আনহু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে ফিতনার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ইরাকের অভিযানসমূহে অংশগ্রহণ করেছিলেন। তিনি ৩৬ হিজরীতে মৃত্যুবরণ করেন।