Skip to content

الحسن بن يسار البصري

الإسم

হাসান ইবনে ইয়াসার আল-বাসরী

اسم الشهرة

হাসান আল-বাসরী

نبذة مختصرة

হাসান ইবনে ইয়াসার আল-বাসরী, আবূ সা‘ঈদ। একজন ফকীহ, ছিকাহ রাবী এবং অধিক হাদীস বর্ণনাকারী তাবেয়ী। তিনি একুশ হিজরীতে মদীনাতে জন্ম গ্রহণ করেন। তিনি বসরাবাসীর ইমাম ছিলেন। তিনি একজন বিদ্বান, অধিক ইবাদাতগুজার, সাহসী, শুদ্ধভাষী, আলিম ও ফকীহ ছিলেন। বসরাতে বসবাস করতেন। তার ভাব-গাম্ভীর্য অন্তরসমূহে প্রভাব ফেলত। আর তাই তিনি শাসকদের কাছে গমন করে তাদেরকে সৎকাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতেন। তিনি সত্যের ক্ষেত্রে কারো তিরষ্কারের ভয় করতেন না। হাজ্জাজ ইবনে ইউসূফের সাথে তার কিছু ঘটনা ঘটেছিল। তবে তিনি তার অনিষ্ট থেকে নিরাপদে ছিলেন। যখন উমার ইবন আব্দুল আযীয খিলাফাতে আসলেন, তখন তিনি তার কাছে লিখে পাঠালেন: আমি এই (ক্ষমতার) দায়িত্বে ফেসে গেছি, আমার জন্য এমন কতিপয় সাহায্যকারী দেখুন যারা আমাকে উক্ত ব্যাপারে সাহায্য করবেন। হাসান তাকে জবাব দিলেন: যারা দুনিয়াদারী আপনি তাদেরকে চান না, আর যারা আখিরাতমুখী তারা আপনাকে চায় না; সুতরাং আল্লাহর কাছেই সাহায্য চান। তিনি ১১০ হিজরীতে মারা যান।

المراجع

আরও ... (1)
تاريخ ابن معين، رواية الدوري (4/ 176) معجم الأدباء، إرشاد الأريب إلى معرفة الأديب (3/ 1023) مغاني الأخيار في شرح أسامي رجال معاني الآثار (1/ 207) الأعلام للزركلي (2/ 226)