কতিপয় হারাম ক্রয়-বিক্রয় ও লেনদেনের কথা উল্লেখ কর।
- الباب / الفصل
- قسم المنوعات
السؤال
س5: ما بعض أنواع المعاملات والبيوع المحرمة؟
প্রশ্ন ৫: কতিপয় হারাম ক্রয়-বিক্রয় ও লেনদেনের কথা উল্লেখ কর।
الجواب
ج:١. الغش، ومنه: إخفاء عيب السلعة.
- فعن أبي هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ، أنَّ رسول الله ﷺ مرَّ على صبرة- أي: كومة- طعام، فأدخل يده فيها، فنالت أصابعه بللًا. فقال: «ما هذا يا صاحب الطَّعام؟» قال: أصابته السَّماء يا رسول الله. قال:
«أفلا جعلته فوق الطَّعام كي يراه النَّاس؟ من غشَّ فليس منِّي»
رواه مسلم.
- الربا: ومنه أن آخذ ألفًا من إنسان دينًا على أن أردها إليه ألفين.
- والزيادة هي الربا المحرم.
قال تَعَالَى:
﴿وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ﴾
[البقرة: ٢٧٥].
- الغرر والجهالة: كأن أبيعك الحليب في ضرع الشاة، أو السمكة في الماء ولم أصطدها بعد.
- ففي الحديث:
«نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر»
উত্তর: ০১. ধোঁকা, যার মধ্যে রয়েছে: পণ্যের ত্রুটি গোপন করা।
আবু হুরাইরাহ রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খাদ্য শস্যের স্তুপের পাশ দিয়ে পথ অতিক্রম করলেন। তিনি স্তুপের ভেতর হাত প্রবেশ করালে তার হাতের আঙ্গুলগুলো ভিজে গেল। তিনি বললেন: হে স্তুপের মালিক! এ কি ব্যাপার? লোকটি বলল: হে আল্লাহর রাসূল! এতে বৃষ্টির পানি লেগেছে। তিনি বললেন:
“সেগুলো তুমি স্তুপের ওপরে রাখলে না কেন? তাহলে লোকেরা দেখে নিতো। জেনে রাখো, যে ব্যক্তি ধোকাবাজি করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
সহীহ মুসলিম।
০২- সূদ: এর মধ্যে অন্যতম হচ্ছে- আমি কোন ব্যক্তির কাছ থেকে একহাজার (টাকা) ঋণ গ্রহণ করব এ শর্তের ভিত্তিতে যে, আমি তাকে দুইহাজার ফেরত দেব।
এই বর্ধিত অংশই হারামকৃত সূদ।
আল্লাহ তা‘আলা বলেছেন:
“আর আল্লাহ্ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন।”
[আল-বাকারাহ: ৫০]
০৩- প্রতারণা বা অজ্ঞতা (সহকারে বিক্রয়): যেমন: ওলানে থাকা অবস্থায় দুধ বিক্রয় করা অথবা মাছ না ধরে পানিতে বিক্রয় করা।
- হাদীসে এসেছে:
“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন।”