Skip to content

আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার-পরিজনের হক কী?

التصنيف الشرعي
العقيدةأهل البيت وفضلهم
الباب / الفصل
قسم العقيدة

السؤال

প্রশ্ন ২৭: আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার-পরিজনের হক কী?

الجواب

উত্তর: আমরা তাদের মুহাব্বাত করব, তাদের আন্তরিকভাবে গ্রহণ করব, তাদের সাথে যারা শত্রুতা করে, আমরাও তাদের সাথে শত্রুতা করব। তারা হচ্ছেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার সন্তান-সন্ততি, বনূ হাশিম এবং বনূ মুত্তালিবের বংশের মুমিনগণ।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“আল্লাহ্ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।”

[আল-আহযাব, আয়াত: ২১]

হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।”

সহীহ মুসলিম।