Skip to content

السؤال

প্রশ্ন ২৪: মু‘জিযা কী?

الجواب

উত্তর: মু‘জিযা: নবুওয়তের সত্যতা প্রমাণে আল্লাহ তা‘আলা তাঁর নবীদেরকে সাধারণ নিয়মের বাইরে যা দান করেছেন। যেমন:

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া প্রদান করা।
  • মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্রকে বিদীর্ণ করা, ফিরআউন ও তার সহযাত্রীদেরকে ডুবিয়ে ফেলা।
  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“কিয়ামত কাছাকাছি হয়েছে, আর চাঁদ বিদীর্ণ হয়েছে,

আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এটা তো চিরাচরিত জাদু।’

আর তারা মিথ্যারোপ করে এবং নিজ খেয়াল –খুশীর অনুসরণ করে, অথচ প্রতিটি বিষয়ই শেষ লক্ষে পৌঁছবে।”

[সূরা আল-কামার: ৪৯]

“আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের কে উদ্ধার করেছিলাম ও ফির’আউনের বংশকে নিমজ্জিত করেছিলাম। আর তোমরা তা দেখছিলে।”

[আল-বাকারাহ: ৫০]