“মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”
আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”
«لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী মুমিনের কাজ নয় মানুষকে তাদের বংশ সম্পর্কে দোষারোপ করা, বেশী গালমন্দ ও লা’নত করা এবং এমন কথা ও কাজে অশ্লীল হওয়া নয় যেখানে লজ্জা নেই।
শরয়ী দলীলসমূহে হারাম কর্ম অথবা ওয়াজিব ত্যাগ করা ছাড়া ঈমানকে নাকচ করা হয় না।
অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও খারাপ আচরণ থেকে রক্ষা করার জন্য উৎসাহিত করা, বিশেষ করে জিহ্বা।
আল-সিন্ধি বলেন: الطعّان، واللعّان (অধিক দোষারোপকারী ও অধিক অভিশম্পাতকারী) এর অতিরঞ্জিত রূপটি একটি ইঙ্গিত যে দোষারোপযোগ্য ও অভিশাপযোগ্য ব্যক্তিদের স্বল্প পরিমাণে হেয় ও অভিশাপ করলে ঈমানদার হওয়ার বিশেষণকে ক্ষতিগ্রস্ত করবে না।
সুনানে তিরমিযী (3/ 520) (1977).
আরও ... (2)
تحفة الأحوذي (6/ 95).
مجموع الفتاوى (12/ 478).