ফলাফল ফিল্টার করুন
395 টি কার্ড
الموضوعات
الموضوعات (13)
التصنيف الشرعي
Filter ▾
حجم المحتوى4
উত্তর: সূরা আল-হুমাযাহ এবং তার ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ “দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। (১)
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে। (২)
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ সে ধারণা করে যে, তার সম্পদ তাকে অমর করে রাখবে। (৩)
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। (৪)
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ আর হুতামা সম্পর্কে আপনাকে কোন বস্তু অবহিত করবে? (৫)
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। (৬)
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ যা হৃদয়কে গ্ৰাস করবে। (৭)
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। (৮)
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (৯)”
[সূরা আল-হুমাযাহ: ১-৯]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
“দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে এবং সামনে লোকের দোষারোপ করে ও কষ্ট দেয়। (১)
যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে।[২]
সে ধারণা করে যে, তার সম্পদ তাকে অমর করে রাখবে। (৩)
কখনো উচিত না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।[৪]
আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?[৫]
এটা আল্লাহর প্রজ্বলিত আগুন[৬]
যা হৃদয়কে গ্ৰাস করবে[৭]
নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। (৮)
দীর্ঘায়িত স্তম্ভসমূহে। (৯)”
[আল-হুমাযাহ: ১-৯]
ধ্বংস ও শক্ত আযাব রয়েছে ঐ সমস্ত লোকের জন্য যারা বেশী বেশী মানুষদের গীবত করে এবং তাদের (কথা,কর্ম ও ইঙ্গিতে) দোষারোপ করে।
যার মূল চিন্তাই হচ্ছে ধন-সম্পদ জমা করা এবং তা গুণে রাখা, আর এছাড়া তার অন্য কোন চিন্তাও থাকে না।
সে ধারণা করে যে তার জমা করা সম্পদ তাকে মৃত্যু থেকে নিষ্কৃতি দেবে, আর তাতে সে দুনিয়াতে স্থায়ী হয়ে থাকবে।
এ মূর্খ যেমন চিন্তা করে, প্রকৃত বিষয় কখনো তেমন নয়, বরং অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুনে, যে আগুন তার প্রচন্ড শক্তিবলে তার মধ্যে নিক্ষিপ্ত প্রতিটি বস্তুকে ভেঙ্গে চুরে পিষে ফেলবে।
হে রাসূল, আপনাকে কোন বস্তু অবহিত করবে যে, স্বীয় অভ্যন্তরে নিক্ষিপ্ত প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলা এ আগুন প্রকৃতপক্ষে কেমন?
নিশ্চয় এটি হচ্ছে আল্লাহ তা‘আলার জ্বলন্ত আগুন।
যা মানুষের শরীর থেকে অন্তরের মধ্যে প্রবেশ করবে।
নিশ্চয় এটি শাস্তিপ্রাপ্তদেরকে তালাবদ্ধ করে আটকে রাখবে।
প্রলম্বিত সুদীর্ঘ খুঁটিসমূহের মাধ্যমে, যাতে তারা সেখান থেকে বের হতে না পারে।
উত্তর: সূরা আল-ফীল এবং তার ব্যাখ্যা:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
আপনি কি জানেন না আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন?
তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি? (২)
আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান। (৩)
যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। (৪)
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।” (৫)
[সূরা আল-ফীল : ১-৫]।
তাফসীর:
হে রাসূল, আপনি কি জানেন না যে, আপনার রব আবরাহা এবং তার সহচর তথা হাতির অধিপতিরা যখন তারা কা‘বাকে ধ্বংস করার ইচ্ছা করেছিল, তাদের সাথে কী (আচরণ) করেছিলেন?
তাদের কা‘বা ধ্বংস করার উক্ত জঘন্য প্রচেষ্টাকে আল্লাহ তা‘আলা ব্যর্থতায় পর্যবসিত করে দিয়েছেন। সুতরাং তারা মানুষকে কা‘বা থেকে ফিরিয়ে রাখার যে আশা করেছিল, তা ব্যহত হয়েছিল, এমনকি তারা সামান্যতম সফলও হতে পারেনি।
এবং তিনি তাদের উপরে ঝাঁক ঝাঁক পাখি প্রেরণ করেছিলেন।
তারা তাদের উপরে শক্ত মাটির কঙ্কর ছুড়ে মারছিল।
সুতরাং আল্লাহ তাদেরকে এমন রোপিত বৃক্ষের পাতা এবং শীষের ন্যায় করে ধ্বংস করেছেন, যাকে পশুপ্রাণী খেয়ে ফেলেছে।
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ “আপনি কি দেখেননি, আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন? (১)
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি? (২)
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ আর তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান। (৩)
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে। (৪)
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন।” (৫)
[সূরা আল-ফীল: ১-৫]
উত্তর: সূরা কুরাইশ ও তার ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
لِإِيلَافِ قُرَيْشٍ “কুরাইশের আসক্তির কারণে, (১)
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ তাদের আসক্তি আছে শীত ও গ্ৰীষ্মে সফরের। (২)
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ অতএব, তারা যেন ইবাদাত করে এ ঘরের রবের। (৩)
الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।” (৪)
[সূরা কুরাইশ: ১-৪]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
কুরাইশের আসক্তি ও অভ্যাসের কারণে [১],
তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের [২]
অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের [৩]
যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।[৪]
এর দ্বারা শীতকালে ও গ্রীষ্মকালে তাদের সফরের সেই অভ্যাসকেই বোঝানো হয়েছে।
নিরাপত্তার সাথে শীতকালে ইয়ামেনে একটি সফর আর গ্রীষ্মকালে শামে আরেকটি সফর করা।
তারা যেন শুধুমাত্র এ পবিত্র ঘরের রবের ইবাদাত করে, যিনি তাদের জন্য এ সফরকে সহজ করে দিয়েছেন এবং তার সাথে যেন শিরক না করে।
আরবদের অন্তরে হারাম শরীফের যে মর্যাদাবোধ এবং তাদের অবস্থানের মর্যাদার মাধ্যমে যিনি তাদেরকে ক্ষুধার সময়ে খাদ্য দিয়েছেন আর তাদেরকে ভীতির সময়ে নিরাপদ রেখেছেন।
উত্তর: সূরা আল-মা‘ঊন এবং তার ব্যাখ্যা:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীন কে অস্বীকার করে?[১]
সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়[২]
আর মিসকীনকে অন্নদানে উৎসাহিত করত না[৩]
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের, (৪)
যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন
যারা লোক দেখানোর জন্য তা করে[৬]
এবং গৃহস্থালির সাধারণ সরঞ্জাম প্ৰদান করতে বিরত থাকে।[৭]
[সূরা আল-মা‘ঊন: ১-৭]
তাফসীর:
আপনি কি চেনেন ঐ ব্যক্তিকে যে কিয়ামাতের দিনের প্রতিদানকে অস্বীকার করে?
সে হচ্ছে এমন ব্যক্তি যে ইয়াতিমকে তার প্রয়োজন থেকে কঠোরতার দ্বারা বিদূরিত করে।
দরিদ্রকে খাবার দেওয়ার ব্যাপারে সে নিজেকেও যেমন উৎসাহিত করে না, আবার অন্যকেও সে ব্যাপারে উৎসাহিত করে না।
সালাত আদায়কারীদের জন্য রয়েছে ধ্বংস ও আযাব।
যারা সালাত সম্পর্কে অমনোযোগী, তারা সালাতের ওয়াক্ত চলে যায় অথচ তারা কোন ভ্রুক্ষেপ করে না।
যারা তাদের সালাত ও আমলগুলো প্রদর্শন করে থাকে, তারা আমলের ক্ষেত্রে আল্লাহর জন্য ইখলাস রক্ষা করে না।
তারা অন্যদেরকে এমন সাহায্য প্রদান করা থেকে বিরত থাকে, যা প্রদানে তাদের কোন ক্ষতি হয় না।
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ “আপনি কি দেখেছেন তাকে, যে দ্বীনকে অস্বীকার করে? (১)
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়। (২)
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ আর সে উদ্বুদ্ধ করে না মিসকীনদের খাদ্য দানে। (৩)
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, (৫)
الَّذِينَ هُمْ يُرَاءُونَ যারা লোক দেখানোর জন্য তা করে, (৬)
وَيَمْنَعُونَ الْمَاعُونَ এবং মাউন প্ৰদান করতে বিরত থাকে।” (৭)
উত্তর: সূরা আল-কাউছার এবং তার ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ “নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি। (১)
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। (২)
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ।” (৩)
[সূরা আল-কাউছার: ১-৩]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
নিশ্চয় আমরা আপনাকে কাউছার দান করেছি।[১]
কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন[২]
নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ [৩]।
[আল-কাউসার: আয়াত ১-৩]
হে রাসূল, আমি আপনাকে দিয়েছি অসংখ্য কল্যাণ, এর মধ্যে অন্যতম হচ্ছে: জান্নাতের মধ্যে কাউছারের নহর।
সুতরাং মুশরিকরা যেভাবে মূর্তির উদ্দেশ্যে যবেহের মাধ্যমে নৈকট্য লাভ করার প্রচেষ্টা চালায়, তার বিপরীতে শুধুমাত্র তাঁর উদ্দেশ্যেই সালাত আদায় ও যবেহ করার মাধ্যমে আল্লাহর এ সব নি‘আমাতের উপরে শুকরিয়া আদায় করুন।
অবশ্যই আপনার শত্রু সব ধরণের কল্যাণ থেকে বঞ্চিত, সে বিস্মৃত হবে, যদিও তাকে স্মরণ করা হয়, তবে মন্দত্বের মাধ্যমেই তাকে স্মরণ করা হবে।
উত্তর: সূরা আল-কাফিরূন এবং এর ব্যাখ্যা:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
বলুন, ‘হে কাফিররা![১]
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ আমি তার ইবাদাত করি না যার ইবাদাত তোমরা কর, (২)
এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি [৩]
এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদাত তোমরা করে আসছ। (৪)
তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার।” (৬)
[সূরা আল-কাফিরূন: ১-৬]
তাফসীর:
হে রাসূল, আপনি বলুন: হে আল্লাহকে অস্বীকারকারী কাফিরগণ
তোমরা যে মূর্তিগুলোর ইবাদাত কর, বর্তমানেও আমি তাদের ইবাদাত করি না আর ভবিষ্যতেও করব না।
আবার তোমরাও আমি যার ইবাদাত করি, সেই এক আল্লাহর ইবাদাতকারী নও।
আর তোমরা যে সকল মূর্তির ইবাদাত করছ, আমি সেগুলোর ইবাদাতকারী নই।
তোমাদের জন্য সেই দ্বীনই থাকুক, যা তোমরা নিজেদের জন্য তৈরী করেছ। আর আমার জন্য রয়েছে সেই দ্বীন, যা আল্লাহ আমার উপরে নাযিল করেছেন।
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ “বলুন, হে কাফিররা! (১)
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদাত আমি করি, (৩)
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদাত তোমরা করে আসছ। (৪)
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ তোমাদের দ্বীন তোমাদের, আর আমার দ্বীন আমার।” (৬)
উত্তর: সূরা আল-নাসর এবং এর ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ “যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় (১)
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। (২)
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।” (৩)
[সূরা আন-নাসর: ১-৩]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় [১]
আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন[২]
তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।[৩]
[সূরা আন-নাসর:১-৩]
হে রাসূল, যখন আপনার দ্বীনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতা আসবে আর মক্কা বিজয় সংঘটিত হবে।
আপনি দলের পরে দল মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবেন।
সুতরাং আপনি জেনে রাখুন, সেটি হচ্ছে আপনাকে যে দায়িত্ব সহকারে প্রেরণ করা হয়েছিল, সে দায়িত্ব সমাপ্ত হওয়ার এবং আপনার জীবনকাল শেষ হওয়ার ও আপনার রবের সাথে সাক্ষাতের সময় নিকটবর্তী হওয়ার আলামত। আর তাই আপনি আপনার রবের তাসবীহ পাঠ করুন এবং তাঁর সাহায্য ও বিজয় দানের নি‘আমাতের কারণে শুকরিয়া জ্ঞাপন করুন। আর আপনি তাঁর কাছ থেকে মাগফিরাত কামনা করুন। তিনিই বান্দার তাওবা কবূল করেন এবং তাদেরকে ক্ষমা করেন।
উত্তর: সূরা আল-মাসাদ (সূরা লাহাব) এবং এর ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ “ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হয়েছে সে নিজেও। (১)
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ তার ধন-সম্পদ ও তার উপার্জন তার কোন কাজে আসেনি। (২)
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে, (৩)
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ আর তার স্ত্রীও- যে ইন্ধন বহন করে, (৪)
فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ তার গলায় পাকানো রশি।”(৫)
[সূরা আল-মাসাদ: ১-৫]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
তার ধন-সম্পদ ও তার উপাৰ্জন তার কোনো কাজে আসে নি।[২]
অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে[৩]
আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে [৪]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব ইবনু আব্দিল মুত্তালিবের দুটি হাত তার আমলের কারণে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে; যেহেতু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত; কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।
কোন বস্তু তাকে রক্ষা করবে- তার সম্পদ ও সন্তান? না, উভয়টি কখনোই তার আযাব বা শাস্তিকে ফেরাতে পারবে না। আর তার জন্য কোন রহমতও নিয়ে আসতে পারবে না।
সে কিয়ামাতের দিন প্রজ্জ্বলিত শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করবে, যার উত্তাপ হবে প্রচণ্ড।
আর তার স্ত্রী উম্মু জামীলও সেখানে প্রবেশ করবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর পথে কাঁটা নিক্ষেপ করে কষ্ট দিত।
তার গলাতে ভালভাবে পাকানো রশি থাকবে, যার মাধ্যমে তাকে জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে।
উত্তর: সূরা আল-ইখলাস এবং এর ব্যাখ্যা:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
বলুন, ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়[১]
‘আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী)[২];
তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি, (৩)
এবং তাঁর সমতুল্য কেউই নেই।” (৪)
[সূরা আল-ইখলাস ১-৪] ।
তাফসীর:
হে রাসূল, আপনি বলুন: তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই।
যাঁর কাছে সৃষ্টিজগতের প্রয়োজনসমূহ উপস্থিত করা হয়।
সুমহান পবিত্র সত্তা তিনি, যার কোন সন্তানও নেই আর নেই কোন পিতাও।
আর তাঁর সৃষ্টির মধ্য হতে কোন বস্তুই তাঁর মত নয়।
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়, (১)
اللَّهُ الصَّمَدُ আল্লাহ হচ্ছেন সামাদ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী); (২)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, (৩)
وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এবং তাঁর সমতুল্য কেউই নেই।” (৪)
[সূরা আল-ইখলাস: ১-৪]
উত্তর: সূরা আল-ফালাক এবং এর ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ “বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের (১)
مِنْ شَرِّ مَا خَلَقَ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে (২)
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয় (৩)
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুক দেয় (৪)
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” (৫)
[সূরা আল-ফালাক: ১-৫]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
বলুন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের[১]
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে (২)
আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয় (৩)
এবং গিরায় ফুঁক দানকারী নারীদের অনিষ্ট থেকে[৪]
আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।” (৫)
[সূরা আল-ফালাক : ১-৫]।
হে রাসূল, আপনি বলুন: আমি সকালের রবের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি।
মাখলূকের মধ্য থেকে যে সব বস্তু কষ্ট দেয়, তার অকল্যাণ থেকে।
আর আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন সব অকল্যাণ থেকে, যার অনিষ্টতা রাতে প্রকাশ পায়, যেমন: চোর ও বিভিন্ন প্রাণী হতে আগত অকল্যাণ।
আমি আল্লাহর কাছে আরো আশ্রয় প্রার্থনা করছি এমন সব মহিলা যাদুকারী হতে, যারা গিঁরাতে ফুঁক দিয়ে থাকে।
এবং এমন সকল হিংসুক-বিদ্বেষ পোষণকারী হতে, যারা মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত নি‘আমাতের ব্যাপারে হিংসা করতে থাকে, তাদের থেকে উক্ত নি‘আমাতের বিলুপ্তি কামনা করে এবং তাদের কষ্টে নিপতিত করে।
উত্তর: সূরা আন-নাস এবং এর ব্যাখ্যা:
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে (১)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ “বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, (১)
مَلِكِ النَّاسِ মানুষের অধিপতির, (২)
إِلَهِ النَّاسِ মানুষের ইলাহের কাছে, (৩)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, (৪)
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, (৫)
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।” (৬)
[সূরা আন-নাস: ১-৬]
তাফসীর:
“রহমান, রহীম আল্লাহ্র নামে
বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের[১]
মানুষের অধিপতির [২]
মানুষের মাবূদের কাছে[৩]
আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে[৪],
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে[৫]
জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে [৬]।’
[সূরা আন-নাস: ১-৬]।
হে রাসূল, আপনি বলুন: আমি মানুষের রবের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি।
যিনি তাদেরকে যেভাবে ইচ্ছা পরিচালনা করেন এবং তিনি ছাড়া তাদের আর কোন নিরঙ্কুশ মালিক নেই।
তাদের প্রকৃত মা‘বূদ, যিনি ছাড়া তাদের সত্য কোন মা‘বূদ নেই।
এমন শয়তানের অকল্যাণ থেকে, যে মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়।
যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা প্রবেশ করায়।
তথা: কুমন্ত্রণাদানকারী মানুষ অথবা জিন উভয়ের মধ্য হতেই হয়ে থাকে।
উত্তর: আমীরুল মুমিনীন আবু হাফস উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
«إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى الله ورسوله؛ فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته لدنيا يصيبها، أو امرأة ينكحها؛ فهجرته إلى ما هاجر إليه»: “সব কাজ (এর প্রাপ্য) হবে নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।”
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
হাদীসের শিক্ষা:
১- প্রতিটি কাজের জন্য নিয়্যাত করা আবশ্যক, যেমন: সালাত, সিয়াম, হজ্জসহ অন্যান্য আমল বা কাজসমূহ।
২- নিরেট আল্লাহ তা‘আলার জন্য নিয়্যাতটি পরিশুদ্ধ করা আবশ্যক।
উত্তর: আমীরুল মুমিনীন আবু হাফস উমার ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
“সব কাজ (এর প্রাপ্য) হবে নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে।”
উত্তর: উম্মুল মুমিনীন উম্মু আব্দিল্লাহ আয়িশাহ রদিয়াল্লাহু আনহা বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ “যে ব্যক্তি আমাদের এ দ্বীনের মধ্যে নতুন কোন বিষয় প্রবেশ করাবে, যা তাতে নেই তা প্রত্যাখ্যাত।”
এটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
হাদীসের শিক্ষা:
১- দীনের মধ্যে বিদ‘আত সৃষ্টি করা থেকে নিষেধাজ্ঞা।
২- আর প্রতিটি নবসৃষ্ট (বিদ‘আত) আমলসমূহ অগ্রহণযোগ্য ও প্রত্যাখ্যাত।
উত্তর: উম্মুল মুমিনীন উম্মু আব্দিল্লাহ আয়িশাহ রদিয়াল্লাহু আনহা বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ “যে ব্যক্তি আমাদের এ দীনের মধ্যে নতুন কোন বিষয় প্রবেশ করাবে, যা তাতে নেই তা প্রত্যাখ্যাত।”
উত্তর: ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলেন। তাঁর পরনের কাপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুল ছিল কুচকুচে কালো। তাঁর মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না এবং আমাদের কেউই তাঁকে চিনতে পারছিলাম না। অবশেষে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে বসলেন। তিনি নিজের দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং দুই হাতের তালু তাঁর উরুর উপর রাখলেন। এরপর বললেন, “হে মুহাম্মাদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন।” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: “ইসলাম হচ্ছে এই– তুমি সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া কোনো (প্রকৃত) ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানের সাওম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তবে বাইতুল্লাহর হজ করবে।” সে বললো, “আপনি সত্য বলেছেন।” আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম যে, সে-ই প্রশ্ন করছে আবার সে-ই তার সত্যায়ন করছে। সে বললো, “আমাকে ঈমান সম্পর্কে বলুন।” তিনি বললেন: “ঈমান এই যে, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাকুল, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে।” সে বললো, “আপনি সত্য বলেছেন।” এরপর বললো, “আমাকে ইহসান সম্পর্কে বলুন।” তিনি বললেন: “ইহসান এই যে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাঁকে দেখছো, আর যদি তুমি তাঁকে নাও দেখো, তবে (বিশ্বাস রাখবে যে) তিনি তোমাকে দেখছেন।” সে বললো, “আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন।” তিনি বললেন: “এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না।” সে বললো, “তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন।” তিনি বললেন, “তা হলো এই যে, দাসী তার মনিবকে প্রসব করবে এবং তুমি নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র মেষপালকদের বড় বড় দালান-কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব করতে দেখবে।” এরপর লোকটি চলে গেলো। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর তিনি (রাসূল) আমাকে বললেন, “হে উমার! তুমি জানো, এ প্রশ্নকারী কে?” আমি বললাম, “আল্লাহ ও তাঁর রাসূলই অধিক জ্ঞাত আছেন।” তিনি বললেন, “তিনি জিবরীল। তোমাদের কাছে তিনি তোমাদের দীন শিক্ষা দিতে এসেছিলেন।”
সহীহ মুসলিম।
হাদীসের শিক্ষা:
১- ইসলামের পাঁচ রুকনের বর্ণনা। আর তা হলো:
এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবূদ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।
সালাত কায়িম করা।
যাকাত আদায় করা।
রমাদানের সিয়াম পালন করা।
আল্লাহর ঘর হারামে হজ্জ পালন করা।
২- ঈমানের রুকনসমূহের বর্ণনা । এর সংখ্যা ছয়টি:
আল্লাহর প্রতি ঈমান।
২. তাঁর ফিরিশতাগণের প্রতি ঈমান।
৩. তাঁর (আসমানী) কিতাবসমূহের প্রতি ঈমান।
৪. তাঁর রাসূলগণের প্রতি ঈমান।
৫. আখিরাত বা শেষ দিবসের প্রতি ঈমান।
৫. তাকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান।
৩- ইহসানের রুকনের বর্ণনা, এটির সংখ্যা একটি, তা হচ্ছে: তুমি আল্লাহর ইবাদাত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পার, তবুও তিনি তোমাকে দেখছেন।
৪- আল্লাহ তা‘আলা ব্যতীত কিয়ামাতের সময় আর কেউই জানে না।
উত্তর: عن عمر بن الخطاب رَضِيَ اللَّهُ عَنْهُ قال : بينما نحن جلوس عند رسول الله ﷺ ذات يوم، إذ طلع علينا رجل شديد بياض الثياب، شديد سواد الشعر، لا يرى عليه أثر السفر، ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي ﷺ ، فأسند ركبته إلى ركبتيه ، ووضع كفيه على فخذيه، وقال: «يا محمد أخبرني عن الإسلام»، فقال له: «الإسلام: أن تشهد أن لا إله إلا الله، وأن محمدًا رسول الله، وتقيم الصلاة، وتؤتي الزكاة، وتصوم رمضان، وتحج البيت إن استطعت إليه سبيلًا»، قال : «صدقت»، فعجبنا له يسأله ويصدقه، قال: «أخبرني عن الإيمان» قال: «أن تؤمن بالله، وملائكته، وكتبه، ورسله، واليوم الآخر، وتؤمن بالقدر؛ خيره وشره»، قال: «صدقت»، قال : «فأخبرني عن الإحسان»، قال: «أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه، فإنه يراك»، قال: «فأخبرني عن الساعة»، قال: «ما المسؤول بأعلم من السائل»، قال: «فأخبرني عن أماراتها»، قال: «أن تلد الأمة ربتها، وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء، يتطاولون في البنيان» ثم انطلق فلبث مليًّا، ثم قال: «يا عمر! أتدري من السائل؟»، قلت: "الله ورسوله أعلم"، قال: «فإنه جبريل، أتاكم يعلمكم دينكم» “উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড়-চোপড় ছিল ধবধবে সাদা এবং মাথার চুলগুলো ছিল মিচমিচে কালো। সফর করে আসার কোনো চিহ্নও তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাকে চিনেও না। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে বসলো। সে তার হাটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাটুদ্বয়ের সাথে মিলিয়ে দিলো এবং দুই হাতের তালু তার (অথবা নিজের) উরুর উপর রাখলো এবং বলল, হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইসলাম হচ্ছে এই– তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ (মাবূদ) নেই, এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল, সালাত কায়িম করবে, যাকাত আদায় করবে, রমযানের সওম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহর হজ্জ করবে। সে বললো, আপনি সত্যই বলেছেন।বর্ণনাকারী উমর বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যাম্বিত হলাম। কেননা সে (অজ্ঞের ন্যায়) প্রশ্ন করছে আর (বিজ্ঞের ন্যায়) সমর্থন করছে। এরপর সে বললো, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ঈমান এই যে, তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীর ও এর ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বললো, আপনি সত্যই বলেছেন। এবার সে বললো, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইহসান এই যে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাকে দেখছো, যদি তাকে না দেখে থাক, তাহলে তিনি অবশ্যই তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করলো: আমাকে কিয়ামাত সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতপর সে বলল, তাহলে আমাকে এর কিছু নির্দশন বলুন। তিনি বললেন, দাসী তার মনিবকে প্রসব করবে এবং (এককালের) নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, বকরীর রাখালদের বড় দালান-কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গৰ্ব-অহংকারে মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী উমার বলেন, এরপর লোকটি চলে গেলো। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, হে উমার! তুমি জান, এ প্রশ্নকারী কে? আমি আরয করলাম, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তিনি জিবরীল। তোমাদের কাছে তিনি তোমাদের দীন শিক্ষা দিতে এসেছিলেন।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।
১- ইসলামের রুকনসমূহের উল্লেখ করা হয়েছে। এর সংখ্যা পাঁচটি:
এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল।
২- ঈমানের রুকনসমূহ উল্লেখ করা হয়েছে। এর সংখ্যা ছয়টি:
উত্তর: আবূ হুরাইরাহ রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন: [এটি একটি] হাসান সহীহ হাদীছ।
হাদীসের শিক্ষা:
১- উত্তম চরিত্রের উপরে গুরুত্বারোপ করা।
২- উত্তম চরিত্র উত্তম ঈমানেরই অংশ।
৩- ঈমান বাড়ে এবং কমে।
উত্তর: আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
أكمل المؤمنين إيماناً: أحسنهم خلقاً “ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর।”
উত্তর: ইবনু ‘উমার রদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করল, সে কুফুরী অথবা শির্ক করল।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।
হাদীসের শিক্ষা:
- আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়িয নেই।
- আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা ছোট শিরকের অন্তর্ভুক্ত।
من حلف بغير الله؛ فقد كفر أو أشرك “যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করল, সে কুফুরী অথবা শির্ক করল।”