Skip to content

আল্লাহ তা‘আলার সাথে আদব (শিষ্টাচার) কেমন হবে?

الباب / الفصل
قسم الآداب الإسلامية

السؤال

س1: كيف يكون الأدب مع الله تَعَالَى؟

প্রশ্ন ০১: আল্লাহ তা‘আলার সাথে আদব (শিষ্টাচার) কেমন হবে?

الجواب

ج:1. تعظيمه سُبْحَانَهُ وَتَعَالَى.

قال تعالى:

﴿وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ﴾

[الزمر: ٦٧].

  1. عبادته وحده لا شريك له.

قال سبحانه:

﴿وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ﴾

[البينة: ٥].

  1. طاعته.

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ﴾

[محمد: ٣٣].

  1. ترك معصيته.

﴿وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدۡخِلۡهُ نَارًا خَٰلِدٗا فِيهَا وَلَهُۥ عَذَابٞ مُّهِينٞ﴾

[النساء: ١٤].

  1. شكره وحمده جَلَّ وَعَلَا على فضله ونعمه التي لا تحصى.

﴿وَٱشۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ﴾

[النحل: ١١٤].

  1. والصبر على أقداره.

﴿وَٱصۡبِرُوٓاْۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ﴾

[الأنفال: ٤٦].

উত্তর: ০১- আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলাকে যথার্থ মর্যাদা দেওয়া।

০২- একনিষ্টভাবে আল্লাহ তা‘আলার ইবাদাত করা, তিনি একক, যার কোন শরীক নেই।

০৩- তাঁর আনুগত্য করা।

০৪- তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা।

০৫- আল্লাহর অসংখ্য নি‘আমাত ও অনুগ্রহের উপরে প্রশংসা ও শুকরিয়া আদায় করা।

০৬- তাঁর প্রদত্ত তাকদীরের উপরে সবর করা।

আল্লাহ তা‘আলা বলেছেন:

“আর তারা আল্লাহকে যথোচিত সম্মান করেনি অথচ কিয়ামতের দিন সমস্ত যমীন থাকবে তাঁর হাতের মুঠিতে এবং আসমানসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের উর্ধ্বে।”

[আয-যুমার: ৬৫]

০২- একনিষ্টভাবে আল্লাহ তা‘আলারই ইবাদাত করা, তিনি একক, যার কোন শরীক নেই।

“আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহরই ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে।”

[আল-বায়্যিনাহ, আয়াত: ৫]

“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহরই আনুগত্য কর।”

[মুহাম্মাদ: ১৯]

“আর কেউ আল্লাহ্‌ ও তাঁর রাসূলের অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমা লংঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে।”

[আন-নিসা : ৮০]

“এবং আল্লাহ্‌র অনুগ্রহের(নেয়ামত) জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত করে থাক।”

[সূরা আন-নাহাল: ১১৪]।

ঐ০৬- তাঁর প্রদত্ত তাকদীরের উপরে সবর করা।

“আর ধৈর্য ধারণ কর; নিশ্চয় আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।”

[আল-আনফাল: ২]