Skip to content

خالد بن الوليد بن المغيرة المخزومي

الإسم

খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরাহ আল-মাখযূমী

اسم الشهرة

খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু ‘আনহু

نبذة مختصرة

আবু সুলাইমান সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ ইবনে মুগীরাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উমার ইবনে মাখযূম আল-কুরাশী আল-মাখযূমী। তিনি একজন সম্মানিত সাহাবী। তিনি জাহেলী যুগে কুরাইশদের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। উমরাতুল হুদাইবিয়্যাহ পর্যন্ত তিনি কুরাইশ কাফিদের সাথে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন। খাইবার যুদ্ধের পর সপ্তম হিজরীতে তিনি ইসলাম গ্রহণ করেন। কেউ কেউ বলেছেন: তিনি এর আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মক্কা বিজয়ে অংশগ্রহণ করেন এবং সেখানে প্রচণ্ড বীরত্ব প্রদর্শন করেন। এরপর তিনি তায়েফ ও হুনাইনের যুদ্ধেও অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উযযা নামক দেবতাকে (মূর্তি) ধংস করতে পাঠিয়েছিলেন, আর তিনি তা সম্পাদন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন: “আল্লাহর বান্দা ও আশীরার ভাই খালিদ কতইনা উত্তম মানুষ! সে আল্লাহর তলোয়ারের মধ্য হতে একটি তলোয়ার, যাকে আল্লাহ কাফিরদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন।” তিনি ২১ হিজরীতে মৃত্যুবরণ করেন।

المراجع

আরও ... (1)
الكنى والأسماء للإمام مسلم (1/ 370)، الجرح والتعديل لابن أبي حاتم (3/ 356)، مشاهير علماء الأمصار (ص: 56)، الإصابة (3/ 171 ط. هجر)، الأعلام للزركلي (2/ 300).