الرميصاء أو الغميصاء بنت ملحان الأنصارية
الإسم
রুমাইসা অথবা গুমাইসা বিনতে মিলহান আল-আনসারিয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা
اسم الشهرة
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু ‘আনহা
نبذة مختصرة
উম্মে সুলাইম বিনতে মিলহান ইবনে খালিদ ইবনে যাইদ আল-আনসারিয়্যাহ, তিনি আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর মা ও উম্মু হারামের বোন এবং একজন সম্মানিত মহিলা সাহাবী। তার থেকে বেশ কিছু হাদীস বর্ণিত হয়েছে। তার লকব ছিল- গুমাইসা, কেউ কেউ বলেছেন: রুমাইসা, আর তার নাম হল সাহলা। কারো কারো মতে, রমলাহ, আবার কারো মতে- রুমাইছা, বা- উনাইফাহ, বা মালীকাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে প্রমাণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আমি জান্নাতে প্রবেশ করলাম। আর সেখানে একটি শব্দ শুনতে পেলাম, তখন আমি বললাম: কে সে? ফেরেশতারা বললেন: সে হচ্ছে গুমাইসা বিনতে মিলহান, আনাস ইবনে মালিকের মাতা।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনাতে তার স্ত্রী ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করতেন না; তবে উম্মু সুলাইমের গৃহে যেতেন। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: “আমার সাথে থেকে তার ভাই নিহত হয়েছে; তাই আমি তার প্রতি সহানুভূতি জানাই।” তিনি জাহেলী যুগে মালিক ইবনে নাযারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন এবং সেই ঘরেই আনাসের জন্ম হয়। তারপর যখন তার সামনে ইসলাম আগমন করে, তখন তিনি তার কওমের সাথে ইসলাম গ্রহণ করেন। আর তার স্বামীর কাছে ইসলাম পেশ করলে সে রাগান্বিত হয়ে সিরিয়া চলে যায়, পরে সেখানে সে মারা যায়। উম্মে সুলাইম ৩০ হিজরীর কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করেন।